সুখি বাংলাদেশ

সুখি বাংলাদেশ Lohagara,Narail

03/03/2026
08/07/2023

কাকার কথা শুনলে মন ভালো হয়ে যাবে

18/04/2023

দান/সাহায্য করার বিষয়ে আমার সাজেশন হল সবার আগে নিজের আত্মীয়স্বজনের মাঝে দেখেন যে কেউ টাকার কষ্টে দিন পার করতেছে কিনা, অসহায় অবস্থায় আছে কিনা, কারো পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে কিনা। অনেক গরীব আত্মীয়স্বজন আছেন যারা বুক ফাটলেও লজ্জায় মুখ ফুটে সাহায্য চাইতে পারেন না। আগেই গরীব মিসকিন না খুঁজে বরং তাঁদেরকে সাহায্য করুন সবার আগে।

যাকাতের টাকা দিয়ে ১০০০ জনকে ৫০০ টাকার শাড়ি কাপড় না দিয়ে বরং ১০ জনকে ৫০০০০ টাকার সাহায্য করুন যেন তারা রুটি রুজি উপার্জনের জন্য সেই টাকাটা দিয়ে ঘুরে দাঁড়াতে পারেন। আপনার বাসার ড্রাইভার, পিয়ন, দারোয়ান, পরিচিত রিকশা বা ভ্যানচালক, বাসায় কাজে কর্মে যেই মহিলা বা পুরুষ সাহায্য করছেন তাদেরকে অগ্রাধিকার দিন না কেন? খোঁজ নিলে দেখবেন এই দুর্মূল্যের বাজারে তাঁরাও অনেক কষ্ট করে তাদের ছেলেমেয়েদের পড়াচ্ছেন, বরং তাঁদের সাহায্য করুন।

১০০০০ মানুষকে একবেলা খাওয়ানোর মাঝে আমি কোন কৃতিত্ব দেখি না। এই টাকাটা পরিকল্পনা করে ব্যয় করলে বরং ২০/৫০ জন মানুষ এবং তাঁদের উপরে ডিপেন্ডেন্ট কয়েকশ মানুষ ঘুরে দাঁড়ানোর সম্বল পেতে পারেন, নতুন করে একটু ভালো থাকার স্বপ্ন দেখতে পারেন। যাকাত যদি দিতেই হয় বা সাহায্য যদি করতেই হয় তাহলে অতি আবেগীয় সব ফেসবুক পোস্টে বিভ্রান্ত না হয়ে এমনভাবে এমন কাউকে দিন যেন পরের বছর তাকে আর যাকাতের বা সাহায্যের জন্য তাকিয়ে থাকতে না হয়।

আপনার জন্য দোয়া রইলো, আপনার সুন্দর মানসিকতা এবং কষ্ট করে উপার্জন করা দানের অর্থ যেন সত্যিকারেই কারো উপকারে আসে।

16/04/2023

⛔বিবাহিত?
সংসারে অশান্তি। তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে!

অবিবাহিত?
সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে। সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর!

⛔ধনী?
একটু শান্তি আর সুখের খোঁজ কোথা থেকে পাওয়া যায়, তা ভাবতে ভাবতে বিষন্নতায় ডুবে থাকা!

গরীব?
আরও বেশি অর্থ উপার্জনের পথ খুঁজে ফেরা!

⛔শিশু?
কবে যে বড় হবো? সবাই ছোট-ছোট বলে!

প্রাপ্তবয়স্ক?
ইশ্! সেই শৈশবটাকে যদি আবার ফিরে পেতাম!

⛔সন্তানপ্রাপ্ত?
এইগুলোর যন্ত্রণায় জিবনটা শেষ হয়ে গেল। একটাও মানুষ হলো না। যাদের সন্তান নেই তারাই ভালো আছে!

নিঃসন্তান?
আল্লাহ্, পৃথিবীর যেকোন কিছুর বিনিময়ে আমাকে সন্তান দাও!

⛔চাকুরীজীবি?
দিনভর এত খাটুনি আর ভালো লাগে না!

বেকার?
কবে যে একটা চাকুরী হবে!

⛔সেলিব্রেটি?
মুখ লুকাতে ব্যস্ত!

সাধারণ ব্যাক্তি?
সেলিব্রেটি হওয়ার স্বপ্নে বিভোর!

👉এই জগতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছা, চাহিদা আর অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি নেই।
কাজেই আসুন, যে যেই অবস্থানে আছি আলহামদুলিল্লাহ বলে, সেখান থেকেই নিজের মনের সর্বোচ্চ প্রশান্তিটা খুঁজে নেয়ার চেষ্টা করি।❤️❤️

অবশেষে লোহাগাড়া উপজেলা  সত্যের জয় হলো  উর্দ্ধতন কর্মকর্তাদের ধন্যবাদ।  লোহাগড়াবাসী মনে হয় স্বস্তি ফিরে পেল, বর্তমান ও...
09/04/2023

অবশেষে লোহাগাড়া উপজেলা সত্যের জয় হলো উর্দ্ধতন কর্মকর্তাদের ধন্যবাদ। লোহাগড়াবাসী মনে হয় স্বস্তি ফিরে পেল, বর্তমান ওসি সাহেবের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আগের মত বিচক্ষণতার সাথে এলাকাবাসীর সঙ্গে সমস্ত শত্রুপক্ষের মোকাবেলা করবেন লোহাগড়া উপজেলার এলাকাবাসী আপনার সঙ্গে থাকবে ইনশাল্লাহ।

Address

Lohagara
Khulna
OBAIDUR

Telephone

+8801303715356

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুখি বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সুখি বাংলাদেশ:

Share