Pials' Dental Care

Pials' Dental Care if u are trying to get any dental treatment for cosmetic purpose or any kind of dental abnormality and uncomfortability, then we are here to welcome you.

পেশেন্ট পারমানেন্টলি অস্ট্রেলিয়ায় সেটেল্ড হতে যাচ্ছেন। তো এক্ষেত্রে সেন্সিটিভ বিষয় ২টি। ১। লং টার্ম সাক্সেস। যেহেতু পেশে...
12/01/2026

পেশেন্ট পারমানেন্টলি অস্ট্রেলিয়ায় সেটেল্ড হতে যাচ্ছেন। তো এক্ষেত্রে সেন্সিটিভ বিষয় ২টি।

১। লং টার্ম সাক্সেস। যেহেতু পেশেন্ট দেশে আসার সম্ভাবনা নিকট ভবিষ্যতে নাই তাই আমাদের রিভিউ করার সম্ভাবনা নাই। কাজেই কাজ পারফেক্ট হওয়া জরুরী।

২। বাইরে দেশে বাংলাদেশের ডেন্টাল সার্জন দের ইম্প্রেশন। একজন অন্য দেশের ডাক্তার এটাকে ডা. পিয়ালের কাজ হিসেবে দেখবেনা। দেখবে বাংলাদেশের ডাক্তারদের করা কাজ। কাজেই এই বিষয়টা আমাদের কাছে যথেষ্টই সেন্সিটিভ।

যদিও সব কেইসেই আমরা আমাদের ১০০% এফোর্ট দেই, বাট এক্ষেত্রে ব্যাপারটা এক্সট্রা সেন্সিটিভ। গের রুট ক্যানেল টাও চট্টগ্রামেই আরেকজন সার্জন করেছিলেন। যেহতু উনি প্রবাসে যাচ্ছেন এবং ওখানে হাই কস্ট ভ্যালু তাই আমাদেরকে অনুরোধ করেছেন যাতে ট্রিটমেন্ট টা পারফেক্ট হয় and we tried our best to not let him down.

Hopefully এই দাতে আর কোন ঝামেলা হবেনা।

For consultation: 01682713517, 01511713517 (whatsapp)

জরুরী  ভিত্তিতে আমাদের চেম্বারে ডেন্টাল এসিস্ট্যান্ট (নারী) নিয়োগ করা হবে। আবেদন যোগ্যতা: ন্যূনতম এস এস সি পাস (ডিপ্লোমা...
05/01/2026

জরুরী ভিত্তিতে আমাদের চেম্বারে ডেন্টাল এসিস্ট্যান্ট (নারী) নিয়োগ করা হবে।

আবেদন যোগ্যতা: ন্যূনতম এস এস সি পাস (ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার দেয়া হবে)
ডিউটি টাইম: শিফটিং ডিউটি (৬ ঘন্টা)
বেতন: আলোচনা সাপেক্ষে
লোকেশন: জামালখান

আগ্রহীরা ফোন করুন নিচের নাম্বারে - 01511713517 (whatsapp ও আছে এই নাম্বারে)

happy new year to all.... @
31/12/2025

happy new year to all.... @

অনেকেই জানেন না যে মুখ খোলা রেখে মানে মুখ "হা" ঘুমালে মুখের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।ঘুমের সময় মুখ খোলা থাকলে লালা প্...
30/12/2025

অনেকেই জানেন না যে মুখ খোলা রেখে মানে মুখ "হা" ঘুমালে মুখের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

ঘুমের সময় মুখ খোলা থাকলে লালা প্রবাহ কমে যায়, যা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার কমিয়ে ফেলে।

স্বভাবত নিম্নলিখিত ক্ষেত্রে লালা বা থুতু (saliva) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে:
• মুখের অ্যাসিডকে নিরপেক্ষ করা
• খাদ্যের ধ্বংসাবশেষ এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধুয়ে ফেলা
• এনামেল বা দাতের সাদা অংশের গঠন অক্ষত রাখার জন্য ক্যালসিয়াম এবং ফসফেটের মতো প্রয়োজনীয় খনিজ সরবরাহ করা

লালার হ্রাস এর কারণে মুখে একটি শুকনো ও অ্যাসিডিক পরিবেশ তৈরি করে, যা রোগজীবাণু ব্যাকটেরিয়াকে বৃদ্ধি পেতে দেয়। সময়ের সাথে সাথে, এর কারণে নিচের লক্ষন গুলো দেখা যায়

• দ্রুত এনামেল বা সাদা অংশের ক্ষয়
• Gingivitis মাড়ির প্রদাহ (লক্ষন- শিরশির করা, রক্ত পড়া)
• দুর্গন্ধ জনিত সমস্যা (Bad Breathe)

