19/03/2026
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌙
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমত ও আপনাদের ভালোবাসা, দোয়া এবং সহযোগিতায় Barlekha Girls Charity Fund এই রমজান ২০২৬-এ কিছু মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে পেরেছে।
✨ এ বছর আমরা—
▪️ প্রায় ১ লক্ষ টাকার রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেছি
▪️ ৩ জন অসুস্থ রোগীর চিকিৎসায় মোট ২০ হাজার টাকা দিয়ে আমরা সহযোগিতা করেছি।
▪️ ৪ হাজার টাকা দিয়ে প্রায় ৭ জন অসহায় শিশুর জন্য ঈদের পোশাকের ব্যবস্থা করেছি।
এতটুকু পথচলা আমাদের একার নয়—এটা আপনাদের সকলের ভালোবাসা, বিশ্বাস ও সহানুভূতির ফল। আপনারা আপনাদের কষ্টার্জিত অর্থ আমাদের উপর ভরসা করে অর্পণ করেছেন বলেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি।
📅 ২১ জুলাই ২০২১ থেকে শুরু হওয়া এই ছোট্ট উদ্যোগ আজ যেখানেই পৌঁছেছে, তা শুধুমাত্র আপনাদের জন্যই সম্ভব হয়েছে।
আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—আপনাদের এই বিশ্বাস আমরা সবসময় অটুট রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ🤲 মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া—
আপনাদের সকল দান-সদকা কবুল করুন, আপনাদের জীবন থেকে দুঃখ-কষ্ট দূর করুন এবং আপনাদের ও আপনাদের পরিবারের সবাইকে সুস্থ ও নিরাপদ রাখুন। দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি 💚
পাশে থাকুন, পাশে রাখুন।