DR. NAZIA HAQUE

Call Directions Contact the practice

DR. NAZIA HAQUE Oral & Dental Surgeon

14/08/2026
👉Midline diastema closing 👉 👉Before and after treatment  photography
28/05/2023

👉Midline diastema closing
👉
👉Before and after treatment photography

👉11 missing👉12 transformation into 11👉Composite veneer by layering technique
06/05/2023

👉11 missing
👉12 transformation into 11
👉Composite veneer by layering technique

14/07/2022

জ্বর নিয়ে সচেতনতা প্রয়োজন

১. যেকোনো ভাইরাস জ্বর ৩ থেকে ৫দিন টানা ১০২/১০৩°F আসতে পারে এবং কমলে, ১০১ এর নিচে নাও নামতে পারে। কাজেই জ্বর শুরু হওয়ার পরের বেলাতেই বা পরের দিন জ্বর কেনো কমছে না, অস্থির হওয়া যাবে না।

২. একদিনে জ্বর কমিয়ে দেয়ার কোনো মেডিসিন বা ম্যাজিক ডাক্তারদের জানা নাই। ভাইরাস জ্বরে এন্টিবায়োটিক কোনো কাজে লাগে না।অন্য জ্বরে হলে তার লক্ষন অনেকসময় প্রকাশ পেতে ৩-৪ দিনও লেগে যায়।

৩. জ্বর হলে বাচ্চা খাওয়াদাওয়া ছেড়ে দিবে, বড়রাও দেয়। এই অরুচির প্রাথমিক কোনো চিকিৎসা নাই। সবার মতো আপনাকেও বুঝিয়ে শুনিয়ে অল্প অল্প করে পানি তরল জাউ স্যুপ শরবত বা বাচ্চা যেটা খেতে চায় ( এমন কিছু দিবেন না যা আবার বমি, পাতলা পায়খানা ঘটায়) তাই খাওয়াবেন। পেশাব যেন অন্তত ৪ বার হয়। মুখে একদমই খেতে না পারলে, পেশাব কমে গেলে, বমি বন্ধ না হলে বা খিচুনি হলে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাবেন।

৪. হালকা জ্বরে ( ১০০ থেকে ১০২°) গা মুছে দিবেন, মুখে প্যারাসিটামল(নাপা/ এইস)ঔষধ খাওয়াবেন। একবার ঔষধ খাওয়ানোর পর আবার সিরাপ দিতে অন্তত ৪/৬ ঘন্টা অপেক্ষা করতে হবে। আর সাপোসিটারী দিতে হলে অন্তত ৪ ঘন্টা অপেক্ষা করতে হবে।

৫. বেশী জ্বরে ( ১০২° F এর উপরে গেলে) তাড়াতাড়ি জ্বর কমানোর প্রয়োজন হলে প্যারাসিটামল সাপোসিটরী ব্যবহার করতে পারেন (যদিও এটা বাচ্চাদের জন্য অস্বস্তিকর), এতে জ্বর সাময়িকভাবে হয়তো ১০২ এর নিচে নামতে পারে তবে পুরোপুরি জ্বর চলে যাবেনা।

৫. জ্বরের ঔষধ ডাবল ডোজে বা ঘন ঘন খাওয়ালে, এন্টিবায়োটিক দিলেই জ্বর ভালো হয়ে যাবে এমন না। ভাইরাসের পরিমানের উপর, কতদিন এরা এক্টিভ থাকে তার উপর জ্বরের স্থায়ীত্ব নির্ভর করে।

৬. জ্বরের ঔষধ খাওয়ানোর চেয়ে বাচ্চার যত্ন নিন, ভিজা গামছা বা সুতি কাপড় দিয়ে গা মুছে দিন, গরম ও নরম খাবার খাওয়ানোর চেষ্টা করুন, তরল/ পানি বেশি খাওয়ান। সবচেয়ে বড় কথা বাচ্চাকে বিশ্রাম নিতে দিন। ভালো ঘুমাতে দিন, ঘুমের মধ্যে জ্বর থাকলেও তাকে ঘুম ভাঙিয়ে জ্বরের ঔষধ খাওয়ানোর দরকার নাই।

৭. থার্মোমিটার দিয়ে মেপে জ্বর ১০০ বা বেশী পেলেই জ্বরের ঔষধ খাওয়াবেন। গায়ে হাত দিয়ে গরম লাগা, জ্বর ৯৮, ৯৯° ; জ্বরের আগে শীত শীতভাব, অস্থির করা জ্বরের ঔষধ খাওয়ানোর কোন কারণ হতে পারে না।

