Dental Garden

Dental Garden Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dental Garden, Dentist & Dental Office, kundu pathology(ground floor)30, sehora, opposite of cadet college, Mymensingh.

পেশেন্ট এসেছিলো শেরপুর জেলা থেকে অনলাইনে আমাদের পেজ দেখে।উনার দাঁতটা ভেঙে যাওয়ায় ঠিকমত হাঁসতে পারছিলেন না।আমরা মাত্র ১ ঘ...
03/07/2024

পেশেন্ট এসেছিলো শেরপুর জেলা থেকে অনলাইনে আমাদের পেজ দেখে।উনার দাঁতটা ভেঙে যাওয়ায় ঠিকমত হাঁসতে পারছিলেন না।
আমরা মাত্র ১ ঘন্টায় ১ টি কম্পোজিট ভিনিয়ার এর মাধ্যমে উনার হাঁসিটা আবার আগের রূপে ফিরিয়ে দেই।

আমাদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ।

পেশেন্ট এর আগে ২ বার ২জন বিখ্যাত হাতুড়ে কুয়াক এর কাছে ট্রিটমেন্ট করে,কিন্তু তার ব্যাথা কিছুতেই যাচ্ছিলো না।এরপর তিনি একজ...
04/04/2024

পেশেন্ট এর আগে ২ বার ২জন বিখ্যাত হাতুড়ে কুয়াক এর কাছে ট্রিটমেন্ট করে,কিন্তু তার ব্যাথা কিছুতেই যাচ্ছিলো না।এরপর তিনি একজন পেশেন্ট এর রেফারেন্স এ আমাদের কাছে আসেন।
আমরা এক্স-রে করে দেখতে পাই যে পেশেন্ট ডাবল টাকা খরচ করে ট্রিটমেন্ট এর জায়গায় ম্যালট্রিটমেন্ট পেয়েছেন।কুয়াকগন ঠিকমত ক্যানেলই খুজে পায় নি(৪ টার মাঝে ২ টা পেয়েছে,তাও সিল করতে পারেনি ঠিক মত)
অতপর আমরা রি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দেই।পেশেন্ট এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন।

ো_ডেন্টিস্ট_নয়।

Alhamdulillah.Midline diastema closure with composite veneer.
19/02/2024

Alhamdulillah.
Midline diastema closure with composite veneer.

প্রসঙ্গঃ রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা নেয়াপ্রশ্ন: রোজাদারের জন্য কি দন্ত-চিকিৎসকের শরণাপন্ন হওয়া জায়েয আছে? আমার দাঁতের চ...
31/03/2023

প্রসঙ্গঃ রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা নেয়া

প্রশ্ন: রোজাদারের জন্য কি দন্ত-চিকিৎসকের শরণাপন্ন হওয়া জায়েয আছে? আমার দাঁতের চিকিৎসা করা একান্ত জরুরী। আমি যদি রমজানের দিনের বেলায় রোজা রেখে দন্ত চিকিৎসকের কাছে যাই- এর হুকুম কি? যদি কোন কিছু গলার ভিতরে চলে যায় এবং আমি গিলে ফেলি?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

শাইখ আব্দুল আযিয বিন বাযকে জিজ্ঞেস করা হয়েছিল যদি কোন ব্যক্তি দাঁতে ব্যথা নিয়ে দন্ত চিকিৎসকের শরণাপন্ন হয় এবং ডাক্তার তার দাঁতে স্কিলিং করে, অথবা ফিলিং করে অথবা কোন একটি দাঁত ফেলে দেয়- এতে করে কি তার রোজার ক্ষতি হবে? যদি ডাক্তার তার দাঁত অবশ করার জন্য ইনজেকশন দেয় সেক্ষেত্রে রোজার উপর এর কোন প্রভাব আছে কি?

