23/08/2026
🇹🇭 থাইল্যান্ডে আন্তর্জাতিক ডেন্টাল ট্রেনিংয়ে ডা. মোঃ ইকবাল হোসাইন।
খিদমাহ্ ডেন্টাল সার্জারির চিফ কনসালটেন্ট ডা. মোঃ ইকবাল হোসাইন প্রখ্যাত ডেন্টাল এক্সপার্ট Lek. dent. Maciej Czerwiński-এর পরিচালনায় “SUCCESS STAIRS SEQUENCE & SUCCESS SMILE” শীর্ষক থিওরি ও প্র্যাকটিক্যাল হ্যান্ডস-অন প্রশিক্ষণে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ ২৩ আগস্ট ২০২৬, রবিবার সকাল ১১টার ফ্লাইটে থাইল্যান্ডে পৌঁছেছেন।
ইনশাআল্লাহ, তিনি ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে এসে ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকাল থেকে যথারীতি রোগী দেখা ও চিকিৎসাসেবা প্রদান করবেন।
আন্তর্জাতিক পর্যায়ের এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত নতুন জ্ঞান, আধুনিক প্রযুক্তি, চিকিৎসা-কৌশল, দক্ষতা ও অভিজ্ঞতা ভবিষ্যতে রোগীদের আরও উন্নত, আধুনিক ও মানসম্মত ডেন্টাল সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।
Khidmah Dental Surgery, Beanibazar.
Quality Treatment. Trusted Care.