Āyah

Āyah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Āyah, house no/308, road/02, CDA, R/A, Agrabad, Patenga.

18/07/2021

আরাফার দিন হলো বছরের সর্বশ্রেষ্ঠ দিনগুলোর একটি!
আজ ১৯ জুলাই, রোজ সোমবার হাজীগণ আরাফার মাঠে অবস্থান করবেন। তাই আজকের দিন পবিত্র আরাফার দিন।

আরাফার দিনের সুমহান মর্যাদা ও আমলসমূহঃ
------------------------------------------------------------------

(১) আরাফার দিনের রোজা দ্বারা দুই বছরের গুনাহ ক্ষমা করা হয় :

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।’’ [সহিহ মুসলিম : ১১৬২]

তবে, আরাফার মাঠে অবস্থানকারী হাজিগণ রোজা রাখবেন না। নবিজি রাখেননি, বরং এদিন দুধ পান করেছেন মর্মে হাদিস আছে। [মুসলিম, আস-সহিহ: ২৬৫১]

(২) এদিন সর্বাধিক পরিমাণ জাহান্নামিকে মুক্তি দেওয়া হয় :

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘অন্যান্য দিনের তুলনায় আরাফার দিনে আল্লাহ তা‘আলা বান্দাকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন।’’ [মুসলিম, আস-সহিহ: ৩৩৫৪; নাসাঈ, আস-সুনান: ৩০০৩]

(৩) আরাফাবাসীকে নিয়ে আল্লাহ তাআ'লা গর্ব করেন :

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তা‘আলা আরাফায় অবস্থানকারীদের নিয়ে আসমানের ফেরেশতাদের সাথে গর্ব করেন। তিনি তাদের বলেন, ‘‘আমার এই বান্দাদের দিকে তাকিয়ে দেখো, তারা আমার কাছে এসেছে উশকোখুশকো ও ধূলিমলিন অবস্থায়।’’ [আলবানি, সহিহুত তারগিব: ১১৩২]

(৪) আরাফার দিনের দু‘আ মর্যাদাপূর্ণ :

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘সর্বোত্তম দু‘আ হলো আরাফার দিনের দু‘আ। আমি ও আমার পূর্ববর্তী নবিগণ এদিনে উত্তম যে দু‘আটি পড়েছি, তা হলো—

لاَ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ

[লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা শারীকা লাহূ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদীর]

অর্থ : আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। তিনি এক; তাঁর কোনো অংশীদার নেই। তাঁর জন্যই সকল প্রশংসা ও রাজত্ব; তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান।’’ [সুনানে তিরমিযি : ৩৫৮৫; আলবানি, সিলসিলা সহিহাহ : ১৫০৩]

আমাদের উচিত আরাফার দিনে এই দু‘আটি বেশি পরিমাণে পাঠ করা।

(৫) আরাফায় আল্লাহ মানুষের কাছ থেকে তাঁর রবুবিয়্যাত তথা প্রভুত্বের স্বীকৃতি নিয়েছিলেন :

ইবনু আব্বাস (রা.) বলেন, নিশ্চয়ই আল্লাহ আরাফার ময়দানে আদমের পৃষ্ঠদেশ থেকে তাঁর সন্তানদের বের করে এই প্রতিশ্রুতি নিয়েছেন, ‘‘আমি কি তোমাদের রব নই?’’, তারা (অর্থাৎ, আমরা) সকল মানুষ সেদিন বলেছিলো, ‘নিশ্চয়ই হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম।’ [সুরা আ’রাফ : ১৭২; মুসনাদে আহমাদ : ২৪৫১; আলবানি, সহিহুল জামি’: ১৭০১]

(৬) আরাফার দিনেই আমাদের দ্বিন তথা ইসলামকে পূর্ণতা দেওয়া হয়েছিলো :

একবার ইহুদিরা উমার (রা.)-কে বললো, তোমরা কুরআনের এমন একটি আয়াত তিলাওয়াত করো, যদি সে আয়াতটি আমাদের মাঝে অবতীর্ণ হতো, তবে, আমরা সেই দিনটিকে ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। উমার (রা.) বলেন, ‘সেটি কোন্ আয়াত?’ সে বললো, ‘‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বিন (জীবনবিধান) হিসেবে মনোনীত করলাম (সুরা আল মায়িদাহ, আয়াত: ০৩)।’’ উমার (রা.) বলেন, ‘আমরা জানি কোন্ দিন এবং কোথায় এটি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াম সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। সেদিন তিনি আরাফার ময়াদানে দাঁড়িয়ে ছিলেন এবং সেই দিনটি ছিলো জুমু‘আর দিন।’ [বুখারি, আস-সহিহ : ৪৫]

উল্লেখ্য, এই দিনটিই ছিলো বিদায় হজের দিন।

(৭) এই দিনটিও ঈদের মতই আনন্দের দিন :

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘আরাফার দিন, কুরবানির দিন এবং তাশরিকের দিনগুলো (ঈদের পরের তিন দিন) হলো ইসলামে আমাদের ঈদের দিন।’’ [আবু দাউদ, আস-সুনান: ২৪২১; হাদিসটি সহিহ]

