Dr. Lee

Dr. Lee "সুস্থ দাঁত সুন্দর হাসি"

আপনাদের যাদের হুইলচেয়ার বা স্ট্রেচার প্রয়োজন চলাচলের জন্য, তারাও নির্দ্বিধায় চলে আসবেন দাঁতের চিকিৎসার জন্য  #খ্রিস্টান_...
03/12/2025

আপনাদের যাদের হুইলচেয়ার বা স্ট্রেচার প্রয়োজন চলাচলের জন্য, তারাও নির্দ্বিধায় চলে আসবেন দাঁতের চিকিৎসার জন্য #খ্রিস্টান_মিশন_হাসপাতাল এ।
আর আমি ডাঃলি আছি সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার জন্য ইনশাআল্লাহ।

  দাঁত পুরোপুরি উপরে গেলে কি করবেন? দাঁতের দুর্ঘটনায় যদি দাঁত পুরোপুরি পড়ে যায় বা উঠে আসে (avulsed tooth) — অর্থাৎ দাঁত ...
21/10/2025



দাঁত পুরোপুরি উপরে গেলে কি করবেন?

দাঁতের দুর্ঘটনায় যদি দাঁত পুরোপুরি পড়ে যায় বা উঠে আসে (avulsed tooth) — অর্থাৎ দাঁত সম্পূর্ণভাবে দাঁতের মাড়ি (socket) থেকে বেরিয়ে আসে — তাহলে এটি একটি ডেন্টাল ইমার্জেন্সি। দ্রুত ব্যবস্থা নিলে দাঁতটি আবার বাঁচানো সম্ভব হতে পারে। নিচে করণীয়গুলো ধাপে ধাপে দেওয়া হলো 👇

=> জরুরি করণীয়:
দাঁতটি খুঁজে নিন এবং ধরে ফেলুন — কিন্তু রুট (মূল) বা দাঁতের শিকড় অংশে স্পর্শ করবেন না।দাঁতের উপরের অংশ (যা সাধারণত দৃশ্যমান থাকে, crown) ধরে রাখুন।
দাঁতটি পরিষ্কার করুন (যদি নোংরা হয়)।
হালকা পরিষ্কার পানি বা দুধে আস্তে ধুয়ে নিন।
ঘষবেন না, ব্রাশ বা সাবান ব্যবহার করবেন না।
যদি সম্ভব হয়, দাঁতটি আবার তার গর্তে লাগানোর চেষ্টা করুন।
দাঁতের দিক সঠিকভাবে মিলিয়ে আস্তে করে দাঁতের মাড়িতে চাপ দিয়ে বসান।
মুখ বন্ধ করে আস্তে করে কামড় দিন যাতে দাঁতটি স্থির থাকে।
যদি মাড়িতে লাগানো না যায়, তবে দাঁতটি রাখুন:
দুধের মধ্যে, অথবা
মুখের ভেতর জিহ্বা ও গালের মাঝখানে (লালায় ভেজা অবস্থায়), অথবা
স্যালাইন দ্রবণে (যদি পাওয়া যায়)
⚠️ পানি শুকনোভাবে দাঁত সংরক্ষণ করবেন না।
৩০ মিনিটের মধ্যে একজন ডেন্টিস্ট বা নিকটস্থ হাসপাতালের ডেন্টাল ইমার্জেন্সি বিভাগে যান।সময় যত দ্রুত হবে, দাঁত বাঁচানোর সম্ভাবনা তত বেশি।

🚫 যেগুলো করবেন না:
দাঁত শুকনো জায়গায় রাখবেন না।
দাঁতের রুট ঘষে বা পরিষ্কার করার চেষ্টা করবেন না।
দেরি করবেন না (১ ঘণ্টার বেশি সময় গেলে দাঁত বাঁচানো কঠিন হয়ে যায়)।

🦷 অতিরিক্ত তথ্য:
যদি এটি দুধের দাঁত (milk tooth) হয়, তাহলে সেটি পুনঃস্থাপন করা উচিত নয়, কারণ এটি স্থায়ী দাঁতের ক্ষতি করতে পারে।
যদি এটি স্থায়ী দাঁত (permanent tooth) হয়, তবেই উপরের ধাপগুলো অনুসরণ করুন।

সুস্থ দাঁত, সুন্দর হাসি 👩‍⚕️🦷😃🥰

 📢সচেতনতা মূলক পোস্টঃদেশ তোলপাড় সিলেটের  #সাদাপাথর    নিয়ে আর আমি তোলপাড় হয়ে যাচ্ছি আপনাদের দাঁতের পাথর পরিষ্কার করতে কর...
18/09/2025



📢সচেতনতা মূলক পোস্টঃ

দেশ তোলপাড় সিলেটের #সাদাপাথর নিয়ে আর আমি তোলপাড় হয়ে যাচ্ছি আপনাদের দাঁতের পাথর পরিষ্কার করতে করতে!!!

সে আমি পরিষ্কার তো করবোই, আমার পেশাই তাই কিন্তু আপনাদেরও তো একটু সচেতন হতে হবে নাকি, বলেন হবে কিনা???!!!

আসেন তাহলে জেনে নেই, কিভাবে সচেতন হবেন?

প্রথমে জেনে নিন, এই দাঁতের পাথর জিনিসটা কি? কেন হয়? হলেই বা কি কি ক্ষতি হয়? আর সেটা পরিষ্কার কেন করতে হবে?? না করলে কি কি ক্ষতি হবে???!!