মুখ হা করে ঘুমালে প্রাথমিক যে সমস্যাগুলো হয় সেগুলো হল - মুখ শুষ্কতা, গলা ব্যথা, দাত আঠালো হয়ে যাওয়া বা ঘুম থেকে ওঠার সময় মুখ থেকে বাজে গন্ধ ও আসে।

মুখ খোলা রেখে ঘুমানোর কারণঃ

অতিরিক্ত সর্দিতে নাক আটকে যাওয়া , এলারজির কারণে নাক আটকে যাওয়া, টনসিল বা অ্যাডিনয়েড, নাকের অস্থি বাকা (DNS - Deviated Nasal Septum) থাকলে এই সমস্যা গুলো হতে পারে।

নিরাময়ঃ
সর্দির চিকিৎসা ও নাকের বায়ুপ্রবাহের পথ ক্লিন করার ড্রপ ব্যাবহার করা, ঘুমানোর অবস্থান পরিবর্তন করা ও মুখের ময়েশ্চারাইজার ব্যবহার লালা সুরক্ষার ক্ষেত্রে সহায়তা করতে পারে।
তবে, অন্তর্নিহিত কারণ সনাক্ত এবং পরিচালনা করার জন্য একজন দন্তচিকিৎসক বা ইএনটি বিশেষজ্ঞের দ্বারা স্থায়ী লক্ষণগুলি মূল্যায়ন করা উচিত।

Courtesy:
ডাঃ পঙ্কজ কুমার

Revised by-
Dr Pial Kumar Acharjee

প্রসংগঃ দাত ফেলে দেয়া উচিত নাকি রাখা উচিত? এর উত্তর টা বোঝাটা সাধারণ মানুষের জন্য একটু কষ্টকর।১ম এ বলে রাখি আক্কেল দাত ক...
28/12/2025

প্রসংগঃ দাত ফেলে দেয়া উচিত নাকি রাখা উচিত?

এর উত্তর টা বোঝাটা সাধারণ মানুষের জন্য একটু কষ্টকর।
১ম এ বলে রাখি আক্কেল দাত কে আক্কেল দাত বলা হয় কারণ এটা দাতের পজিশনে আসে ১৭ বছর বয়সের পরে। এই জিনিস উঠার সময় মোটামুটু সবাইকেই অনেক কাঠ খোড় পেরুতে হয়।

ধারণা প্রচলিত আছে যে আক্কেল দাত এর ব্যাথা হলে ফেলে দেয়াটাই উত্তম। কিন্তু অনেক ক্ষেত্রেই এই বিষয়টা ভুল ও অবান্তর।

কারণ যদি আক্কেল দাত প্রোপার পজিশনে থাকে এবং ব্যাথার কারোন শুধুমাত্র গর্ত হইয়ে ইনফেকশন হয়ে যাওয়া, তাহলে দাত ফেলাটা কোন ভাবেই কাম্য নয়। কারণ দাত ফেলা মানে একটা ডেড স্পেস তৈরি হওয়া এবং সামনের দাত গুলো ধীরে ধীরে পেছনে আসার সুযোগ করে দেয়া এবং যেহেতু দাতটা আগে থেকেই কামড়ের পজিশনে ছিলো তাই উপরের দাত গুলোও ভালোই এফেক্টেড হবে এটাই স্বাভাবিক।

বলা বাহুল্য, দাত রাখার ব্যাপারটা অবশ্যই এক্সরে করে ও এক্সামিনেশন করে শিউর হয়ে ডাক্তার তার এক্সপিরিয়েন্স ও নলেজ থেকেই নির্ধারণ করবেন।

নিচের কাজটি উপরের মাড়ির ডান পাশের শেষ দাতের রুটক্যানেল ট্রিট্মেন্ট পরবর্তী এক্সরের ছবি। আমরা যেকোন দাত রাখার চেষ্টা করি যদি আমাদের মনে হয় যে এই দাত দিয়ে পেশেন্ট খাওয়া দাওা ভালোই করতে পারবে। এবং আমরা এও কামনা করি যে পেশেন্ট যেকোন দাত ফেলার আগে অবশ্যই যেকোন বিডিএস ডেন্টাল সার্জন এর অবশ্যই পরামর্শ নেবেন ও শিউর হবেন।

এপয়েন্মেন্ট নাম্বারঃ 01682713517, 01511713517 (whatsapp)

16/12/2025
রুট ক্যানেল ট্রিট্মেন্ট পারফেক্টলি করার মাঝে আলাদা একটা তৃপ্তি থাকে আমাদের। অবশ্য এ ক্ষেত্রে পেশেন্ট দের ধৈর্য ও ট্রিট্ম...
25/11/2025

