Dentistry with Rifat

Dentistry with Rifat This Platform is Created by the Dentist to the Dentist for the Dentist.We all for one and one for all

সফটওয়্যার UI আপডেট !!আমার সফটওয়্যার এ ফিন্যান্স ড্যাসবোর্ড আছে, যেখান থেকে চেম্বারের সকল হিসাব কিতাব পর্যবেক্ষন করা যায়।...
04/05/2026

সফটওয়্যার UI আপডেট !!

আমার সফটওয়্যার এ ফিন্যান্স ড্যাসবোর্ড আছে, যেখান থেকে চেম্বারের সকল হিসাব কিতাব পর্যবেক্ষন করা যায়।

এই ফিন্যান্স ড্যাসবোর্ডের ডিজাইন আগে সুন্দর ছিল না। আমি পুরাতন এবং নতুন ডিজাইনের ছবি অ্যাড করে দিয়েছি।

প্রথমে আমার সৌন্দর্য্য'র থেকে জিনিসটা বানানোর প্রতি বেশি মনোযোগ ছিল। মুল জিনিসটা যখন বানানো হয়ে গেছে এখন সৌন্দর্য্য'র দিকে মন দিলাম।

এভাবে আমি এই সফটওয়্যারকে এমন সুন্দর অবস্থানে নিয়ে যাবো যেটা সবাই আমি মারা যাওয়ার পরেও আমার ভাইয়েরা বছরের পর বছর ব্যবহার করবে।

02/05/2026

৫০% পেমেন্টেই পাচ্ছেন আমার সফটওয়্যার!!!!

29/04/2026

আমার তৈরি ডেন্টাল সফটওয়্যারের একটি ঝলক !!

28/04/2026

ডেন্টাল চেম্বারে সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব।

27/04/2026

ইন্ট্রা ওরাল ক্যামেরা সাথে RVG একটা লস প্রজেক্ট।

ছেলেটার বয়স ১২। ফ্লোরে পড়ে central incisor ভেঙ্গে পাল্প বের হয়ে গেছে ১ সপ্তাহ আগে। বিভিন্ন জায়গায় দেখিয়ে আমার কাছে আজকে ...
26/04/2026

ছেলেটার বয়স ১২। ফ্লোরে পড়ে central incisor ভেঙ্গে পাল্প বের হয়ে গেছে ১ সপ্তাহ আগে। বিভিন্ন জায়গায় দেখিয়ে আমার কাছে আজকে সকালে আসছে। বুকে পাথর চাপা দিয়ে পাল্প বের করে Ceraseal (Bioceramic sealer) দিয়ে Single visit RCT করে দিলাম। রোগীর পরিবারকে বুঝিয়ে বললাম যে দাঁতটার জীবন শেষ। এখন Zirconia cap করে সুন্দর্য্য ঠিক করে দিব।

01/04/2026

Art and science of diagnosis - 6

Dental History

আমরা যেহেতু দাঁতের চিকিৎসা করবো তাই আমাদের সব থেকে গভীর ভাবে জানতে হবে Dental History. কিন্তু Dental History কাকে বলে? চলেন দেখি বইতে কি লেখা আছে।

The chronology of events that lead up to the chief complaint is recorded as the dental history.

তাহলে এই সংঙ্গায় প্রথমেই আছে Chronology of events. আমরা জানি events মানে ঘটনা কিন্তু chronology মানে কি?

একাধিক ঘটনা যদি সময় হিসাবে সাজানো হয় অর্থাৎ যে ঘটনা প্রথম ঘটেছে সেটা আগে এরপর তার পরের ঘটনা এভাবে সাজানো হয় তাহলে তাকে ওই ঘটনা গুলোর Chronology বলে।

একটা দাঁতে হঠাৎ করে প্রচন্ড ব্যথা হয় না। প্রথমে ছোট একটা গর্ত হয় কিন্তু কোন সমস্যা হয় না, কিছু দিন পরে ঐ গর্তের ভিতর খাবার ঢুকলে ব্যথা করে খাবার বের করে ফেললে ব্যথা কমে যায় তার কিছু দিন পরে খাবার ঢুকুলে বা না ঢুকু্লেও ব্যথা করবে।

রোগী আপনার কাছে ব্যথা নিয়ে আসলে রোগীর প্রথম থেকে যে যে ঘটনা ঘটতে ঘটতে আজকের এই অবস্থা সেই সব ঘটনা গুলো প্রথম থেকে সময় অনুযায়ী সাজালে তাকে ইংরেজিতে Chronology of events বলে।

রোগী যে দাঁতে ব্যথা নিয়ে আসছে সেই দাঁতের অবস্থার Chronology of events কেই Dental History বলে।

Dental History নেওয়ার সময় সাধারণত ৫টা জিনিসের ওপর খেয়াল করে প্রশ্ন করা হয়।
1. Localization
2. Commencement
3. Intensity
4. Provocation or attenuation
5. Duration

চলেন একটা একটা করে পয়েন্ট গুলো বুঝার চেষ্টা করি।

১। Localization
রোগী কোন দাঁতে ব্যথা হচ্ছে সেটা কি নির্দ্রিষ্ট করে দেখাতে পারছে? যদি পারে তাহলে কাজ অনেক কমে গেল। তখন ওই দাঁতের ওপর পরিক্ষা নিরিক্ষা করা, রোগ নির্নয় করা সহজ হয়ে যায়। যদি রোগী নির্দ্রিষ্ট করে দেখাতে না পারে তাহলে পরিক্ষা নিরিক্ষা করা বা রোগ নির্নয় করা অনেকটা চেলেঞ্জিং হয়ে যায়।

২। Commencement
Commencement অর্থ সূচনা। প্রথম কবে, কিভাবে দাঁতের সমস্যা শুরু হলো এটা ভালো ভাবে রোগীর কাছ থেকে শুনতে হবে কারন এটা রোগ নির্নয়ের জন্য খুবই গুরুত্তপূর্ন্য।

