26/08/2021
🦷🦷🦷 দাঁতের চিকিৎসায় গ্যারান্টি ওয়ারেন্টি
প্রথমেই বলি দাঁতের চিকিৎসায় গ্যারান্টি ওয়ারেন্টি কখনই ডেন্টিস্ট এর কাছে চাইবেন না।
কারণ,আপনি একজন জীবিত মানুষ যার শরিরের একটি অংশ অসুস্ত হয়ে গেছে।
যা,সারিয়ে ফেলার চেস্টা করবে একজন ডেন্টিস্ট।
আপনি কোন গাড়ি বা মোটরসাইকেল না যে আপনার পার্টস টিক করে দিয়ে বা রিপ্লেস করে দিয়ে এর গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যাবে!আপনি জীবিত একজন মানুষ, যার প্রতি ডাক্তারের একটি দায়িত্ব বোধ রয়েছে,আপনার যখন জ্বর, সর্দি, কাশি হয় তখন কিন্তু আপনি ডাক্তারের কাছে গিয়ে বলতে পারবেন না যে ঔষধ খেয়ে ভালো হবার পর কোন গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে নাকি যে,আমি আবার অসুস্ত হবো না।অনেক কারণেই আপনি আবার অসুস্ত হতে পারেন।
আপনার দাঁতের চিকিৎসা করার পর,আপনার আবারো কী কোন সমস্যা হবে কী না, বা আপনার দাঁতের কাজের গ্যারান্টি বা ওয়ারেন্টি কতোদিনের এসব ডাক্তার কে জিজ্ঞাসা করবেন না।
দাঁতের চিকিৎসা করে ভালো হবার পর অনেক কারনে আবারো সমস্যা হতে পারে,আপনি যদি টিক মতো দাঁতের যত্ন না নেন, আবার আপনার শরির যদি টিক মতো ইনফেকশন হিলিং করতে না পারে তাহলে,আবার ইনফেকশন হতে পারে,একজন শিক্ষিত মানুষ হিসেবে আপনি এগুলো বোঝার চেষ্টা করবেন।
আর কখনো দাঁতের ডাক্তার দেখাতে এসে অন্য কোন ডাক্তার এর সাথে তুলনা করবেন না।
ঐ ডাক্তার এতো নে,আপনি এতো নিচ্ছেন কেনো?আসলে,দাঁতের চিকিৎসায় ম্যাটেরিয়াল এর কোয়ালিটি অনেক, যদি কেউ ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল ব্যবহার করে তাহলে,সেতো বেশি টাকা নেবেই,আবার নিম্ন মানের চিকিৎসা সামগ্রি ব্যবহার এর ফলে দাঁতের চিকিৎসা খরচ অনেকটাই কম,এই বিষয়গুলো বুজার চেস্টা করবেন।
আর অনেক রুগি ই মনে করেন শুধু ঔষধ খেয়েই দাঁতের ব্যাথা কমে যাবে,আর দাঁতের ডাক্তার এর কাছে এসে বলেন আপনি ঔষধ লিখে দিন আমি ভালো হয়ে যাবো,দেখুন দাঁতের সমস্যা যদি শুধুমাত্র ঔষধ এ ভালো হয়ে যেতো তাহলে এতো টাকা পয়সা খরচ করে এতোগুলা যন্ত্রপাতি নিয়ে দাঁতের ডাক্তার চেম্বার না দিয়ে শুধুমাত্র চেয়ার টেবিল নিয়ে বসে ঔষধ লিখে দিতো,দাঁতকে সুস্থ করে তুলতে এর ভিতরে কাজ করার প্রয়োজন হয়,আমাদের সমাজে অনেক কথাই প্রচলিত আছে যে দাঁত তুললে চোখ নষ্ট হয়ে যায় অথবা দাঁত তুললে মস্তিষ্কের ক্ষতি হয় এসব প্রচলিত কথায় কান না দেওয়াই ভালো,কারণ বাংলাদেশের ডেন্টিস্টরা অনেক পড়াশোনা করে অনেক কিছু জেনে বুঝে রুগি দেখেন শুধু বাংলাদেশ না পৃথিবির সকল ডাক্তার রাই অনেক পড়াশোনা করে রুগি দেখে।
আর চেম্বার এ চিকিৎসার ক্ষেত্রে ডিসকাউন্ট চাইবেন না কারণ,চিকিৎসা বাজারের কোন পণ্য না যে ডিসকাউন্ট এ কিনবেন।