Nabil Dental Care নাবিল ডেন্টাল কেয়ার

Call Directions

Nabil Dental Care নাবিল ডেন্টাল কেয়ার সুস্থ দাঁতের উজ্জ্বল হাঁসি।
দাঁতের যত্ন নিন সুস্থ থাকুন।
আপনার হারানো হাঁসি ফিরিয়েদেওয়া আমাদের কাজ extraction baby 200.

rct 1500.cap 2000.rct+cap 3500থেকে 5000
tf filing 200, gi filing 400, light cure filing 1200,
miracle filing 600/800.. extraction adult 300/500
wisdom teeth extraction 1000/5000

আপনারা চেম্বারে আইসা বলেন, স্যার দাঁতে ক্যাপ (ক্রাউন) করাবো। কিন্তু এটা বুঝতে চান না, ক্যাপ করার আগে রুট ক্যানাল ট্রিটমে...
14/04/2026

আপনারা চেম্বারে আইসা বলেন, স্যার দাঁতে ক্যাপ (ক্রাউন) করাবো। কিন্তু এটা বুঝতে চান না, ক্যাপ করার আগে রুট ক্যানাল ট্রিটমেন্ট (RCT) করতে হয়।

দাঁতের ভিতরে কিছু ক্যানাল বা নল থাকে। দাঁত ভেদে ১ থেকে ৪/৫ টা নল থাকে। সেখানে থাকে নার্ভ (রগ)। এটার কারনে দাঁতের ভিতরে শিরশির বা ব্যাথা করে। আবার দাঁত ক্ষয় হয়ে এই নার্ভ পঁচে দাঁতের গোড়ায় ইনফেকশন হয়। তখন সাইনাস (দাঁতা বরন) বের হয়।

রুট ক্যানাল ট্রিটমেন্ট হল, দাঁতের ভিতরের সেই ইনফেকটেড নার্ভ বা রগ উঠিতে সেই ক্যানালগুলো ভালো করে ক্লিন করে সম্পুর্ন জীবানুমুক্ত করা হয়। এরপর সেই জীবানুমুক্ত ক্যানালে ফিলিং (সিল) করে দেওয়া হয়, যাতে পরবর্তীতে ব্যাকটেরিয়া ঢুকতে না পারে। এই কাজগুলো ধাপে ধাপে করতে হয় খুব দক্ষ হাতে এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে। তখন শিরশির, ব্যাথা, ইনফেকশন বা ফোলা ভালো হয়ে যায়।

ভালো রুট ক্যানাল ট্রিটমেন্ট না করে বা যেনতেন হাতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে আপনি যতই ভালো ক্যাপ লাগান না কেন, সেই দাঁতে কিছুদিন পর ইনফেকশন হলে ক্যাপ সহ দাঁতটি ফেলে দেওয়া লাগতে পারে। তখন আম ছালা সব যাবে।

তাই বেশি মনোযোগ দিন রুট ক্যানাল ট্রিটমেন্ট এ। তারপরে ক্যাপের চিন্তা।

ভালো রুট ক্যানাল ট্রিটমেন্ট এর মাধ্যমে অনেক সময় প্রায় ফেলে দেওয়ার মত দাঁতকেও সেইভ করা যায়। এটা নির্ভর করে রুট ক্যানাল ট্রিটমেন্ট কাকে দিয়ে করাচ্ছেন তাঁর উপর।

(কারো কাছ থেকে আমার কথা শুনে ১৯ বছরের এই মেয়েটিকে তাঁর মা নিয়ে এসেছেন অনেক দুর থেকে । প্রায় ৩ ঘন্টা যাতায়াতের রাস্তা। তাঁর দুটি দাঁত ফেলে দেওয়ার মত ছিল। রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সেটা সেইভ করা সম্ভব হল। ফোলা-ব্যাথা নাই এখন। লেটস সি দ্যা প্রোগনোসিস। I

সঠিক চিকিৎসা এবং কোয়ালিটি ফুল চিকিৎসার জন্য আজই চলে আসুন নাবিল ডেন্টাল কেয়ার এ
09/02/2025

