Asad Dental Care

Asad Dental Care সুস্থ দাঁত ও সুন্দর হাসিই আমাদের লক্ষ?

18/02/2026

🩺 রোজা রেখে ডেন্টাল ট্রিটমেন্ট করা যাবে কি?
✨ রোগীদের জন্য পরিষ্কার গাইডলাইন
রমজান এলেই ডেন্টাল চেম্বারে সবচেয়ে বেশি শোনা যায় একটি প্রশ্ন—
“রোজা রেখে দাঁতের চিকিৎসা করলে রোজা ভেঙে যাবে না তো?”
এই প্রশ্ন একেবারেই স্বাভাবিক। তাই ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও চিকিৎসা–দুই দিক থেকেই বিষয়টি পরিষ্কারভাবে জানা জরুরি।
🟢 রোজা রেখে দাঁতের চিকিৎসা — করা যাবে কি?
সংক্ষিপ্ত উত্তর: যাবে।
চেকআপ, স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, ক্রাউন বা ডেনচারের কাজ—
এসব চিকিৎসা নিজে থেকে রোজা ভঙ্গ করে না।
ইসলামী ফিকহ অনুযায়ী রোজা ভঙ্গ হয় তখনই—

👉 যখন কোনো খাবার বা পুষ্টিদায়ক বস্তু ইচ্ছাকৃতভাবে শরীরে প্রবেশ করে।
ডেন্টাল চিকিৎসা এই ক্যাটাগরিতে পড়ে না।

🩸 দাঁত তুললে বা রক্ত বের হলে কি রোজা ভেঙে যাবে?
না, ভাঙবে না।
হাদিসে বর্ণিত আছে—
রোজা অবস্থায়ও নবী ﷺ হিজামা (রক্ত বের করা চিকিৎসা) করিয়েছেন।
(রেফারেন্স: )
ফিকহি সিদ্ধান্ত অনুযায়ী—
শরীর থেকে রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়।
অতএব:
★দাঁত তোলা
★স্কেলিং
★মাড়ির অপারেশন
★রুট ক্যানেল
এসব করলে রক্ত বের হলেও রোজা ঠিক থাকবে।
⚠ গুরুত্বপূর্ণ বিষয়: রক্ত বা পানি গিলে ফেলা
এখানেই আসল সতর্কতা।
যদি— ✔ মুখের রক্ত বা পানি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন
✔ এবং তা স্পষ্টভাবে অনুভূত হয়
তাহলে রোজা নষ্ট হতে পারে।
কিন্তু— ✔ অনিচ্ছাকৃতভাবে সামান্য গিলে গেলে
✔ লালা ও রক্ত মিশে গেলে
✔ দ্রুত কুলি করে ফেলে দিলে
👉 রোজা নষ্ট হবে না।
💉 লোকাল অ্যানেসথেশিয়া কি রোজা ভাঙে?
না।
দাঁতের চিকিৎসায় যে ইনজেকশন দেওয়া হয় (Local anesthesia):
পুষ্টি দেয় না
খাবারের বিকল্প নয়
খাদ্যনালী দিয়ে যায় না
তাই রোজা ভঙ্গ হয় না।
🦷 কোন কোন চিকিৎসা করা যাবে?
✔ চেকআপ
✔ এক্স-রে (RVG/OPG)
✔ স্কেলিং
✔ ফিলিং
✔ রুট ক্যানেল
✔ দাঁত তোলা
✔ ক্রাউন ও ব্রিজ
✔ ডেনচার (কৃত্রিম দাঁত)
❌ তবে যেগুলো রোজা ভঙ্গ করবে:
ওরাল মেডিসিন/সিরাপ গিলে ফেলা
সেডেটিভ ড্রিংক
👨‍⚕ রোগীদের জন্য পরামর্শ
✔ চিকিৎসার সময় রক্ত বা পানি গিলে ফেলবেন না
✔ প্রয়োজনে বারবার কুলি করুন
✔ জটিল সার্জারি ইফতারের পরে রাখলে স্বস্তি বেশি
✔ চিকিৎসার আগে ডেন্টিস্টকে বলুন আপনি রোজায় আছেন
🎯 শেষ কথা
রোজা রেখে দাঁতের চিকিৎসা নেওয়া সম্পূর্ণ বৈধ।
প্রয়োজনে দাঁত তোলা, রুট ক্যানেল, ফিলিং—সবই করা যাবে।
রোজা ভাঙার বিষয়টি চিকিৎসার উপর নয়,
বরং কিছু গিলে ফেলা হয়েছে কিনা তার উপর নির্ভর করে।
স্বাস্থ্য ও ইবাদত—দুটিই গুরুত্বপূর্ণ।
সঠিক তথ্য জানুন, নিশ্চিন্ত থাকুন।