৮. বাচ্চাদের এসিডিটি কম হয়, তাই খালিপেটে জ্বরের ঔষধ দিতে পারবেন।

৯. জ্বর হলে বাচ্চা এক আধটু বমি হতে পারে, কিছু জ্বরের ঔষধেও বাচ্চাদের বমি হয়। এসব ক্ষেত্রে বমির ঔষধ লাগে না, প্রয়োজনে জ্বরের ঔষধ পাল্টান। ঔষধ খাওয়ার ১০/১৫ মিনিটের মধ্যে বমি করলে ১৫/২০ মিনিট পর আবার ঔষধটটুকু খাওয়াতে হবে।

ডেঙ্গু সিজন এখন। পাশাপাশি করোনার প্রকোপ আবার বাড়ছে।কাজেই সন্দেহ হলেই আশেপাশে শিশু বিশেষজ্ঞ দেখিয়ে টেস্ট করে নিবেন।
আপনার শিশুকে সাবধানে রাখুন ও সবাই সুস্থ থাকুন।

ধন্যবাদ!

04/05/2022
25/04/2022

  : Before and after photography
12/05/2021



: Before and after photography

 #স্কেলিং_কি?উত্তরঃ স্কেলিং একটি বহুল প্রচলিত মাড়ির চিকিৎসা অথবা মাড়ির গভীর পরিস্কারকরণ পদ্ধতি যার মাধ্যমে আমরা দাঁতের প...
21/03/2021

#স্কেলিং_কি?
উত্তরঃ স্কেলিং একটি বহুল প্রচলিত মাড়ির চিকিৎসা অথবা মাড়ির গভীর পরিস্কারকরণ পদ্ধতি যার মাধ্যমে আমরা দাঁতের পৃষ্ঠতল থেকে ব্যাকটেরিয়ার তৈরি সূক্ষ সাদা আবরণ যাকে আমরা প্লাক বলি এবং পাথর অপসারণ করি এতে করে দাঁতের পৃষ্ঠতল পরিষ্কার আর মসৃণ হয় এবং আমরা যখন আমাদের জিহবা দাঁতের উপর সঞ্চালন করি তখন একটা নাইস ফিলিংস পাই।

#প্লাক_বা_সূক্ষ্ণ_সাদা_আবরণ_কি?
উত্তরঃ আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, ব্রাশ করার আগে দাঁতের উপর একটি সাদা আবরণ দেখতে পাই বা feel করি এটাকেই প্লাক বলে।

#প্লাক_কিভাবে_তৈরি_হয়?
উত্তরঃ আমিষ এবং শর্করা জাতীয় খাবার খাওয়ার পর এসবের by products এর সাথে মিশিয়ে ব্যাকটেরিয়া একটি আঠালো সাদা আবরণ তৈরি করে যা দাঁতের পৃষ্ঠতলে আটকে থাকে একেই প্লাক বলে। ব্যাকটেরিয়া যাতে দাঁতের সাথে আটকে থেকে যাতে খাবার খেতে পারে এবং এসিড তৈরি করতে পারে সেজন্য সে এটা তৈরি করে।

্লাক_বা_সাদা_আবরণ_কিভাবে_দাঁতের_ক্ষতি_করে?
উত্তরঃ আমরা যদি আমাদের মুখ ঠিকমতো পরিষ্কারও করি তারপরও কিছু কিছু জায়গায় এসব সাদা আবরণ থেকে যায়। সেসব জায়গা পরিষ্কার করা বেশ কঠিন হয়ে পরে যেমন পিছনের দাঁত, বিশেষ করে মাড়ি এবং দাঁতের লাইনে, ফিলিং, ক্যাপ, ব্রিজের চারপাশে। এই সাদা আবরণ দাঁতের স্বাস্থ্যের জন্য একটি খারাপ সংবাদ। প্রতিবার খাবারের পর এইসব সাদা আবরণে যে bacteria থাকে তা এসিড নিঃস্বরণ করে যেটা দাঁতের এনামেলকে ক্ষয় করে এবং দাঁতে গর্ত সৃষ্টি করে। একটা বড় সমস্যা হয়ে যায় এই আঠালো সাদা আবরণ গুলো যদি আপনার দাঁতে ২৬ ঘন্টার বেশি সময় ধরে থেকে যায় এবং শক্ত হয়ে যায় তখন এটাকে পাথর বলে। এটা আর brush অথবা floss করে অপসারণ করা যায়না। এই পাথর যদি দাঁত এবং মাড়ির লাইনে দীর্ঘদিন জমে থাকে এবং দূর না করা হয় তবে তা মাড়িকে সরিয়ে দাঁতের গোড়া expose করে ফেলে এর ফলে দাঁত শিরশির করে। এসব সাদা আবরণ এবং পাথর - ব্যাকটেরিয়া এবং টক্সিন সমৃদ্ধ যা মাড়িতে সংক্রমণের সৃষ্টি করে মাড়ি নরম করে ফেলে, ব্রাশ করার সময় এবং ফলমূল খাওয়ার সময় মাড়ি থেকে রক্ত পড়ে। এই সংক্রমণ দাঁত এবং মাড়ির মাঝে পকেট সৃষ্টি করে, এই পকেটে খাবার জমে, যা ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে পঁচে দূর্গন্ধ সৃষ্টি হয়, দাঁতের গোড়া থেকে পুঁজ ও রক্ত পড়ে, দাঁতের গোড়া ফুলে যায় এবং ব্যথা হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু কেমিক্যাল নিঃস্বরণ করে এসব ব্যাকটেরিয়া প্রতিরোধের জন্য কিন্তু সেই কেমিক্যাল এবং ব্যাকটেরিয়ার নিঃসৃত এসিডের সাথে মিশে হাড় ও দাঁতের supporting structure গুলোকে ধ্বংস করে দেয়। Ultimately দাঁতটা পড়ে যায়। গবেষণায় দেখা গেছে যেসব ব্যাকটেরিয়া মাড়ির সংক্রমণ তৈরি করে সেসব ব্যাকটেরিয়া হৃদপিণ্ডের রোগ এবং শরীরের অন্যান্য রোগ সৃষ্টিতেও অংশ গ্রহণ করে।

