Defence Dental

Defence Dental within affordable price.

It is a dental clinic for treatment of the patients who are sufferings from various dental problems such as,tootache,gum bleeding,mobility of teeth,sensitivity etc.

Don't neglect your teeth...Dr.Redawan Islam BappiBDS(RU),PGT(OMS)MPH(NIPSOM)courseMedical OfficerDental Unit,TMSS Medica...
10/05/2026

Don't neglect your teeth...

Dr.Redawan Islam Bappi
BDS(RU),PGT(OMS)
MPH(NIPSOM)course
Medical Officer
Dental Unit,TMSS Medical College,Bogura

09/05/2026
Root Canal Treatment:রুট ক্যানেল ট্রিটমেন্ট হলো একটি দাঁতের চিকিৎসা পদ্ধতি যেখানে দাঁতের ভেতরের সংক্রামিত বা মৃত অংশ (মজ...
06/05/2026

Root Canal Treatment:

রুট ক্যানেল ট্রিটমেন্ট হলো একটি দাঁতের চিকিৎসা পদ্ধতি যেখানে দাঁতের ভেতরের সংক্রামিত বা মৃত অংশ (মজ্জা বা পাল্প) অপসারণ করে জীবাণুমুক্ত করা হয় এবং ব্যাথা মুক্ত করা হয়। এরপর সেই ফাঁপা অংশটি বিশেষ উপাদান দিয়ে ভরাট করে সিল করে দেওয়া হয়, যা দাঁতটিকে ভবিষ্যতের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। এই চিকিৎসাটি সাধারণত তখনই করা হয় যখন দাঁতের ক্ষয় খুব গভীরে চলে যায় এবং সাধারণ ফিলিং করা সম্ভব হয় না।

কখন রুট ক্যানেল ট্রিটমেন্ট প্রয়োজন?

গভীর দাঁতের ক্ষয়: যখন দাঁতের ক্ষয় মজ্জা পর্যন্ত পৌঁছে যায়।
সংক্রমণ: দাঁতের মজ্জায় ব্যাকটেরিয়া প্রবেশ করলে এবং সংক্রমণ হলে।
মজ্জার প্রদাহ: দাঁতের মজ্জার প্রদাহ বা আঘাত লাগলে।

চিকিৎসার পদ্ধতি :

অ্যানেস্থেসিয়া: প্রথমে দাঁতের চারপাশ অসাড় করার জন্য লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়।
সংক্রমিত অংশ অপসারণ: দাঁতের ভেতরের সংক্রমিত বা মৃত মজ্জা অপসারণ করা হয়।
পরিষ্কার ও জীবাণুমুক্তকরণ: রুট ক্যানেলটি পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়।
ভরাট ও সিল করা: এরপর বিশেষ উপাদান, যেমন গুট্টা পার্চা, দিয়ে রুট ক্যানেলটি ভরাট করা হয় এবং সিল eকরে দেওয়া হয়।
ফিলিংস বা ক্রাউন: প্রয়োজন অনুযায়ী দাঁতের উপরে একটি ফিলিং বা ক্রাউন (টুপি) বসানো হয়।

রুট ক্যানেল ও ক্রাউন বসানোর পরবর্তী যত্ন:

চিকিৎসার পর প্রথম কিছুদিন আঠালো, শক্ত বা খুব গরম খাবার এড়িয়ে চলা ভালো।
অস্বস্তি বা ফোলাভাব থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
নিয়মিত সকালে নাস্তার পরে ও রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করুন ফ্লোসিং করুন।

“Before gap, now glow ✨Diastema closure transformation.”  Dental Care,Bogura
06/05/2026

“Before gap, now glow ✨
Diastema closure transformation.”

