05/07/2025
🦷 রুট ক্যানেল ট্রীটমেন্ট কীঃ
রুট ক্যানেল ট্রিটমেন্ট হলো একটি আধুনিক ডেন্টাল চিকিৎসা পদ্ধতি, যেখানে দাঁতের অভ্যন্তরে সংক্রমিত বা পচে যাওয়া নার্ভ এবং পাল্প টিস্যু পরিষ্কার করে, জীবাণুমুক্ত করে ফিলিং করা হয়।
🧾 কখন প্রয়োজন হতে পারেঃ
✅ দাঁতে গভীর গর্ত বা ক্যারিজ
✅ দাঁতের শিরায় ব্যথা বা সংক্রমণ
✅ দাঁতের রুটে পুঁজ
✅ ঠান্ডা-গরমে তীব্র ব্যথা
✅ দাঁত ভেঙে গিয়ে ভিতরের নার্ভ এক্সপোজ হওয়া
🛠️ চিকিৎসার ধাপগুলোঃ
১.X-ray – সংক্রমণের গভীরতা জানা
২.Local anesthesia – ব্যথাহীন চিকিৎসার জন্য
৩.Pulp removal – সংক্রমিত টিস্যু অপসারণ
৪.Cleaning & Shaping – রুট ক্যানেল পরিষ্কার ও প্রস্তুতকরণ
৫.Filling – রুট ক্যানেল ফিলিং
৬.Crown বসানো – দাঁতের উপর কেপ বসিয়ে সুরক্ষা দেওয়া
💡 উপকারিতা:
✔️ দাঁত তুলতে না হয়ে বাঁচিয়ে রাখা যায়
✔️ ব্যথা ও সংক্রমণ থেকে মুক্তি
✔️ স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করা সম্ভব
✔️ দীর্ঘস্থায়ী সমাধান