উত্তরে তিনি বলেন: প্রশ্নে যা উল্লেখ করা হয়েছে তাতে রোজার উপর এর কোন প্রভাব নেই। বরং এটি করা যেতে পারে। তবে এ রোগীকে ঔষধ বা কোন কিছু গিলে ফেলা থেকে সাবধান থাকতে হবে। অনুরূপভাবে যে ইনজেকশনের কথা উল্লেখ করা হয়েছে রোজার শুদ্ধতার ক্ষেত্রে সেটারও কোন প্রভাব নেই। যেহেতু এ ইনজেকশন পানাহারের পর্যায়ে পড়ে না এবং যেহেতু রোজাভঙ্গকারী কিছু সাব্যস্ত না হলে রোজা শুদ্ধ হওয়াটাই মূল বিধান।( সমাপ্ত)

[আজওয়িবা মুহিম্মা তাতাআল্লাকু বি আরকানিল ইসলাম]

আর যদি রাতের বেলায় ডাক্তার দেখানো সম্ভব হয় তাহলে সেটাই ভাল।

আল্লাহই ভাল জানেন।

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব

https://islamqa.info/bn/answers/13767

__________

রোজা অবস্থায় এক্সট্রাকশন বা ফিলিং সম্পর্কেঃ

রোযা অবস্থায় অবশকরণ ইনজেকশন দেয়া ও দাঁত স্কেলিং করা কিংবা দাঁত ফিলিং করা বা তুলে ফেলার হুকুম কি?

প্রশ্ন

যদি কারো দাঁতে ব্যথা হয়ে ডাক্তারের শরণাপন্ন হয় এবং ডাক্তার তার দাঁত স্কেলিং করে কিংবা ফিলিং করে কিংবা কোন একটি দাঁত তুলে ফেলে— এগুলো কি তার রোযার ওপর কোন প্রভাব ফেলবে? যদি ডাক্তার তার দাঁতকে অবশ করার জন্য কোন ইনজেকশন দেয় সেটা কি তার রোযার ওপর কোন প্রভাব ফেলবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

প্রশ্নে যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে রোযার শুদ্ধতার ওপর এসব কর্মের কোন (নেতিবাচক) প্রভাব নেই। বরং এগুলো ক্ষমার্হ। তবে তাকে সাবধান থাকতে হবে যাতে করে কোন ঔষধ বা রক্ত যেন গিলে না ফেলে। অনুরূপভাবে উল্লেখিত ইনজেকশনেরও রোযার শুদ্ধতার ওপর (নেতিবাচক) কোন প্রভাব নেই। যেহেতু এ ধরণের ইনজেকশন পানাহারের আওতায় পড়ে না। মূলবিধান হলো—রোযার শুদ্ধতা।[উদ্ধৃতি সমাপ্ত]

মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)

মাজমুউ ফাতাওয়া ও মাকালাত মুতানাওয়িআ (১৫/২৫৯)

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব

https://islamqa.info/bn/106495

______

লোকাল এ্যানেসথেসিয়ার কারণে কি রোযা ভাঙ্গবে?

প্রশ্ন

অ্যানেসথেসিয়া ইনজেকশনের কারণে কি রোযা ভাঙ্গবে?

প্রশ্ন

অ্যানেসথেসিয়া ইনজেকশনের কারণে কি রোযা ভাঙ্গবে?

উত্তর

আলহামদু লিল্লাহ।.

আলহামদুলিল্লাহ।

লোকাল এ্যানেসথেসিয়া (শরীরের অংশবিশেষ অবশকরণ) ইনজেকশন দিলে রোযা ভাঙ্গবে না। যেহেতু এটি পানাহার নয় কিংবা পানাহারের স্থলাভিষিক্তও নয়।

শাইখ ইবনে উছাইমীন (রহঃ) কে জিজ্ঞেস করা হয়েছিল: রমযানের দিনের বেলায় দাঁত অবশ করার জন্য যে এ্যানেসথেসিয়া দেয়া হয় সে সম্পর্কে? জিজ্ঞেস করা হয়েছিল, এ্যানেসথেসিয়া গ্রহণ করলে সে দিনের রোযা কি কাযা পালন করতে হবে?

