Dr. Raha Oral & Dental Clinic

Dr. Raha Oral & Dental Clinic Sunday by appointment, Tuesday & Thursday- 11.30- 1.30 p.m. call or Whats app- 8910365592
Near Vivekananda Yuba Sangha Club, Bhadreswar, Chanditala, Hooghly

15/08/2026
01/08/2026

Burning mouth Syndrome (BMS)

মুখের ভেতর জ্বালা করছে - এই রকম সমস্যা নিয়ে মূলত বয়স্ক মহিলা রা প্রায়ই আসেন clinic এ, কোনো ঘা নেই, পুড়ে যাই নি তবু জ্বালা জ্বালা ভাব - এই রোগটার নাম Burning Mouth Syndrome.

* Primary BMS -

১.সাধারণত ৫০ -৭০ বছর বয়সী মহিলা দের মধ্যে বেশি দেখা যায়।।

২. রক্ত পরীক্ষা র মাধ্যমে ভিটামিনের অভাব, আয়রন - এর অভাব আছে কিনা দেখে নিতে হবে, Blood Sugar normal কিনা দেখে নিতে হবে, কোনো রকম ছত্রাক এর সংক্রমণ যেমন Candidiasis মুখে হয়েছে কিনা সেটাও দেখে নিতে হবে - এই সব কিছু normal আছে তবু মুখ জ্বালা করছে তখন সেটা হল Primary BMS.

৩.সাধারণত অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা , Hormonal changes অথবা নার্ভ জনিত সমস্যা থেকে Primary BMS হয়

*Secondary BMS -

১.High Blood Sugar, হিমোগ্লোবিন কম, Vit B12 এর অভাব, Xerostomia অর্থাৎ লালা নিঃসরণ কম হচ্ছে বা ছত্রাক সংক্রমণ ( Candidiasis) এরকম কোনো সমস্যা পাওয়া গেলে তখন তাকে বলা হয় Secondary BMS.

২. চিকিৎসা নির্ভর করে কারণের ওপর।।

যারা গুটখা বা সুপারী ভীষণ মাত্রায় সেবন করেন তাদের OSMF বলে একটা রোগ হয়, সেখানেও মুখ জ্বালা করে, সেটা এর থেকে আলাদা, তাকে BMS বলা যাবে না।।

1st August - Oral Hygiene Day

31/05/2026

31st May - No To***co Day ( বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে..

* সুপারী( Areca nut) ও তামাকের মতই ক্ষতিকারক।।তামাকে যেমন থাকে Ni****ne, সুপারীতে থাকে Arecoline

* Research বলছে সমান পরিমাণ তামাক সেবনের ফলে শরীরে যে ক্ষতি হয় তা একটি পুরুষের থেকে মহিলার শরীরে বেশি হয়, বিশেষ করে Pre cancerous lesion
যেগুলো মুখে দেখা যায় তার malignancy তে convert হওয়ার সম্ভবনা একজন পুরুষ এর থেকে মহিলার বেশি থাকে।।

* Passive smoking এর জন্য যারা ধূমপান করেন না তাদেরও যথেষ্ট ক্ষতি হয়, এমনকি Lung cancer ও হতে দেখা গেছে passive smoking এর শিকার হয়ে

"সকালে ঘুম থেকে উঠে মুখ খুলতে  পারি না, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যায়" - এই একটা কথাই যথেষ্ট Diagnosis এর জন্য - Myofacial...
19/05/2026

"সকালে ঘুম থেকে উঠে মুখ খুলতে পারি না, তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যায়" - এই একটা কথাই যথেষ্ট Diagnosis এর জন্য - Myofacial Pain Dysfunction Syndrome ( MPDS) , কারণ - Bruxism ( দাঁতে দাঁতে ঘষা লেগে যে কির কির আওয়াজ হয় বিশেষ করে রাতে ঘুমানের সময়) .
Bruxism অনেক কারণেই হতে পারে, তার মধ্যে প্রধাণ হল অত্যধিক মানসিক চাপ।।
সেই মত ওনার management, Neuro prob.,sleep Hygiene ঠিক আছে কিনা ইত্যাদির জন্য General physician refer করেছি আর আপাতত Muscle relaxant prescribe করেছি।। তারপর ধাপে ধাপে বাকি চিকিৎসা।।

বিয়ের আগে পাত্র - পাত্রী উভয়ের থ্যালাসেমিয়া পরীক্ষা করা এখন আর optional নয়, বাধ্যতামূলক।। ছোটো একটা রক্ত পরীক্ষা ভবিষ্যত...
08/05/2026

বিয়ের আগে পাত্র - পাত্রী উভয়ের থ্যালাসেমিয়া পরীক্ষা করা এখন আর optional নয়, বাধ্যতামূলক।। ছোটো একটা রক্ত পরীক্ষা ভবিষ্যতের অনেক সমস্যা হওয়া থেকে বাঁচিয়ে দেয়।।

মুখের ভেতরে সব সাদা দাগ খারাপ না, ভয়ের না।।  প্রথম দুটো ছবিতে গালে যে সাদা দাগ দেখা যাচ্ছে এটাকে বলে  Linea Alba, যা সাধ...
26/04/2026

মুখের ভেতরে সব সাদা দাগ খারাপ না, ভয়ের না।।
প্রথম দুটো ছবিতে গালে যে সাদা দাগ দেখা যাচ্ছে এটাকে বলে Linea Alba, যা সাধারণত দাঁত থেকে ঘষা লেগে হয়।। তেমন কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না।।

আর তৃতীয় ছবিতে গালের ভেতরে ছোটো ছোটো গোল গোল যেগুলো দেখা যাচ্ছে ওটা হল Fordyce 's Granules. Physiologic Finding.অর্থাৎ এটা কোনো রোগ নয়, এগুলো হল ectopic sebaceous gland.