সঠিক চিকিৎসা এবং কোয়ালিটি ফুল চিকিৎসার জন্য আজই চলে আসুন নাবিল ডেন্টাল কেয়ার এ

Morning work আধুনিক ও রুচিশীল কাজের জন্য,আজই চলে আসুন-----নাবিল ডেন্টাল কেয়ার এ এখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দাঁ...
14/05/2024

Morning work
আধুনিক ও রুচিশীল কাজের জন্য,
আজই চলে আসুন-----
নাবিল ডেন্টাল কেয়ার এ
এখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দাঁতের রুট ক্যানেল চিকিৎসা করা হয়।
সঠিক রুট ক্যানেল হলো কিনা??
তা আরভিজি র মাধ্যমে এক্সরে করে দেখা হয় ।
তাই চলে আসুন আমাদের নিম্নে দেওয়া ঠিকানায়।

পুরাতন গ্রামীণ ব্যাংক গলি(দ্বিতীয় তলায় )
চাইনিজ রেস্টুরেন্ট এর সাথে
গলি দিয়ে ঢুকতে হাতের ডানে সিঁড়ি।
সাহেবরামপুর বাজার, কালকিনি, মাদারীপুর।

EverybodyHappy new year 2024Wishing for Nabil dental care ❤️❤️
01/01/2024

Everybody
Happy new year 2024
Wishing for Nabil dental care ❤️❤️

"আক্কেল দাঁত (3rd Molar) -এর সমস্যা ও প্রতিকার" আক্কেল দাতঁ হচ্ছে উপরের ও নিচের মাড়ির সবচেয়ে পেছনের পেষণ দাঁত (3rd Mol...
31/10/2022

"আক্কেল দাঁত (3rd Molar) -এর সমস্যা ও প্রতিকার"

আক্কেল দাতঁ হচ্ছে উপরের ও নিচের মাড়ির সবচেয়ে পেছনের পেষণ দাঁত (3rd Molar)। এটি সাধারনত ১৭ থেকে ২৪ বছরের মধ্যে উঠে থাকে। কারো কারো এটি নাও উঠতে পারে; কারো সবগুলোই (৪টি) উঠতে পারে।

সুস্থ্য ও স্বাভাবিক আবস্থানের আক্কেল দাঁত কোন সমস্যা তৈরী করে না। কিন্তু যদি দাঁতটি ওঠার জন্য পর্যাপ্ত জায়গা না থাকে বা দাঁতটির আকৃতি বা অবস্থানের জন্য অবরুদ্ধ (Impacted) হয়ে থাকে; তবে বিভিন্ন উপসর্গ ও সমস্যা দেখা দিতে পারে। যেমনঃ

- আংশিক উদগত আক্কেল দাঁতের উপরের মাড়ির ত্বকে খাবার সময় কামড় লাগতে পারে, ফলে ব্যাথা হতে পারে।

- তাছাড়া আক্কেল দাঁতের মাড়ির ত্বকের ভেতর খাদ্যকণা আটকে থাকতে পারে এবং তা থেকে জীবানু সংক্রমণ (Infection) হতে পারে। এমন অবস্থা কে বলা হয় Pericoronitis; যা থেকে তীব্র ব্যাথা, মুখ হা করতে সমস্যা, জ্বর ইত্যাদি অসুবিধা হতে পারে।

- Pericoronitis -এ দীর্ঘদিন ভুগলে ধীরে ধীরে মাড়ি ফুলে যেতে পারে এবং পুঁজ সৃষ্টি হবে যা থেকে মুখে দুর্গন্ধ হবে।


চিকিৎসাঃ
আক্কেল দাঁতের যে কোন সমস্যার ক্ষেত্রে শুরুতেই একটি এক্স-রে করানো প্রয়োজন। এক্স-রে তে দাঁতটির আকৃতি ও অবস্থান ভালোভাবে দেখে চিকিৎসা পদ্ধতি ঠিক করা হয়।

