Dr Asif's Dental & Implant Center

Dr Asif's Dental & Implant Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Asif's Dental & Implant Center, Dentist & Dental Office, 1st floor (Beside Shopnochura Restaurant) MR Super Market ; Kalaroa ; Satkhira, Kalaroa.

অ্যামালগাম (Amalgam) ফিলিং যা আমাদের অনেকের কাছে পরিচিত কালো ফিলিং নামে। অনেকেই এই ফিলিং দিয়ে থাকেন রোগীর মুখে কারণ এটা ...
06/09/2023

অ্যামালগাম (Amalgam) ফিলিং যা আমাদের অনেকের কাছে পরিচিত কালো ফিলিং নামে। অনেকেই এই ফিলিং দিয়ে থাকেন রোগীর মুখে কারণ এটা দামে সস্তা, স্থায়িত্ব বেশি। কিন্তু অনেকেই যেটা জানেন না, এই ফিলিং এ থাকে এক প্রকার নিউরোটক্সিন যার নাম - "মার্কারি"। এই মার্কারি ধীরে ধীরে ক্ষয় হয়, হয়ে জমা হয় আপনার শরীরে। যা আপনার শরীরের জন্য মাত্রাতিরিক্ত খারাপ। এ বাদের অ্যামালগাম ফিলিং আপনার দাঁতের আর যেসব ক্ষতি করে তার মধ্যে রয়েছে -

১) এটা আপনার দাঁতকে দূর্বল করে ফেলে।
২) দাঁতে শিরশিরে অনুভূতি'র জন্ম দেয়।
৩) এই ফিলিং দেওয়ার ফলে দাঁত ভেঙ্গে যেতে পারে বা দাঁতে ফাটল ধরে।
৪) এই ফিলিং দাঁতে দিতে আপনার দাঁতের ভালো অংশ কেটে ফেলতে হয়।
৫) এই ফিলিং এর অন্যতম উপাদান "মার্কারি" থেকে বিভিন্ন রোগ হয়, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়।
৬) এই ফিলিং আপনার দাঁতের রঙ এর সাথে মেলে না।

এর সমাধান হিসেবে আধুনিক ডেন্টিস্ট্রি'তে ব্যবহৃত হচ্ছে Composite Resin Fillings। এতে ক্ষতিকারক অ্যামালগাম নেই, দাঁতের রঙ এর সাথে ফিলিং এর রঙ মিলে যায়, দাঁতের ভালো অংশ ফেলে দিতে হয় না এই ফিলিং দিতে, দাঁতকে শক্ত করে এবং কোন প্রকার শিরশিরে অনুভূতির জন্ম দেয় না।

সিদ্ধান্ত আপনার হাতে। ক্ষতিকর অ্যামালগাম ফিলিং মুখে রাখবেন নাকি তার পরিবর্তে Composite Resin ব্যবহার করবেন। কারণ মনে রাখবেন মুখ আপনার শরীরের প্রবেশদ্বার এবং দাঁত দিয়ে চিবানোর পরেই সব খাবার পেটে যায়। এমনকি বাংলাদেশে সরকারি ভাবে এই ফিলিং ব্যবহার নিষিদ্ধ। তাই এমন ফিলিং আপনার মুখে থাকলে দ্রুত তা পরিবর্তন করে ফেলুন।

ভাংগা দাঁতের স্থায়ী সমাধান। রুট ক্যানেল + পোস্ট কোর + ক্যাপ। শুধুমাত্র দাঁতের গোড়া অক্ষত থাকলে সেটি রুট ক্যানেল করে ; পো...
19/08/2023

ভাংগা দাঁতের স্থায়ী সমাধান।
রুট ক্যানেল + পোস্ট কোর + ক্যাপ।
শুধুমাত্র দাঁতের গোড়া অক্ষত থাকলে সেটি রুট ক্যানেল করে ; পোষ্ট কোর ক্রাউনের মাধ্যমে প্রতিস্থাপণ করা সম্ভব।

Dr Asif's Dental & Implant Center
সাবু মার্কেটের দ্বিতীয় তলা (স্বপ্নচূড়া রেস্টুরেন্টের পাশে)
কলারোয়া; সাতক্ষীরা।




আর নয় দাঁতে কালো রঙের ফিলিং।  সম্পূর্ণ কালার ম্যাচ করে কম্পোজিট রেস্টোরেশন সম্ভব ক্ষঅয়ে যাওয়া দাঁতে।    Dr Asif's Dental...
08/08/2023

