Treatment

Treatment Human DENTAL Any problem the Treatment Shearing for me

16/10/2017

Operation VIDEO for Hemorrhoids -Fengh Medical

22/09/2017

পরিবার পরিকল্পনা অধীদপ্তরে ফার্মাসিস্ট নিয়োগের মাধ্যমে চালু হলো দির্ঘ ৯ বৎষ্যর বন্ধ থাকা নিয়োগ। যদিও বেকারত্বের তুলনায় নিয়োগে প্রকাশিত...

05/10/2016

অ্যানেমিয়া সমস্যা দূর করতে সাহায্য করবে এই ৭টি ফল

লাইফস্টাইলঃ

বর্তমান সময়েঅ্যানেমিয়া অথবা রক্ত স্বল্পতা খুব সাধারণ একটি রোগে পরিণত হয়েছে। রক্তে হিমোগ্লোবিন কমে গেলে অ্যানেমিয়া দেখা দেয়। সাধারণত সাধারণত ১৪-১৮ মিলিগ্রাম একজন পুরুষের এবং ১২-১৬ মিলিগ্রাম একজন নারীর শরীরে হিমোগ্লোবিন থাকা উচিত। World Health Organization এর মতে সারা বিশ্বে শতকরা ৩০ ভাগ মানুষ অ্যানিমিয়া অথবা রক্তস্বল্পতা সমস্যায় ভুগে থাকেন। এই রক্তস্বল্পতা দূর করার জন্য অনেকে নানা খাবার খান। তার মধ্যে ফলও রয়েছে। কিছু ফল রয়েছে যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে। এমন কিছু ফলের সাথে পরিচিত হওয়া যাক তাহলে।

১. আলুবোখারাঃ

আলুবোখারা এবং আলুবোখারা রসে প্রচুর আয়রন রয়েছে। এবং এটি অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা দূরে বেশ কার্যকর। প্রতিদিন সকালের নাস্তায় আলুবোখরা রাখুন।

২. আপেলঃ

প্রতিদিন একটি করে আপেল খান, এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণ রাখে। আপেল খাওয়ার পরিবর্তে আপেল এবং বিট মিশিয়ে জুস করে পান করতে পারেন। এর সাথে আদা অথবা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এটি দিনে দুইবার পান করুন।

৩. বিটঃ

বিটকে ঠিক ফলের মধ্যে ধরা না হলেও এটি রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধিতে বেশ কার্যকর। এটি রক্ত কোষ মেরামত করে রক্ত কোষ জীবিত রাখে। এমনকি রক্তে অক্সিজেন সরবারহ বজায় রাখে বিটের রস। সালাদ অথবা বিট জুস করে পান করুন।

৪. খেজুরঃ

এক কাপ দুধে দুটি খেজুর ভিজিয়ে রাখুন সারারাত। পরের দিন সকালে খালি পেটে এটি পান করুন। দুধ খেতে না চাইলে খালি পেটে কয়েকটি খেজুর খেতে পারেন। এছাড়া ১-২টি খেজুর গরম দুধে ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখুন। ঠান্ডা হলে এটি পান করুন। নিয়মিত পানে এটি রক্তে হিমোগ্লোবিন পরিমাণ বৃদ্ধি করবে। এছাড়া প্রতিদিন দুটি করে খেজুর খাওয়ার চেষ্টা করুন।

৫. জাম্বুরাঃ

ভিটামিন সি সমৃদ্ধ জাম্বুরা রক্ত স্বল্পতা দূরে বেশ কার্যকর। আপনি জাম্বুরা কাঁচা অথবা রস করে খেতে পারেন।

৬. কমলাঃ

ভিটামিন সি রক্তের আয়রন শুষে নিতে সাহায্য করে। তাই ভিটামিন সি জাতীয় ফল যেমন কমলা, লেবু নিয়মিত খাওয়া উচিত। এই ফলগুলো পরোক্ষভাবে রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে।

৭. ডালিমঃ

আয়রন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেইড, এবং ফাইবার সমৃদ্ধ ডালিম রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহে রক্ত চলাচল সচল রাখে। প্রতিদিন মাঝারি আকৃতির একটি ডালিম খাওয়ার চেষ্টা করুন। অথবা এক গ্লাস ডালিমের রস পান করুন। এছাড়া দুই চা চামচ ডালিমের গুঁড়ো এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে পান করুন। এটি দিনে একবার পান করুন।

05/10/2016

জানেন কি, কোন ফল থেকে কোন বিষ ঢুকছে আপনার শরীরে?