#স্কেলিং_এর_জন্য_ব্যবহৃত_যন্ত্রপাতিঃ
ডেন্টিস্টরা একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে দাঁতের কোনো ক্ষতি না করেই এই সাদা আবরণকে gently অপসারণ করে। এই যন্ত্রকে স্কেলার মেশিন বা কিউরেটার বলে।
👉 ডেন্টিস্ট প্রথমে আল্ট্রাসনিক স্কেলার ব্যবহার করে যেগুলো মৃদু কম্পন তৈরি করে অপেক্ষাকৃত বড় পাথরের টুকরো গুলোকে সরিয়ে দেয়।
👉 এরপর ডেন্টিস্ট চিকন স্কেলার টিপ ব্যবহার করে যেটা অপেক্ষাকৃত ছোট ময়লা অপসারণ করে এবং দাঁতের পৃষ্ঠকে মসৃণ করে।
👉এরপর ডেন্টিস্ট আপনার দাঁত পলিশিং করে দিবে একটি slow speed handpiece এবং সফট রাবার ক্যাপ দিয়ে যা আপনার দাঁতের দাগ যেমন পানের লালচে দাগ বা আয়রণের দাগ ইত্যাদি অপসারণ করবে।
👉 পরিশেষে আপনার দাঁতে ফ্লুরাইড প্রয়োগ করা হবে এরফলে দাঁতকে streangth দিবে যেটা দাঁতকে ব্যাকটেরিয়াল এসিড, পাথর এবং সূক্ষ্ণ সাদা আবরণ থেকে রক্ষা করবে।

#বেস্ট_ক্যান্ডিডেডঃ
যাদের natural দাঁত আছে তারা atleast বছরে দুইবার scalling করবে।

#চিকিৎসা_পরবর্তী_উপদেশঃ
👉দাঁতকে সুস্থ, শক্তিশালী এবং সংক্রমণ থেকে রক্ষার জন্য বাসায় প্রতিদিন দাঁতের কিছু পরিচর্যার অভ্যাস করতে হবে।
👉কিন্তু প্রতিদিনের ব্যস্ত জীবন ব্যবস্হায় আমরা দাঁতের পরিচর্যাকে একদম রুটিনের নিচে রেখে দেই, যার ফলে আমাদের বেশি বেশি ডেন্টিস্টের কাছে যেতে হয়।
👉 প্রতিদিন শুধু ১০-১৫ মিনিট দাঁতের যত্ন নিলেই আমরা দাঁতের ক্ষয় এবং সংক্রমণ থেকে রক্ষা পাই।

#চিকিৎসার_পরবর্তী_অনুভূতিঃ
বেশিরভাগ রোগী স্কেলিং এর পর বলেছেন যে স্কেলিং একটি ব্যাথাহীন চিকিৎসা। স্কেলিং করার সময় তারা মৃদু কম্পন, শীতল পানির স্প্রে এবং হালকা চাপ অনুভব করেছেন যেটা অস্বস্তি লাগেনি। অনেক রোগী বলেছেন তারা এই procedure টা এবং স্কেলং করার পর যে একটা lovely ফিলিংস পাওয়া যায় সেটাকে বেশ enjoy করেন।

