Dental & Maxillofacial Surgery Department of KCMCH

Dental & Maxillofacial Surgery Department of KCMCH এই ডিপার্টমেন্টে দন্ত রোগ সহ মুখ ও চোয়ালের সমস্ত রোগের চিকিৎসা দেন একজন বিশেষজ্ঞ সহ আরও দুইজন ডাক্তার

21/01/2024
বাচ্চাদের চোয়ালের টিউমার।বাবা মায়ের অবহেলার কারণে হতে পারে চোয়ালের সিস্ট, টিউমার। Doctor Shameem
22/11/2023

বাচ্চাদের চোয়ালের টিউমার।
বাবা মায়ের অবহেলার কারণে হতে পারে চোয়ালের সিস্ট, টিউমার।
Doctor Shameem

রুগী যখন অপারেশনের পর চেকআপ করে যায় সব কিছু ভাল থাকে তখন ডাক্তার ও রুগী উভয়ই খুশি হয়। panfacial fracture নিয়ে আসছিল রুগী...
25/10/2023

রুগী যখন অপারেশনের পর চেকআপ করে যায় সব কিছু ভাল থাকে তখন ডাক্তার ও রুগী উভয়ই খুশি হয়।
panfacial fracture নিয়ে আসছিল রুগী। ৮ মাস পর আসে চেকআপ এর জন্য ।
আলহামদুলিল্লাহ রুগী সুস্থ আছে সাধারণ জীবন যাপন করছে।
প্রতিনিয়ত এভাবেই অপারেশন করছেন Doctor Shameem
Khulna City Medical College Hospital - KCMCH এ
ডাঃ মোঃ শহিদুল ইসলাম শামীম
বি.ডি.এস
এফ.সি.পি.এস (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগ
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল

দন্তরোগ সহ চোয়ালের হাড় ভাঙা,মুখের ক্যান্সার ও চোয়ালের টিউমার বিশেষজ্ঞ।

16/10/2023
প্রতিমাসেই এমন অনেক রুগী মুখের বিভিন্ন ধরনের ঘাঁ নিয়ে আসেন Khulna City Medical College Hospital এ। কোন কোন রুগীর মুখের ঘ...
01/10/2023

প্রতিমাসেই এমন অনেক রুগী মুখের বিভিন্ন ধরনের ঘাঁ নিয়ে আসেন Khulna City Medical College Hospital এ। কোন কোন রুগীর মুখের ঘাঁ ক্যান্সারের আগের স্টেজ তাদের ওষুধ দেয়া হচ্ছে আবার কারো কারো বায়োপসি করে পরীক্ষা রিপোর্ট অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।
একমাত্র Khulna City Medical College Hospital - KCMCH এর ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ডিপার্টমেন্টে নিয়মিত ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়ালসার্জন বসেন। Doctor Shameem বলেন প্রায় অধিকাংশ রুগীদেরই পান, জর্দা, গুল, চুন, সুপারী, সিগারেট খাওয়ার দীর্ঘদিনের হিস্ট্রি থাকে। এগুলোর যেকোন একটি বদঅভ্যাস আপনার জীবনের সারা জীবনের কান্না হতে পারে অথবা আপনার মৃত্যুর কারণ হতে পারে। তাই এখনই এই ধরনের অভ্যাস ছেড়ে দিন এবং নিয়মিত চেকআপ করাবেন।

স্বামী কেন আসামি?   প্রতিমাসেই আমি এরকম চোয়াল ভাঙ্গার অপারেশন করে থাকি। চোয়াল ভাঙ্গার অনেক কারণগুলির মধ্যে রোড একসিডেন্ট...
28/09/2023

স্বামী কেন আসামি?
প্রতিমাসেই আমি এরকম চোয়াল ভাঙ্গার অপারেশন করে থাকি। চোয়াল ভাঙ্গার অনেক কারণগুলির মধ্যে রোড একসিডেন্ট বেশি তার পরেই আমি যে কারন গত এক বছর ধরে পাচ্ছি সেটা হল শারীরিক নির্যাতন (physical assault)। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় চোয়াল ভেঙ্গে যায় যার কিছু close reduction করা হয় আবার কিছু open reduction করা লাগে।