ব্রি : দ্র : কোন্ সাদা/ লাল দাগের চিকিৎসা দরকার, আর কোন টার দরকার নেই তা নিশ্চিত হতে চিকিৎসকের সঙ্গে কথা বলুন
pic credit - Google

Observation of Oral Cancer Awareness Month Free Oral cancer screening at Dr Raha Oral & Dental Clinic on 23 rd April ( 1...
21/04/2026

Observation of Oral Cancer Awareness Month
Free Oral cancer screening at Dr Raha Oral & Dental Clinic on 23 rd April ( 11.30 a.m.to 1 p.m.)

02/04/2026

মুখে ঘা ( Aphthous ulcer) কেন হয়, প্রতিকার কি?
* যেটা বলা হয় নি - ১৪ দিনের মধ্যে না কমলে বা পুঁজ/ রক্ত বেরোলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে, সেটা কিন্তু Aphthous ulcer নয়

26/03/2026

মুখের দুর্গন্ধ দূর করবেন কি ভাবে

মুখের দুর্গন্ধ ( Halitosis / Bad breath )  দূর করার উপায় - আজকাল সমাজ মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর করার জন্য নানা রকম ঘরোয়...
23/02/2026

মুখের দুর্গন্ধ ( Halitosis / Bad breath ) দূর করার উপায় -

আজকাল সমাজ মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর করার জন্য নানা রকম ঘরোয়া টোটকা ব্যবহার করার কথা প্রায়ই চোখে পড়ে।। যেমন - লেবু আর খাবার সোডা (বেকিং সোডা) জলে গুলে নিয়ে সেটা দিয়ে কিছুদিন কুলি করলেই মুখের দুর্গন্ধ নাকি চিরতরে দূর হয়ে যাবে।।
যদি সাময়িক ভাবে দূর হবে বলত তাহলে তাও ঠিক ছিল কিন্তু চিরস্থায়ী সমাধান বলছে বলেই ভাবলাম দুটো কথা বলি

যে কোনো রোগেরই দু' রকম চিকিৎসা হয়-

১. Symptomatic অর্থাৎ শুধু লক্ষণ টা কমানো

২.রোগের আসল কারণ খুঁজে বার করে সেটাকে সারানো

এখন মুখে দুর্গন্ধ হলে সেটা একটা লক্ষণ মাত্র, তার আসল কারণ হতে পারে

* দাঁতের গোড়ায় ক্যালকুলাস বা পাথর জমা

* নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নেওয়া

* মুখের ভেতর কোনো এমন ঘা যা থেকে পুঁজ / রক্ত বেরোচ্ছে

* লালা ( Saliva) কম বেরোলে মুখ শুকিয়ে গিয়েও হতে পারে
* কাঁচা পেয়াঁজ / রসুন খাওয়ার ফলে সাময়িক ভাবে

উপরোক্ত কারণ গুলোর মধ্যে শুধু শেষ টা বাদ দিয়ে প্রত্যেকটারই উপযুক্ত চিকিৎসা দরকার।। না হলে শুধু লক্ষণ কে চিকিৎসা করলে সেটার ফলও অল্প সময়ের জন্যই পাওয়া যাবে।। স্থায়ী সমাধান হবে তখনই যখন আসল কারণ টা খুঁজে বার করে তার চিকিৎসা হবে।।

প্রথম যে কারণ টা উল্লেখ করেছি ওটাই সবচেয়ে বেশি দেখা যায়, দাঁতের গোড়ায় পাথর জমা - সেই পাথর মেশিন দিয়ে পরিষ্কার ( scaling) না করা অবধি মুখের দুর্গন্ধ দূর হওয়া সম্ভব নয়, সাময়িক ভাবে হতে পারে কিন্তু পুরো সমাধান চাইলে স্কেলিং ই উপায় কারণ ক্যালকুলাসের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়ারা নানা ধরণের গ্যাস তৈরি করে যা মুখের দুর্গন্ধ হওয়ার মূল কারণ।। আর এই ব্যাকটেরিয়ারা সহজে যেতে চায় না তাদের মেশিন দিয়ে যতক্ষণ না তোলা হচ্ছে।। তাই Mouth wash বা ঘরোয়া টোটকা ব্যবহার করতেই পারেন কিন্তু সেটা সাময়িক ভাবে উপকার মিলবে।।

আর কারণ টা যদি মুখ দিয়ে শ্বাস নেওয়া হয় তাহলে সেটার চিকিৎসা তো অবশ্যই দরকার।। নাকে পলিপ ইত্যাদি অনেক কারণই হতে পারে যেটার যথাযথ চিকিৎসা হওয়া দরকার।। যারা দুটো ঠোঁট পুরো বন্ধ করে না, বিশেষ করে ঘুমানোর সময় যাদের ঠোঁট দুটো একটু ফাঁক থাকে বুঝবেন তারা মুখ দিয়ে শ্বাস নিচ্ছে।।

Address

Bhadreswar
712139

Opening Hours

Monday 6pm - 8pm
Tuesday 6pm - 8pm
Wednesday 6pm - 8pm
Thursday 6pm - 8pm
Friday 6pm - 8pm
Saturday 6pm - 8pm
Sunday 11am - 1pm
6pm - 8pm

Telephone

+918017108616

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Raha Oral & Dental Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Raha Oral & Dental Clinic:

Shortcuts

Share