৩। Intensity
Intensity মানে তীব্রতা অর্থাৎ রোগীকে প্রশ্ন করা হয় আপনার ব্যথার তীব্রতা কেমন? তীব্রতা মাপার জন্য একটা স্কেল ব্যবহার করা হয় যেখানে রোগীকে ০ থেকে ১০ এর ভিতরে একটা নাম্বার দিতে বলা হয় যেখানে ০ হচ্ছে সর্বনিম্ন ব্যথা আর ১০ হচ্ছে সর্বোচ্চ ব্যথা।

এখানে কিছু সমস্যা আছে। এক একজন মানুষের সহ্য ক্ষমতা এক এক রকম। কেউ অল্প ব্যথায় কাতর হয়ে যায় আবার কেউ প্রচন্ড ব্যথায়ও অটল থাকে। এজন্য ব্যথার তীব্রতা এক একজন মানুষের কাছে এক এক রকম হতে পারে।

আবার ব্যথা কমে গেলে মানুষ তীব্রতা ভুলে যেতে পারে। যেমন ঠান্ডা লাগলে দাঁতে প্রচন্ড ব্যথা করতে পারে যেটা সহ্যের বাইরে চলে যেতে পারে কিন্তু আপনি যখন রোগীকে জিজ্ঞাসা করবে সে অতীতের সেই তীব্র ব্যথার কথা ভুলে গিয়ে আপনাকে অল্প বা মাঝারি ব্যথার কথা বললো।

এজন্য তীব্রতার মাত্রার ওপর ভিত্তি করে একটা ধারনা পাওয়া যায় কিন্তু বড়ো সিধান্ত নেওয়া যায় না।

৪। Provocation or attenuation
Provocation মানে উস্কানি অর্থাৎ কিভাবে ব্যথা শুরু হয়। অনেক সময় রোগী বলে যে কোন কিছু খেলে ব্যথা শুরু হয় বা কামড় দিলে ব্যথা শুরু হয় বা দাঁতের গর্তের ভিতর খুচিয়ে খুচিয়ে খাবার পরিষ্কার করার পর ব্যথা শুরু হয় বা রাতে খালি খালি ব্যথা শুরু হয়। সঠিক রোগ নির্নয়ের জন্য কিভাবে ব্যথা শুরু হয় এটা জানা গুরুত্তপূর্ন্য।

Attenuation মানে উপশম হওয়া অর্থাৎ কিভাবে ব্যথা কমে। অনেক সময় রোগী বলে যে কামড় দিয়ে ধরে রাখলে ব্যথা কমে বা ঠান্ডা পানি মুখে নিলে ব্যথা কমে বা গরম পানি মুখে নিলে ব্যথা কমে বা খাবার পরিষ্কার করলে ব্যথা কমে বা ব্যথার ঔষুধ খেলে তারপর ব্যথা কমে এর আগে কোন ভাবেই ব্যথা কমে না। কিভাবে ব্যথা কমে এটাও একটা গুরুত্তপূর্ন্য তথ্য।

এখানে একটা গুরুত্তপূর্ন্য বাপার হচ্ছে একজন মানুষ নেশার ভিতরে থাকা অবস্থায় তাকে প্রশ্ন করে সঠিক ভাবে কোন কিছু জানা বা বুঝা যায় না। ঠিক একই ভাবে কোন রোগীর দাঁতে ব্যথা হলে বা সমস্যা হলে সে যদি ব্যথার ঔষুধ বা অন্য কোন ঔষুধ খায় তখন সে প্রশ্নের ভিন্ন উত্তর দিতে পারে। এজন্য রোগীকে প্রশ্ন শুরু করার আগে জেনে নিতে হবে সে কোন ঔষুধ খাইছে কি না?

৫। Duration
Duration মানে স্থায়িত্ব অর্থাৎ রোগীর সমস্যাটা কতো সময় স্থায়ী হয়।

মনে করেন কোন রোগীর ঠান্ডা পানি মুখে নিলে শিরশির করে বা ব্যথা করে। এখন রোগীকে প্রশ্ন করতে হবে পানি ফেলে দেওয়ার পর কতো সময় ধরে সমস্যাটা থাকে? এটা কি কয়েক সেকেন্ড থাকে নাকি কয়েক মিনিট থাকে? এই স্থায়িত্বের ওপর নির্ভর কতে সিদ্ধান্ত নিতে হয় যে এখানে ফিলিং করলে হবে নাকি RCT করা লাগবে।

F. Rifat Hasan
IHT, Barishal
Department of Dentistry
Session: 2018-19

Art and science of diagnosis- 5Medical Historyএকজন রোগীর দাঁতের চিকিৎসা হোক Diagnosis হোক অথবা তার এক্সরে হোক বা তাকে ছু...
27/03/2026

Art and science of diagnosis- 5

Medical History

একজন রোগীর দাঁতের চিকিৎসা হোক Diagnosis হোক অথবা তার এক্সরে হোক বা তাকে ছুয়ে দেখা হোক সব কিছুর আগে প্রয়োজন Medical History. কিন্তু কেন Medical History এতো গুরুত্তপূর্ন্য?

কিছু ফাজিল টাইপের বাচ্চা আছে যারা লাঠি ছাড়া অন্য কোন কিছু ভয় পায় না। এজন্য বাবা মা সব সময় লাঠি দেখিয়ে দেখিয়ে সব কিছু করায়। আমরা অনেকটা তাদের মতো, যতো সময় আমরা সমস্যায় না পড়বো বা সমস্যার কথা না শুনবো ততো সময় আমরা নিয়ম মেনে কোন কিছু করতে চাই না। আমারা যেমন খুশি তেমন ভাবে চিকিৎসা করতে চাই। তাই চলেন আমরা Medical History না জানে চিকিৎসা করার সমস্যাটা বুঝার চেষ্টা করি।

আমরা সাধারণত “ধর তক্তা, মার পেরেক” কায়দায় ঝটপট চিকিৎসা করতে পছন্দ করি। রোগী আসবে সমস্যা শুনবো টাকার কথা বলবো, কথাবার্তায় পড়লে চিকিৎসা করে দিব না পড়লে নাই। আমাদের অনেক বছরের অভিজ্ঞতা আছে, আমরা যেরকম করবো সেটাই নিয়ম। এরকম মন মানসিকতা অনেকেরই আছে।

