মানুষের জন্য মানুষ MJM

Call Directions

মানুষের জন্য মানুষ MJM মানবতার টানে, মানুষের পাশে 🤝

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 MD Sahad Khan, Mohammad Rakib, MD Emon K...
18/08/2026

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 MD Sahad Khan, Mohammad Rakib, MD Emon Khan Emon, Prince Sakib, Alamin Biswas Sagor, Remon Hussain, Sâdiã Iślãm Tărå, Md Ashik, Pavel Khan, Shanto Islam, Mehedi Hasan Rakib, Abu Huraira, Md. Abdul Awal, Prince Rakib, Md Shagor Hossen, Md Tuhin Hossain, Tasnim Nowshin

11/08/2026

মানুষের জন্য মানুষ (MJM) — অফিসিয়াল বক্তব্য

আসসালামু আলাইকুম।

মানুষের জন্য মানুষ (MJM) একটি সামাজিক সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টা, সময়, শ্রম এবং মানুষের সহযোগিতায় আমাদের কার্যক্রম ও পেজ এগিয়ে গেছে।

সম্প্রতি সংগঠনের সাবেক দায়িত্বশীলদের একজন মুন্না হোসেন কাওসার-এর কিছু কর্মকাণ্ড নিয়ে সংগঠনের সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

একসময় সংগঠনের পেজ থেকে অন্যান্য অ্যাডমিনদের সরিয়ে দিয়ে তিনি এককভাবে পেজের নিয়ন্ত্রণ নেন। পরবর্তীতে তিনি পাবনার বাইরে অবস্থান করলে সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা অ্যাডমিন ক্ষমতা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান এবং সবার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন। এমনকি ফোন রিসিভ না করা এবং পেজ হাইড করে রাখার ঘটনাও ঘটে।

একপর্যায়ে সংগঠনের সদস্যদের জানানো হয় যে পেজটি ডিলিট করে দেওয়া হয়েছে। এরপর সংগঠনের সদস্যরা নতুনভাবে কার্যক্রম শুরু করেন এবং নতুন পেজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। পরবর্তীতে দেখা যায়, আগের পেজটি আবার সক্রিয় করে তার নাম পরিবর্তন করে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হচ্ছে।

আরও একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন—তিনি পাবনায় এসে সংগঠনের দায়িত্বশীল বা সদস্যদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় বা যোগাযোগ না করে নিজের ব্যক্তিগত পেজের জন্য সংগঠনের পোশাক ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ভিডিও তৈরি ও প্রচার করছেন। এ ধরনের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য সংগঠনের কোনো অনুমতি নেওয়া হয়নি।

বিশেষ করে সংগঠনের পোশাক পরা অবস্থায় একজন ডাক্তারের সঙ্গে যে আচরণ বা কথোপকথনের ভিডিও তার ব্যক্তিগত পেজে প্রকাশ করা হয়েছে, সেটি মানুষের জন্য মানুষ (MJM)-এর কোনো সাংগঠনিক কার্যক্রম নয়। এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত উদ্যোগ এবং এর সঙ্গে MJM-এর কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, MJM-এর নাম, লোগো, পোশাক, পেজ ও সাংগঠনিক পরিচয় কোনো ব্যক্তির ব্যক্তিগত প্রচারণা বা ব্যক্তিগত কর্মকাণ্ডে সংগঠনের অনুমতি ছাড়া ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

মানুষের জন্য মানুষ (MJM)
সংগঠনের পরিচয় সবার, কোনো ব্যক্তির একার নয়।

পাবনার রাস্তা-ঘাটের বর্তমান অবস্থা চলাচলের জন্য একেবারেই অনুপযুক্ত। ১৫১ বছরের ঐতিহ্যবাহী এই পৌরসভাকে আমরা এমনভাবে গড়ে তু...
09/08/2026

পাবনার রাস্তা-ঘাটের বর্তমান অবস্থা চলাচলের জন্য একেবারেই অনুপযুক্ত। ১৫১ বছরের ঐতিহ্যবাহী এই পৌরসভাকে আমরা এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে আগামী ১০০ বছরের কথা মাথায় রেখে নাগরিকদের আধুনিক ও টেকসই সব সুবিধা নিশ্চিত করা যায়।
শহরের রাস্তা-ঘাটের অবস্থাও অনেক জায়গায় খুবই খারাপ।

রাস্তা-ঘাটের উন্নয়ন হবে, স্কুল-কলেজের পরিবেশ ও অবকাঠামোর উন্নয়ন হবে, এবং পাবনাকে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
মানুষের জন্য মানুষ সংস্থার পক্ষ থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কে বিশেষ ভাবে আহ্বান করা হল #মানুষেরজন্যমানুষ

প্রিয় বড় ভাই  Mehedi Hasan Jibon  ভাই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং বর...
08/08/2026

প্রিয় বড় ভাই Mehedi Hasan Jibon ভাই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানুষের জন্য মানুষ সংস্থার পক্ষ থেকে দোয়া কামনা করি আল্লাহ যেন ভাইকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেন।
আমিন। 🤲
সবাই ভাই এর জন্য দোয়া করবেন 🤲🤲
#মানুষেরজন্যমানুষ
#দোয়াকরবেন #দ্রুতসুস্থতাকামনা

মানুষের জন্য মানুষ (MJM)আমাদের সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য সাহাদ আজ সম্পন্ন করলেন তাঁর ১৪তম স্বেচ্ছায় রক্তদান। (O+)একজন ...
08/08/2026

মানুষের জন্য মানুষ (MJM)

আমাদের সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য সাহাদ আজ সম্পন্ন করলেন তাঁর ১৪তম স্বেচ্ছায় রক্তদান। (O+)

একজন মানুষের রক্তদানে আরেকজন মানুষের জীবন বাঁচতে পারে—এর চেয়ে বড় মানবিক কাজ আর কী হতে পারে!