জবাবে তিনি বলেন: না; কেননা এ্যানেসথেসিয়া রোযা ভঙ্গ করে না। লোকাল এ্যানেসথেসিয়া যে স্থানে দেয়া হয় শুধু সে স্থানটিকে অবশ করে; এটি পাকস্থলিতে পৌঁছে না। সুতরাং কেউ নফল রোযাদার হন কিংবা ফরয রোযাদার হন তিনি যদি এ্যানেসথেসিয়া গ্রহণ করেন তার রোযা শুদ্ধ।[ফাতাওয়া নুরুন আলাদ-দারব থেকে সংকলিত]

দেখুন: ফাতাওয়াস শাইখ বিন বায (১৫/২৫৯)

কিন্তু, জেনারেল এ্যানেসথেসিয়া (পুরোপুরি অজ্ঞান করা) প্রয়োগ করা হলে এবং এতে রোগী গোটা দিন সম্পূর্ণ অজ্ঞান থাকলে তার উপর সে দিনের রোযা কাযা পালন করা আবশ্যক হবে।

ইবনে কুদামা (রহঃ) বলেন: “যদি কেউ সম্পূর্ণ দিন অজ্ঞান অবস্থায় থাকে; কিছু সময়ও সজ্ঞান অবস্থায় না কাটায় তাহলে আমাদের ইমাম ও শাফেয়ির অভিমত অনুযায়ী তার রোযা শুদ্ধ হবে না।” এরপর বলেন: “অজ্ঞান ব্যক্তি যদি দিনের অংশ বিশেষে জ্ঞান ফিরে পান, দিনের প্রথমাংশে হোক কিংবা শেষাংশে হোক তাহলে তার রোযা শুদ্ধ হবে।”[আল-মুগনি (৩/১২)]

এ আলোচনার ভিত্তিতে বলা যায় যে, রোযাদার যদি দিনের বেলায় এ্যানেসথেসিয়া ইনজেকশন গ্রহণ করে তবুও তার রোযা শুদ্ধ হবে। এ ইনজেকশন নেয়ার কারণে তার রোযা বাতিল হবে না। আর যদি এ ইনজেকশন ফজরের আগে গ্রহণ করে এবং ইনজেকশনের প্রভাবে সূর্যাস্ত পর্যন্ত ঘুমিয়ে কাটায় তাহলে তার ঐ দিনের রোযা শুদ্ধ হবে না।

আল্লাহ্‌ই ভাল জানেন।

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব

https://islamqa.info/bn/95062

_____

ডেন্টাল প্রসিডিওর এর সময় ব্লিডিং হওয়া প্রসংগেঃ

প্রশ্ন:

রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলে রোজা ভেঙ্গে যায় কি না? অনেকের দাঁতের সমস্যা থাকে। রোজা অবস্থায় দাঁত দিয়ে রক্ত বের হলে কি রোজা নষ্ট হয়ে যাবে?

উত্তর:

শরীর থেকে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হয় না এবং সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলেও রোজা ভাঙ্গে না। তবে ইচ্ছা করে এ পরিমাণ রক্ত দেওয়া ঠিক নয়, যার কারণে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলার আশংকা হয় বা রোজা রাখা কঠিন হয়ে পড়ে। আর দাঁত থেকে রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। তবে রোযা অবস্থায় রক্ত বের হলে তা যেন গলায় চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা গলায় রক্তের স্বাদ পাওয়া গেলে রোজা ভেঙ্গে যাবে।

আরও দেখুন:

খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৪;

ফাতাওয়া হিন্দিয়া ১/২০৩;

ফাতাওয়া বায্যাযিয়া ৪/৯৮;

আদ্দুররুল মুখতার ২/৩৯৬



উত্তর দিয়েছেন: মুফতি মুহাম্মাদ শোয়াইব

সম্পাদক, মাসিক আলহেরা (আরবি ম্যাগাজিন)

রোজাদারের জন্য কি দন্ত-চিকিৎসকের শরণাপন্ন হওয়া জায়েয আছে? আমার দাঁতের চিকিৎসা করা একান্ত জরুরী। আমি যদি রমজানের .....