রুট ক্যানেল ট্রিট্মেন্ট পারফেক্টলি করার মাঝে আলাদা একটা তৃপ্তি থাকে আমাদের। অবশ্য এ ক্ষেত্রে পেশেন্ট দের ধৈর্য ও ট্রিট্মেন্ট এর প্রতি সিরিয়াস্নেস জরুরী। কম বেশি আমাদের সব পেশেন্ট ই সময়ের ব্যাপারে সিরিয়াস। তাই আমাদের কাজগুলো সাক্সেস্ফুলি কমপ্লিটেড হয়।

নিচে বিগত ২ সপ্তাহে করা কিছু কাজের এক্সরে পিকচার দেয়া হয়েছে। তৃপ্তির ব্যাপার হল পেশেন্ট প্রচন্ড ব্যাথা ও বিরক্তি নিয়ে আসে এবং কাজ শুরু করার পরদিন থেকেই একটা ইমিডিয়েট রিলিফ পেতে শুরু করে।

অনেক পেশেন্ট ই আছেন যারা কাজ না করিয়ে জাস্ট ওষুধ খেয়েই ব্যাথা সাব সাইড করার চেষ্টায় থাকেন। বলা বাহুল্য ব্যাথা নাশক ওষুধ গুলো আমাদের কিডনির জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই যতটুকু সম্ভব ব্যাথার ওষুধ এভয়েড করে কাজ শুরু করে ফেলাটা বেটার।

আমাদের সাথে যোগাযোগের নাম্বার
01682-713517, 01511-713517

A Token of Gratitude from patient. I want to say thanks sincerely. আমরা খেতে পছন্দ করি 😑 এখানে লজ্জার কিছু নাই। কিন্তু স...
06/11/2025

A Token of Gratitude from patient. I want to say thanks sincerely.

আমরা খেতে পছন্দ করি 😑 এখানে লজ্জার কিছু নাই।

কিন্তু সেটার জন্যে নয়। রোগীরা আমাদেরকে তাদের সন্তুষ্টি প্রকাশের জন্যে এ মাধ্যমটি বেছে নিলে আমরা আসলেই অনেক অনুপ্রাণিত হই 😎।।

Thanks a lot you all. আপনাদের এই ভালো লাগা গুলোই আমাদের অনুপ্রেরণা।

সবাই ভালো থাকুন। এই কামনা।

গত কয়েক সপ্তাহে করা রুট ক্যানেলের ফাইনাল এক্সরে চিত্র। এদের মধ্যে কিছু ছিলো মুখ ফোলা রোগী যারা রাংগুনীয়ার মত প্রত্যন্ত অ...
25/09/2025

গত কয়েক সপ্তাহে করা রুট ক্যানেলের ফাইনাল এক্সরে চিত্র। এদের মধ্যে কিছু ছিলো মুখ ফোলা রোগী যারা রাংগুনীয়ার মত প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে।কেউ ছিলো আগে থেকে রুট ক্যানেল ট্রিট্মেন্ট করার পরেও ২ মাসেও ব্যাথা না কমা রোগী যারা গ্রামের কোয়াকদের অপচিকিতসার শিকার। আমাদের কাছে উনারা আসেন শান্তি পাওার আশায়।

বিরক্ত হয়ে অনেকে আসা মাত্র বলেন যে "স্যার আমি আর পারছিনা ,আমি ফেলে দিবো। চিকিৎসা করেও ব্যাথা যাচ্ছেনা এই ব্যাথা না ফেলা অব্দি যাবেনা। ফেলে দেন স্যার"।এরকম ডিমোটিভেটেড পেশেন্ট কে বুঝিয়ে দাত রক্ষার ব্যাবস্থা করা, এটা একটা চ্যালেঞ্জ। দিন শেষে চেষ্টা করি প্রতিটা কাজ শতভাগ পারফেকশনের সাথে করার। পেশেন্ট সন্তুষ্ট ও ব্যাথা মুক্ত থাকলে আমাদের সার্থকতা। পেশেন্ট এর শান্তিই সব।

বিশেষ ঘোষনাঃ আমাদের চেম্বার আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী ৩ অক্টোবর অব্দি বন্ধ থাকবে। আপনারা জরুরী যেকোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিচের নাম্বারে।

Contact no: 01682713517, 01511-713517

Another Case of RE-RCT: Another Case of Satisfaction পেশেন্ট এসেছেন কক্সবাজার থেকে। ওখানে ইমারজেন্সি বেসিসে রুট ক্যানেল ...
10/05/2025