অভিরূপ দাস: সুন্দর চকচকে পাকা ফলের আড়ালে লুকিয়ে রয়েছে মারণ বিষ৷ শরীরে ঢুকছে রাসায়নিক৷ জেনে অথবা না জেনে আমরা তারই শিকার৷ তাই জেনে নেওয়া জরুরি- কোন ফলের আড়ালে রয়েছে কী!

মোম-ফল:

“অ্যান অ্যাপেল আ ডে/কিপস দ্য ডক্টর অ্যাওয়ে”৷ এমনটাই জানতেন সকলে৷ রোজ আপেল খাওয়ার এই বিধান আপাতত শিকেয়৷ চিকিৎসকরা বলছেন বাজারের চকচকে আপেল খেলে উপকার তো দূর, উল্টে ছুটে আসতে হবে চিকিৎসকের কাছেই৷ বাজারের চকচকে, স্টিকার দেওয়া আপেলের গা রেশমের মতো মোলায়েম৷ ক্রেতাদের টানতে আপেলের গায়ে মোম দিচ্ছেন ফল বিক্রেতারা৷ গায়ে মোম জাতীয় প্রলেপ দিয়ে রাখলে আপেল সহজে নষ্ট হয় না৷ অনেকদিন পর্যন্ত সতেজ থাকে৷ দেখতেও তা সাধারণ আপেলের তুলনায় অনেক বেশি ঝাঁ চকচকে৷ শুধু আপেল নয়, বাজারের পাতি লেবুতেও মোমের হদিশ পেয়েছেন বিশেষজ্ঞরা৷ সাধারণত সস্তার পেট্রোলিয়াম জাতীয় মোম ব্যবহার করেন চাষিরা৷ দেখা গিয়েছে আপেল-লেবুর গায়ে এমন মোম ব্যবহার করা হয় যা সাধারণত সস্তার লিপস্টিক, গায়ে মাখার ক্রিমে থাকে৷ রোজ লিপস্টিক খাওয়ার পরিণাম সহজেই অনুমেয়৷

লাল ইঞ্জেকশন:

বাজারে তরমুজ কিনতে গিয়ে গরু খোঁজা খোঁজেন ক্রেতা৷ নিটোল গোল, রসালো লাল তরমুজই পছন্দ৷ লম্বাটে তরমুজ ব্যাগে ভরতে চান না কেউই৷ তরমুজ কেনার আগে অনেকেই জিজ্ঞেস করেন, “দাদা ভেতরটা লাল হবে তো?” ছুরি দিয়ে এক ফালি কেটে দেখালেই মনখুশ৷ তরমুজের গায়ে হাত বুলিয়ে ক্রেতা দেখে নেন মাখনের মতো মসৃণ কি না৷ আর এখানেই থাকে কারসাজি৷ তরমুজকে গাঢ় মসৃণ সবুজ রঙ দিতে কপার সালফেটে চুবিয়ে রাখা হয়৷ প্রায় একদিন চুবিয়ে রাখলেই এর গা মসৃণ হয়ে ওঠে৷ এর পর ভেতরের পাল্পে গাঢ় লাল রং আনতে এরিথ্রোসাইন ইনজেক্ট করা হয়৷ ব্যস, এর পর তরমুজ কাটলেই টকটকে লাল- তা সে খেতে যতই পানসে হোক না কেন৷ আপনিও খুশি, কিন্তু শরীরে ঢুকছে বিষাক্ত রাসায়নিক৷

কারবাইড-ফল:

বাজারে যে আম, পেঁপে, কলা, বিক্রি হয় তার বেশিরভাগই বিষাক্ত ক্যালসিয়াম কারবাইডে পাকানো৷ আম, কলা, পেঁপে সবুজ থাকতেই গাছ থেকে পেড়ে ফেলেন চাষি৷ কাঁচা ফলের ঠাঁই হয় হাওয়া নিরোধক বদ্ধ ঘরে৷ এই ঘরে এথিলিন গ্যাস থাকে৷ সেই গ্যাসেই চটজলদি পাকে ফলগুলি৷ শরীরে যার ফল মারাত্মক হতে পারে৷

খেলে কী ক্ষতি?