Dental Care,Bogura

🦷 দাঁতের চিকিৎসার খরচ বিষয়ে সর্বাধিক শোনা প্রশ্ন দুটি হলো-➡️ দাঁতের চিকিৎসায় খরচ এতো বেশী কেনো? 💳 💷 💶 💵 💴➡️ বিভিন্ন প্রা...
07/03/2025

🦷 দাঁতের চিকিৎসার খরচ বিষয়ে সর্বাধিক শোনা প্রশ্ন দুটি হলো-

➡️ দাঁতের চিকিৎসায় খরচ এতো বেশী কেনো? 💳 💷 💶 💵 💴
➡️ বিভিন্ন প্রাইভেট ডেন্টাল চেম্বারে খরচের ভিন্নতা কেনো ❓❓

সাধারন মানুষকে সংক্ষেপে খুব সহজে বোঝানোর জন্যে আজ প্রশ্ন দুটির উত্তর দিচ্ছি, ধৈর্য্য ধরে পুরো লেখাটা পড়বার অনুরোধ রইলো।

🦷 🥼 🩺 চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাঃ
পূর্বে চার বছর এবং বর্তমানে পাঁচ বছর পড়াশোনা করে বিডিএস ডিগ্রী অর্জনের পর ইন্টার্ন শেষ করে একজন ডাক্তার প্র‍্যাকটিস শুরু করেন। নিজে ব্যাক্তিগত চেম্বার দিতে যাবার আগে অতিরিক্ত অভিজ্ঞতা অর্জনের জন্যে শিক্ষক অথবা সিনিয়রদের চেম্বারে বিনা পারিশ্রমিকে অথবা নামমাত্র পারিশ্রমিকে একটা লম্বা সময় কাজ শিখতে হয়। পাশাপাশি বিভিন্ন ডেন্টাল কলেজে অতিরিক্ত প্রশিক্ষণ,বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ,দেশে-বিদেশে হ্যান্ডস অন কোর্স করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হয়। এটা হলো নূন্যতম; অনেকে নিজেকে স্পেসিফিক কোনো বিষয়ে আরো দক্ষ করতে কয়েক বছর অক্লান্ত পড়াশোনা+ট্রেনিং করে সে বিষয়ে এফসিপিএস,এমএস,ডিডিএস,পিএইচডি ইত্যাদি পোস্ট-গ্রাজুয়েশন করে থাকেন।
অধিকাংশ রোগীর নিকট দাঁতের চিকিৎসকের পরামর্শ ফি অষ্টম আশ্চর্যের মতো বিষয়। MBBS ডাক্তার পাঁচ মিনিট সময় দিয়ে পাঁচশ-হাজার টাকা পরামর্শ ফি নিলে সমস্যা নেই, BDS ডাক্তার ডেন্টাল চেয়ারে নিয়ে রোগীকে পরীক্ষা করে তারপরে সে অনুযায়ী চিকিৎসা পদ্ধতি বুঝিয়ে পরামর্শ ফি তিনশ-পাঁচশ টাকা চাইলে অনেক রোগীই অবাক হন।

🦷 চেম্বার লোকেশন,ভাড়া,ডেকোরেশনঃ
গুলশান/ধানমন্ডি/উত্তরার অভিজাত এলাকার চেয়ে অন্যান্য জায়গায় তুলনামূলক চিকিৎসা খরচ কম। যে চেম্বারের মাসিক ভাড়া বেশী,অধিকাংশ ক্ষেত্রে সেখানের চিকিৎসা খরচও বেশী। অনেকে চেম্বার ডেকোরেশনে প্রচুর অর্থ ব্যয় করেন,সাদামাটা চেম্বারের তুলনায় সেখানে চিকিৎসা খরচ একটু বেশী হওয়াটা স্বাভাবিক।

🦷 ডেন্টাল এসিসটেন্ট,রিসিপশনিস্ট,ক্লিনারের বেতনঃ
চেম্বারে প্রয়োজন অনুযায়ী জুনিয়র ডেন্টিস্ট, ডেন্টাল এসিসট্যান্ট,রিসিপশনিস্ট এবং ক্লিনার রাখলে মাস শেষে তাদের বেতন চেম্বার মালিক ডাক্তারকেই দিতে হবে।

