Joy Modern Dental Care

Joy Modern Dental Care We Offer, Initial Exams and Check-Up, Emergency Treatments, Dental Hygiene and Therapy, Ceramic Cro

কোরবানির ঈদে দাঁতের বিশেষ যত্নঃপ্রতিবছর ঈদুল আজহায় অন্যান্য সময়ের থেকে আমরা তুলনামূলকভাবে বেশি পরিমান মাংশ খেয়ে থাকি।অনে...
29/06/2023

কোরবানির ঈদে দাঁতের বিশেষ যত্নঃ

প্রতিবছর ঈদুল আজহায় অন্যান্য সময়ের থেকে আমরা তুলনামূলকভাবে বেশি পরিমান মাংশ খেয়ে থাকি।অনেকে আবার মাংশের পাশাপাশি হাড় চিবুতে পছন্দ করেন।
এ কারনে এই সময়টায় অনেকেই দাঁত ও মাড়ির কিছু না কিছু সমস্যায় ভুগেন।যেমন:
১. দুই দাতের মাঝে মাংস আটকে থাকার ফলে মাড়ি ফুলে যায়।
২.ব্যাথা ও দুর্গন্ধ হয়।
৩.শক্ত হাড় চাবাতে গিয়ে দাঁত অথবা ক্যাপ ভেঙে যায়।
কিছু ব্যাপারে সচেতন থাকলেই এই সমস্যা গুলোর সমাধান করা যায়।যেমন:
১.দাঁতের ফাঁকে জমে থাকা খাবার বের করার জন্য টুথপিক
অথবা কাঠি জাতীয় কিছু ব্যাবহার করা উচিত নয়।এতে
মাড়িতে খোঁচা লেগে মাড়ি ফুলে যেতে পারে।
২.দাঁতের ফাঁকে জমে থাকা খাবার বের করার জন্য ডেন্টাল ফ্লস
অথবা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যাবহার করতে হবে।
৩.দিনে দুইবার সঠিক উপায়ে দাঁত ব্রাশ করতে হবে।
৪.দুর্গন্ধ হলে মাউথওয়াশ ব্যাবহার করা যেতে পারে,সেই সাথে
জিহ্বাও পরিস্কার রাখতে হবে।
৫.শক্ত হাড় না চাবানোই ভালো।বিশেষ করে যাদের দাতে রুট
ক্যানাল করে ক্যাপ করানো তাদের এ ব্যাপারে বেশি সতর্ক
থাকতে হবে।

চেম্বারে রোগীদের বিড়ম্বনা 🥸🥸🥸কিছুদিন আগে একজন ৭০ বছর বয়সী বৃদ্ধা আসলেন দাত ফেলবেন, সাথে ছিল তার ২৫-২৬ বয়সী নাতী ।প্রাথম...
02/05/2023

চেম্বারে রোগীদের বিড়ম্বনা 🥸🥸🥸
কিছুদিন আগে একজন ৭০ বছর বয়সী বৃদ্ধা আসলেন দাত ফেলবেন, সাথে ছিল তার ২৫-২৬ বয়সী নাতী ।
প্রাথমিক কথাবার্তা সেরে রোগীকে দাত ফেলার জন্য চেয়ারে বসালাম ।ব্যাথামুক্ত ভাবে দাত ফেলার জন্য , দাঁতের আশেপাশের অংশ অবশ করতে সুই তো দিতেই হবে । তো সুই দিলাম 😎😎😎
সুই দেয়ার সাথে সাথে রোগীর খানিক চিৎকার 😒 যেহেতু দাঁতের গোড়ায় ইনফেকশন ছিল আর বৃদ্ধা মহিলা মানুষ , সুই এর ভয় তো আছেই ।অবশেষে যখন দাঁতের চারিপাশ অবশ , তখন হালকা করে দাত তুলে ফেললাম । ৭০ বছর বয়সে দাঁতের জোড় ই বা কত 😃। দাত তোলা শেষে রোগীকে চেয়ারেই রাখলাম বয়স্ক মানুষ যেহেতু , আর আমি প্রেসক্রিপশন লিখা শুরু করলাম ।
ঐ দিকে দেখি রোগীর নাতী ঘামছে এবং জিজ্ঞ্গাসা করার সাপেক্ষে বললো তার নাকি মাথা ঘুরাচছে।খানিক কথা বলার পর বুঝলাম ছেলে panic attack এ যাচ্ছে । দাদীর দাত তোলার কষ্টে 😎😎😎।ব্লাড প্রেসার ও নেমে গেছে মেপে দেখলাম ।
এবার রোগীকেই চেয়ার থেকে নামিয়ে রোগীর নাতীকে চেয়ারে শোয়ালাম । পরে panic attack এর কার্যত ব্যবস্থা নিয়ে দুই রোগীকেই বিদায় দিলাম।
এত গুলো কথা বলার উদ্দেশ্য হলো …
দাঁতের চিকিৎসা করাটা যতটুকু না ভয়ানক , তার থেকে বেশী ভয়ানক দাঁতের চিকিৎসা নিয়ে মানুষের ভয়-ভীতি 🦷🤔🦷
ভয়-ভীতি না করে , ব্যাথামুক্তভাবে দাঁতের চিকিৎসার জন্য চলে আসুন ——
Joy Modern Dental Care
Call at : 01647-696171

