08/08/2026
ডেন্টাল ক্যাপের নাম আমরা সবাই জানি তো?
দাঁত ভেঙে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে, দাঁতের যথাযথ চিকিৎসার শেষে সেটিকে সংরক্ষণ ও সুরক্ষার জন্য অনেক সময় Crown বা Cap করার পরামর্শ দেওয়া হয়। এতে দাঁতের স্থায়িত্ব ও কার্যক্ষমতা অনেকটাই বাড়ানো যায়।
আসলে Dental Cap বা Crown বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন—
Zirconia Crown,PFM Crown, Metal Crown, G Crown.
এর মধ্যে Zirconia Crown বর্তমানে বেশ জনপ্রিয় একটি option।
1️⃣ জির্কোনিয়া দেখতে অনেকটাই natural tooth-এর মতো, তাই aesthetic purpose-এ এটি খুব সুন্দর একটি choice। বিশেষ করে হাসির সময় দাঁত যেন natural দেখায়—সেটা গুরুত্বপূর্ণ হলে Zirconia-এর একটা আলাদা সুবিধা আছে।
শুধু সামনের দাঁত নয়, পিছনের দাঁতের জন্যও Zirconia বেশ ভালো একটি option, কারণ এটি শক্ত এবং chewing force ভালোভাবে সহ্য করতে পারে।
আর এর আরেকটি ভালো দিক হলো—এটি metal-free। তাই natural-looking এবং metal-free restoration পছন্দ করেন এমন অনেক রোগীর কাছেই Zirconia জনপ্রিয়।
2️⃣ PFM Crown, অর্থাৎ Porcelain Fused to Metal—ভেতরে metal এবং বাইরে porcelain। এটি বহু বছর ধরে dentistry-তে ব্যবহৃত হয়ে আসছে এবং strength ও appearance—দুটোরই সমন্বয় করে।
3️⃣ Metal Crown—দেখতে হয়তো খুব সাধারণ, কিন্তু strength এবং durability-এর দিক থেকে এটি খুবই ভালো।
আরেকটি হলো Gold Crown।
4️⃣ Gold Crown-এর অন্যতম সুবিধা হলো এর মজবুত ও দীর্ঘস্থায়ী হওয়ার ক্ষমতা। বিশেষ করে পিছনের দাঁতে, যেখানে চিবানোর চাপ বেশি থাকে, সেখানে Gold Crown একটি ভালো restorative option হতে পারে। এছাড়া এটি opposite tooth-এর ওপর তুলনামূলকভাবে কম wear তৈরি করে।
আপনার কোনো দাঁতে কি Crown আছে?
সেটি কোন ধরনের Crown? কমেন্টে জানিয়ে দিন। 🦷💬