24/02/2026
রোজার সময় দীর্ঘক্ষণ না খাওয়া ও পানি না পান করার কারণে মুখে dry mouth (xerostomia tendency) দেখা দিতে পারে। এতে plaque accumulation, bad breath (halitosis) ও caries risk বাড়ে। তাই কিছু বিশেষ যত্ন প্রয়োজন।
১️। সেহরির পর অবশ্যই ব্রাশ করুন
✔ Fluoride toothpaste ব্যবহার করুন
✔ অন্তত ২ মিনিট ব্রাশ করুন
✔ জিহ্বা পরিষ্কার করুন (tongue cleaning খুব গুরুত্বপূর্ণ)
👉 রাতে saliva flow কম থাকে, তাই সেহরির পর ব্রাশ না করলে plaque দ্রুত জমে।
২️। ইফতারের পর সঠিক ওরাল হাইজিন
✔ ইফতারের ২০–৩০ মিনিট পর ব্রাশ করুন
✔ দাঁতের ফাঁকে খাবার জমলে dental floss ব্যবহার করুন
✔ মিষ্টি খাবার খেলে অতিরিক্ত সতর্ক থাকুন
৩️।রোজা অবস্থায় ব্রাশ করা যাবে?
হ্যাঁ, যাবে।
ইসলামিক স্কলারদের মতে (যেমন ইমাম আবু হানিফা এর মতানুসারে) ব্রাশ বা মিসওয়াক ব্যবহার করা বৈধ—তবে কিছু গিলে ফেলা যাবে না।
৪️। মিসওয়াক ব্যবহার
Salvadora persica (মিসওয়াক) প্রাকৃতিক antibacterial প্রভাব রাখে।
✔ রোজা অবস্থায় নিরাপদ
✔ মুখের দুর্গন্ধ কমাতে সহায়ক
৫️।মুখের দুর্গন্ধ (Halitosis) কেন হয়?
✔ লালা কমে গেলে
✔ জিহ্বায় bacteria জমলে
✔ দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে ketone production বাড়লে
👉 সমাধান:
সেহরিতে বেশি পানি পান
জিহ্বা পরিষ্কার
সুগার-ফ্রি মাউথওয়াশ (গিলে ফেলা যাবে না)
৬️। যাদের ডায়াবেটিস বা গাম ডিজিজ আছে
রোজায় dehydration হলে gingivitis বা periodontitis বাড়তে পারে।
✔ নিয়মিত scaling প্রয়োজন হতে পারে
✔ রক্তপাত হলে দ্রুত ডেন্টিস্ট দেখান
৭️।কি এড়িয়ে চলবেন?
❌ ইফতারে অতিরিক্ত মিষ্টি
❌ বারবার চিনি মেশানো পানীয়
❌ ব্রাশ না করে ঘুমানো
🔹 সংক্ষেপে মূল বার্তা
🌙 রোজায় খাবার কম, কিন্তু ব্যাকটেরিয়া কমে না।
🦷 তাই নিয়মিত ব্রাশ, ফ্লস ও জিহ্বা পরিষ্কারই সুস্থ দাঁতের চাবিকাঠি।
For appointment : 01748-315732
Dr. Khushnur Anwar Kumkum