ডেন্টাল ক্যালকুলাস (Dental Calculus বা Tartar):
এটি দাঁতের উপর জমে থাকা ডেন্টাল প্লাক (plaque) দীর্ঘ সময় পরিষ্কার না হলে, লালা বা জিঞ্জাইভাল ফ্লুইডের মিনারেল মিশে শক্ত হয়ে যায়।
সাধারণত ক্যালসিয়াম ফসফেট মিনারেল জমে এই শক্ত আস্তরণ তৈরি করে।
রঙ হতে পারে সাদা/হলদেটে (supragingival calculus) বা গাঢ় বাদামি/কালচে (subgingival calculus)।
🔹 অবস্থান:
Supragingival calculus: জিঞ্জিভার উপরে, সাধারণত লালার duct এর কাছে (যেমন mandibular anterior lingual surface, maxillary molar buccal surface)।
Subgingival calculus: জিঞ্জিভার নিচে, periodontal pocket এর মধ্যে।
🔹 প্রভাব:
দাঁত ও মাড়ির মধ্যে plaque retention বাড়ায়।
Gingivitis → Periodontitis এর ঝুঁকি তৈরি করে।
Bad breath (halitosis) হতে পারে।
🔹 ম্যানেজমেন্ট:
স্কেলিং (manual বা ultrasonic scalers দিয়ে)।
ভালো ওরাল হাইজিন মেইনটেইন (brushing, flossing, mouthrinse)।

📢📢 দাঁতে ক্যালকুলাস (পাথর) জমা মানেই বিপদ!

👉 দাঁত ব্রাশ করার পরও যদি দাঁতে শক্ত হলদেটে বা কালচে আস্তরণ দেখা যায়, সেটা হলো ক্যালকুলাস বা দাঁতের পাথর।

⚠️ ক্যালকুলাসের ক্ষতি:
-দাঁতের ফাঁকে খাবার আটকে যায়।
-মুখে দুর্গন্ধ হয়।
-মাড়ি থেকে রক্ত পড়ে।
-মাড়ি ফুলে যায় ও দাঁত নড়বড়ে হতে শুরু করে।

✅ সমাধান:

-ঘরে বসে ক্যালকুলাস দূর করা যায় না।

-নিয়মিত ডেন্টিস্টের কাছে গিয়ে স্কেলিং (পাথর পরিষ্কার) করতে হবে।
-প্রতিদিন সঠিকভাবে ব্রাশ করুন, ফ্লস ব্যবহার করুন।
-৬ মাস পরপর দাঁতের চেকআপ করুন।

✨ মনে রাখবেন,
সুস্থ দাঁত, সুন্দর হাসি! 😁

30/06/2022

বাংলাদেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে,আগামী
১০ জুলাই পবিত্র ঈদুল আজহা।
সবাইকে পবিত্র জিলহজ্ব মাসের শুভেচ্ছা আর পবিত্র ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা। 🌜🌙🌛

আমার ইংরেজির যতটুকু ভিত্তি তৈরি হইছে তার সম্পুর্ণ ক্রেডিট শ্রদ্ধেয় খালেস স্যারের, যার কাছে ক্লাস নাইন-টেনে ইংরেজি প্রাইভ...
01/06/2022

আমার ইংরেজির যতটুকু ভিত্তি তৈরি হইছে তার সম্পুর্ণ ক্রেডিট শ্রদ্ধেয় খালেস স্যারের, যার কাছে ক্লাস নাইন-টেনে ইংরেজি প্রাইভেট পড়েছি।স্যার একেবারে ইংরেজির ABCD থেকে শুরু করে একটা ভিত্তি তৈরি করে দিয়েছেন, যার জন্য ইন্টারমিডিয়েটে ইংরেজি প্রাইভেট পড়িনি,মেডিকেলের ইংরেজি ভারসনের বই দেখে ভয় পাইনি!!
সেই স্যারের যোগ্য ছেলে ও বউমা,আমাদের প্রিয় ভাইয়া - ভাবি এলেন আমার চেম্বারে আলহামদুলিল্লাহ 💝❤️
সেই প্রাইভেট পড়ার সময় ভাইয়া-ভাবি যেমন ছিলেন,এখানো ঠিক তেমনই আছেন!! একেবারে এভার গ্রীণ কাপল মাশাল্লাহ। ❤️💝

02/05/2022

সবাইকে ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা🌙
ভিডিও এডিটিংঃ Saleel 😎

ধন্যবাদ Beximco Pharma -কে, নববর্ষে এই সুন্দর উপহারটির জন্য। 🤍❤️
14/04/2022

ধন্যবাদ Beximco Pharma -কে, নববর্ষে এই সুন্দর উপহারটির জন্য। 🤍❤️

সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা 🌞নতুন বছর আপনাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি আর অনাবিল আনন্দ 😊
14/04/2022

সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা 🌞
নতুন বছর আপনাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি আর অনাবিল আনন্দ 😊

30/03/2022

Happy Doctors Day 👩‍⚕️

সবাইকে লি ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা 😊🇧🇩🌹আপনার দাঁত সুস্থ ও সুন্দর রাখুন, স্বাধীন ভা...
26/03/2022

সবাইকে লি ডেন্টাল কেয়ার এর পক্ষ থেকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা 😊🇧🇩🌹

আপনার দাঁত সুস্থ ও সুন্দর রাখুন, স্বাধীন ভাবে হাসুন।সাথে আছি আমি ডাঃসাহানা সুলতানা লি আর সাথে আছে লি ডেন্টাল কেয়ার।

Address

Rajshahi
GPO-6000

Opening Hours

Monday 09:00 - 14:00
17:00 - 21:00
Tuesday 09:00 - 14:00
17:00 - 21:00
Wednesday 09:00 - 14:00
17:00 - 21:00
Thursday 09:00 - 14:00
17:00 - 21:00
Saturday 09:00 - 14:00
17:00 - 21:00
Sunday 09:00 - 14:00
17:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Lee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share