এরকম অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনে। কথায় আছে “চোরের ১০দিন গৃহস্তের ১দিন” মানে চোর ৯দিন চুরি করবে কোন সমস্যা ছাড়া কিন্তু ১০ নম্বর দিন বাড়িওলার হাতে ধরা পড়ে এমন মার খাবে যে এর পর থেকে চুরি করা তো দুরের কথা দুই পা দিয়ে ঠিক মতো হাটতে পারবে কিনা সন্দেহ।

প্রিয় ভায়েরা একটা দূর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। সেই দূর্ঘটনা কোন সতর্ক সংকেত ছাড়াই ঘটে যেতে পারে যেকোন সময়। এজন্য সময় থাকতে সতর্ক হোন।

Medical History মানে হচ্ছে একজন মানুষের শারীরিক অবস্থার ইতিহাস। তার কোন রোগ আছে কিনা, কোন ঔষুধ খায় কিনা, কোন ঔষুধ খেলে কোন সমস্যা হয় কিনা ইত্যাদি ইত্যাদি।

আমরা দাঁতের চিকিৎসা করি কিন্তু ভাই দাঁত তো শরীরের একটা অংশ। শরীরে কোন রোগ থাকলে, কোন সমস্যা থাকলে বা কোন ঔষুধ খেলে তার কোন প্রভাব কি দাঁতের ওপর পড়বে না? অবশ্যই পড়বে। তাহলে আপনি যে কোন মানুষের দাঁতের চিকিৎসা করবেন তাহলে আপনার কি তার শরীরের অবস্থা জানা থাকা লাগবে না? অবশ্যই লাগবে।

আমরা প্রতিনিয়ত যতো চিকিৎসা করি Scaling তার ভিতর অন্যতম সহজ একটা চিকিৎসা। এক ভাই এক রোগীর Scaling করছে, রোগীর ছিল Haemophilia রোগ। Scaling করার পর কোন ভাবেই রক্ত বন্ধ হয় না। ওই ভাইতো বিভিন্ন গ্রুপে কান্নাকাটি করছিলো যে আর কখনো Scaling করবে না ইত্যাদি ইত্যাদি।

ভাই বিপদতো সারা জীবনে একবার আসে কিন্তু সেই এক বিপদে আপনার ক্যারিয়ার, সন্মান, সামাজিক অবস্থান সব কিছু তছনছ করে ফেলবে।

আমার পরিচিত এক BDS স্যার একবার এক রোগীর দাঁত ফেলার পর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে Pressure pack অর্থাৎ তুলা বা গজ জোরে চেপে ধরে রাখার পরও কোন ভাবে রক্ত বন্ধ হচ্ছে না। পরে প্রেসার মেপে দেখে ১৭০ এর ওপরে। তখন তাড়াতাড়ি রোগীকে হসপিটালে পাঠাইছে। কাছাকাছি যদি হসপিটাল না থাকতো আর ওই রোগী মারা যেত তাহলে কি অবস্থা হতো?

মানুষের শরীরে অনেক সমস্যা আছে যেগুলোর প্রভাব সরাসরি দাঁতের ওপর পড়ে। যতো সময় ওই রোগ ঠিক না হচ্ছে ততো সময় দাঁত সবগুলো ফেলে দিলেও সমস্যার সমাধান হবে না।

কোন রোগীর যদি Acute maxillary sinusitis রোগ হয় তাহলে রোগী আপনার কাছে এসে maxillary molar দাঁতে ব্যথার কথা বলতে পারে আপনি molar দাঁত ফেলে দিলেও সমস্যা সমাধান হবে না কারন সমস্যা তো তার সাইনাসের ভিতরে।

দাঁতের চিকিৎসায় Medical condition কে দুই ভাগে ভাগ করা হয়ঃ

১। যে সকল রোগ বা মেডিকেল কন্ডিসন থাকার কারনে দাঁতের চিকিৎসায় পরিবর্তন করতে হয়। অর্থাৎ যে সকল অবস্থায় একজন রোগীর স্বাভাবিক পদ্ধতিতে দাঁতের চিকিৎসা করা যায় না যেমন একজন কিডনি রোগীকে আপনি দাঁতের চিকিৎসা করে স্বাভাবিক ব্যথার ঔষুধ দিতে পারবেন না ঠিক একই ভাবে একজন গর্ভবতী মায়ের চিকিৎসায়ও স্বাভাবিক ঔষুধ ব্যাবহার করা যায় না। কিন্তু তার মানে এই না যে তাদের দাঁতের চিকিৎসাই করা যাবে না।

২। যে সকল রোগ বা মেডিকেল কন্ডিসনের লক্ষন দাঁতের সমস্যার মতো মনে হয় কিন্তু আসলে দাঁতের কোন সমস্যা থাকে না। যেমন Sickle cell anemia রোগ হলে দাঁতের নিচে হাড়ে ব্যথা করে, এক্ষেত্রে দাঁতের যতো চিকিৎসাই করেন না কেন কোন ভাবেই ব্যথা কমবে না।

কোন কোন শারীরিক রোগের কারনে কি কি সমস্যা হতে পারে এটা Pathway of the pulp বইয়ের Diagnosis অধ্যায়ের Medical History সেকশনে বিস্তারিত আলোচনা করা আছে, চাইলে পড়ে দেখতে পারেন।

এখন অনেকে বলতে পারে ভাই এতোকিছু মেনে চিকিৎসা করাই সম্ভব না। না ভাই, ইচ্ছা এবং চেষ্টা থাকলে একটু নিরাপদে থাকা সম্ভব। আমিও তো রোগী দেখি চিকিৎসা করি, আমাকে তো বসিয়ে বসিয়ে মালিক বেতন দেয় না। তাহলে আমি কিভাবে করি?