21/04/2023
🦷পবিত্র মাহে রমজানে মুখ ও দাঁতের যত্নে করণীয় -:সারাবছরের চেয়ে রমজান মাসে মুখ ও দাঁতের আলাদা বিশেষ যত্ন নিতে হয়। এ সময়ে আ...
27/03/2023

🦷পবিত্র মাহে রমজানে মুখ ও দাঁতের যত্নে করণীয় -:

সারাবছরের চেয়ে রমজান মাসে মুখ ও দাঁতের আলাদা বিশেষ যত্ন নিতে হয়। এ সময়ে আমাদের খাদ্যাভ্যাসে বেশ পরিবর্তন আসে এবং এ কারণে কারো কারো কিছুটা শারীরিক সমস্যা দেখা যায়। ঠিক একইভাবে অনেকেরই মুখ ও দাঁতের রোগ বেড়ে যায় এ মাসটিতে। তাই কিছু বিষয় মেনে চললে অনেকটাই এসব সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব ইনশাআল্লাহ।

🪥মুখের শুষ্কতা -:
রোজায় ঘণ্টার পর ঘণ্টা উপবাস থাকতে হয়। পানি পান করা যায় না। এতে মুখে লালা নিঃসরণ কম হয়। লালা বা স্যালাইভার কাজ হলো দাঁত পরিষ্কার রাখা, ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করা, কথা বলতে সহায়তা করা। স্যালাইভা নিঃসরণ কম হলে দাঁত ক্ষয়, মাড়ির রোগ হতে পারে। লালাস্বল্পতার কারণে মুখে কিছু সমস্যা তৈরি হতে পারে। এর মধ্যে
মুখের পিএইচের ভারসাম্য স্বাভাবিক রাখতে এবং মুখের ভেতর পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সহজ কিছু পদক্ষেপ নিতে পারেন। সেহরি ও ইফতারের পর প্রতিদিন দুবার ভালো করে ব্রাশ ও ফ্লস করুন। ইফতার থেকে সেহরি পর্যন্ত আট থেকে দশ গ্লাস পানি পান করুন। মৌসুমী ফলের জুস, লেবুর শরবত, ডাবের পানি ও ভিটামিন-সি জাতীয় ফল খেতে চেষ্টা করুন। তবে, মুখ বেশি শুষ্ক মনে হলে ডেন্টিস্টের পরামর্শ নিন।

🪥মুখ-গহবরের দূর্গন্ধ-:
মুখে বাজে গন্ধ এ সময় খুবই সাধারণ একটি সমস্যা। এ সময়টিতে মুখগহ্বর শুকনোভাব হয়। বিষয়টি দাঁত, মাড়ি, জিহ্বা, মুখগহ্বর কোনো কিছুর জন্যই স্বাস্থ্যকর নয়। মুখগহ্বর শুকনো থাকার কারণে মুখে বাজে গন্ধ হতে পারে। এ ছাড়া দীর্ঘ সময় অভুক্ত থাকায় আমাদের জিহ্বার ওপর সালফারের প্রলেপ পড়ে। এ কারণেও মুখে বাজে গন্ধ হয়। আবার দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা পচে দুর্গন্ধ সৃষ্টি করে।