বিঃদ্রঃ - যেকেউ প্রয়োজনে শেয়ার/কপি
করতে পারেন।

13/10/2025

“দুধ খেলেই হাড় শক্ত হয়!”
শৈশব থেকে শোনে আসা কথাটা কি একেবারে সত্য.?

বাস্তবতা:

দুধে ক্যালসিয়াম থাকে ঠিকই, কিন্তু...

শুধু দুধ খেলে হাড় শক্ত হয় না!
সেই ক্যালসিয়াম শরীরে শোষিত না হলে হাড়ে পৌঁছায় না।
আর ক্যালসিয়াম শোষণের জন্য দরকার ভিটামিন-ডি
আর ভিটামিন-ডি পাওয়ার মূল উৎস? সূর্যালোক!

তাই বাচ্চা যদি সারাদিন ঘরে বসে মোবাইল দেখে, বাইরে না যায়

তাহলে সে যতই দুধ খাক, হাড় ঠিকমতো গঠিত হবে না

এটা জানার অভাবে কী হয়?

দুধ খাওয়াচ্ছেন, কিন্তু বাচ্চার হাঁটু বাঁকা
হাড় নরম, একটু আঘাতে ফেটে যাচ্ছে
বড় বয়সে অস্টিওপোরোসিস (হাড় ক্ষয়)
বুড়ো বয়সে পড়ে গিয়ে কোমর ভেঙে শয্যাশায়ী

করণীয় কী?

প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট রোদে রাখা (সকাল ৮টা–১০ টার মধ্যে)

দুধের সঙ্গে সঙ্গে ভিটামিন ডি, ফসফরাস, ম্যাগনেশিয়ামযুক্ত খাবার খাওয়ানো

হালকা হাঁটা, ব্যায়াম যাতে হাড়ে চাপ পড়ে, শক্ত হয়

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ক্যালসিয়াম+ডি সাপ্লিমেন্ট

“দুধ একা কিছু করে না রোদ ছাড়া সে অন্ধকারেই হারিয়ে যায়!”

Dr-Abdur Rahman
MBBS (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল)
FCPS (অর্থোপেডিক্স) – FP
PGT (সার্জারি)
CCD (বারডেম)

09/09/2025
03/09/2025
16/01/2025

https://saplatv.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d.../
12/01/2025

https://saplatv.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d.../

ডেস্ক নিউজঃ ডেন্টাল ডিপ্লোমাধারীদের দাবীর প্রেক্ষাপট বিশ্লেষণঃ একটি রাষ্ট্রের জনবল সংখ্যার অনুপাত ও আর্থ-সামা....