কোন রোগীর দাঁত ফেলা লাগলে আমি রোগীকে জিজ্ঞাসা করি আগে কখনো দাঁত ফেলছেন কি না? যদি হ্যা বলে তাহলে আমার অর্ধেক টেনসন কমে যায়। তারপর প্রশ্ন করি তখন কোন সমস্যা হইছিল কিনা? যদি আগে দাঁত না ফেলে থাকলে প্রশ্ন করি কোথাও কেটে গেলে রক্ত বন্ধ হয় কিনা, দ্রুত শুকায় কিনা? কোন ঔষুধ খায় কিনা? কোন শারীরিক সমস্যা আছে কিনা? নিজের অথবা পরিবারের কারও ডায়বেটিকস আছে কিনা? আবার যদি দেখি রোগী অনেক মোটা বা অনেক কাবু তাহলে টেনসন বেড়ে যায়।

এরকম প্রশ্ন করে রোগীর অবস্থা পর্যবেক্ষন করে চিকিৎসা করায় আমি একটু নিরাপদে থাকি, কোন সন্দেহ লাগলে রোগী রেফার করে দেই তারপরও বিপদ যেকোন সময় আসতে পারে।

আপনার পাশের চেম্বারে কোন বিপদ ঘটলে তার প্রভাব আপনার ওপরে ও পড়বে এজন্য নিজে সাবধান থাকবো এবং আসেপাশের মানুষদেরকে ও সাবধান রাখবো।

F. Rifat Hasan
IHT, Barishal
Department of Dentistry
Session: 2018-19

25/03/2026

Art and science of diagnosis- 4

Chief complaint বা প্রধান সমস্যা
রোগীর প্রধান সমস্যা, যার জন্য সে চেম্বারে আসছে চিকিৎসা নেওয়ার জন্য তাকে Chief complaint বলে।

রোগীর বিভিন্ন দাঁতে সমস্যা থাকতে পারে সেগুলো নিয়ে আমাদের পরে চিন্তা করতে হবে, রোগীর এখন যে দাঁতে ব্যথা হচ্ছে তার কারন খুজে বের করা এবং চিকিৎসা করা হবে আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। পরে ব্যথা কমলে রোগীর অন্যান্য যে যে সমস্যা আছে সেগুলো ঠিক করে নেওয়ার পরামর্শ্য দিতে হবে।

Diagnosis এর সব থেকে গুরুত্তপূর্ন্য জিনিসগুলোর ভিতর একটা হচ্ছে Chief complaint. কিন্তু আমরা অনেকে না বুঝে এই গুরুত্তপূর্ন্য জিনিসটা নষ্ট করে ফেলি।

মনে করেন আমরা হাটু পানিতে মাছ ধরবো এখন কেউ যদি পানিতে নেমেই লাফালাফি করে পুরো পানি ঘোলা করে ফেলে তাহলে কি মাছ ধরা সহজ হবে? নাহ, অনেক বেশি কঠিন হয়ে যাবে।

আমরা অনেকে ঠিক একই ভুল করি Chief complaint এর সাথে। আমরা আগে Diagnosis নিয়ে যতো আলোচনা করেছি এগুলো পড়ে কেউ যদি চেম্বারে রোগী আসার সাথে সাথে প্রশ্ন করে সব বের করে ফেলতে চায় তাহলে ঠিক পানি ঘোলা করে ফেলার মতো একই ঘটনা ঘটবে।

রোগী চেম্বারে আসলে আপনি প্রথমে ঠান্ডা মাথায় তার সমস্যাটা ভালো ভাবে শুনবেন, এর পর প্রশ্ন করবেন পরিক্ষা নিরিক্ষা করবেন। সব কথা শোনার আগেই প্রশ্ন করা শুরু করলে Diagnosis ভুল দিকে ঘুরে যেতে পারে। রোগী আপনার কথা দ্বারা প্রভাবিত হয়ে মূল সমস্যা থেকে সরে অন্যদিকে চলে যেতে পারে।

এজন্য রোগীকে প্রশ্ন করে কোন রকম প্রভাবিত করা ছাড়া তার সমস্যা শুনতে হবে। যাকে ইংরেজিতে unbiased হয়ে কথা বলা বুঝায়।

এজন্য দেখবেন উন্নত দেশে রোগী চেম্বারে আসলেই তার হাতে দুইটা ফরম ধরিয়ে দেওয়া হয় Medical History Form এবং Dental History Form. Medical History রোগীর শারীরিক অবস্থা বুঝার জন্য, তারা দাঁতের চিকিৎসা করার আগে রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে ভালো ধারনা নিয়ে নেয় যে তার কোন শারীরিক রোগ আছে কিনা, আগে কোন বড় অপারেশন হইছে কিনা? বর্তমানে কোন ঔষুধ খায় কিনা? ইত্যাদি ইত্যাদি।

Dental History Form এ রোগী তার দাঁতে সমস্যা বিস্তারিত ভাবে লিখে জানায়। চিকিৎসক রোগীর সাথে কথা বলার আগে এই দুইটা ফরম ভালো ভাবে পড়ে দেখে তারপর রোগীর সাথে কথা বলা শুরু করে।

Chief complaint এর খুব গুরুত্তপূর্ন্য বিষয় হচ্ছে রোগী আপনার কাছে এসে যে ভাষায় তার সমস্যা বলবে ঠিক সেই ভাষায় এটা লিখতে হবে। রোগী তার গ্রামের ভাষায় সমস্যা বললে আপনার ঠিক সেই ভাষায় Chief complaint লিখতে হবে। আপনি রোগীর সমস্যা শুনে যেটা বুঝলেন সেটা নিজের ভাষায় Chief complaint এ লেখা যাবে না, কারন আপনি ভুল বুঝতে পারেন।

দেখেন Pathway of the pulp বইয়ে কি বলছেঃ
For future reference and in order to ascertain a correct diagnosis, the patient’s chief complaint should be properly documented, using the patient’s own words.

সঠিক Diagnosis করার জন্য Chief complaint লিখতে হবে Patient’s own words অর্থাৎ রোগীর নিজের ভাষায়।

বিদেশে সব কিছু সন্দর ভাবে লিখে রাখা, গুছিয়ে রাখার ওপর এতো খেয়াল করা হয় কেন? বিদেশিরা কি আমাদের থেকে ভালো মানুষ তাই? নাহ, বিদেশে চিকিৎসায় ১৯ থেকে ২০ হলেই রোগী চিকিৎসকের নামে মামলা করে তখন আদালতে সব ডকুমেন্ট দেখাতে হয়ে যে রোগী কি সমস্যা নিয়ে আসছিলো কি চিকিৎসা করা হইছে, কেন করা হইছে ইত্যাদি ইত্যাদি। এজন্য বাধ্য হয়ে তাদের সব ডকুমেন্ট রাখা লাগে।

যাক তাহলে আমরা বেঁচে গেছি, আমাদের দেশের রোগীরা এতো ভালে যে তার হাজার সর্বনাশ করে ফেললেও সে মামলা করে না। তাহলে আমাদের আর কোন কিছু লিখে রাখার বা গুছিয়ে রাখার দরকার নেই তাই তো?