আজকে আমি যে দুইটা এক্সরে ছবি দিয়েছি তার একজন ২২ বছর বয়স যিনি ছিলেন ৬ মাসের গর্ভবতী মা। কিন্তু এই অবস্থাতেও তার স্বামী তাকে আঘাত করে তখন নিচের চোয়ালের দুই স্হানে (Mandibular right angle and left parasymphysis fracture) ভেঙ্গে যায়। আল্লাহর অশেষ রহমতে অপারেশন শেষে তার কিছুদিন পরে তার একটি ফুটফুটে পুত্র সন্তান হয়। মজার বিষয় হলো অপারেশন করিয়েছেন তার বাবা পরে দেখে ভাল লাগছে যে রুগী তার সন্তান ও স্বামীকে নিয়ে আমার সাথে দেখা করে গেছে। আর যেন এমন না হয় সেটাই ভালো করে বুঝিয়ে দিয়েছি।

পরের এক্সরে এক সন্ন্যাসী তাকেও তার স্বামী আঘাত করে আবার অবশ্য তার স্বামী সবকিছু পাশে ছিল তাও ২২ দিন পরে চিকিৎসা সেবা নিতে আসছিল। দেরি করে আসলেও ভাঙ্গা অংশ জোড়া লাগিয়ে দিতে পেরেছি।

খুব ভাল লাগছে কারন এটাতো হাড় জোড়া লাগানো নয় যেন দুইটি মন জোড়া লাগানো💞

স্বামীরা যেন তাদের বউদের রাগের মাথায় এভাবে আঘাত না করে সেটার অনুরোধ করছি। 🙏
Collected from Doctor Shameem


Khulna City Medical College Hospital - KCMCH Khulna City Medical College Hospital

19/09/2023

রুট ক্যানেল চিকিৎসা কী?
রুট ক্যানেল ট্রিটমেন্ট হলো দাঁতের ভেতরের পাল্প বা সংক্রামিত মজ্জা অপসারণ করার জন্য একটি পদ্ধতি যেখানে দাঁতের সংক্রামিত পাল্প বা মজ্জা বের করে পুনরায় কৃত্রিমভাবে প্রতিস্থাপন করা হয়।

কখন রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন?
১। দাঁতের গর্ত তৈরি হয়েছে এবং সে জায়গায় ঠান্ডা বা মিষ্টিজাতীয় খাবার খেলে প্রচণ্ড শিরশির করে, ব্যথা হয়। রাতে ঘুমানোর আগে বা শুয়ে থাকলে ব্যাথা হলে।
২। দাঁতে যদি কোনো গর্ত থাকে, আর সেই গর্ত যদি বড় আকারের হয়ে যায় এবং সেখানে খাবার ডুকলে ব্যাথা হয় আবার পরিষ্কার করলে কমে যায়।
৩। আঘাতপ্রাপ্ত দাঁত যদি দাঁতের অংশ ভেঙ্গে যায়, অথবা দীর্ঘদিন পরে ঐ দাঁতের গোড়ায় ফুলে যায়, দাঁত সাদা থেকে কালো হয়ে যায় তখন।

রুট ক্যানেল কিভাবে করা হয়?
ভাল ভাবে বুঝানোর জন্য ভিডিও সহকারে দেয়া হল ।
ভয়েস: Doctor Misti
Doctor Shameem
Khulna City Medical College Hospital - KCMCH Khulna City Medical College Hospital

14/09/2023


মুখের ক্যান্সার :
ক্যান্সার নামক মরন-ব্যাধিটি বিশ্বজুড়েই মৃত্যুর অন্যতম প্রধান একটি কারন। বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে ওরাল ক্যান্সার বা মুখ ও চোয়ালের ক্যান্সার অন্যতম। পরিসংখ্যান বলছে, প্রতি ১ লক্ষ মানুষে ১১ জনের ওরাল ক্যানসার হয়।। বাংলাদেশে ওরাল ক্যান্সারের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশই স্কোয়ামাস সেল কার্সিনোমা।