🦷 বড় অংকের ব্যাক্তিগত ইনভেস্টমেন্টঃ
ডেন্টাল চেম্বারের জন্যে ডেন্টাল চেয়ার, কম্প্রেসর, এক্স-রে, আরভিজি, স্কেলার, অটোক্লেভ, আইপিএস, জেনারেটর, এসি থেকে শুরু করে প্রচুর ইন্সট্রুমেন্ট কিনতে হয়। এগুলো শুধু দামীই নয়,মেইন্টেইনেন্স খরচও আছে; এবং সবকিছুই নিদৃষ্ট মেয়াদ পার হলে নষ্ট হতে শুরু করে। তাছাড়া ডেন্টালে ব্যাবহৃত ইন্সট্রুমেন্ট,ম্যাটেরিয়ালস প্রায় সবই ইম্পোর্ট করে আনা; তাই এসব কিনতে খরচ অনেক বেশী পড়ে। কেউ আট-দশ লাখ টাকা দামের জাপানিজ-কোরিয়ান ব্র‍্যান্ডের চেয়ার ব্যাবহার করেন,কেউ দেড়-দুই লাখ টাকার চাইনিজ চেয়ার ব্যাবহার করেন। কেউ দশ-পনেরো হাজার টাকার এন্ডোমটর ব্যাবহার করেন রূট ক্যানেল ট্রিটমেন্ট করতে,কেউ চল্লিশ-পঞ্চাশ হাজার টাকার এন্ডোমটর ব্যাবহার করেন। কারো লাইট কিউর মেশিনের দাম পাঁচ হাজার টাকা,কেউ ত্রিশ-চল্লিশ হাজার টাকার লাইট কিউর মেশিন ব্যাবহার করেন। কোনো জিনিসই আজীবনের জন্যে না,কয়েক বছর পার হলে নতুন কিনতে হয়; তাছাড়া ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার দারুণ দিন দিন এসব ব্যয় বেড়েই চলেছে। চিকিৎসকের ইনভেস্টমেন্ট অনুযায়ী চিকিৎসা খরচ কম-বেশী হয়।

🦷 জটিল, সূক্ষ এবং সময়সাপেক্ষ চিকিৎসাঃ
ডেন্টালের অধিকাংশ চিকিৎসাই সূক্ষ,তাই নিখুঁতভাবে কাজ করতে হয়। ধৈর্য ধরে মনোযোগ সহকারে দীর্ঘসময় ধরে কাজ করতে হয়। উদাহরণ স্বরুপ এক রুট ক্যানেল চিকিৎসা শেষ করতে ক্ষেত্রবিশেষে তিন-চার দিন সময় লাগে,এবং প্রতি ভিজিটে নূন্যতম আধঘন্টা সময় লাগে। একই সময় ব্যয় করে একজন MBBS ডাক্তার বেশ কয়েকটি অপারেশন সম্পন্ন করতে পারেন এবং বিনিময়ে অনেক বেশী অর্থ উপার্জন করেন। কিন্তু এত দীর্ঘ সময় ব্যয় করে দামী ম্যাটেরিয়ালস খরচ করে,দামী ইন্সট্রুমেন্ট ব্যাবহার করে যদি রুট ক্যানেলের যৌক্তিক খরচ চাওয়া হয়; তাহলে অধিকাংশ রোগীই অবাক হন। লা-মেরিডিয়ানে গিয়ে কেউ মফস্বলের ভাতের দোকানের দামের সাথে তুলনা না করলেও গ্রামের হাতুড়ে ডাক্তারদের কথা বলে অনেকেই প্রাইভেট ডেন্টাল চেম্বারের চিকিৎসা খরচ কমাতে চান। কেএফসি-বিএফসিতে কেউ মুরগী বা আলুর কেজির কথা উল্লেখ করে চিকেন ফ্রাই,ফ্রেঞ্চ ফ্রাইয়ের খরচ কমাতে না চাইলেও ডেন্টাল চেম্বারে এসে ম্যাটেরিয়াল কস্টের কথা বলে খরচ কমাতে চান। বাজারে গেলে কেউ গত বছরে জিনিসপত্রের দামের কথা উল্লেখ করে এখন কম রাখতে অনুরোধ না করলেও ডেন্টাল চেম্বারে এসে পেশেন্টরা দশ বছর পূর্বের চিকিৎসা খরচ উল্লেখ করে বর্তমানে কম রাখতে অনুরোধ করেন; এসবের জন্যে ডেন্টিস্টদের প্রায়শই বিব্রত হতে হয়।