মোটেই না, আপনি সব কিছু গুছিয়ে রাখবেন নিজের জন্য, নিজের পড়াশুনার জন্য, বুঝার জন্য, নিজেকে নিজে যাচাই বাছাই করার জন্য। এখানেই আপনার সঙ্গে হাতুড়ে ডাক্তারের পার্থক্য। হাতুড়ে ডাক্তারের দেখবেন সারা জীবন একই লেভেলে থাকে, ১০ বছর আগেও যেরকম ১০ বছর পরেও সেরকম। একজন মাটি কাটা শ্রমিক ও একই রকম, ১০ বছরে দেখবেন তার কোন উল্লেখযোগ্য উন্নতি নেই। কারন সে কখনো নিজেকে নিজে যাচাই বাছাই করে না, নিজের কাজ নিয়ে ভাবে না, নিজের লেভেল বাড়ানোর চেষ্টা করে না।

এখন আপনার ওপর নির্ভর করে আপনি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান। আপনি যদি হাতুড়ে ডাক্তারের মতো হতে না চান কিন্তু আপনার চিকিৎসার সাথে হাতুড়ে ডাক্তারের চিকিৎসার কোন পার্থক্য না থাকে তাহলে কি আপনি নিজেকে নিজে ধোঁকা দিচ্ছেন না?

F. Rifat Hasan
IHT, Barishal
Department of Dentistry
Session: 2018-19

Art and science of diagnosis- 3Diagnosis কি?Diagnosis হচ্ছে একটা Art and Science যার মাধ্যমে যেকোন অস্বাভাবিক অবস্থা খুজ...
23/03/2026

Art and science of diagnosis- 3

Diagnosis কি?
Diagnosis হচ্ছে একটা Art and Science যার মাধ্যমে যেকোন অস্বাভাবিক অবস্থা খুজে বের করা হয় এবং এই অস্বাভাবিক অবস্থার কারন ব্যখ্যা করা হয়।

একটা সঠিক Diagnosis করার জন্য Subjective এবং Objective findings যথেষ্ট না। আমরা Diagnosis- 1 এ এগুলো শিখেছি। Subjective findings হচ্ছে রোগী যে লক্ষনগুলো বলে এবং Objective findings হচ্ছে পরিক্ষা নিরিক্ষার এবং পর্যবেক্ষনের মাধ্যমে চিকিৎসকের কাছে যে সমস্যাগুলো ধরা পড়ে।

তাহলে সঠিক Diagnosis করার জন্য Subjective এবং Objective findings যথেষ্ট না কেন?

রোগীর কাছে থেকে Subjective findings যেগুলো পাওয়া যাবে সেগুলোকে প্রশ্ম করে যাচাই বাছাই করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।

রোগী যদি আপনার কাছে এসে বলে দাঁতে ছিদ্র হয়ে গেছে ফিলিং করতে হবে।

আপনার প্রশ্ন হবে দাঁতে কি ব্যথা করে? যদি ব্যথা করে তাহলে এক হিসাব, না করলে অন্য হিসাব।

যদি ব্যথা করে তখন প্রশ্ন হবে কত দিন ধরে ব্যথা করে? বেশি দিন ধরে ব্যথা করলে এক হিসাব, অল্প দিন হলে অন্য হিসাব।

এই ব্যথার জন্য কখনো ব্যথার ঔষুধ খাইছে কি না? ঔষুধ খেলে এক হিসাব, না খেলে অন্য হিসাব।

আগে কখনো এই দাঁতে কোন চিকিৎসা করা হইছে কি না? করা হলে এক হিসাব, না হলে অন্য হিসাব।

কোন কিছু খেলে বা করলে কি ব্যথা শুরু হয়, না কি এমনি এমনিই ব্যথা শুরু হয়?

ব্যথা শুরু হলে কতো সময় ধরে ব্যথা করে? অল্প সময় ব্যথা করলে এক হিসাব, বেশি সময় ব্যথা করলে অন্য হিসাব।

ব্যথার ধরন কেমন? সুই ফুটানোর মতো ব্যথা, বিদ্যুৎ চমকানোর মতো ঝিলিক মারা ব্যথা নাকি রিরি করা ব্যথা? এক এক ধরনের সমস্যায় সাধারণত এক এক ধরনের ব্যথা হয়।

ব্যথার তীব্রতা কেমন? কম, মাঝারি নাকি বেশি? ব্যথা সহ্যের ভিতরে থাকে নাকি বাইরে চলে যায়?

এরকম শত শত প্রশ্ন আছে যা সব কিছু লেখা এখানে সম্ভব না। এখন অনেকে ভাবতে পারে ভাইরে ভাই এতো প্রশ্ন যদি Diagnosis করতেই করা লাগে তাহলে তো একটা রোগী দেখতেই সারা দিন লাগবে!

ভাই ভালো মটরসাইকেল ড্রাইভার বলতে কি বুঝায়? যে সব সময় জোরে মটরসাইকেল চালাতে পারে? রাস্তায় মোড় ঘুরার সময় কেউ যদি জোরে মটরসাইকেল চালায় তাহলে কি হবে? এক্সিডেন্ট করবে তাই তো? আমরা সবাই জানি রাস্তায় মোড় ঘুরার সময় আস্তে আস্তে ঘুরতে হয়।

ভালো ড্রাইভার সে যে বুঝে কখন আস্তে চালাতে হবে আর কখন জোরে চালালে সমস্যা নেই।

ঠিক একই ভাবে চিকিৎসার কিছু কিছু জায়গায় আস্তে এগোতে হয় এবং কিছু কিছু জায়গায় দ্রুত এগোনো যায়। Diagnosis হচ্ছে সেই আস্তে এগোনো জায়গাগুলোর একটি। মজার ব্যাপার হচ্ছে চিকিৎসা আপনি যতো আস্তে শুরু করবেন ততো দ্রুত শেষ হবে, আর যতো দ্রুত শুরু করবেন ততো দেরি করে শেষ হবে।