মুখের ক্যান্সারের কারণ:
ওরাল ক্যান্সার হল মুখের চারপাশে ক্রমাগত বৃদ্ধি বা ঘা যা মূলত গালের ভিতরের অংশ, মুখগহ্বর, ঠোঁট, জিহবা, মুখের তালু, মাড়ি এবং চোয়ালের অংশ আক্রান্ত হয়। মুখ ও চোয়ালের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, সেগুলোর মধ্যে তামাক ও তামাকজাতীয় পন্য,পান-সুপারী ,রেডিয়েশন কিংবা সুর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব, কিছু ভাইরাস অন্যতম।

লক্ষণ ও উপসর্গ:
প্রাথমিক অবস্থায় সাধারণত কোন ব্যথা থাকেনা। শুরুর দিকে সাদা, কিংবা লাল প্রলেপের মত দেখা যেতে পারে মুখের ভেতরের যেকোন স্থানে। পরবর্তীতে সেটা একসময় গভীর হয়ে নিচের ও আশেপাশের স্ট্রাকচারের সঙ্গে আবদ্ধ হয়ে যায় এবং এডভান্সড স্টেজে আক্রান্ত অংশ বেশ বড়, দানাদার, খসখসে, গর্তাকৃতির কিংবা স্ফীত ঘা তে পরিণত হতে পারে, এবং সেখান থেকে রক্তক্ষরণ ও ব্যথা হতে পারে। মুখের নরম টিস্যু ভেদ করে হাড়কেও যুক্ত করে,তখন আক্রান্ত চোয়ালের অংশের দাঁত নড়ে যেতে পারে। মুখ ও চোয়ালের স্নায়ু অনুভূতিতে বিরূপ প্রভাব দেখা যেতে পারে। যেমন ঠোঁট ভারি লাগা, অবশ লাগা, ফোলা লাগা,ঝিমঝিম করা, ইত্যাদি।

কিভাবে ডায়াগনোসিস করা হয়?:
আক্রান্ত টিস্যুর বায়োপসি করেই মূলত ক্যান্সার নিশ্চিত করা হয়। এছাড়াও এডভান্স ইমেজিং করে ক্যান্সার আশেপাশে কোন পর্যন্ত ছড়িয়েছে তা নিরূপণ করা হয়।

চিকিৎসা পদ্ধতি:
মুখ ও চোয়ালের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি হলো- সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, স্পিচ থেরাপি

বি দ্র: ভিডিওতে যে অপারেশন দেখানো হয়েছে যেখানে রুগীর ক্যান্সারে আক্রান্ত অংশ সহ ডান পাশের চোয়ালের অর্ধেক ফেলে দেয়া হয় এবং গলার লিম্প নোড ও ফেলতে হয় এবং রুগীর বুকের মাংস (পেক্টরালিস মেজর মাইওকিউটেনিয়াস ফ্ল্যাপ) দিয়ে অপারেশনের ক্ষত স্থান প্রতিস্থাপন করা হয়। বর্তমানে রুগী স্বাভাবিক জীবন যাপন করছেন এবং সুস্থ আছেন। এই অপারেশন করেছেন Doctor Shameem Shahidul Islam Shameem ও তার টিম।
ডাঃ মোঃ শহীদুল ইসলাম শামীম
বিডিএস
এফসিপিএস - (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)।
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল
Khulna City Medical College Hospital - KCMCH Khulna City Medical College Hospital

11/09/2023

স্পেস ইনফেকশন:
দাঁতে গর্ত থাকলে অনেক সময়ই আমরা অবহেলা করি,প্রায়ই ব্যাথার ওষুধ খেয়ে কমিয়ে রাখি অথবা সস্তা চিকিৎসা খুঁজি। কিন্তু আপনার একটু অবহেলায় অথবা ভুল চিকিৎসায় এইভাবে ফুলে যেতে পারে। এই ধরনের ইনফেকশন শুরুতে যে পাশে দাঁতের সমস্যা সেই পাশে হয়। পরবর্তীতে সেটা দুইপাশেই ছড়িয়ে পড়ে তখন রুগীর শ্বাসকষ্ট হয় এবং রুগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
এই ধরনের অপারেশন নিয়মিত করছেন
Doctor Shameem
BDS
FCPS (Oral & Maxillofacial surgery)
Assistant professor and Head of the Department
Dental and Maxillofacial Surgery Department
Khulna City Medical College Hospital - KCMCH Khulna City Medical College Hospital