- যদি দাঁতটির অবস্থান ও উঠার পথ ঠিক থাকে এবং উঠার জন্য পর্যাপ্ত জায়গা থাকে তবে দাঁতটি তোলার দরকার হয় না। এক্ষেত্রে হালকা গরম লবণ-পানি দিয়ে কুলকুচি ও সাধারন ব্যাথার ঔষধই যথেষ্ট।

- তবুও দাঁতটি উঠতে সমস্যা হলে বা মাড়িতে ইনফেকশন (Pericoronitis) হলে, আক্কেল দাঁতের উপরের মাড়ির ত্বক একটি ছোট অপারেশন (Operculectomy) -এর মাধ্যমে কেটে দেয়া হয়। সেই সাথে ইনফেকশন রোধের জন্য এন্টিবায়োটিক ও ব্যাথানাশক ঔষধ গ্রহন করতে হয়।

- তবে অবরুদ্ধ (Impacted) আংশিক উদগত আক্কেল দাঁতের ক্ষেত্রে দাঁতটি তুলে (Extraction) ফেলাই উত্তম। এটিই আক্কেল দাঁতের যে কোন সমস্যার সবচেয়ে সাধারন চিকিৎসা।

আক্কেল দাঁত তুলে ফেললে ভবিষ্যতে খেতে বা কথা বলতে কোন সমস্যা হয়না। তবে মনে রাখা উচিত যে, “আক্কেল দাঁত তোলা” একটি বড় ও গুরুত্বপূর্ন অপারেশন।

নাবিল ডেন্টাল কেয়ার
(শীতাতপ নিয়ন্ত্রিত)

ঠিকানা ঃ সাহেবরামপুর বাজার গ্রামীণ ব্যাংক গলি।
চাইনিজ রেস্টুরেন্ট এর পাশে ২ তলায়

আজকের বিষয় হল রুট ক্যানেল ট্রিটমেন্ট নিয়ে কিছু কথা !--------------------------------------------পোষ্টের নিচে দুটি ছবি ...
21/09/2022

আজকের বিষয় হল রুট ক্যানেল ট্রিটমেন্ট নিয়ে কিছু কথা !
--------------------------------------------
পোষ্টের নিচে দুটি ছবি দেওয়া হল প্রথম ছবিটি এটি একটি ইনকমপ্লিট রুট ক্যানেল ট্রিটমেন্ট এর ছবি। দ্বিতীয় ছবিটি হল একটি কমপ্লিট রুট ক্যানেল ট্রিটমেন্ট এর ছবি। আমাদের সমাজের চারপাশে ব্যাঙের ছাতার মতন নানা ডেন্টাল চেম্বার রয়েছে। যার মধ্যে প্রতিটি চেম্বারে এই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়ে থাকে। কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট এর খরচ সব চেম্বারে এক নয় ইদানিং অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন আমি ওই চেম্বারে গিয়েছি তাদের রুট ক্যানেল ট্রিটমেন্ট এর খরচ আপনাদের চেয়ে অনেক কম। আপনারাও তো রুট ক্যানেল করে ক্রাউন করে দিবেন তারাও রুট ক্যানেল করে ক্রাউন করে দিবেন । তাহলে আপনাদের এত বেশি কেন।
--------------------

এখন আসে যাক মূল কথায়।
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
যারা ভাবেন যেখানে কম টাকায় রুট ক্যানেল এবং ক্রাউন এর ট্রিটমেন্ট করা যায় তাহলে বেশি টাকা খরচ কেন করব ।তারা আসলে তার দাঁতের ভিতরে কতটুকু ভালো এবং সঠিক ট্রিটমেন্ট করা হয়েছে এটা যাচাই করেন না তারা শুধু একটা ক্রাউন পেয়ে খুশি থাকেন । কিন্তু ক্রাউন হল একটি কভার যা দাত কে প্রটেকশন দিয়ে রাখে যা (বাহ্যিক সৌন্দর্য ) ও বিবেচনা করে থাকি কিন্তু যদি দাঁতের ভিতরে ট্রিটমেন্ট সঠিক না হয়ে থাকে আজ অথবা কাল কোন না কোন দিন এই দাঁতের আবার প্রবলেম হবে। এটা শুধু সময়ের অপেক্ষা। কম মূল্য কখনো কোন ভালো ভালো কিছু পাওয়া যায় না । ভালো কিছু পেতে হলে আপনাকেও ভালো কিছু ত্যাগ করতে হবে ।