এই অসংখ্য প্রশ্ন এবং পরিক্ষা নিরিক্ষার ভিতর কোন সময় কোন প্রশ্ন করতে হবে কোন পরিক্ষা করতে হবে এটা বুঝতে পারাটাই হচ্ছে Diagnosis এর Art. যতো বেশি রোগী দেখবেন ততো এই Art এর আপনার দক্ষতা অভিজ্ঞতা বাড়বে।

Diagnosis কে মোট ৫ ধাপে ভাগ করা যায়ঃ
১। রোগী তার সমস্যা বিস্তারিত ভাবে বলবে।
২। চিকিৎসক রোগীর লক্ষন এবং লক্ষনের ইতিহাস নিয়ে প্রয়োজনিয় প্রশ্ন করবে।
৩। চিকিৎসক প্রয়োজনিয় পরিক্ষা নিরিক্ষা এবং পর্যবেক্ষন করবে।
৪। চিকিৎসক Objective findings অর্থাৎ পরিক্ষা নিরিক্ষা এবং পর্যবেক্ষন থেকে প্রাপ্ত ফলাফল এবং রোগীর লক্ষনের ওপর ভিত্তি করে রোগের একটি সম্ভাব্য লিস্ট তৈরি করবে যাতে Differential Diagnosis বলে।
৫। চিকিৎসক Differential Diagnosis এর তালিকা থেকে চূড়ান্ত Diagnosis করবে যাকে Definitive Diagnosis বলে। Definitive মানে চূড়ান্ত।

Reference: Pathway of the pulp, 12e বই এর যে পৃষ্ঠার ওপর ভিত্তি করে আমি এই লেখা লিখলাম Diagnosis এর ওপর তার ছবি আমি এই লেখার সাথে দিয়ে দিলাম। যাতে আপনারা যাচাই করে দেখতে পারে আমি ইচ্ছামত মন গড়া কিছু বললাম কিনা।

F. Rifat Hasan
IHT, Barishal
Department of Dentistry
Session: 2018-19

21/03/2026

Art and science of diagnosis- 2

আমরা প্রায় সময়ই একটা কথা শুনে থাকি “বইয়ের পড়াশুনার সাথে বাস্তবের কোন মিল নেই” কথাটা পুরপুরি মিথ্যা না।

ধরেন একজনের বউয়ের বাচ্চা হওয়ার সময় কোন কারনে সিজার করা লাগলো। সিজার করলো একজন হাতুড়ে ডাক্তার, ডাক্তারের ভুলের কারনে রুগী মারা গেল। তারপর ওই রুগীর বাড়ির লোক পুরো গ্রামে বলতে লাগলো কেউ সিজার করবা না। সিজার করলে রুগী মারা যায়। এখন বলেন তাদের কথা কি মিথ্যা?

তাদের কথা পুরপুরি মিথ্যা না, আবার সত্যি ও না। সিজার করলে রুগী মারা যেতে পারে যদি ডাক্তার অদক্ষ হয়, আবার ডাক্তার অনেক দক্ষ হওয়ার পরও বিভিন্ন জটিলতায় রুগী মারা যেতে পারে যার সম্ভাবনা অনেক কম।

যে সব মানুষ বলে বইয়ের পড়াশুনার সাথে বাস্তবের কোন মিল নেই তাদের কথাও মিথ্যা না। তাদেরকে যদি প্রশ্ন করা হয় “ভাই আমি আপনার কথার সাথে একমত, কিন্তু আপনি কোন বইয়ের সাথে বাস্তব চিকিৎসার মিল খুজে পাননি?” তখন কবি নিরব হয়ে যাবে।

IHT তে মানুষ কি পড়ে পাশ করে? সিনিয়ার আপু বা ভাইয়ারা বিগত ৫-৬ বছরের পরীক্ষার প্রশ্ন যাচাই বাছাই করে ৩০-৪০ টা গুরুত্তপূর্ন্য প্রশ্ন নিয়ে শীট বানায়, সেগুলো পড়ে মুখস্ত করে পরীক্ষা দেয় পরে পরীক্ষা শেষে যাওয়ার সময় সেগুলো জুনিয়ারদের হাতে দিয়ে যায়, জুনিয়াররা তার জুনিয়ারদের হাতে দিয়ে যায়।

এভাবেই তৈরি হয় প্রজন্মের পর প্রজন্ম সার্টিফিকেট ধারি জ্ঞান শূন্য ডেন্টাল টেকনোলজিস্ট যাদের শুধু মুখস্ত কোন দাঁতে কয়টা root এবং কয়টা canal.

এতো অল্প জ্ঞান নিয়ে যখন চিকিৎসার মহাসমুদ্রে নামে তখন বেশিরভাগ জিনিস নতুন পাওয়া যায় এবং যা কিছু মুখস্ত তার সাথেও অনেক জিনিস মিলে না।

একটা সহজ উদাহরন দেই, প্রায় সবাই যে সব চটি বই, গাইড, বড় ভাইদের বা স্যার এর শীট পড়ে আসছে তারা সবাই জানে Mandibular central & lateral incisor দাঁতের Single root, single canal. অথচ ৩০% মানুষের ২টা canal থাকে। যারা সারা জীবন ১টা root ১টা canal জেনে আসছে তারা তো ১টা canal পাওয়ার পর আর খুজেই দেখবে না যে ২য় canal আছে কি না। আবার যদি কখন খুজেও পায় ২টা canal তখন লাফ দিয়ে বলবে এই দেখ বই এর সাথে বাস্তবের সব সময় মিল থাকে না।

তার কথা কি পুরপুরি মিথ্যা? আবার পুরপুরি কি সত্যি? কোনটাই না। সে বইয়ের সাথে মিল পাইনি এটা ঠিক কিন্তু সে বই বলতে যেটাকে বুঝাচ্ছে সেটা যে আসলে বই না সেটা তাকে কে বুঝাবে?