রোজায় দুর্গন্ধ রোধ করার জন্য কয়েকটি উপায় আছে। প্লাক বা ক্যালকুলাস যাতে মুখে জমতে না পারে সেজন্য মুখের সঠিক যত্ন নিতে হবে। সেহরির পর দাঁত ব্রাশ করে ঘুমানো উচিত। আবার ইফতারের পরও একবার দাঁত ব্রাশ করে নিতে হবে।

🪥দাঁতের সেনসিটিভিটি/শিরশির সমস্যা-:
রমজান মাসে আমরা ইফতার এবং সেহরির সময় জিলাপি, রসগোল্লা বা রসমালাইয়ের মতো কোনো মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাই। এ জাতীয় খাবার খাওয়ার পরে অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। কারণ মিষ্টি জাতীয় খাবারে যে শর্করা জাতীয় উপাদান থাকে তা দাঁতের এনামেলের ক্ষতি করে। রোজা রাখা অবস্থায় মুখে পানি দিয়ে কুলি করতে পারেন। ইফতারের পর লালাগ্রন্থিগুলো সক্রিয় হয় এবং লালা উৎপাদন স্বাভাবিক হয়ে যায়। সেহরির পরে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে ও জিহ্বা টাং স্ক্রেপার দিয়ে পরিষ্কার করতে হবে।

🪥মাড়ি থেকে রক্ত পড়া -:
আমরা সেহরির পর থেকে ইফতার পর্যন্ত দীর্ঘ সময় খাবার খাওয়া থেকে বিরত থাকি। ফলে দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা পচে মাড়ি প্রদাহ তৈরি করে। যে কারণে আলতো করে ব্রাশ করলে বা কখনও কখনও এমনিতেও মাড়ি থেকে রক্তপাত হতে পারে।

সেহরি ও ইফতারের পর দুই মিনিট করে দুবার সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে। দুই দাঁতের মাঝখানে যাতে খাদ্যকণা আটকে থাকতে না পারে এজন্য সেহরির সময় ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে।

আর এভাবেই সমগ্র রমজান মাস ব্যাপী মুখ ও দাঁতের যত্নের পাশাপাশি আমরা আমাদের পবিত্রতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষা করতে পারি।✌️
ডাঃ দেবপ্রিয় শীল
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
জয় মর্ডান ডেন্টাল কেয়ার

মুরুব্বিদের দাত ফেলতে এখন ই চলে আসুন Joy Modern Dental Care আশকবর ভবন ,  মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড
22/03/2023

মুরুব্বিদের দাত ফেলতে এখন ই চলে আসুন Joy Modern Dental Care
আশকবর ভবন , মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড

ঈদের ছুটির পর আজ থেকে আমরা আছি আপনাদের সেবায় প্রতিদিন সকাল ১০ টা থেকে ১টা এবং বিকাল ৪টা থেকে  রাত ৮ টা পর্যন্ত।এপয়েন্টমে...
07/05/2022

ঈদের ছুটির পর আজ থেকে আমরা আছি আপনাদের সেবায় প্রতিদিন সকাল ১০ টা থেকে ১টা এবং বিকাল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

এপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুনঃ
০১৬৪৭৬৯৬১৭১

জয় মডার্ন ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক🌙🌙🌙
03/05/2022

জয় মডার্ন ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক🌙🌙🌙

Address

Askobor Bhaban, Puraton Bus Stand, Mirzapur
Tangail
1940

Opening Hours

Monday 10:00 - 13:00
16:00 - 20:00
Tuesday 10:00 - 13:00
16:00 - 20:00
Wednesday 10:00 - 13:00
16:00 - 20:00
Thursday 10:00 - 13:00
16:00 - 20:00
Friday 10:00 - 13:00
Saturday 10:00 - 13:00
16:00 - 20:00
Sunday 10:00 - 13:00
16:00 - 20:00

Telephone

+8801647696171

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joy Modern Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Joy Modern Dental Care:

Share