🦷 রোগীর দাঁতের যত্নের প্রতি অসচেতনতা এবং অবহেলাঃ
দাঁতের চিকিৎসার খরচ বেশী হবার পেছনে রোগীরাও অনেকাংশে দায়ী। অধিকাংশ রোগী সমস্যার শুরুতেই চিকিৎসা না করিয়ে প্রথমে ব্যাথার ঔষধ এবং পরবর্তীতে এর ওর পরামর্শে এন্টিবায়োটিক খেয়ে পরে সমস্যা জটিল রুপ ধারন করলে তখন চিকিৎসকের শরনাপন্ন হন। প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে খরচ কমে যায়। তাই ছয় মাস অন্তর অন্তর নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হবে।

🦷 দাঁতের চিকিৎসায় এককালীন ব্যাবহৃত জিনিসঃ
হ্যান্ড গ্লভস,সাকশন টিপস,রাবার ড্যাম এককালীন ব্যাবহার করা হয়। অন্যান্য যন্ত্রপাতি যেগুলো সরাসরি মুখগহ্বরের সংস্পর্শে আসে সেগুলো অটোক্লেভ,ক্যামিক্যাল স্টেরিলাইজেশন করা হয় যা সময়সাপেক্ষ এবং ব্যায়বহুল।

🦷 ল্যাবরেটরি বিলঃ
ডেন্টাল ক্রাউন,ব্রিজ,কমপ্লিট ডেনচার,পার্শিয়াল ডেনচার থেকে শুরু করে অনেক কিছুই ডেন্টাল ল্যাবে তৈরী করা হয়। এসব খরচের একটা বড় অংশ ল্যাবে দিতে হয়।

🦷 ইলেকট্রিসিটি বিলঃ
ডেন্টাল চেম্বার ইলেক্ট্রিসিটি বাদে প্রায় সম্পূর্ন অচল। তাই খরচের একটা ভালো অংশ এ খাতে ব্যায় হয়। চেম্বারের লাইট, ফ্যান, ডেন্টাল চেয়ার, কম্প্রেসর, এক্স-রে, এসি, সাইনবোর্ড, টিভি, ইন্ট্রা ওরাল ক্যামেরা, আইপিএস, সাকশন মেশিন, লাইট কিউর মেশিন, মাইক্রোমটর, এন্ডোমটর, এক্স-রে, আরভিজি, কম্পিউটার, অটোক্লেভ, আলট্রা ভায়োলেট স্টোরেজ সব কিছুতে ইলেক্ট্রিসিটি প্রয়োজন।

🦷 লাইসেন্স বিলঃ
প্রতি বছরে ট্রেড লাইসেন্স নবায়ন, চেম্বারে এক্স-রে মেশিন থাকলে আণবিক শক্তি কমিশনের লাইসেন্স, এসিস্ট্যান্ট রাখতে চাইলে শ্রম ও কলকারখানা অধিদপ্তরের লাইসেন্স, ময়লা-আবর্জনার জন্যে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যাবস্থাপনার লাইসেন্স, চেম্বার পরিচালনার জন্যে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ইত্যাদির জন্যে যেমন অর্থ খরচ করতে হয়,তেমনি ভোগান্তিও পোহাতে হয়।

