01/09/2026
PFM crown placed on upper first central incisor.
মোটরসাইকেল এক্সিডেন্টে পেশেন্টের এই দাঁতটি ভেঙে যায়৷ সস্তার লোভ দেখিয়ে তাকে এক হাঁতুড়ে ডাক্তার এমনভাবে চিকিৎসা দিয়েছিল যে এক বছর না যেতেই এই দাঁত ক্রাউনসহ ভেঙে পেশেন্টের হাতে চলে আসে 💁♂️🦷
আমাদের নিকট পরবর্তীতে আসলে আমরা দেখি যে এই দাঁতটিতে খুবই নিম্নমানের রুট ক্যানেল করা ছিল আর পার্মানেন্ট ফিলিং ও দেওয়া ছিল না৷ আমাদের পুনরায় রুট ক্যানেল করা লাগে এবং post and core এর মাধ্যমে দাঁতটিকে ক্রাউন ধারণ করবার উপযোগী করা হয়।
মনে রাখবেন, BDS ছাড়া বাকি সকলেই কোয়াক বা হাঁতুড়ে চিকিৎসক। এই পেশেন্টিটির মত যাতে আপনারা প্রতারিত না হন সেজন্য দাঁতের যেকোন সমস্যায় BDS ডাক্তারের পরামর্শ নিন৷