05/07/2024
'পান-গুটখা-সুপারি'র নেশায় বাড়ছে মুখের ক্যান্সার।
কীভাবে বুঝবেন আপনি প্রি-ওরাল ক্যানসারে ভুগছেন? জেনে নিন বিশেষজ্ঞদের মত।
একটু সচেতন থাকলেই বিপদ এড়ানো সহজ হবে। দিন দিন বাড়ছে মুখের ক্যানসার (Oral Cancer)। ভারতে ক্যানসারে আক্রান্ত হওয়ার নিরিখে পুরুষরা সবচেয়ে বেশি ভুগছেন ওরাল ক্যানসারে। মৃত্যুর ঘটনাও এতেই সবচেয়ে বেশি। নিয়মিত জর্দা, খৈনি, পান, পানমশলা, সিগারেট প্রভৃতি তামাক বা তামাকজাত দ্রব্য সেবনের জন্যই এই পরিণতি। একটু সতর্ক হয়ে রোজ একটু মুখের খেয়াল রাখলেই ওরাল ক্যানসার প্রতিরোধ করা যায়।
ওরাল ক্যানসারের ঠিক আগের ধাপ হল প্রি-ওরাল ক্যানসার। এই স্টেজেই যদি রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু করা যায়, তাহলে আর দুশ্চিন্তা নেই। ক্যান্সার থাবা বসানোর আগেই তাকে সমূলে বিদায় করে দেওয়া যায়।
সময় থাকতেই পানমশলা-সুপারি-গুটখার নেশা ছেড়ে সতর্ক হওয়ার পরামর্শ দন্তরোগ বিশেষজ্ঞদের৷ অসতর্ক হলেই থাবা বসাতে পারে ওরাল ক্যান্সার৷
জলপাইগুড়ির একটি ছোট হোটেলে কাজ করেন রাজা সেন (নাম পরিবর্তিত)৷ বয়স মেরেকেটে কুড়ি৷ উপসর্গ বলতে মুখগহ্বরে অসহ্য জ্বালা,আর হাঁ মুখ প্রায় বন্ধ হয়ে যাওয়া৷ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, শত চেষ্টা সত্ত্বেও কিছুতেই এক আঙুলের বেশি মুখ হাঁ হচ্ছিল না তার৷ মাস ছয়েক খানেক আগে সে আমার চেম্বারে আসে। সে জানায় যে , গত আট মাস ধরে ধীরে ধীরে মুখের এই অবস্থা হয়েছে তার৷ যখন সে আমাদের চেম্বারে আসলো , তখন পরিস্থিতি অনেকটাই খারাপের দিকে৷ ছেলেটার ওএসএমএফ হয়েছিল৷ ও এতটাই দেরিতে আমাদের কাছে আসে যে, সেটি প্রি-ক্যান্সারাস স্টেজে চলে গিয়েছিল। দীর্ঘ চিকিৎসার পরে এখন অবশ্য সে সম্পূর্ণ সুস্থ।
রাজার মতো আরও বহু তরুণ-তরুণীই কিন্ত্ত এখন ভিড় জমাচ্ছেন আমাদের চেম্বারে৷ কারণ পানমশলা, গুটখা কিংবা শুধুই পান সুপারি জর্দার নেশায় বুঁদ হয়ে ওএসএমএফে আক্রান্ত হওয়ার হার বাড়ছে তরুণ-তরুণীদের মধ্যে৷ আগে আমরা যে সব ওএসএমএফ রোগী পেতাম, তাঁদের গড় বয়স মোটামুটি ৩০ বা তার উপরে ছিল৷ কিন্তু গত কয়েক বছরে সেই গড় বয়স ২০-র আশপাশে এসে ঠেকেছে৷ পরিস্থিতি যা, তাতে বয়সের গ্রাফ আরও নিম্নমুখী৷ যেটা বেশ চিন্তার৷
কী এই ওএসএমএফ?
এটি এমন একটি রোগ, যেখানে মুখগহ্বরের পেশিতন্ত্তর নমনীয়তা ক্রমেই হ্রাস পায়৷ ফলে গালের মাংস স্টিফ হয়ে যায়৷ প্রথমে শুরুটা হয় মুখগহ্বরে জ্বালা-যন্ত্রণা দিয়ে৷ তার পর ধীরে ধীরে ছোট হতে থাকে হাঁ-মুখ৷ কথাবার্তা-খাওয়াদাওয়াতেও ছেদ পড়ে৷ শুনতে অবাক লাগলেও, এ ক্ষেত্রে তামাকের থেকেও বেশি ক্ষতি করে সুপারি৷ আসলে কেউ যদি মুখ খুলতে না পারে, তা হলে মুখগহ্বর পরিষ্কার করতে পারবে না নিয়মিত৷ মুখগহ্বরে ট্রমা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে৷ যেটা ওরাল ক্যান্সারের দিকে টার্ন নিয়ে নিতে পারে৷ এটা এমনই এক রোগ যা তাড়াতাড়ি নির্ণয় করা না-হলে, অ্যাডভান্সড স্টেজে কোনও ওষুধেই প্রায় কাজ হয় না৷ হাঁ-মুখ খুব বেশি খোলার ব্যবস্থাও করা যায় না৷ বাধ্য হয়ে, মুখের একপাশে অস্ত্রোপচার করে খাবারের নল ঢোকানোর ব্যবস্থা করে দিতে হয়৷
তা হলে উপায়? 'পান-গুটখা-সুপারি'র সংসর্গ ত্যাগ করুন৷ আর মুখের ভিতরে কোনো রকম সমস্যা হচ্ছে বুঝতে পারলেই দন্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
জনস্বার্থে প্রচারিত।
🦷For all types of tooth and gum treatment-
Dr. S. Ray's
Smile Dental Clinic
Pahari Para,
(Near Granth Bharti Book Store, Shani Mandir Goli,
Beside V-Mart, Opposite Angira Apartments & Net Plaza), Jalpaiguri-735101
To book an appointment call:
📞8918935056
🌏https://facebook.com/bestdentalclinic.Jalpaiguridentalclinic.smile
✅ https://maps.app.goo.gl/wKr9LJbUsqLs4t9F9