সিস্ট: সিস্ট হল একটি বদ্ধ থলি যার একটি স্বতন্ত্র ঝিল্লি বা মেমব্রেন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানের মত মুখের চোয়ালের মধ্য...
09/09/2023

সিস্ট: সিস্ট হল একটি বদ্ধ থলি যার একটি স্বতন্ত্র ঝিল্লি বা মেমব্রেন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানের মত মুখের চোয়ালের মধ্যেও হয়ে থাকে। সিস্টের ভিতরে মূলত বিভিন্ন রঙের পানি অথবা সাদা কেরাটিন থাকতে পারে। শুরুতে কোন ব্যাথা থাকে না যখন ইনফেকশন হয় তখন বেথা হয় ও পুঁজ বের হতে পারে।
সিস্ট এর বিভিন্ন কারণ রয়েছে তাঁর মধ্যে আজকে যে সিস্ট এর ছবি দেয়া হলো সেটা হল রুগীর আগে যখন দাঁত ফেলা হয়েছিল তখন দাঁত ফেলার পরে ভাল করে periapical granulation tissue না পরিষ্কার করার জন্য হয়েছে।

সার্জারীটি লোকাল এনেস্থেসিয়া দিয়ে করা হয়েছে। এর থেকে বড় হয়ে গেলে রুগীকে অজ্ঞান করে করতে হত।

সার্জারী করেছেন Doctor Shameem
Khulna City Medical College Hospital Khulna City Medical College Hospital - KCMCH

Pyogenic Granuloma (পাইজেনিক গ্রানুলোমা) :সাধারণত জিঞ্জিভা/ গাম/মাড়িতে হয়। এছাড়াও এটি ঠোঁট, জিহ্বা, তালুতে হতে পারে। এই ...
08/09/2023

Pyogenic Granuloma (পাইজেনিক গ্রানুলোমা) :
সাধারণত জিঞ্জিভা/ গাম/মাড়িতে হয়। এছাড়াও এটি ঠোঁট, জিহ্বা, তালুতে হতে পারে। এই ধরনের সমস্যার সঠিক কোন জানা যায় না তবে বেশিরভাগ ক্ষেত্রে আঘাতের,খোঁচা লাগার, হিস্ট্রি দিয়ে থাকে রুগী। এটা আস্তে আস্তে বাড়ে। যখন বড় হয়ে যায় তখন মাঝে মাঝে রক্ত বের হয় নড়াচড়া লাগলে।
এই সমস্যা হলে ভয়ের কোন কারণ নেই সার্জারী করলে ভাল হয়ে যায়। পুনঃরায় হবার সম্ভাবনা নেই বললেই চলে।

Khulna City Medical College Hospital Khulna City Medical College Hospital - KCMCH খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগে এই ধরনের অনেক রোগের চিকিৎসা প্রতিনিয়ত করেন অত্র বিভাগের
সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান Doctor Shameem .

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের দক্ষিণ বঙ্গের আধুনিক হাসপাতাল। এই হাসপাতালে ২০২২ সালের জানুয়ারি মাসে চালু কর...
07/09/2023

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের
দক্ষিণ বঙ্গের আধুনিক হাসপাতাল। এই হাসপাতালে ২০২২ সালের জানুয়ারি মাসে চালু করা হয় ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগ। শুরু থেকেই এখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক Doctor Shameem
ডাঃ মোঃ শহীদুল ইসলাম শামীম (বিডিএস, এফসিপিএস - ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি) , খুলনার প্রথম এফসিপিএস ডিগ্রিপ্রাপ্ত ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন যিনি দন্ত রোগ সহ মুখ ও চোয়ালের সমস্ত জটিল রোগ যেমন টিউমার, সিস্ট, চোয়ালের হাড় ভাঙা, মুখ ও চোয়ালের ক্যান্সার এর নিয়মিত রুগী দেখছেন ও অপারেশন করছেন। সময় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ।
এছাড়াও
একজন আউটডোর ডাক্তার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও
মহিলা ডাক্তার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রুগী দেখেন।

Address

RH74+6GR, KDA Avenue
Khulna
9100

Telephone

+8801999099099

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dental & Maxillofacial Surgery Department of KCMCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dental & Maxillofacial Surgery Department of KCMCH:

Share