Habib Oro-Dental Care

Habib Oro-Dental Care Good oral health involves more than just brushing. To keep your teeth and mouth healthy for a lifetim

দাঁতে ছোট্ট ক্ষয় ছিল যখন,তখন বললেন — “এখনই কিছু হবে না, পরে দেখবো।”আর আজ যখন ব্যথায় ঘুম হারাম, তখন এসে বলেন —“ডাক্তার সা...
25/05/2026

দাঁতে ছোট্ট ক্ষয় ছিল যখন,
তখন বললেন — “এখনই কিছু হবে না, পরে দেখবো।”
আর আজ যখন ব্যথায় ঘুম হারাম, তখন এসে বলেন —
“ডাক্তার সাহেব, ফিলিং করেই ঠিক করে দেন!” 😅
দুঃখের বিষয় হলো,
সব ক্ষয় শুধু ফিলিং দিয়ে ঠিক করা যায় না।
সময়মতো চিকিৎসা না নিলে ছোট সমস্যা বড় হয়ে যায়,
আর তখন প্রয়োজন পড়ে রুট ক্যানেল ট্রিটমেন্টের।
তাই দাঁতে সামান্য সমস্যা হলেও অবহেলা নয়,
সময়মতো চিকিৎসাই পারে আপনার দাঁতকে বাঁচাতে। 🦷✨
📍হাবিব ওরো ডেন্টাল কেয়ার, সাপাহার
আপনার সুন্দর হাসির বিশ্বস্ত ঠিকানা।

28/04/2026

শখের গাড়িটা নিয়মিত সার্ভিসিং হয়,
কিন্তু নিজের দাঁতের যত্নটা শেষ কবে নিয়েছেন মনে আছে?
গাড়ির রিসেল ভ্যালু আছে,
কিন্তু আপনার হাসির মূল্য তার চেয়েও অনেক বেশি।
কারণ মানুষ আগে আপনার গাড়ি দেখে না,
আগে দেখে আপনার হাসি, আপনার আত্মবিশ্বাস।
দাঁতের যত্ন কোনো বিলাসিতা নয়,
এটা আপনার ব্যক্তিত্বের পরিচয়।
সুস্থ, পরিষ্কার ও আত্মবিশ্বাসী হাসির জন্য আজই আসুন
হাবিব ওরো ডেন্টাল কেয়ার এ।
আপনার হাসির যত্নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ✨

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকাল থেকে রাত আটটা, শুক্রবার ও শনিবার  সারাদিন থাকবো সাপাহারে Habib Oro-Dental Care এ।
06/04/2026

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকাল থেকে রাত আটটা,
শুক্রবার ও শনিবার সারাদিন থাকবো সাপাহারে Habib Oro-Dental Care এ।

11/03/2026

🦷 হাবিব ওরো ডেন্টাল কেয়ার

সুস্থ দাঁত, সুন্দর হাসি—আপনার আত্মবিশ্বাসের প্রথম ধাপ। আর সেই সুন্দর হাসি ধরে রাখতে হাবিব ওরো ডেন্টাল কেয়ার সবসময় আপনার পাশে।

এখানে আধুনিক প্রযুক্তি ও যত্নশীল চিকিৎসার মাধ্যমে দাঁত ও মুখের বিভিন্ন সমস্যার নিরাপদ ও মানসম্মত সমাধান দেওয়া হয়। রোগীর আরাম, নিরাপত্তা এবং সন্তুষ্টিই আমাদের প্রধান অঙ্গীকার।

✔️ দাঁতের ব্যথার চিকিৎসা
✔️ স্কেলিং ও পলিশিং
✔️ রুট ক্যানেল চিকিৎসা
✔️ ব্রিজ ও ক্রাউন
✔️ শিশু ও বড়দের সম্পূর্ণ ডেন্টাল কেয়ার

সুস্থ দাঁত, উজ্জ্বল হাসি—আপনার আস্থার ঠিকানা
হাবিব ওরো ডেন্টাল কেয়ার।

আজই করুন আপনার ডেন্টাল চেকআপ, আর রাখুন হাসিটা সবসময় সুন্দর ও আত্মবিশ্বাসী। 😊

নতুন বছর, নতুন প্রত্যয়।সুস্থ দাঁত ও সুন্দর হাসির যাত্রা শুরু হোকহাবিব ওরো ডেন্টাল কেয়ার–এর সাথে।A healthy smile starts...
04/01/2026

নতুন বছর, নতুন প্রত্যয়।
সুস্থ দাঁত ও সুন্দর হাসির যাত্রা শুরু হোক
হাবিব ওরো ডেন্টাল কেয়ার–এর সাথে।
A healthy smile starts with us. 🦷✨

জোরে ব্রাশ মানেই ভালো ব্রাশ নয়! 🪥অনেকেই মনে করেন, শক্ত করে ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার হবে। আসলে, জোরে ব্রাশ করলে উপকা...
26/08/2025