• ফল পাকানোর ক্যালসিয়াম কারবাইড নিয়মিতভাবে শরীরে প্রবেশ করলে কিডনির দফারফা৷ ক্যালসিয়াম কারবাইডে আর্সেনিকের নমুনা মিলেছে৷ এই রাসায়নিক বিভিন্ন উন্নত দেশে নিষিদ্ধ হয়ে গিয়েছে৷ কারবাইডে পাকানো ফল খেলে হতে পারে ইনসমনিয়া, আলসার জাতীয় অসুখ৷ হজম প্রক্রিয়াও বিঘ্নিত হয় কারবাইডে৷
• আনারসের ভেতরটা হলুদ করতে ‘মেটানীল ইয়েলো’ নামক রং ব্যবহার করা হয়৷ কৃত্রিম এই রং যকৃৎ-এর ক্যানসারের প্রধান কারণ৷
• আপেলের বাইরে যে মোম ব্যবহৃত হয়, তাও শরীরের পক্ষে মারাত্মক৷ লেড নাইট্রেট জাতীয় এই মোম স্নায়ুতন্ত্রের উপর আঘাত হানে৷
• বিভিন্ন ফল মসৃণ করতে অনেক সময় কপার সালফেটে চুবিয়ে রাখা হয়৷ কপার সালফেট শরীরে প্রবেশ করলে অ্যানিমিয়া অবশ্যম্ভাবী৷ হতে পারে হার্টের একাধিক অসুখ৷

সুস্থ থাকার সাত পথ:

• রাস্তার ফল কিনেই মুখে দেবেন না৷ বাড়িতে আনুন৷ এক দু’দিন পরে খান৷
• ফল খাওয়ার আগে জলে ডুবিয়ে রাখুন৷ রানিং ওয়াটারে ধুয়ে নিন৷
• উষ্ণ গরম জলে ফল ডুবিয়ে রাখলে ভাল৷ সাধারণত ৮০ ডিগ্রি বা তার বেশি তাপে ফরমালিন বা অন্য রাসায়নিক ধুয়ে যায়৷
• ফলের খোসা ছাড়িয়ে খান৷ কারবাইড জাতীয় রাসায়নিক খোসায় বেশি থাকে৷ আর হ্যাঁ, খেয়াল রাখবেন, ঘরের খুদে যেন খোসা মুখে না দেয়!
• তিনভাগ জলে একভাগ ভিনিগার মিশিয়ে স্প্রে তৈরি করুন৷ ফল খাওয়ার আগে এই হোমমেড ফ্রুট ওয়াশ স্প্রে করে নিন৷ তার পরে টিস্যু পেপার দিয়ে ফলের বাইরেটা মুছে নিতে ভুলবেন না৷
• আপেল, লেবুর বাইরের কৃত্রিম মোম ছাড়াতে নরম ব্রাশ দিয়ে জলের তলায় রেখে ঘষে নিন৷ মাইক্রোওয়েভ থাকলে তার মধ্যে আপেল বা লেবু রেখে অল্প তাপমাত্রায় ১০ সেকেন্ড রাখলেই মোম ছেড়ে যাবে৷

এগুলো মেনে চললেই সুস্বাস্থ্য আপনার হাতের মুঠোয়! ফলটা তো ছিলই!

LOCAL SPRAY
06/03/2016

LOCAL SPRAY

TEETH FIGURE
06/03/2016

TEETH FIGURE

Teeth
06/03/2016

Teeth

মুখ ও দন্তর চিকিৎসা করা হয়। চিলাবাড়ী বটতলা।
23/02/2016

মুখ ও দন্তর চিকিৎসা করা হয়। চিলাবাড়ী বটতলা।

Function Of The Teeth
23/02/2016

Function Of The Teeth

Oral Cavity
23/02/2016

Oral Cavity

সল্প খরচে মুখ ও দন্তের চিকিৎসা করা হয়।
23/02/2016

সল্প খরচে মুখ ও দন্তের চিকিৎসা করা হয়।

Address

Tangail Area
Tangail
1900

Telephone

01717343595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share