Medicine Club, MMC Unit

Medicine Club, MMC Unit মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী দ্বারা পরিচালিত একটি শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন।

স্থাপিত: ১৯৮১ সাল। STARTED FROM MYMENSINGH MEDICAL COLLEGE AT 31 JANUARY ,1981.

MEDICINE CLUB IS AN ACADEMIC CUM SOCIAL ORGANIZATION RUN BY MEDICAL & DENTAL STUDENTS . Facebook Group link www.facebook.com/groups/38841041390

বাংলা নববর্ষের এই শুভক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।নতুন বছরে আমাদের সবার জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ...
13/04/2026

বাংলা নববর্ষের এই শুভক্ষণে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছরে আমাদের সবার জীবনে বয়ে আসুক শান্তি, সমৃদ্ধি ও সাফল্য।
পুরাতনের সকল গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে চলার প্রত্যয়ে হোক আমাদের অঙ্গীকার।

🌺 শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ 🌺

গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে মেডিসিন ক্লাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মা...
28/02/2026

গত ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে মেডিসিন ক্লাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের আশেপাশের বিভিন্ন এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ক্লাবের সদস্যদের আন্তরিক সহযোগিতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুরো কর্মসূচিটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।

আর্তের সেবায় মোরা একটি পরিবার ♥️

19/11/2025

আজ ১৯/১১/২৫ তারিখ, রোজ বুধবার মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ময়মনসিংহের রেলওয়ে স্টেশন এলাকার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপিং প্রোগ্রাম আয়োজন করা হয়। প্রোগ্রামে মোট ৯০ জন শিশুর ব্লাড গ্রুপিং করা হয়।

প্রোগ্রামটি তে মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের ২০২৪-২৫ সেশনের সভাপতি ডাঃ মো: দিদারুল ইসলাম রিজভী, সাধারণ সম্পাদক ডাঃ ফাত্তাহিল ফাহমিদ সহ ময়মনসিংহ মেডিকেল কলেজের ম-৫৮, ম-৫৯ এবং ম-৬২ ব্যাচের মেডিসিনিয়ান রা উপস্থিত ছিলেন।

আর্তের সেবায় মোরা একটি পরিবার। ❤️

আজ ১৯/১১/২৫ তারিখ, রোজ বুধবার মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ময়মনসিংহের রেলওয়ে স্টেশন এলাকার ...
19/11/2025

আজ ১৯/১১/২৫ তারিখ, রোজ বুধবার মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ময়মনসিংহের রেলওয়ে স্টেশন এলাকার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপিং প্রোগ্রাম আয়োজন করা হয়। প্রোগ্রামে মোট ৯০ জন শিশুর ব্লাড গ্রুপিং করা হয়।

প্রোগ্রামটি তে মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের ২০২৪-২৫ সেশনের সভাপতি ডাঃ মো: দিদারুল ইসলাম রিজভী, সাধারণ সম্পাদক ডাঃ ফাত্তাহিল ফাহমিদ সহ ময়মনসিংহ মেডিকেল কলেজের ম-৫৮, ম-৫৯ এবং ম-৬২ ব্যাচের মেডিসিনিয়ান রা উপস্থিত ছিলেন।

আর্তের সেবায় মোরা একটি পরিবার। ❤️

গত ২৯ অক্টোবর, ২০২৫ ইং মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট ২০২৪-২৫ সেশনের নবনির্বাচিত কমিটির সকলের পক্ষ থেকে ময়...
01/11/2025

গত ২৯ অক্টোবর, ২০২৫ ইং মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট ২০২৪-২৫ সেশনের নবনির্বাচিত কমিটির সকলের পক্ষ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক (প্রশাসন), সহকারী পরিচালক (অর্থ) ব্যক্তিবর্গের সাথে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

গত ৩০ অক্টোবর, ২০২৫ ইং দীর্ঘ ৩ বছর পর আবারও মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের কার্যক্রম শুরু। আর্তের সেবায় ...
01/11/2025

গত ৩০ অক্টোবর, ২০২৫ ইং দীর্ঘ ৩ বছর পর আবারও মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের কার্যক্রম শুরু।

আর্তের সেবায় মোরা একটি পরিবার। 🤍

We are delighted to announce the New Executive Committee of Medicine Club, Mymensingh Medical College Unit (Session: 202...
17/09/2025

We are delighted to announce the New Executive Committee of Medicine Club, Mymensingh Medical College Unit (Session: 2024-25).

May your leadership and dedication bring new milestones and greater achievements for the Club.

Together, let’s move forward and make this session remarkable!

মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট (সেশন: ২০২৪-২৫) এর নতুন অনুমোদিত কার্যকরী কমিটি।
17/09/2025

মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট (সেশন: ২০২৪-২৫) এর নতুন অনুমোদিত কার্যকরী কমিটি।

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘...
14/11/2022

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে, ২০১৯ সালে প্রতি ১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, যার মোট পরিমাণ ৪২৫ মিলিয়ন। ২০৪৫ সালে ৪৮ শতাংশ বেড়ে তা ৬২৯ মিলিয়ন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পৃথিবীর মোট ডায়াবেটিস রোগীর ৮৭ শতাংশই উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে বাস করছেন।

বাংলাদেশে যেমন ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি, তেমনি ডায়াবেটিস বৃদ্ধির হারও বেশি। ২০১৯ সালে বাংলাদেশের স্থান শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে দশম। কিন্তু আরও ভয়াবহ তথ্য হলো, ২০৩০ ও ২০৪৫ সালে বাংলাদেশ নবম অবস্থানে থাকবে। পৃথিবীতে বর্তমানে উচ্চ হারে ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ, ভারত ও চীনে।

বাংলাদেশে ডায়াবেটিস রোগীর ৯৭ শতাংশই টাইপ-২। এ ধরনের ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। পদক্ষেপ নিলে এ রোগকে অনেক বিলম্বিত করা যায়।

যখন কারও ডায়াবেটিস হয়, তখন ওই মানুষের শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়। ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না। এতে করে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়। এতে করে শরীর দুর্বল হয়ে পড়ে। ডায়াবেটিসের লক্ষণগুলো প্রকাশিত হতে থাকে।

নিউইয়র্কের ওয়েল কর্নেল মেডিক্যাল কলেজের একটি গবেষণা বলছে, সঠিক খাবার খাওয়ার পাশাপাশি কোন ক্রমে সেই খাবার খাওয়া হচ্ছে তার উপরেও রক্তের শর্করার পরিমাণ অনেকটা নির্ভর করে। গবেষকদের দাবি, কার্বোহাইড্রেট প্রথমে খেলে রক্তে শর্করার পরিমাণ যতটা বৃদ্ধি পায় তার তুলনায় আগে শাক-সবজি ও প্রোটিন জাতীয় খাবার খেলে অনেকটাই কম থাকে রক্তে শর্করার মাত্রা। আগে প্রোটিন ও শাক-সবজি খেলে আধা ঘণ্টা, এক ঘণ্টা ও দু'ঘণ্টা পর রক্তে শর্করার মাত্রা কম থাকে যথাক্রমে ২৯, ৩৭ ও ১৭ শতাংশ।

শুধু শর্করার মাত্রা নিয়ন্ত্রণই নয়, কোনো ক্রমে খাবার খাচ্ছেন তার প্রভাব পড়ে বার্ধক্যজনিত লক্ষণ, দেহের ওজন এবং হরমোনের ভারসাম্যের উপরেও। গবেষকদের দাবি, প্রোটিন এবং শাক-সবজি আগে খেলে শর্করা জাতীয় খাদ্যের আগেই শরীরে পৌঁছে যায় ফাইবার। যার ফলে পরিপাকের গতি ধীর কিন্তু স্থির হয় এবং আচমকা দেহের শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। এই পদ্ধতিতে খাবার খেলে শরীরের হরমোনের ভারসাম্য যেমন বজায় থাকে, তেমনই কমে প্রদাহ, ভালো থাকে ত্বকও। ফলে চেহারায় বয়সের ছাপ পড়ে কম।

প্রতিদিনের অনিয়মিত খাওয়াদাওয়া, মাত্রাতিরিক্ত ফাস্টফুড, চিনি, কার্বোহাইড্রেট খাওয়া- এইসবই কিন্তু বাড়িয়ে দেয় ডায়াবেটিসের আশংকা। যে কারণে ডায়াবেটিসের সমস্যায় আগেই যেমন রাশ টানতে হবে জীবনযাত্রায় তেমনই খাদ্যাভ্যাসেও আনতে হবে পরিবর্তন। ডায়েটে এমন কিছু খাবার অন্তর্ভুক্ত করতে হবে যা রক্তে শর্করার বর্ধিত স্তরকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। যেসব খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তা হলো: চর্বিযুক্ত মাছ, শাকসবজি, ভিটামিন সি, ডিম, ডুমুর, মটরশুঁটি, টকদই, চিয়া সিডস, ফ্ল্যাক্সসিডস, করলা, আমের পাতা, মেথি, ডায়াবেটিস গাছ গায়নূরা প্রোকাম্বেন্স।

ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন যারা, এখনই ধূমপান এবং মদ্যপান বর্জন করুন। নিয়মিত সুগারের লেভেল দেখুন। নিয়ম মেনে ওষুধ খান। সারাদিনে অন্তত ঘণ্টাখানেক সময় রাখুন হাঁটার জন্য। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
(তথ্যঃ সংগৃহীত)

জনসচেতনতায়ঃ মেডিসিন ক্লাব, ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিট।

Donate Blood, Keep the smile alive! ❤️মেডিসিন ক্লাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের থ্যালাসেমিয়া প্রজেক্টের আওতায় সকল থ্যা...
18/10/2022

Donate Blood,
Keep the smile alive! ❤️

মেডিসিন ক্লাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের থ্যালাসেমিয়া প্রজেক্টের আওতায় সকল থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের নিয়মিত রক্ত ও অন্যান্য স্বাস্থ্য সহায়তা প্রদান করা হয়।

Address

1st Floor, Administrative Building, Mymensingh Medical College Hospital
Mymensingh

Opening Hours

Monday 18:00 - 22:00
Tuesday 18:00 - 22:00
Wednesday 18:00 - 22:00
Thursday 18:00 - 22:00
Friday 18:00 - 22:00
Saturday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Telephone

01711662538

Alerts

Be the first to know and let us send you an email when Medicine Club, MMC Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medicine Club, MMC Unit:

Share