প্রিয়  #ময়মনসিংহবাসি দের জন্য  #সুখবর, ডেন্টাল গার্ডেন চলছে শীতকালীন  #অফার।এই অফারে আপনি পাচ্ছেন-👉 #ফ্রি ডেন্টাল চেকআপ ...
12/12/2022

প্রিয় #ময়মনসিংহবাসি দের জন্য #সুখবর, ডেন্টাল গার্ডেন চলছে শীতকালীন #অফার।
এই অফারে আপনি পাচ্ছেন-
👉 #ফ্রি ডেন্টাল চেকআপ এবং ২০০০ টাকার স্কেলিং ও পলিশিং মাত্র ১০০০ টাকায়!!
👉এছাড়াও আমাদের অন্যান্য সেবায় ৩০% ছাড়!

🦷 আমাদের রয়েছে এপোইনমেন্ট ব্যাসিস সিস্টেম তাই আগে থেকে এপোইনমেন্ট করে আসলে ওয়েটিং রুমে বসে থাকার কোনো প্রয়োজন নেই।

🦷পর্দানশীল মহিলাদের জন্য রয়েছে মহিলা ডাক্তার।

🦷মাত্র ১ ঘন্টা সময় ব্যয় করে নিজের দাঁতকে করে তুলুন ঝকঝকে ও সাদা।

🦷মুখের দুর্গন্ধ দূর করে হাসুন প্রাণখুলে।

🦷দাঁত ও মুখগহ্বর এর যেকোনো সমস্যায় বিনামূল্যে অনলাইন পরামর্শের জন্যে আমাদের পেজ এর মেসেজ অপশন এ যোগাযোগ করতে পারেন।

☎️ এপোইনমেন্ট এর জন্য কল করুনঃ 01959204227
আমাদের Google Map Location: https://maps.app.goo.gl/F818ojYz8cbwD6eQ7

স্বাস্থ্যকর দাঁত ও মাড়ির জন্য ১০ টি টিপসস্বাস্থ্যকর দাঁত এবং মাড়ি বজায় রাখতে ও আপনার সামগ্রিক সুস্থতাকে টিকিয়ে রাখতে ...
28/06/2022

স্বাস্থ্যকর দাঁত ও মাড়ির জন্য ১০ টি টিপস

স্বাস্থ্যকর দাঁত এবং মাড়ি বজায় রাখতে ও আপনার সামগ্রিক সুস্থতাকে টিকিয়ে রাখতে আপনি যা কিছু করতে পারেনঃ-



১. প্রতিদিন দুবার আপনার দাঁত ব্রাশ করুনঃ

আপনার দাঁত পরিষ্কার এবং সুস্থ রাখার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন ।নাহলে দাঁতের উপর প্লাক বা খাদ্যকনার মিহি একটি স্তর গঠিত হয়।দিনে দুবার এবং দুই মিনিটের জন্য ব্রাশ করা, যা ২x২ নিয়ম হিসাবে পরিচিত তা প্লাক দূর করতে সাহায্য করবে। শিশুদের ব্রাশিং এর অভ্যাসটি শুরুতেই তৈরি করা উচিত এবং এটিকে মজাদার করার উপায় খুঁজে বের করা উচিত। তারা ব্রাশ করার সময় আপনি একটি গান বাজাতে পারেন, অথবা টাইমার ব্যবহার করে জানাতে পারেন যে কখন দুই মিনিট পূর্ণ হয়ে গেছে। প্রতিটি দাঁত পরিষ্কার করা সহজ করতে, আপনার মুখকে ৪টি ভাগে ভাগ করে (উপরের ডানদিকে, উপরের বাম দিকে, নীচের ডানদিকে, নীচের বাম দিকে) প্রতি ভাগে ৩০ সেকেন্ড ব্যয় করার চেষ্টা করুন।আপনার দাঁতগুলি সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে এবং আপনি দাতের চারপাশের নরম টিস্যুর ক্ষতি করছেন না তা নিশ্চিত করার জন্য সঠিক কৌশলে ব্রাশিং করুন।

