09/08/2026
কম খরচে ভালো চিকিৎসা—আসলে কি সম্ভব? 🤔
আমরা প্রায়ই শুনি—
“কম টাকায় ভালো চিকিৎসা কোথায় পাব?”
কিন্তু প্রশ্ন হলো, কম টাকায় কি সত্যিই একটি ভালো মানের RCT (Root Canal Treatment) করা সম্ভব?
আজ শুনবো “কম খরচে ভালো চিকিৎসা”-এর একটি বাস্তব গল্প। 🦷
একজন রোগী কম খরচে ভালো চিকিৎসার আশায় RCT করিয়েছিলেন। কিন্তু মাত্র ৬ মাস পর আবার সেই দাঁতে Re-RCT করার প্রয়োজন হয়।
ফলে খরচ কমানোর আশায় চিকিৎসা করিয়ে শেষ পর্যন্ত প্রায় ৩ গুণ বেশি খরচ হয়ে যায়। 😔
তাহলে একটি স্ট্যান্ডার্ড RCT করতে আসলে কী কী প্রয়োজন?
🔹 সঠিক Diagnosis
🔹 প্রয়োজনীয় X-ray ও Treatment Planning
🔹 ভালো মানের Dental Materials
🔹 Proper Isolation
🔹 সঠিকভাবে Root Canal Cleaning & Shaping
🔹 ভালোভাবে Canal Filling/Obturation
🔹 এবং সর্বশেষে ভালো মানের Coronal Seal/Restoration
শুধু কম দাম নয়—চিকিৎসার মান, ব্যবহৃত উপকরণ এবং চিকিৎসকের দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ।
কারণ,
“আজ একটু কম খরচ” কখনো কখনো ভবিষ্যতে “অনেক বেশি খরচের” কারণ হতে পারে।
🦷 তাই চিকিৎসার ক্ষেত্রে শুধু “কত টাকা লাগবে?” না ভেবে জিজ্ঞেস করুন—
“কী ধরনের চিকিৎসা এবং কী মানের চিকিৎসা আমি পাচ্ছি?”
সঠিক চিকিৎসা নিন, দাঁতকে সময় দিন, ভবিষ্যতের খরচ ও ভোগান্তি কমান।