16/11/2025
রোগীর বয়স মাএ ৩০ বছর। কিন্তু দীর্ঘদিন ধরে পান,সুপারি, জর্দা খেতে খেতে দাঁতের বয়স ৬০ বছরের মহিলার মত করে ফেলেছেন।হঠাৎ একদিন আয়নার সামনে নিজের মুখের অবস্থা দেখে যখন খারাপ লাগলো তখন সিদ্ধান্ত নিলেন দাঁতের চিকিৎসা করাবেন।পরে আমার অন্য একজন রোগীর পরামর্শে ছয়ানীর চেম্বারে আসলেন। আমি প্রথমে U. Scaling, deep curettage & polishing করে diastema( ফাঁকা) দূর করার জন্য Composite veneer crown লাগানোর পরামর্শ দিলাম।কিন্তু রোগী আরও কম খরচে সমাধান চাচ্ছে তাই veneer crown এর পরিবর্তে Universal composite material দিয়ে diastema closure সম্পন্ন করি।চিকিৎসার আগে ও পরে রোগীর Orofacial beauty কতটা পরিবর্তন হইছে,সবাই জানাবেন।