২. প্রতিদিন ফ্লস করুনঃ

আপনার টুথব্রাশ দুই দাঁতের মাঝের জমে থাকা খাদ্যকণা দূর করতে পারেনা তাই ব্রাশ করার আগে প্রতি রাতে ফ্লস করার পরামর্শ দেওয়া হয়। অনেক রোগী এই স্টেপটি এড়িয়ে যান, কিন্তু এটি স্বাস্থ্যকর রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি শুধুমাত্র ব্রাশ করেন এবং ভাবেন যে আপনার ফ্লস করার দরকার নেই, তাহলে খাবারের ছোট কণা যা আপনার টুথব্রাশ দিয়ে পরিষ্কার হয়নি তা শেষ পর্যন্ত থেকে যেতে পারে। এটি এড়াতে, আপনার ব্রাশিং হ্যাভিট এ ফ্লসিং যোগ করুন। আপনি যখন প্রথম প্রথম ফ্লসিং শুরু করেন,তখন এটি মাড়িতে আঘাত করতে পারে। এটি স্বাভাবিক এবং আপনি কয়েক দিন রেগুলার ফ্লসিং করার পরে এটি বন্ধ হয়ে যাবে। ফ্লস করার সময়, আপনি এটিকে পুরো দাঁত বরাবর উপরে এবং নীচে স্লাইড করুন।

৩. নিয়মিত আপনার টুথব্রাশ পরিবর্তন করুনঃ

ক্ষতিগ্রস্থ বা ফেটে যাওয়া টুথব্রাশ আপনার দাঁতের সকল জায়গা সঠিকভাবে পরিষ্কার করতে পারে না এবং আপনার মাড়ির ক্ষতি করতে পারে।প্রতি ৩ থেকে ৬ মাস অন্তর এটি পরিবর্তন করতে হবে। আপনার টুথব্রাশটি ভালভাবে ধুয়ে এমন জায়গায় রাখুন যাতে এটি শুকিয়ে যায়। আপনি অসুস্থ হয়ে পড়লে,সুস্থ্য হওয়ার পর আপনার মুখের মধ্যে ব্যাকটেরিয়া পুনরায় প্রবেশ করা থেকে রোধ করতে আপনার টুথব্রাশ পরিবর্তন করতে ভুলবেন না।



৪. প্রতি ছয় মাস পর আপনার ডেন্টিস্টের কাছে যানঃ

রেগুলার চেকআপে থাকলে আপনার দাঁতের ডাক্তার , দাঁতের সমস্যাগুলি শুরু হওয়ার সাথে সাথেই প্রতিরোধ করতে সক্ষম হবেন।যত দ্রুত ট্রিটমেন্ট করা হবে তত কম খরচে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন।



৫. একটি স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখুনঃ

শক্ত এবং স্বাস্থ্যকর দাঁতের জন্য,মিষ্টিজাতীয় খাবার (যেমন স্পোর্টস ড্রিংকস এবং ক্যান্ডি) এড়িয়ে চলার পাশাপাশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। কিছু খাবার যা আপনার দাঁত মজবুত করতে সাহায্য করবে তার মধ্যে রয়েছে শাক, বাদাম, দই এবং পনির।