বই পড়ে না শিখলে সব থেকে বড় বিপদ কি বলেন তো? শত শত বছর ধরে সারা পৃথিবীর হাজার হাজার ডেন্টিস্ট লাখ লাখ ভুল করে সেগুলো থেকে শিক্ষা নিয়ে সাবধান করে গেছে বইয়ের মাধ্যমে। এখন আপনিতো ইংরেজি বুঝেন না আর বুঝার চেষ্টাও করেন না। ইংরেজি বই দেখলে আপনার মাথা ঘুরে চোখ অন্ধকার হয়ে আসে। আপনার পক্ষে তো বই পড়ে শেখা সম্ভব না, তাহলে আপনি কিভাবে ভালো চিকিৎসা শিখবেন?

লাখ লাখ ডেন্টিস্ট শত শত বছরের পর বছর গবেষণা করে, ভুল করে সেই ভুল থেকে যে শিক্ষা অর্জন করেছে আপনারও সেইরকম গবেষণা করে লাখ লাখ ভুল করে সেই ভুল থেকে শিক্ষা অর্জন করতে হবে। এই এক জীবনে আপনার পক্ষে কি সেটা সম্ভব?

বুদ্ধিমান মানুষ অন্যের ভুল থেকে শিক্ষা নেয়। পড়াশুনা না করা মানুষের আরেকটা হাতিয়ার হচ্ছে অভিজ্ঞতা। এরা প্রায়ই বলে আমার ১৫ বছর, ২০ বছরের অভিজ্ঞতা। কথাটা কি পুরপুরি ভুল?

নাহ, আবার কথাটা পুরপুরি ঠিকও না। আপনি যদি প্রতিনিয়ত পড়াশুনা করেন, নতুন নতুন জিনিস শিখেন তাহলে আপনার ২০ বছরের অভিজ্ঞতা কথাটা পুরপুরি ঠিক। কিন্তু আপনি যদি প্রথম ১ বছর যে পড়াশুনা করছেন যা কিছু শিখছেন সেগুলো দিয়েই ২০ বছর ধরে চিকিৎসা করে যান তাহলে আপনার আসলে ২০ বছরে অভিজ্ঞতা না, আপনার ১ বছরের অভিজ্ঞতার ২০ বার পুনরাবৃত্তি ঘটেছে।

এখন প্রশ্ম হচ্ছে আমি Diagnosis এর ভিতর এসব নিয়ে এতো আলোচনা শুরু করলাম কেন? চলেন বিষয়টা একটু বুঝার চেষ্টা করি।

Endodontics এ সারা পৃথিবীতে সব থেকে গ্রহনযোগ্য বই হচ্ছে “Cohen’s Pathways of the Pulp”। এই বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে Art and science of diagnosis. আপনারা কিছু না হলেও এই বইটার অন্তত PDF ওপেন করে দেইখেন মোবাইলে। PDF খুজে না পেলে আমার সাথে যোগাযোগ কইরেন।

যাইহোক এতো গুরুত্বপূর্ণ বইয়ে Diagnosis এর সাথে Art and science লাগালো কেন? শুধু Diagnosis বললেই তো হতো। এখানেই হচ্ছে মূল ঘটনা, Diagnosis করতে গেলে ২টি জিনিস লাগে Art এবং Science. একটাকে বাদ দিয়ে অন্যটাকে দিয়ে রোগ নির্নয় করা সম্ভব না। চলেন এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি।

ধরেন আপনার কাছে একটা রোগী আসলো দাঁতে ব্যথা নিয়ে। আপনি যদি ঐ দাঁতে ব্যথার কারন ব্যখ্যা করতে পারেন বই এর ভাষায় এটাকে বলে Diagnosis এর Science. দাঁতে ব্যথা নিয়ে আসলে আপনি যদি কারন ব্যখ্যা করতে না পারেন আর মনে করেন এতো কিছু বুঝে কি হবে RCT করে দিলেই ব্যথা কমে যাবে, আপনি তখই বিপদে পরবেন।

আমার এরকম অনেক ভাইয়ের সাথে কথা হয় যারা রোগীর RCT করার পরও ব্যথা কমছে না। তখন তাদের জিজ্ঞাসা করা হলে যে কেন ঐ দাঁতে RCT করলেন। তারা বলে ব্যথা ছিল তাই RCT করছি, তখন জিজ্ঞাসা করি কেন ঐ দাঁতে ব্যথা হচ্ছিলো? তারা বলে “তা তো জানি না”। আমি যখন বলি আপনি যদি না বুঝেন কেন ব্যথা হচ্ছে তাহলে RCT করলেন কেন? তখন আর কোন কথা বলে না।

আমি বর্তমানে কিশোরগঞ্জের অষ্টগ্রামের আব্দুল্লাপুরে চাকরি করি। আমার চেম্বারের মালিকের চেম্বার পাশের গ্রামে। তার চেম্বারে ২টা ইউনিট, তার কাছে ৩ বছর ধরে একটা ছেলে থাকে তাকে সে সব কাজ শেখাইছে। আমার চেম্বারের মালিক প্রায়ই আমার কাছে ঐ ছেলের প্রশংসা করে যে সব কাজ পারে বুঝে এবং তাকে দিয়েই প্রায় সব কাজ করায়। আমার কাছে একবার একটা রোগী আসে দাঁতে ভিতর ফাইল ভাঙ্গা। পরে আমি রোগীকে ঢাকা এক স্যারের কাছে পাঠালাম, স্যার microscope ব্যাবহার করে এবং আমার রোগীর কাজটা সুন্দর ভাবে করে দিছে। এটা নিয়ে আমি মালিকের সাথে আলোচনা করছিলাম তখন সেই ছেলে এটা শুনে বললো সে কয়েক বার দেখলে আর চেষ্টা করলে সেও পারবে। শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। বুঝেন ঐ ছেলের কনফিডেন্স কোন লেভেলে চলে গেছে।

সেই ছেলে আমাকে প্রয়ই বলে বইয়ের ভিতরেই যে সব কিছু আছে এরকম না, বইয়ের বাইরেও অনেক কিছু আছে। আমার মনে মনে প্রশ্ম করতে ইচ্ছা করে যে তুমি তো বই পড়নি তাহলে তুমি বুঝলে কি করে যে বইয়ের ভিতরে কি আছে আর কি নেই? কিন্তু আমি প্রশ্ম না করে চুপ থাকি কারন মূর্খের সাথে তর্কে যাওয়া ও মূর্খের পরিচয়।