🦷 প্রচারণা খরচঃ
খালি সাজিয়ে গুছিয়ে ডেন্টাল চেম্বার দিলেই হবে? পেশেন্টকে চেম্বার সম্পর্কে জানাতে হবে না? চিকিৎসকের যোগ্যতা, চেম্বারের অত্যাধুনিক যন্ত্রপাতি, চেম্বারের অভ্যন্তরীণ সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে হবে না? শহরে তো ডেন্টাল চেম্বারের অভাব নেই, একজন পেশেন্ট কেনো একজন নতুন চেম্বার দেয়া ডেন্টিস্টের নিকট যাবেন? পেশেন্টদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার দেয়া হয়, যেটাকে এক ধরনের ইনভেস্টমেন্ট বললেও ভূল হবে না। পেরিফেরিতে মাইকিং করে, লিফলেট বিলি করে প্রচারণা চালানো হয়। আর শহরে যেহেতু মোবাইলে বুদ হওয়া জনগোষ্ঠীই বেশী, তাই অফলাইনের তূলনায় অনলাইন প্রচারণায় বেশী ব্যয় করা হয়। ফেসবুকে বুষ্টিং, গুগল ম্যাপে SEO, ওয়েবসাইট তৈরী-রক্ষণাবেক্ষণ-আপডেট এসবে ব্যয় হওয়া টাকা অংকের হিসেবে খুব একটা কম নয়।

এত কিছুর পরেও উন্নত বিশ্বের 🌍 তুলনায় বাংলাদেশের 🇧🇩 দাঁতের চিকিৎসার খরচ ক্ষেত্র বিশেষে দশ-বিশ ভাগের এক ভাগেরও কম। যাদের আত্মীয়স্বজন বাইরের দেশে থাকেন,তারা অবশ্যই জানেন; আর ইন্টারনেটের কল্যাণে গুগল-ইউটিউব ঘাঁটলেই বিষয়টির সত্যতা যাচাই করতে পারবেন। অনেক প্রবাসী শুধুমাত্র দাঁতের চিকিৎসা করাতে এদেশে আসেন।

সর্বশেষে বলি প্রত্যেক চিকিৎসকই তার পরিবার-পরিজন,আত্মীয়স্বজন, পরিচিত মানুষজন,কাছের মানুষজন থেকে শুরু করে গরীব-অসহায় মানুষদের নামেমাত্র মূল্যে চিকিৎসা করে থাকেন এবং সে সংখ্যা খুব একটা কম না। তাই বলে সবাই যদি নামেমাত্র মূল্যে চিকিৎসা করাকে নিজের অধিকার ভাবেন,তাহলে এ পেশায় টিকে থাকাটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।
ধন্যবাদ

**ভাঙা দাঁতের বা ফাঁকা দাতের ফিলিং চিকিৎসা করে হারানো সৌন্দর্য ফিরে পেতে চান?**  আপনার দাঁত ভাঙার কারণে বা দাতের মদ্ধে ফ...
02/02/2025

**ভাঙা দাঁতের বা ফাঁকা দাতের ফিলিং চিকিৎসা করে হারানো সৌন্দর্য ফিরে পেতে চান?**

আপনার দাঁত ভাঙার কারণে বা দাতের মদ্ধে ফাকা থাকার কারনে কি হাসতে বা কথা বলতে সংকোচ বোধ করেন? চিন্তা করবেন না, আধুনিক ডেন্টাল ফিলিং টেকনোলজি এখন আপনার দাঁতের স্বাভাবিক আকৃতি এবং কার্যকারিতা ফিরিয়ে দিতে পারে!

**কীভাবে ফিলিং চিকিৎসা সাহায্য করে?**
- ভাঙা দাঁতের ক্ষয়ে যাওয়া বা ভাঙা অংশ ফিলিং ম্যাটেরিয়াল (যেমন: কম্পোজিট রেসিন) দিয়ে পূরণ করা হয়।
- ফিলিং করার পর দাঁতের প্রাকৃতিক রঙ এবং আকৃতি ফিরে আসে, যা দেখতে সম্পূর্ণ স্বাভাবিক মনে হয়।
- এটি একটি দ্রুত, সহজ এবং ব্যথামুক্ত প্রক্রিয়া।