(৮) এই দিন (৯ জিলহাজ্জ্ব) এবং এর পরবর্তী আরও ৪ দিনের অন্যতম কাজ হলো, বেশি বেশি তাকবিরে তাশরিক পাঠ করা; এটি ওয়াজিব :

একটি সুন্নাহসম্মত তাকবির :

اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার; লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার; ওয়া লিল্লাহিল হামদ।

(আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহ সবচেয়ে বড়; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহই সবচেয়ে বড়; আল্লাহই সবচেয়ে বড়; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা)

এটি ইবনু মাস‘উদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত। [দারা কুতনি, আস-সুনান : ১৭৫৬; আলবানি, ইরওয়াউল গালিল : ৬৫৪; বর্ণনাটির সনদ সহিহ]

আরাফার দিন অর্থাৎ, জিলহজের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ—প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত তাকবির) পাঠ করা ওয়াজিব। পুরুষদের উচ্চ আওয়াজে বলতে হবে, আর নারীরা নিচু আওয়াজে বলবে, যাতে শুধু নিজে শুনতে পায়। [ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইবনু আবিদিন, রাদ্দুল মুহতার: ৩/৬১; উসমানি, ইলাউস সুনান: ৮/১৫২]

(৯) রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘আল্লাহ তা‘আলার নিকট জিলহজের (প্রথম) দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই।’’ সাহাবিগণ বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়?’ তিনি বললেন, ‘‘না। আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে (জিহাদে) ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনোটি নিয়েই আর ফিরে এলো না (অর্থাৎ, শহিদ হয়ে গেলো, তার কথা ভিন্ন)।’’ [বুখারি, আস-সহিহ: ৯৬৯; আহমাদ, আল-মুসনাদ: ৬৫০৫; আবু দাউদ, আস-সুনান: ২৪৩৮]

(১০) শয়তানের জন্য এই দিনটি বিষাদময়। সে এই দিনে নিজেকে তুচ্ছ ও অপদস্থ মনে করে এবং রাগান্বিত অবস্থায় থাকে। কারণ এ দিনে আল্লাহ্ মাগফিরাতের ঝর্ণাধারা বইয়ে দেন তাঁর বান্দাদের জন্য। [মুয়াত্তা মালিক]

18/07/2021
03/07/2021

This is how your rizq finds you.

“And whoever fears Allah, for him Allah brings forth a way out, and gives him provision (rizq) from where he does not even imagine…”
[ Surah At-Talaq: 2/3 ]

Can't wait to start Ramadan😇
12/04/2021

Can't wait to start Ramadan😇

04/04/2021

Keep Knocking On His Door. keep Asking Not Just For The Ordinary But The Extraordinary. For Anything And Everything. Even For Whatever Your Mind Tells You Is Impossible. He Is The Lord Of The Worlds .He's The Owner Of Miracle. If He Says Yes,BE;
It shall be♥

04/04/2021

*HOW DO THE DEAD REALIZE THEY ARE DEAD*?

Just a reminder...

*Innalillahi wa Innailaihi Rajiun!!!

*The dead person does not realize that he died at the beginning. He feels himself dreaming of death, he sees himself crying, bathing, knotting himself and going down to the grave.

*He always has the impression of dreaming when he is piled up on the ground. He then screams but no one hears his scream.*

*Later, when everyone is dispersed and left alone underground, Allah restores his soul. He opens his eyes and wakes up from his "bad dream". At first he is happy and grateful that what he was going through was just a nightmare, and now he is awake from his sleep. Then he begins to touch his body, which has just been wrapped in a cloth, questioning it with surprise;*

"Where's my shirt, where are my underwear?"

Then he continues: "Where am I, where is this place, why the smell of dirt and mud everywhere, what am I doing here?"

*Then he begins to realize that he is underground, and what he is experiencing is not a dream! Yes, he realized he was really dead.*

He shouts as loudly as possible, calls: his relatives who, according to him, could save him:

"Razaq... !!!!"
"Oyiza .... !!!!"
"Abdullahi .... !!!!"
"Khadijah .... !!!!"
"Aisha .... !!!!"
"Uthman .... !!!!"
"Adam....!!!!"
No one answers him. He then remembers that Allah is the only hope right now. He weeps for Him and implores Him while asking His forgiveness;
"Yaa Allah! Yaa Allah! Forgive me Yaa Allah ... !!!

*He screams in an incredible fear that he had never felt before, during his lifetime.*

If he is a good person, two angels with a smiling face will sit him down to comfort him, then do him the best service.

*If he is a bad person, two angels will increase his fear and torture him according to his ugly acts.*

Oh Allah, forgive my sins and the sins of my mother, father, wife, children and all my family and friends.

Brother and sisters in Islam, you have two options here:

*1. Let this little knowledge only be read here and nothing happens.*

*2. Pray for your family
*Ya Allah, don't take my life until I'm at my best and ready to meet you.*Aamin..👏👏

Address

House No/308, Road/02, CDA, R/A, Agrabad
Patenga

Opening Hours

16:00 - 22:00

Telephone

+8801324404547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Āyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Āyah:

Share