আমার চেম্বারে দাঁতের ব্যথ্যা নিয়ে একজন গ্রাম পুলিশ ৪-৫ বার আসছিল। আমি প্রতিবার তাকে বুঝিয়ে বলেছি দেখেন আপনার দাঁতে কোন সমস্যা নেই, অন্যকোন জায়গায় সমস্যা আপনি একজন ব্রেনের ডাক্তার দেখান। গ্রামের রোগীতো শহরে গিয়ে ডাক্তার দেখানো কঠিন, সে আর শহরে যায়নি। আমি একবার ছুটিতে বাড়ি গেছি তখন আমার চেম্বারে ঐ ছেলেটা মাঝে মাঝে এসে বসতো। তো কিভাবে কিভাবে ঠিক ঐ সময় সেই গ্রাম পুলিশ আসছে ব্যথা নিয়ে। ঐ ছেলে গ্রাম পুলিশের দাঁতে RCT শুরু করে দিছে, প্রথম দিন একদম ফাইনাল প্রিপারেশন করে ছেড়ে দিছে কিন্তু ব্যথা তো কমে না। পরে রোগী ঢাকায় গেছে বড় ডাক্তার দেখাইছে পরে ধরা পড়ছে তার মাইগ্রেনের সমস্যা। বিনা কারনে তার দাঁত নষ্ট করা হইছে। রোগীতো ঢাকা থাকা অবস্থায় ফোন দিয়ে হুমকি ধামকি দিয়ে অবস্থা খারাপ। চেম্বারের মালিকের ও ভয়ে অবস্থা খারাপ পরে সে আসলে চিকিৎসার টাকা ফেরত দিয়ে মিটমাট করা হইছে।

ঐ গ্রাম পুলিশ এর পর থেকে যতো বার আমার সাথে দেখা হয় মাথা নিচু করে বলে আপনার কথা না শুনে আমার এতো বড় ক্ষতি হইছে। আপনি যা বলছিলেন তাই হইছে, মাইগ্রেনের ঔষুধ খেয়ে আমি এখন পুরো সুস্থ। এরপর থেকে সে আমার কাছে অনেক রোগী পাঠায়।

অল্প বিদ্যা ভয়ংকর, এটার প্রমান আপনি ঠিকই একদিন না একদিন হাতে কলমে পাবেন, হয়তো একটু অপেক্ষা করা লাগতে পারে।

আমরা যখন শহরে বড় ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের কথা মনোযোগ দিয়ে শুনে ২-৩ টা প্রশ্ম করে কিছু ঔষুধ লিখে দেয়। এখন কেউ যদি ডাক্তারের প্রশ্ম এবং ঔষুধ এর নাম মুখস্ত করে গ্রামে এসে চিকিৎসা শুরু করে তাহলে কি তার চিকিৎসায় কাজ হবে? হবে না কারন বড় ডাক্তার সব ধরনের রোগ সম্পর্কে গভীর ভাবে জানে। রোগীর সমস্যা শুনে সে মনে মনে একটা রোগ সম্পর্কে ধারনা করে এটাকে বলে Provisional Diagnosis পরে ২-১ টা প্রশ্ম করে করে সে কয়েকটা সম্ভাব্য রোগের লিস্ট করে এটাকে বলে Differential Diagnosis পরে সে পরিক্ষা নিরিক্ষা করে শিওর হয় কোন রোগ হইছে এটাকে বলে Confirmatory Diagnosis তার পরে সে সেই রোগের ঔষুধ দেয়।

কোন জায়গায় কোন প্রশ্ম বা পরিক্ষা করতে হবে এটাকেই বলে Diagnosis এর Art.

আমার কাছে একবার একটা রোগী আসছিল প্রচন্ড ব্যথা নিয়ে রাতে ঘুমাতে পারে নাই এমন ব্যথা। সব লক্ষন শুনে বুঝা যায় irreversible pulpitis এর ব্যথা। কিন্তু রোগী যে দাঁত দেখায় সেটায় irreversible pulpitis এর কোন লক্ষন দেখা যায় না। পরে আমি দেখলাম তার নিচের মাড়ির একটা আক্কেল দাঁত নষ্ট। পরে তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঐ দাঁতটা ফেলে দেওয়ার পরে সে পুরপুরি সুস্থ। এখন অবস্থা এমন হইছে তার পেটে ব্যথা হলেও সে আমাকে দেখাবে। আমি তাকে বুঝাতে পারি না যে পেটের চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব না।

ডেন্টালে রোগীর লক্ষনের সাথে দাঁতের অবস্থা মিলাতে পারাকে Diagnosis এর Art বলে।

এজন্য একটা সঠিক Diagnosis করতে গেলে আপনার Science ও জানা লাগবে আর Art ও থাকা লাগবে।

আমাদের সাথে অনেক মেধাবি মেয়ে পড়তো যারা ভাল পড়াশুনা করতো, পরিক্ষায় ও ভালো করতো যদিও পরিক্ষায় সর্বোচ্চ মার্ক আমি পেতাম কিন্তু তারা আমার কাছাকাছি থাকতো কিন্তু বর্তমানে তাদের ভিতর সবাই ভালো অবস্থানে নেই। কিন্তু কেন?

৯৯% মেয়েরা কোন কিছু না বুঝেই সবকিছু মুখস্থ করে পরিক্ষায় ভালো নম্বর পায়। এজন্য যখন তারা পড়াশুনা শেষ করে কর্মক্ষেত্রে যায় তখন সব কিছু মাথার ওপর দিয়ে যায়। আমি যদি irreversible pulpitis এর সবকিছু মুখস্থ করে বসে থাকতাম তখন রোগীর লক্ষন শুনে দাঁত দেখে আমি শিওর হয়ে সিদ্ধান্ত নিতে পারতাম না।

এজন্য পড়াশুনা না করলে তো ধরা খাবেন, না বুঝে মুখস্থ করলে অবশ্যই ধরা খাবেন।

F. Rifat Hasan
IHT, Barishal
Department of Dentistry
Session: 2018-19

Address

Khulna
9000

Telephone

+8801711170780

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dentistry with Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dentistry with Rifat:

Share