**ফিলিং চিকিৎসার সুবিধা:**
1. **প্রাকৃতিক সৌন্দর্য:** ফিলিং ম্যাটেরিয়াল দাঁতের রঙের সাথে মিল রেখে তৈরি করা হয়, ফলে কেউ বুঝতেই পারবে না আপনার দাঁতে ফিলিং করা হয়েছে।
2. **দীর্ঘস্থায়ী সমাধান:** উন্নত মানের ফিলিং ম্যাটেরিয়াল অনেক বছর পর্যন্ত স্থায়ী হয়।
3. **সাশ্রয়ী:** অন্যান্য চিকিৎসার তুলনায় ফিলিং একটি সাশ্রয়ী এবং কার্যকরী সমাধান।

**কেন দ্রুত চিকিৎসা নেবেন?**
- ভাঙা দাঁত অবহেলা করলে তা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি দাঁত সম্পূর্ণ নষ্টও হয়ে যেতে পারে।
- একটি সুন্দর হাসি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে।

**আমাদের বিশেষজ্ঞ ডেন্টিস্টদের সাথে যোগাযোগ করুন এবং আপনার হাসি আবার উজ্জ্বল করুন!**

#ডেন্টালকেয়ার #ভাঙা_দাঁত_ফিলিং #সুন্দর_হাসি #ডেন্টিস্ট #আত্মবিশ্বাস

**যোগাযোগ:**
ডিফেন্স ডেন্টাল কেয়ার
দত্তবাড়ি, বগুড়া

**শেয়ার করুন** আপনার প্রিয়জনদের সাথে, যারা ভাঙা দাঁতের সমস্যায় ভুগছেন।

এখন থেকে নিয়মিত রোগী দেখছেন,ডা:রাকিবুল হাসান খান সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডেন্টাল ইউনিট, টিএমএসএস মেডিকেল কলেজ ...
24/08/2024

এখন থেকে নিয়মিত রোগী দেখছেন,
ডা:রাকিবুল হাসান খান
সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ডেন্টাল ইউনিট, টিএমএসএস মেডিকেল কলেজ , বগুড়া

20/06/2024

একটি বিশেষ ঘোষণা :

দাঁতের চিকিৎসার মেডিসিন ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর অধিকাংশ(৯০ শতাংশের বেশি) বিদেশ থেকে কিনে আনতে হয়।। একারণে দাঁতের চিকিৎসার খরচ কিছুটা বেশি হয়ে যায় ।তাই অনেকে চিকিৎসা করাতে চায় না।

আর্থিক সমস্যার কারনে কেউ দাঁতের সমস্যায় কষ্ট পেলে আমার সাথে যোগাযোগ করতে বলতে পারেন।।
আমি বিনামূল্যে পরামর্শ দিবো। সাথে যদি দাতে ব্যথা থাকে তাহলে সর্বোচ্চ ছাড়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার চেষ্টা করবো।।

যাদের একান্তই সামর্থ্য নেই তাদের জন্য সাদাকাহ
হিসেবে দাঁতের প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে করে দেয়ার চেষ্টা করবো ইন শা আল্লাহ।।

( বি: দ্র: পানপ্রেমিক বা সিগারেটপ্রেমিকগন চিকিৎসা সেবায় ছাড়/ বিনামূল্যের আওতায় পরবেনা)

Dr. Redawan Islam Bappi
BDS(RU), PGT(OMS)
Dhaka Dental College and Hospital
Ex Medical Officer
TMSS Sahera Waseq Hospital and Research Center, kurigram
Chief consultant, Defence Dental Care

Follow up after 1.5yr
07/06/2024

Follow up after 1.5yr

20/04/2024

Address

Arifur Jabedul Complex, Dattabari, Bogura
Puran Bogra
5800

Opening Hours

Monday 10:00 - 14:00
16:00 - 21:00
Tuesday 10:00 - 14:00
16:00 - 22:00
Wednesday 10:00 - 14:00
16:00 - 22:00
Thursday 10:00 - 14:00
16:00 - 21:00
Friday 17:00 - 20:00
Saturday 10:00 - 14:00
16:00 - 21:00
Sunday 10:00 - 14:00
16:00 - 21:00

Telephone

+8801305458645

Website

Alerts

Be the first to know and let us send you an email when Defence Dental posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Defence Dental:

Share