07/05/2022
সিনারিও ১ঃ
বড় করে দাঁত ফুটা করা, রক্ত দেখে খুশি হওয়া, পাল্প চেম্বারে ডিভাইটালাইজার দিয়ে কয়েকদিন রেখে দেয়া, যে কয়টা ক্যানেল পাওয়া যায় সেগুলোতে কিছুক্ষণ গুতাগুতি করা, সেগুলোতেই কোনোমতে কয়েক মিমি সিংগেল জিপি ঢুকানো, টিএফ দিয়ে ক্লোজ করে দেয়া, দাঁত কেটেকুটে বাইট ফ্রি ক্যাপ লাগিয়ে দেয়া। পুরা প্রসিডিওরে রোগীর তেমন কোনো ব্যাথা হলোনা।
মোট সময় - ১-২ ঘন্টা।
মোট বিল - ৫ হাজার টাকা।
ফিডব্যাক - খুব ভালো ডাক্তার, অসাধারণ হাতের কাজ, খরচ খুবই কম, ডাক্তার হলে এমনই হওয়া উচিৎ।
সিনারিও ২ঃ
আইডিয়াল একসেস ক্যাভিটি প্রিপারেশন, কমপ্লিট পাল্প রিমুভাল, অল রেগুলার এন্ড এক্সেসরি ক্যানাল এক্সপ্লোরেশন, ওয়ার্কিং লেংথ ডিটারমিনেশিন, প্রোপার ইন্সট্রুমেন্টেশন, ইরিগেশিন, ক্যানাল স্টেরিলাইজেশন, থ্রিডি অবটুরেশন, পারমানেন্ট কসমেটিক ফিলিং উইথ পারফেক্ট মরফোলজি এন্ড ইন্টারকাস্পেশন। ১-২ সপ্তাহ যাবৎ পোস্ট এন্ডো সেনসিটিভিটি।
মোট সময় - ৭-৮ ঘন্টা।
মোট বিল - ১০ হাজার টাকা।
ফিডব্যাক - ডাক্তার তো না পুরা কসাই, একদম কোনো কাজ পারেনা, ক্যাপ ও করলোনা, আমার পুরা সময়টা নষ্ট হলো, এতগুলা টাকা জলে গেল।
বটম লাইনঃ
ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রিতে পাশ করা শিক্ষিত কোয়াক আর আইডিয়াল প্র্যাকটিশনারের মধ্যে ডিফারেনশিয়েটিং লাইনটা খুব ফাযি এন্ড ফাইন। ঝাপসা এবং সুক্ষ।
Collected