30/12/2024
25/12/2024

দাঁতের চিকিৎসার সময় যে তথ্যগুলো গোপন করবেন না:
দাঁতের চিকিৎসার সময় অনেকেই ভুলে যান যে দাঁতের সাথে আমাদের শরীরের অন্যান্য অঙ্গ জড়িত তাই অনেক সময় চিকিৎসক কে সব কিছু খুলে বলার প্রয়োজন মনে করেন না ; আবার সংরক্ষণশীল সমাজের অংশ হিসেবে অনেকে লজ্জায় অনেক তথ্য গোপন করে যান ফলশ্রুতিতে চিকিৎসা প্রদানে অনেক ক্ষেত্রেই বিরূপ পরিস্থিতির স্বীকার হতে হয় ডাক্তার এবং রোগী উভয়কেই। আজ আপনাদের এমন কিছু সাধারন বিষয় নিয়ে আলোকপাত করবো যেগুলো চিকিৎসককে জানানো খুবই জরুরি ।
আপনি যদি গর্ভবতী হন অথবা গর্ভধারণের জন্য চেষ্টারত হনঃ
একজন গর্ভবতী মায়ের সাথে দুইটি জীবন জড়িয়ে থাকে, মায়ের গর্ভস্থ শিশুটির জন্য অনেক ওষুধ বিষ হিসেবে কাজ করতে পারে। তাই একজন গর্ভবতী মায়ের অবশ্যই জানানো উচিত উনার কত সপ্তাহ চলছে। এতে চিকিৎসক নিরাপদ ওষুধ প্রদান করবেন এবং এক্স-রে কিংবা অন্যান্য কার্যপ্রণালী নির্বাচনে সতর্ক থাকতে পারবেন। দাঁতের রোগীরা বেশির ভাগ সময় ব্যথা নিয়ে আসেন। অনেকে ফার্মেসী থেকে ব্যথার জন্য "ইটোরিক্স" জাতীয় ওষুধ কিনে খান । জেনে রাখবেন গর্ভের সন্তানের জন্য অধিকাংশ ব্যথার ওষুধ ক্ষতিকর। আপনার সন্তান যদি বুকের দুধ খায় সেটাও ডেন্টাল সার্জনকে অবহিত করবেন কারন কিছু ওষুধ বুকের দুধের সাথে নিঃসরণ হয়- যা শিশুর উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। অনেক দম্পতি আছেন গর্ভধারণের জন্য চেষ্টায় আছেন কিন্তু এখনো পরীক্ষা করে নিশ্চিত হন নাই। এমন মহিলাদেরও উচিত চিকিৎসককে এটা অবহিত করা। কারন গর্ভ ধারনের পরে প্রথম ৩ মাস অনেক সতর্ক থাকতে হয় ওষুধ খাওয়ার ক্ষেত্রে।
আপনার যদি কোন ক্রনিক রোগ যেমন –ডায়াবেটিস, ব্লাড প্রেসার, এ্যাজমা ইত্যাদি থাকেঃ
ডায়াবেটিস এর রোগীদের মাড়ির ইনফেকশন বেশি হয় এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে শরীরের যেকোন ক্ষত সহজে শুকাতে চায়না। সুতরাং আপনার যদি ডায়াবেটিস থাকে তবে অবশ্যই ডাক্তার কে অবহিত করুন। অনেক ক্ষেত্রেই ইনফেকশন বেশি বা অনিয়ন্ত্রিত সুগার এর রোগিদের এন্টিবায়োটিকের মাধ্যমে ইনফেকশন কমিয়ে তারপর দাঁত তোলা বা অন্যান্য দাঁতের চিকিৎসা করা হয়। প্রেসারের রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত রক্তপাত একটি সাধারন সমস্যা। একই সাথে আপনার যদি উচ্চ কোলেস্টোরল এর সমস্যা থাকে তখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় হৃদরোগ বিশেষজ্ঞরা রক্ত পাতলা করার উপাদানযুক্ত ওষুধ যেমন ইকোস্প্রিন, Clopidogrel, warfarin ইত্যাদি দিয়ে থাকেন। এই জাতীয় ওষুধগুলো দাঁত তোলা বা যেকোন অস্ত্রোপচারের অন্তত ৫ দিন আগে থেকে বন্ধ না রাখলে সার্জারির পরে রক্তপাত বন্ধ করা কঠিন হয়ে যায়। কিডনির রোগে আক্রান্ত রোগীদের অনেক ওষুধ দেয়া যায় না। তাই আপনি যদি নিয়মিত কোন ওষুধ খান সেগুলোর প্রেস্ক্রিপশন ডেন্টাল সার্জনকে দেখাবেন এবং আপনার সকল রোগের ব্যাপারে উনাকে অবহিত করবেন ।