সাহাদ এর এই মহৎ উদ্যোগের জন্য মানুষের জন্য মানুষ (MJM)-এর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন।

ইনশাআল্লাহ,
মানুষের জন্য মানুষ (MJM) সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। 🤝❤️

🩸 রক্ত দিন, জীবন বাঁচান।
❤️ মানবতার পাশে থাকুন।

#মানুষেরজন্যমানুষ #রক্তদান #মানবতারসেবায়

মানুষের জন্য মানুষ (MJM) সংস্থার পক্ষ থেকে মাননীয় এমপি সাহেবের সঙ্গে সংস্থার কার্যক্রম, মানবিক উদ্যোগ এবং মানুষের কল্যা...
08/08/2026

মানুষের জন্য মানুষ (MJM) সংস্থার পক্ষ থেকে মাননীয় এমপি সাহেবের সঙ্গে সংস্থার কার্যক্রম, মানবিক উদ্যোগ এবং মানুষের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

আলোচনা শেষে মানুষের জন্য মানুষ (MJM) সংস্থার পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ইনশাআল্লাহ, এই আলোচনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের কল্যাণে সামনে আরও ভালো ও কার্যকর কিছু করার সুযোগ তৈরি হবে।

মানুষের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। 🤝

#মানুষেরজন্যমানুষ #মানবতারপাশে #মানুষেরকল্যাণে #সামনেএগিয়েচলা

30/07/2026

🚨 ইমারজেন্সি ব্লাড দরকার 🚨

🩸 রক্তের গ্রুপ: AB+
👩‍⚕️ রোগী: সিজারের রোগী
🏥 লোকেশন: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
📍 ২৩ নং ওয়ার্ড (আইসিইউ)

📞 যোগাযোগ: 01713-768174

🙏 AB+ রক্তদাতাদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইল। একটি শেয়ারও একজন রক্তদাতা খুঁজে পেতে সাহায্য করতে পারে।

❤️ মানুষের জন্য মানুষ (MJM)

🩸 রক্তদানে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত! 🩸আলহামদুলিল্লাহ! থ্যালাসেমিয়া রোগীর জরুরি প্রয়োজনে A+ (এ পজিটিভ) রক্ত দান করেছে...
29/07/2026

🩸 রক্তদানে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত! 🩸

আলহামদুলিল্লাহ! থ্যালাসেমিয়া রোগীর জরুরি প্রয়োজনে A+ (এ পজিটিভ) রক্ত দান করেছেন

আমাদের প্রিয় ভাই জিহাদ।

এটি তাঁর জীবনের ১৪ম বারের মতো রক্তদান!

থ্যালাসেমিয়া আক্রান্তদের নতুন জীবন উপহার দিতে এমন উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। আল্লাহ তাঁর এই মহৎ কাজ কবুল করুন। আমীন। 🤲
পাশে থাকুন, রক্ত দিন, জীবন বাঁচান। ❤️

#মানবিক_মানুষের_জন্য_মানুষ #পাবনা #মানুষেরজন‍্যমানুষ

🎂 শুভ জন্মদিন, প্রিয় সদস্য!মানবতার টানে মানুষের পাশে [আপনার প্রতিটি দিন হোক আনন্দ, সাফল্য ও সুন্দর মুহূর্তে ভরপুর। -মান...
29/07/2026

🎂 শুভ জন্মদিন, প্রিয় সদস্য!

মানবতার টানে মানুষের পাশে [আপনার প্রতিটি দিন হোক আনন্দ, সাফল্য ও সুন্দর মুহূর্তে ভরপুর।

-মানুষের জন্য মানুষ (MJM)

#মানুষের_জন্য_মানুষ

29/07/2026

🩸 জরুরি রক্তের প্রয়োজন 🩸
মানুষের জন্য মানুষ , জীবন জীবনের জন্য।
আপনার সামান্য সহযোগিতায় বাঁচতে পারে একটি মূল্যবান প্রাণ। ❤️

👤 রোগীর নাম: আলাদি
🩺 রোগের ধরন: থ্যালাসেমিয়া
🩸 রক্তের গ্রুপ: A+
💉 রক্তের প্রয়োজন: ১ ব্যাগ
📅 রক্তদানের তারিখ: ২৯/০৭/২০২৬
⏰ সময়: পাওয়া মাত্রই
🏥 রক্তদানের স্থান: পাবনা সদর হাসপাতাল 🤍

📞 যোগাযোগ: +880 1351-875259

🙏 অনুরোধ:
A+ রক্তের গ্রুপের কোনো স্বেচ্ছায় রক্তদাতা থাকলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন। আপনার একটি রক্তদান একটি জীবন বাঁচাতে পারে।

মানুষ মানুষের জন্য—আসুন, মানবতার পাশে দাঁড়াই। ❤️🩸

Address

Raghunathpur-Pabna

Telephone

+8801822566142

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানুষের জন্য মানুষ MJM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share