22/02/2026
গত ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ এ পিয়ালি আশার আলো স্কুলের উদ্যোগে আয়োজিত ডেন্টাল ক্যাম্পে উপস্থিত ছিলেন ডা. সুকান্ত শীল, ডা. নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, ডা. পার্থপ্রতিম দাস, ডা. সোমেশ ঘোষ, ডা. শেখ আমানুল্লা ও ডা. দীপাঞ্জয় ঘোষ। উক্ত ক্যাম্পে আমাদের প্রতিনিধিরা স্কুলের ২০০এর অধিক ছাত্রছাত্রীর মুখগহ্বর ও দাঁত পরীক্ষা করেন, ও প্রয়োজনীয় পরামর্শ ও টুথপেস্ট প্রদান করা হয়। আয়োজক সংস্থাকে সুষ্ঠু আয়োজনের জন্য IDA GREATER KOLKATA শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।