11/06/2026
কয়েকমাস আগে আমাদের ক্লিনিকে একজন ২৩ বছর বয়সী ফিমেল পেশেন্ট আসে এই সমস্যা নিয়ে যে, তার উপরের মাড়ির সমনের একটা দাঁত সে কয়েকবছর আগে নরমাল চেম্বার থেকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়েছে এবং পরবর্তীতে ক্যাপ/ক্রাউন ও লাগিয়েছে।
ট্রিটমেন্ট এর কিছুদিন পর থেকে তার দাঁতে মাঝে মাঝে ব্যাথা করতো এবং এখন ফুঁলেও গিয়েছে। সে আরও কয়েকটা চেম্বার এ গিয়েছে তারা সবাই বলেছে যে, দাঁতের গোড়ায় একটা বড়ো সিস্ট হয়েছে ( একধরনের টিউমার)। এজন্য সার্জারি করতে হবে এবং দাঁতও ফেলতে হবে।
এজন্য সে আমাদের ক্লিনিকে এসেছে যে, সে সামনের দাঁত ফেলতে চায়না এবং সার্জারি করতেও ভয় পায়।
আমারা আমাদের কম্পিউটারে এক্স-রে (আরভিজি)
করে দেখলাম যে, সত্যিই অনেক বিশাল একটা সিস্ট হয়েছে।
কিন্তু আমরা তাকে আশ্বস্ত করলাম যে, আধুনিক এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে পুনরায় রুট ক্যানেল করলে তার এই সমস্যা ভালো হয়ে যাবে। আমাদের ক্লিনিকে সব বিষয়ের বিশেষজ্ঞ রয়েছেন।
তাই আমাদের ক্লিনিক এর রুট ক্যানেল বিশেষজ্ঞ :
ডা. আশরাফ আলী নাজমুল,
বিডিএস, বিসিএস,
এমএস ( এন্ডোডন্টিকস),
এসিস্ট্যান্ট প্রফেসর,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।
উনার আগের রুট ক্যানেল চেঞ্জ করে নতুন করে চিকিৎসা করে দিলেন। তাই পেশেন্ট এখন অনেক খুশি যে, তার দাঁতও ফেলতে হলো না এবং সার্জারিও করা লাগলো না। শুধু উন্নত প্রযুক্তির রুট ক্যানেল চিকিৎসার মাধ্যমেই তার সমস্যার সমাধান হয়ে গিয়েছে।
আমাদের মাদারীপুরে প্রায় ১৩ বছরের প্রাকটিসে আমরা দেখেছি যে, এমনিতে মাদারীপুরের মানুষ অনেক সৌখিন এবং তারা বিভিন্ন কারনে প্রচুর টাকা-পয়সা খরচ করে।
কিন্তু রুট ক্যানেল চিকিৎসা এবং ক্যাপ/ক্রাউন করার সময় তারা সবচেয়ে কম খরচে বা সস্তায় করতে চায়।
এতে নিম্নমানের চিকিৎসা করার ফলে যে সমস্যাগুলো দেখা যায়:
১। দাঁতে মাঝে মাঝে ব্যাথা করে,
২। দাঁত দিয়ে খাবার খেতে পারে না,
৩।দাঁতের গোড়া ফুঁলে যায়,
৪।দাঁতের গোড়ায় এবসেস বা সিস্ট তৈরী হয়।
৫। বেশী খারাপ কন্ডিশন হলে দাঁত তুলে ফেলতে হয়।
ডেন্টাল ট্রিটমেন্ট নেয়ার ক্ষেত্রে সকলের সচেতন হওয়া প্রয়োজন। উন্নত যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার হওয়ায় ডেন্টাল ট্রিটমেন্ট এখন অনেক আপডেটেড স্টেজে চলে গিয়েছে। তাই সকলের উচিৎ উন্নতমানের ডেন্টাল চিকিৎসাসেবা নেয়া।
আমাদের ক্লিনিক : Dr. Khan's Dental - Implant & Braces Center
ঠিকানা : পৌরসভা মসজিদের পশ্চিম পার্শ্বে,
নতুন শহর, মাদারীপুর সদর, মাদারীপুর।
যোগাযোগ : 01751-999827