12/06/2026
অগ্নিকাণ্ডের ঘটনার পর অনেকেই ফোন ও মেসেজের মাধ্যমে জানতে চেয়েছেন, আমি আগামীকাল রোগী দেখবো কিনা।
আলহামদুলিল্লাহ, আমাদের ডেন্টাল ও ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে হাসপাতালের সার্বিক পরিস্থিতি, রোগী স্থানান্তর এবং বিভিন্ন সেবার স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার বিষয়গুলো বিবেচনায় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সেবা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে হয়তো আরও এক-দুই দিন সময় লাগতে পারে।
যাদের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল বা চিকিৎসার জন্য আসার পরিকল্পনা ছিল, তাঁদের কাছে বিনীত অনুরোধ— হাসপাতালের পরবর্তী আনুষ্ঠানিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত কিছুটা ধৈর্য ধরুন। সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমি আপনাদের অবহিত করবো।
আপনাদের সুস্থতা ও নিরাপত্তাই আমার কাছে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ।
সবার কাছে দোয়া প্রার্থী। মহান আল্লাহ যেন দ্রুত সবকিছু স্বাভাবিক করে দেন এবং সকলকে নিরাপদ রাখেন।
ডা. শামীম
ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল 🤲🏻🩺
Shahidul Islam Shameem
Khulna City Medical College Hospital