৬. ডেন্টাল হাইজিন পণ্য ব্যবহার করুনঃ

দাঁতের স্বুস্থ্যতার জন্য ব্রাশিং এবং ফ্লসিং হলো মূল চাবিকাঠি, তবে আপনি আপনার রুটিনে বিভিন্ন্য সহায়ক উপাদানগুলি অন্তর্ভুক্ত করে আপনার দাঁতকে স্বুস্থ্য অবস্থায় রাখতে পারেন। এই পণ্যগুলির মধ্যে রয়েছে মাউথওয়াশ, ওরাল ইরিগেটর, ইন্টারডেন্টাল ক্লিনার এবং টাং ক্লিনার। যা নিয়মিত ব্রাশিং এবং ফ্লসিংয়ের সাথে (এর পরিবর্তে নয়) ব্যবহার করা উচিত।



৭. সারাদিন হাইড্রেটেড রাখুনঃ

পর্যাপ্ত হাইড্রেশন শুধুমাত্র আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্যই ভালো নয়, তা স্বাস্থ্যকর লালা প্রবাহ বজায় রাখতেও সাহায্য করে। লালা খাবারের কণাগুলি সরানোর মাধ্যমে দাঁতের স্বাস্থ্যে সহায়তা করে, এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে বাধা দেয়। এটি আপনার মুখকে আরামদায়ক এবং আর্দ্র রাখতেও সাহায্য করে।



৮. ধূমপান করবেন নাঃ

ধূমপানের কারণে দাঁতে দাগ পড়ে, সেইসাথে মাড়ির (পিরিওডন্টাল) রোগের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা তৈরি করে যা দাঁতের ক্ষতি এবং মুখের ক্যান্সারের কারণ হতে পারে। আপনার স্বুস্থ্য দাঁত এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য আপনি যা করতে পারেন তার মধ্যে একটি হল অবিলম্বে ধূমপান ত্যাগ করা।



৯. ডেন্টাল সিল্যান্ট ব্যাবহার করুনঃ

ডেন্টাল সিল্যান্ট আপনার মোলার এবং প্রিমোলারের খাঁজ (ফিসার) পূরণ করে,এসব জায়গায় প্লাক জমা রোধ করে এবং ক্যাভিটি থেকে বাচতে সাহায্য করে। শিশু এবং কিশোর-কিশোরীরা প্রায়শই প্রাপ্তবয়স্কদের মতো ব্রাশ করে না, তাই তাদের জন্য সিল্যান্ট অত্যন্ত উপযোগী।

১০. বাড়িতে নিয়মিতভাবে আপনার মুখের ভিতরের অংশ পরীক্ষা করুনঃ

আপনার ডেন্টিস্টের সাথে নিয়মিত চেকআপ এ থাকলে যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত হয়।কিন্তু ব্রাশ করার সময় নিয়মিত নিজের দাঁত কে লক্ষ্য করা উচিত,তাহলে কোনো ক্যাভিটি হলে সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়া যায়।ব্রাশিং এর সময় মাড়ি থেকে রক্ত পরছে কিনা তাও লক্ষ্য রাখতে হবে,যদি রক্ত পড়ে তাহলে স্কেলিং করতে হবে।



Dr. Shadman Zakir

ওরাল এন্ড ডেন্টাল সার্জন
Dental Garden

please stay at home
18/03/2020

please stay at home

Address

Kundu Pathology(ground Floor)30, Sehora, Opposite Of Cadet College
Mymensingh
2200

Opening Hours

Monday 10:00 - 13:00
17:30 - 21:00
Tuesday 10:00 - 13:00
17:30 - 21:00
Wednesday 10:00 - 13:00
17:30 - 21:00
Thursday 10:00 - 13:00
17:30 - 21:00
Saturday 10:00 - 13:00
17:30 - 21:00
Sunday 10:00 - 13:00
17:30 - 21:00

Telephone

+8801959204227

Alerts

Be the first to know and let us send you an email when Dental Garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dental Garden:

Share