15/02/2021
Tooth supported overdenture (টুথ সাপোর্টেড ওভার ডেন্চার)
_______________________________________
•আমাদের বয়স বাড়ার সাথে সাথে দাঁতের বিভিন্ন রোগ বাড়তে থাকে!
আধুনিক দন্ত চিকিৎসার সাহায্য নিয়ে আমরা চেষ্টা করি দাঁত বাঁচানোর।কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় এইসব রোগগ্রস্ত দাঁত তুলে ফেলা ছাড়া কোন উপায় থাকে না।এইভাবে দাঁত তুলতে তুলতে একসময় যখন শুধু মাড়িটাই অবশিষ্ট আছে;কোন দাঁত আর নেই,
তখন দাঁত বাঁধানোর জন্য আমরা সিদ্ধান্ত নিই।
কিন্তু এই অবস্থায় বাঁধানো দাঁত বা COMPLETE DENTURE শুধুমাত্র মাড়ির সাপোর্টে মুখের ভিতর থাকে।
•এইবার মাড়ির আকার, মাড়ির উচ্চতার ওপর এই complete denture এর কার্যকারিতা নির্ভর করে!অনেক ক্ষেত্রেই আমাদের মাড়ির পিছনের দাঁত আগে খারাপ হয়ে তোলা হয়ে যায় কিন্তু সামনের/মধ্যাংশের কিছু দাঁত ভালো থাকে যা বহু বছর টিকে থাকে।অনেকেই চেষ্টা করেন এই অবশিষ্ট দাঁত দিয়ে কোনপ্রকারে চিবানোর;যদিও চিবানোর ক্ষমতা আর আগের মত থাকে না।
•অনেকেই দাঁত বাঁধানোর পরে বলেন ‘আমার বাঁধানো দাঁত মুখের মধ্যে নড়াচড়া করে/খেতে গেলে বা ঢোঁক গিলতে গেলে খুলে আসে/খুব শক্ত জিনিস চিবাতে পারিনা/মাংস ফল ইত্যাদি চিবাতে পারিনা’!
এই সব সমস্যার সমাধান হল overdenture।
•Overdenture হল এক বিশেষ ধরনের বাঁধানো দাঁত যা আমরা কয়েকটি দাঁতকে বিশেষভাবে প্রস্তুত করে তার ওপরে তৈরি করি। [ চিত্র নং ১-২ তে আপনারা দেখতে পাবেন কিভাবে দু পাটির চারটি দাঁতকে modify করা হয়েছে]
এর ফলে ওই দাঁতগুলো আর নষ্ট হয় না এবং যদি সুদূর ভবিষ্যতে কখনও ওই দাঁত তুলতেও হয় তাহলেও ওই বাঁধানো দাঁত ব্যবহার করা যেতে পারে।
•বোঝার সুবিধার জন্য একটি ভিডিয়ো দেওয়া হল।
•তাই যে সকল ব্যক্তি প্রায় সমস্ত দাঁত তোলা হয়ে গেছে শুধু কয়েকটি দাঁত টিকে আছে তারা দাঁত তোলার অপেক্ষা না করে এই option টা বেছে নিতে পারেন।
আরও বিশদ জানতে যোগাযোগ করুন ৭৬০২১০৯১০৯(7602109109) নং এ।
——————Dr. Prasun Dutta
Dr. Dutta’s dental care unit, Maya Pharmacy,Kacharipara,Dhaniakhali