#মুখ_পরিষ্কার_করার_নিয়মঃ
👉 সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে।
👉 প্রতিবার খাবারের পর দাঁত ব্রাশ করতে হবে।
👉 প্রতিবার দাঁত ব্রাশের পর আঙ্গুল দিয়ে উপরের মাড়ি নিচের দিকে এবং নিচের মাড়ি উপরের দিকে ম্যাসাজ করতে হবে।
👉 প্রতিবার খাবারের পর ডেন্টাল ফ্লোস দিয়ে দুই দাঁতের মাঝে পরিষ্কার করতে হবে।
👉 দিনে দুইবার মাউথওয়াশ ব্যবহার করতে হবে।
👉 জিহবা ক্লিনার দিয়ে জিহবা পরিষ্কার করতে হবে।

#স্কেলিং_সম্পর্কিত_কিছু_কুসংস্কারঃ
👉 স্কেলিং করলে দাঁতের এনামেল ক্ষয় হয় এটা ভুল ধারণা।
👉দাঁতের স্কেলিং করলে দাঁত পড়ে যায় এটাও ভুল ধারণা। তবে দীর্ঘদিন পাথর জমতে জমতে গ্রিভিয়াস অবস্থায় চলে যায় যে অবস্থায় পাথর দ্বারা দাঁতের সব সাপোর্টিং স্ট্রাকচার ধ্বংস হয়ে যায়। সেক্ষেত্রে স্কেলিং করে পাথর অপসারণ করার পর দাঁত পড়ে যায়।
👉স্কেলিং করার পর দাঁত ফাঁকা ফাঁকা লাগে কারণ ময়লা অপসারণ হয় বলেই ফাঁকা ফাঁকা লাগে।

#ডাঃ_নাজিয়া_হক
#নাজিয়া_ডেন্টাল_কেয়ার
#মোবাইলঃ০১৭৩৩০২৩১০৮

☍আসসালামু আলাইকুম💟। আমি ডাঃ মোছাঃ নাজিয়া হক। আমি আপনাদের সাথে পরিচিত হতে এসেছি🥰। আমি বর্তমানে দন্ত(দাঁত) চিকিৎসক হিসেবে ...
21/03/2021

☍আসসালামু আলাইকুম💟। আমি ডাঃ মোছাঃ নাজিয়া হক। আমি আপনাদের সাথে পরিচিত হতে এসেছি🥰। আমি বর্তমানে দন্ত(দাঁত) চিকিৎসক হিসেবে কাজ করছি আমার নিজস্ব চেম্বার #নাজিয়া_ডেন্টাল_কেয়ার, বাসা # ৩৩; রাস্তা # ০৪; শ্যমলী লেন ;ধাপ, রংপুরে।

☍বর্তমানে আপনারা যেসব চিকিৎসা পাচ্ছেন-

✍ #স্কেলিং✍ #পলিশিং✍ #দাঁত_সাদা_করা✍ #কসমেটিক_ফিলিং✍ #টেম্পরারী_ফিলিং✍ #স্মাইল_ডিজাইনিং✍ #রুট_ক্যানেল_ট্রিটমেন্ট✍ #ফুল_মাউথ_রিহ্যাবিলিটেশন✍ #ক্রাউন✍ #ব্রিজ✍ #ভিনিয়ার✍ #ভাঙ্গা_দাঁতের_চিকিৎসা✍ #দাঁত_উঠানো✍ #আক্কেল_দাঁত_উঠানো✍ #বাচ্চাদের_দাঁতের_যেকোনো_চিকিৎসা✍ #নড়বড়ে_দাঁতের_চিকিৎসা

☍আমরা আপনাদের জন্য বিশ্বস্ততার সাথে, যত্নসহকারে, সর্বাধুনিক দাঁতের চিকিৎসা নিশ্চিত করছি।

☍আপনাদের দাঁতের স্বাস্থ্য সম্পর্কিত যেকোন সমস্যায় নির্দিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

👉ডাঃ মোছাঃ নাজিয়া হক
👉মুখ ও দন্ত রোগ চিকিৎসক
👉বিডিএস(রাজঃ)
👉পিজিটি(কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিকস্)ঢাকা ডেন্টাল কলেজ
👉ঔনার এন্ড চীফ কনসালট্যান্ট
#নাজিয়া_ডেন্টাল_কেয়ার
👉মোবাইলঃ ০১৭৩৩০২৩১০৮
👉লোকেশনঃ বাসা # ৩৩; রাস্তা # ০৪; শ্যামলী লেন; ধাপ; রংপুর।
👉রোগী দেখার সময়ঃ সকাল ১০টা- দুপুর ২টা, বিকাল ৪টা- রাত ৮টা।

Address

House No. 33; Road No. 04; Shyamoli Lane; Dhap
Rangpur
RANGPUR-5400

Telephone

+8801733023108

Website

Alerts

Be the first to know and let us send you an email when DR. NAZIA HAQUE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DR. NAZIA HAQUE:

Shortcuts

Share