আপনার মেডিকেল ইতিহাস : কোনদিন কোন দুর্ঘটনায় কেটে যাবার পরে আপনার কি রক্তপাত বন্ধ হতে অনেক সময় নিয়েছিলো? ছোটবেলায় মুসলমানির পরে কি অতিরিক্ত রক্তপাত হয়েছিলো? যদি এমন অভিজ্ঞতা হয়ে থাকে তবে হয়তো আপনার রক্তপাত জনিত জটিলতা (Bleeding disorders) থাকতে পারে। আগে থেকে জানা না থাকলে এটা একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতিতে ফেলতে পারে সার্জন এবং রোগী উভয়কেই। তাই এধরনের ইতিহাস ডাক্তারের কাছে খুলে বলা জরুরী। এক্ষেত্রে বিশেষ ব্যাবস্থা এবং সতর্কতার সাথে অপারেশন করা হয়। এছাড়াও কোন বড় অপারেশন হয়ে থাকলে , অতীতে কোন বিশেষ ওষুধ খাবার পরে এলার্জি বা অসুবিধা হয়ে থাকলে, রিউমেটিক ফিভার এ আক্রান্ত হলে, ক্যান্সারের রোগী , কোন সংক্রমন ব্যাধি যেমন- হেপাটাইটিস, এইডস ইত্যাদি থাকলে অবশ্যই জানানো উচিত। অনেক সময় কেমো-রেডিও থেরাপীর রোগী দাঁত তুলতে আসেন –কিন্তুরেডিয়েশনেরপ্রভাবেরকারনেসেইদাঁতস্বাভাবিকভাবেতোলাঅসম্ভবহয়েযায়।হেপাটাইটিসবাএইডসরোগীদেরক্ষেত্রে বিশেষ ব্যাবস্থা নিতে হয় যেন জীবানু না ছড়ায়। এসব গোপন করলে রোগী এবং সমাজের সকলেরই ক্ষতি হয়।
আপনার কোন বদ অভ্যাস থাকলেঃ
একবার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক রোগীর দাঁত তুলার জন্য চেতনা নাশক ইঞ্জেকশন কিছুতেই কাজ করছিল না। যতটুকু দেয়া যায় পুরোটাই দিয়ে অবশ করতে ব্যর্থ হবার পরে ততকালীন আউটডোর প্রধান রফিকুল্লাহ স্যারকে ডাকতে বাধ্য হলাম। স্যার রোগী কে বললেন- “দুইজাতেরমানুষেরকাছেকখনোমিথ্যাবলতেহয়না–একউকিলআরদুইডাক্তার, এখন বলেন কি খান ?”রোগী জানালো সে হেরোইনসেবী এবং আসার আগেও খেয়ে এসেছে ব্যথা লাগবে না এই আশায়। সুতরাং যেকোন ধরনের নেশা সেটা সিগারেট থেকে হেরোইন পযন্ত যাই হোক না কেন ডাক্তারের কাছে লুকানো যাবে না। এমনকি সিগারেট খেলে আমাদের মুখের ভেতরের যেকোন ক্ষত শুকাতে বিলম্ব হয়। এভাবে প্রতিটা নেশা উপাদানেরই কিছু না কিছু প্রভাব আছে যা ডেন্টাল সার্জন রা বুঝতে পারেন , রোগী বললে ডায়াগনোসিস আরো সুবিধা হয়। এছাড়া দাঁত দিয়ে নখ কাটা, সুতা কাটা, ড্রিংসের বোতলের মুখ খোলা এসব বদ অভ্যাসের প্রভাব দাঁতের উপর পরে। সুতরাং স্থায়ী সমাধানের জন্য এসব অভ্যাস গোপন না করে ডাক্তারের কাছে জানানোই বুদ্ধিমানের কাজ।
- কালেক্টেড পোস্ট।

আসাদ ডেন্টাল কেয়ার নতুন ঠিকানায় এবং নতুন সময়ে।
18/12/2024

আসাদ ডেন্টাল কেয়ার নতুন ঠিকানায় এবং নতুন সময়ে।

Address

Kedur More(Ramchandrapur), Ghoramara, Boalia
Rajshahi
6100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asad Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share