জোরে ব্রাশ মানেই ভালো ব্রাশ নয়! 🪥

অনেকেই মনে করেন, শক্ত করে ব্রাশ করলে দাঁত বেশি পরিষ্কার হবে। আসলে, জোরে ব্রাশ করলে উপকারের থেকে ক্ষতিই বেশি হয়।

💡 কারণ:

এনামেল ক্ষতি: অতিরিক্ত চাপ দাঁতের এনামেল ঘষে তুলে ফেলে। এনামেল হলো দাঁতের প্রাকৃতিক ঢাল, যা ক্যাভিটি ও সেনসিটিভিটি থেকে দাঁতকে রক্ষা করে।

মাড়ির ক্ষতি: জোরে ব্রাশ করলে মাড়ি সরে যায়, দাঁতের রুট উন্মুক্ত হয়ে পড়ে। ফলে দাঁত হয় সেনসিটিভ এবং মাড়ির রোগের ঝুঁকি বাড়ে।

✨ মনে রাখুন: প্লাক নরম ও আঠালো, শক্ত না। সঠিক পদ্ধতিতে ব্রাশ করলেই এটি সহজে উঠে যায়—চাপের কোনো দরকার নেই!

✅ সঠিকভাবে ব্রাশ করার নিয়ম:

সফট ব্রিসলযুক্ত টুথব্রাশ ব্যবহার করুন

ব্রাশকে ৪৫° কোণে মাড়ির সাথে ধরুন

ছোট ছোট বৃত্তাকারে বা হালকা ছোট স্ট্রোকে ব্রাশ করুন—উপর - নিচে।
সামনে-পেছনে ঘষাঘষি নয়

দিনে ২ বার, ২ মিনিট করে ব্রাশ করুন হালকা চাপ দিয়ে—এমন চাপ, যাতে শুধু ব্রিসল একটু বাঁকবে, চেপে মাটির মতো হবে না

সুস্থ দাঁতের জন্য প্রয়োজন কোমল যত্ন, শক্ত চাপ নয়! 🌟

জিহ্বা- মানবদেহে আল্লাহর তৈরি  এক অসাধারণ নিয়ামত,  বিস্ময়! 👅মানবদেহের বেশিরভাগ পেশী হাড়ের ওপর ভর করে কাজ করে। কিন্তু জিহ...
25/08/2025

জিহ্বা- মানবদেহে আল্লাহর তৈরি এক অসাধারণ নিয়ামত, বিস্ময়! 👅

মানবদেহের বেশিরভাগ পেশী হাড়ের ওপর ভর করে কাজ করে। কিন্তু জিহ্বা কোনো হাড় ছাড়াই গঠিত—এটি এক ধরনের muscular hydrostat, যেখানে কেবল পেশী দিয়েই জটিল সব কাজ সম্ভব হয়।

🟢 জিহ্বা পেশী

জিভে মোট ৮টি পেশী থাকে —
1️⃣ অভ্যন্তরীণ পেশী (Intrinsic muscles) – superior longitudinal, inferior longitudinal, transverse, vertical। এরা জিভের আকার বদলায়—বাঁকানো, লম্বা করা, চ্যাপ্টা করা—সবই সম্ভব হয় এদের কারণে।
2️⃣ বাহ্যিক পেশী (Extrinsic muscles) – genioglossus, hyoglossus, styloglossus, palatoglossus। এরা জিভকে সামনের দিকে ঠেলে দেওয়া, পেছনে টেনে নেওয়া, উপরে তোলা বা নিচে নামানোর কাজ করে। এমনকি ঘুমের সময়ও genioglossus হালকা নড়ে যাতে শ্বাসনালি বন্ধ না হয়।

🟢 স্বাদগ্রহণ ক্ষমতা

জিভের উপর ছোট ছোট প্যাপিলা থাকে, যেখানে থাকে স্বাদকলি (taste buds)। এরা গড়ে প্রতি ৮–১২ দিনে নতুন হয়ে যায়। তবে ধূমপান, অ্যালকোহল, বা খারাপ ওরাল হাইজিন এগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

🟢 যত্ন নিন প্রতিদিন

প্রতিদিন জিহ্বা পরিষ্কার রাখা।ধুমপান, পান,জর্দা মদ পরিহার করুন।আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করুন।
ভালো মুখের স্বাস্থ্য বজায় রাখা মানে কেবল দাঁত নয়, আপনার সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা করা।

জিহ্বা নীরবে কাজ করে প্রতিটি কথা, প্রতিটি কামড়, প্রতিটি নিশ্বাসে—এটি সত্যিই এক আল্লাহর তৈরি এক বিস্ময়কর অঙ্গ।

"অনেকে ‘রেডিয়েশন’ শব্দটি শুনেই অযথা ভয় পান। কিন্তু আধুনিক ডেন্টাল এক্স-রে পৃথিবীর সবচেয়ে নিরাপদ মেডিকেল ইমেজিং পদ্ধতি...
25/08/2025