🔇🔇🔇🔇🔇🔇
একটি সঠিক রুট ক্যানেল ট্রিটমেন্ট এর প্রয়োজনীয়তা ও ভূমিকা।

একটি সঠিক রুট ক্যানেল ট্রিটমেন্টের জন্য প্রথম প্রয়োজন একজন অভিজ্ঞ ডেন্টিস্ট। আর একটি সঠিক রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে ডেন্টিস্ট কে সহযোগিতা করে অ্যাডভান্স
টেকনোলজি ।
------------------------
অ্যাডভান্স টেকনোলজির মধ্যে মধ্যে যা থাকা প্রয়োজন।
১.এক্স-রে
২. আর ভিজি
৩. অ্যান্ডো মোটর
৪. এপেক্স লোকেটর
৫. জীপিকাটার
৬. সিলাপিক্স মেটিরিয়ালস
৭. জিপি নরমাল এবং প্রটেপার
৮. এবং রুট চ্যানেল শেষে একটি ভালো ফিলিং ম্যাটেরিয়ালস।
◽◽◽◽◽◽◽◽◽
এই সকল অ্যাডভান্স টেকনোলজি ছাড়া প্রপারলি একটি সঠিক রুট ক্যানেল ট্রিটমেন্ট করা খুবই কঠিন। আর আর এই সকল এডভান্স টেকনোলজির সমন্বয়ে একটি সঠিক রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়। এই সকল ডিভাইসের যে পরিমাণ মূল্য এবং অত্যাধুনিক মেটেরিয়ালস এর যে মূল্য তা বাংলাদেশের বাহিরে যে পরিমাণ টাকা একটি রুট ক্যানেলে ট্রিটমেন্ট এ ধার্য করা হয় তার তুলনায় বাংলাদেশ অনেক কম খরচে করতে পারেন এই আধুনিক রুট ক্যানেল ট্রিটমেন্ট। তারপরও তুলনামূলক বেশি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন একটু কষ্ট হল পরবর্তীতে আপনাদের দাঁত হারাতে হবে না। আপনাকে প্রতারিত হতে হবে না।
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
সকলের যে ধারণা যে সবার ট্রিটমেন্ট এই এক। এখন শুনুন মজার ব্যাপার যারা কম খরচে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে থাকে এবং যারা এটি গ্রহণ করে থাকেন তাদের বলছি যারা কম খরচে আপনার ট্রিটমেন্ট করবেন আপনাকে তো উক্ত খরচের মধ্যেই আপনার ট্রিটমেন্ট শেষ করবেন আপনাকে তো আর ওই ডেন্টিস্ট তার পকেট থেকে খরচ করবে না। যদি এটা হয় তাহলে সে মেনুয়াল হাত দিয়ে রুট ক্যানেল ট্রিটমেন্ট শেষ করবেন এবং নরমাল ম্যাটেরিয়ালস যেমন জিংক অক্সাইড এবং এক্সরে ছাড়া রুট ক্যানেলে ট্রিটমেন্ট শেষ করবেন।
----------------------
এখন কথা হল যেই চেম্বার অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় । আর যারা নরমাল মেনুয়াল রুট ক্যানেল ট্রিটমেন্ট করে থাকেন । দুইটা ট্রিটমেন্টের ডিফারেন্ট অনেকটা যা একজন পেশেন্ট একবার ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার যখন উক্ত দাঁতে অধিক টাকা দিয়ে ট্রিটমেন্ট করিয়েছেন সেই ভালো বলতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ করে বলবো সবার ট্রিটমেন্টের এর সাথে সবাইকে মিলাবেন না । সবাইকে সঠিক মূল্যায়ন করতে শিখুন।