Another Case of RE-RCT: Another Case of Satisfaction

পেশেন্ট এসেছেন কক্সবাজার থেকে। ওখানে ইমারজেন্সি বেসিসে রুট ক্যানেল ট্রিটমেন্ট করান। এরপর থেকে ব্যাথা নেই। আমার কাছে এসেছেন ফলো আপ এর জন্য। এক্সরে করে দেখা যাচ্ছিলো DB Canal Unprepared and DL Canal Poorly Obturated... অর্থাৎ একটা ক্যানেল টাচ করা হয়নি আরেকটা ক্যানেল ক্লিনিং ঠিক ঠাক হয়নি। ফলত একটা ongoing lesion already দেখা যাচ্ছে Xray তে।

তো আমরা অই দুইটা ক্যানেলকে টার্গেট করে RE-RCT করি ও ২ ভিজিটে কাজ টা শেষ করি। আশা করি এই দাতে আর সমস্যা হবেনা।

কন্সাল্টেশন এর জন্য: 01682-713517, 01511-713517

Birthday Special Post:Yesterday was my Birthday. Special day for me right? আজকের দিনটা শুরু হয়েছিল একজন PARKINSONS DISEA...
08/05/2025

Birthday Special Post:

Yesterday was my Birthday. Special day for me right?
আজকের দিনটা শুরু হয়েছিল একজন PARKINSONS DISEASE এর পেশেন্ট মেনেজমেন্ট এর মধ্য দিয়ে। শেষ হয়েছে নিচের কেইস টা দিয়ে।

নিচের কাজটি একটা স্পেশাল কেইস। পুরবর্তী ডেন্টাল সার্জন রুট ক্যানেল ট্রিটমেন্ট করেছিলেন যেটা incomplete ছিলো। Obturation/Sealing defect ও ছিলো। Crown এর surrounding gingival margin ও defective ছিলো। Xray তে স্পষ্ট ইনফেকশন ডিটেক্ট করা যাচ্ছে। আমরা immediatey Re-RCT শুরু করে দেই। গতকাল রুট ক্যানেল টা complete হয়। Mind Satisfaction এর একটা কাজ। আশা করি পেশেন্ট ভালো থাকবে আর এই কাজে কাউকে হাত দিতে হবেনা। এই দাতের পরবর্তী ধাপের চিকিৎসা হলো POST CORE BUILDUP followed by Crown Placement.

গতকাল যারা আমাকে ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে উইশ করেছেন সবাইকে জানাই ধন্যবাদ। বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব বাড়ার কারণে জন্মদিনের মাহাত্ম্য ও তাৎপর্য যখন কমে যাচ্ছে তখন আপনাদের উইশ গুলোই আনন্দ দেয়।

আশির্বাদ করবেন আমার মেয়ের জন্য,আমার পরিবারের জন্য। যাতে সবাই সুস্থ থাকে। সদ্য পিতৃত্ব প্রাপ্তির পর হাড়ে হাড়ে টের পাচ্ছি, কেন আমি বের হলে আমার মা বাবার চিন্তা ও BP বেড়ে যায়।

সবাইকে আবারো ধন্যবাদ। 🙏🙏

Dr. Pial Kumar Acharjee
BDS
Chittagong Medical College

এমালগাম টক্সিসিটি: এমালগামের চাইতে শক্ত সিমেন্টেশন ম্যাটেরিয়াল আসলেই হয়না। কিন্তু এই ফিলিং এর একটা drawback আছে। এটাকে ব...
21/04/2025

এমালগাম টক্সিসিটি:

এমালগামের চাইতে শক্ত সিমেন্টেশন ম্যাটেরিয়াল আসলেই হয়না। কিন্তু এই ফিলিং এর একটা drawback আছে। এটাকে বলে Amalgam Toxicity. এতে যা হয় তা হয় ফিলিং করা দাতের স্বাভাবিক সাদা এনামেল গুলো ধীরে ধীরে কালো হতে থাকে (এটা ফিলিং করার আগে ঠিক ঠাক ক্যারিস পরিষ্কার না করলেও secondary caries এর ফলে হতে পারে)। সেক্ষেত্রে করণীয় হলো amalgam filing টা পরিষ্কার করে সেখানে Composite Resin Based filling দিয়ে দাতের সাথে কালার মিলিয়ে ফিলিং করা। নিচের কেইসটা সেরকমি একটা কেইস। পরিষ্কার করার পর ক্যাভিটিটা বেশ ডীপ ছিলো এবং একটা wall ও ভাংগা ছিলো। তো আমরা পুরো অংশটাই বিল্ডাপ করেছি দাতের কালার ও এনাটমী র সাথে সামঞ্জস্য রেখে।

For consultation: 01682713517, 01511-713517

Address

Azad Bhaban, 79 Jamal Khan Road, Chattogram
Patenga

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pials' Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pials' Dental Care:

Share