04/01/2026
একজন প্রতিবেশি আত্মীয়কে ঢাকা যাওয়ার আগে বলেছিলাম ৩ ইউনিটের ব্রিজ করতে (১ টা মিসিং টুথ ছিলো) । কিন্তু উনি ঢাকা গিয়ে করবেন বলেছিলেন। ঢাকা থেকে এসে বাসায় গিয়ে আমাকে দেখিয়েছিলেনও যে করে এসেছেন, দেখলাম ৬ ইউনিট করা। কিছু বলিনি তখন। তার কয়েকমাস পর চ্যাম্বারে এসে দেখালো ব্রিজের পোরসেলিন ভেঙে গেছে। ২ দিনপর বাসায় এসে দেখালো যে পুরো ব্রিজটাই খুলে আসছে। দেখলাম কিছু দাঁতের রুট ক্যানেলের জিপিসহ ব্রীজ খুলে আসছে!!! যেখানে জিপি ভালো করে সিল করা থাকলে ব্রিজ খুলে আসলেও পুরো জিপিসহ আসবে না। আরো দেখলাম সিল করার পর জি আই বা মিরাকল না দিয়ে টিএফ দিয়েই তার উপর লম্বা ব্রিজ করা!!
যেখানে উনাকে বলেছিলাম ৩ ইউনিট করলেই হবে সেখানে অযথা ৬ ইউনিট করে বাকি দাঁতগুলোর বারোটা বাজানোর কী প্রয়োজন ছিলো? সম্ভবত উনার মনে ঢাকা থেকে করবো আর প্রফেসরের হাতে করবো এই ভাবনা কাজ করছিলো বেশি। এছাড়া হতে পারে নিকটাত্মীয়রা বা বেশি পরিচিতরা কথার দাম দিতে চায় না অথবা বিশ্বাস করতে পারে না।
এ ধরনের পোস্ট আমি করি না কিন্তু উনার বিশ্বাস অর্জন করতে পারিনি এই দুঃখ থেকেই লেখা।