আজকের পোস্টটি আমাদের প্রতিদিনের পেশেন্ট এবং আমাদের চারপাশের সকলের জন্য।

বিদ্র:- ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যাদের মুখে এইরকম ফিলিং আছে তারা একটু সতর্ক হই! লেখাটা পড়ার অনুরোধ রইলো...দাঁতের চিকিৎসায় স্থায়ী ফিলিং দেয়ার সময় অর্থাৎ স...
18/09/2022

যাদের মুখে এইরকম ফিলিং আছে তারা একটু
সতর্ক হই! লেখাটা পড়ার অনুরোধ রইলো...

দাঁতের চিকিৎসায় স্থায়ী ফিলিং দেয়ার সময় অর্থাৎ সিলভার এমালগাম ফিলিং দেয়ার সময় মারকারী বা পারদ ব্যবহার করা হয়। ডেন্টাল এমালগাম ফিলিংয়ে প্রায় ৫০ শতাংশ মারকারী বা পারদ বিদ্যমান থাকে।

পারদ সহজেই বাষ্পীভূত হয় এবং চর্ম ও শ্বাসনালি দ্বারা শোষিত হয়। পারদ প্রাকৃতিক পরিবেশকে দূষিত করে। ডেন্টাল এমালগাম ফিলিং দেয়ার সময় কোনোভাবে পারদ মুখের মিউকাস মেমব্রেনের সংস্পর্শে এলে এবং মোটামুটি একটি নির্দিষ্ট সময় অবস্থান করলে মুখে আলসার বা অন্য যে কোনো সমস্যা দেখা দিতে পারে।

পারদের বাষ্প কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকারক
যা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। মারকারী বা পারদের প্রভাবে কেন্দ্রীয়বস্নায়ুতন্ত্রের ডিজেনারেশন হয়ে থাকে। সিলভার এমালগাম ফিলিং আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

এটি বিজ্ঞানসম্মত সত্য যে,
বিষাক্ত পারদের বাষ্প সিলভার এমালগাম ফিলিং থেকে নিঃসৃত হয়। এমালগাম ফিলিং যে দাঁতে থাকে তার পাশে মিউকোসায় রেটিকুলেট, লেসি, প্ল্যাকের মতো বা ইরোসিভ লাইকেনয়েড রিঅ্যাকশন দেখতে পাওয়া যায়। তবে সবসময় বা সবার ক্ষেত্রে এ ধরনের লক্ষণ দেখা যায় না।

দাঁতে সিলভার এমালগাম ফিলিং দেয়ার সময় অসাবধানতাবশত ফিলিংয়ের উপাদান মুখে থেকে গেলে তা মুখের মিউকোসাতে পিগমেন্টেড প্লাগ তৈরি করতে পারে যা এমালগাম টাট্টু নামে পরিচিত। অনেক সময় মুখের মিউকোসাতে মারকারী বা পারদ শোষিত হলে মুখের মিউকোসাতে আলসার দেখা যায়,
যা ভালো হতে সময় লাগে।

Nabil dental Care.

05/07/2022

কিভাবে দাঁত রুট ক্যানেল করা হয়??
সম্পুর্ন ব্যাথা মুক্ত ভাবে।।

সম্পুর্ণ পড়ে দেখুন আপনারই কাজে লাগবে  * বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।১) ব্লাড প্রেসার।২) ব্লাড সুগার।*...
05/07/2022

সম্পুর্ণ পড়ে দেখুন আপনারই কাজে লাগবে
* বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

* চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

* পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

* পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

* মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

* ছয়টি জিনিসের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

* সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

* পাঁচটি জিনিস কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে পানি পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

*সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন*

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

Address

Nabil Dental Care নাবিল ডেন্টাল কেয়ার
Kalkini
1122

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

8801717003227

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nabil Dental Care নাবিল ডেন্টাল কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share