"অনেকে ‘রেডিয়েশন’ শব্দটি শুনেই অযথা ভয় পান। কিন্তু আধুনিক ডেন্টাল এক্স-রে পৃথিবীর সবচেয়ে নিরাপদ মেডিকেল ইমেজিং পদ্ধতিগুলোর একটি। এর রেডিয়েশনের মাত্রা অত্যন্ত কম—দৈনন্দিন জীবনের অনেক সাধারণ বিষয়ের থেকেও কম বা সমান। যেমনঃ

একটি ডিজিটাল ডেন্টাল এক্স-রে থেকে রেডিয়েশন প্রায় ১–৫ μSv মাত্রা, যা একটি ছোট বিমানের যাত্রা বা কয়েক দিনের স্বাভাবিক পরিবেশে থাকা থেকে কম।

ডিজিটাল প্রযুক্তি পুরনো ফিল্ম-ভিত্তিক এক্স-রের তুলনায় ৮০–৯০% পর্যন্ত কম রেডিয়েশন ব্যবহার করে, তবুও আরও পরিষ্কার ও বিস্তারিত ছবি দেয়।

দাঁতের সমস্যা দ্রুত ও নিরাপদে শনাক্ত করতে আবশ্যক হলে তবেই এক্স-রে করা হয়, অযথা নয়।

ডেন্টাল এক্স-রে করার সময় রেডিয়েশন এক্সপোজার যতটা সম্ভব কম রাখার জন্যই হাবিব ওরো ডেন্টাল কেয়ার এ আছে rvg sensor (ডিজিটাল এক্সরে সিস্টেম)।

সুতরাং ডেন্টাল এক্স-রের রেডিয়েশন খুবই সামান্য, নিয়ন্ত্রিত এবং এর উপকারিতা ঝুঁকির চেয়ে অনেক বেশি—যা দাঁত ও চোয়ালের সুস্থতার জন্য অপরিহার্য। 🦷✨

"

🚨 একটি দাঁত হারানো কখনই “শুধু একটি দাঁত হারানো” নয়!দাঁত হারানোর সাথে সাথেই আপনার পুরো মুখের গঠন বদলাতে শুরু করে—ধীরে ধী...
24/08/2025

🚨 একটি দাঁত হারানো কখনই “শুধু একটি দাঁত হারানো” নয়!

দাঁত হারানোর সাথে সাথেই আপনার পুরো মুখের গঠন বদলাতে শুরু করে—ধীরে ধীরে, নীরবে, কিন্তু ভয়াবহ পরিণতি নিয়ে।

🦷 ফাঁকা জায়গার দাঁতগুলো ধীরে ধীরে হেলে পড়ে, দাঁতের সারি বেঁকে যায়।
🦷 বিপরীত দিকের দাঁত নিচের দিকে নেমে আসে (Supereruption) – এতে কামড়ের ভারসাম্য নষ্ট হয়।
🦷 খাবার জমে দাঁতে ক্যাভিটি ও মাড়ির সংক্রমণের ঝুঁকি বাড়ে।
🦷 চিবানোর শক্তি কমে যায়, ফলে অন্য দাঁতের উপর বাড়তি চাপ পড়ে।
🦷 ফাঁকা জায়গার নিচের হাড় ধীরে ধীরে ক্ষয়ে যায়, মুখের সৌন্দর্য নষ্ট হয়, মুখ বয়স্ক দেখায়।
🦷 অনেক সময় এই সমস্যা TMJ পেইন হয়।

✅ সমাধান:
সময়মতো হারানো দাঁত পূরণ করুন—ডেন্টাল ইমপ্লান্ট, ব্রিজ বা ডেন্টার যেটাই হোক না কেন, দাঁতের সারি, কামড়ের ভারসাম্য, হাড়ের স্বাস্থ্য ও আপনার হাসি বাঁচিয়ে রাখবে।

আঘাতপ্রাপ্ত দাঁত অবহেলা করবেন না!আঘাতপ্রাপ্ত দাঁত দীর্ঘদিন ফেলে রাখলে দাঁতের মুলে  সিস্ট হতে পারে, এমনকি চোয়ালের বড় ধরনে...
23/08/2025

আঘাতপ্রাপ্ত দাঁত অবহেলা করবেন না!
আঘাতপ্রাপ্ত দাঁত দীর্ঘদিন ফেলে রাখলে দাঁতের মুলে সিস্ট হতে পারে, এমনকি চোয়ালের বড় ধরনের ক্ষতির ঝুঁকিও থাকে। 🦷
সময়ের মধ্যে চিকিৎসা করান, ভবিষ্যতের জটিলতা থেকে নিজেকে এবং আপনার হাসি দুটোকেই বাঁচান।

📍 হাবিব ওরো-ডেন্টাল কেয়ার
সুস্থ দাঁত, সুন্দর হাসি আমাদের অঙ্গীকার।

Address

Rahanpur Sapahar Road
Sapahar
SAPAHAR6160

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801303121692

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habib Oro-Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Habib Oro-Dental Care:

Share