আর নয় দাঁতে কালো রঙের ফিলিং। সম্পূর্ণ কালার ম্যাচ করে কম্পোজিট রেস্টোরেশন সম্ভব ক্ষঅয়ে যাওয়া দাঁতে।

Dr Asif's Dental & Implant Center
সাবু মার্কেটের দ্বিতীয় তলা (স্বপ্নচূড়া রেস্টুরেন্টের পাশে)
কলারোয়া; সাতক্ষীরা।




শুধুমাত্র দাঁতের গোড়া অক্ষত থাকলে সেটি রুট ক্যানেল করে ; পোষ্ট কোর ক্রাউনের মাধ্যমে প্রতিস্থাপণ করা সম্ভব।  Dr Asif's De...
07/08/2023

শুধুমাত্র দাঁতের গোড়া অক্ষত থাকলে সেটি রুট ক্যানেল করে ; পোষ্ট কোর ক্রাউনের মাধ্যমে প্রতিস্থাপণ করা সম্ভব।

Dr Asif's Dental & Implant Center
সাবু মার্কেটের দ্বিতীয় তলা (স্বপ্নচূড়া রেস্টুরেন্টের পাশে)
কলারোয়া; সাতক্ষীরা।




আসসালামু আলাইকুম, দন্ত এবং দন্ত চিকিৎসা সম্পর্কিত কিছু বিষয়গুলো আমাদের সকলের জেনে রাখা দরকার।                          ...
01/08/2023

আসসালামু আলাইকুম,
দন্ত এবং দন্ত চিকিৎসা সম্পর্কিত কিছু বিষয়গুলো আমাদের সকলের জেনে রাখা দরকার।

❤️🦷🦷🦷❤️

▪️ বাচ্চাদের দুধ দাঁত উঠবে ৬ মাস বয়স থেকে আড়াই বছর বয়স পর্যন্ত।
▪️বাচ্চাদের মূল দাঁত উঠবে ৬ বছর বয়সের পর থেকে ১৩ বছর বয়স পর্যন্ত।
▪️আক্কেল দাঁত উঠবে সাধারণত ১৭ থেকে ২৫ বছর বয়সের মধ্যে।
▪️বাচ্চাদের দুধ দাঁতগুলো সাধারণত ৬ বছর বয়স থেকে ক্রমানুসারে পড়তে থাকবে।
▪️বাচ্চাদেরকে অন্তত ২ বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন
যা দাঁত ও চোয়ালের গঠনে সহায়তা করে।
▪️বাচ্চাকে ২ বছরের বেশি বয়সে ফিডার দুধ খাওয়াবেন
না। ফিডার দুধ দাঁতে ক্ষয়রোগ করে।
▪️বাচ্চাকে দুধ খাওয়ানোর পর হাল্কা তুলাতে সামান্য পানি
ভিজিয়ে দাঁতের পৃৃষ্ঠে ঘেঁষে দিবেন যা দাঁত পরিষ্কার রেখে ক্ষয়রোগ থেকে রক্ষা করবে।
▪️যদি দাঁতের মধ্যে কালোদাগ বা ক্ষয় রোগ বা ডেন্টাল ক্যারিজ দেখা যায়, তাহলে পরবর্তিতে ব্যাথা হবে। আগে ডাক্তারের কাছে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ফিলিং করিয়ে নিবেন। মনে রাখবেন যত দেরি করবেন, তত বিপদ অর্থাৎ, দাঁতে ব্যাথা শুরু হবে এবং সেক্ষেত্রে আর ফিলিং-এর মাধ্যমে দাঁতের চিকিৎসা করা সম্ভব হবে না।
▪️ব্যাথাযুক্ত দাঁতের ফিলিং করা যায় না। সেক্ষেত্রে রুট
ক্যানেল করে দাঁতকে ব্যাথামুক্ত করতে হয়। মনে
রাখবেন, রুট ক্যানেল চিকিৎসা ব্যয়বহুল তাই ব্যাথা শুরুর
আগেই দাঁত ফিলিং করিয়ে নিন।
▪️দাঁতের ক্রাউন যদি বেশি ভাঙ্গন হয় অথবা চারদিকের যে কোন একদিকে দাঁতের দেয়াল ভেঙ্গে যায় সেক্ষেত্রে ফিলিং দীর্ঘস্থায়ী হয় না। ব্যথাযুক্ত দাঁতের ফিলিং দীর্ঘস্থায়ী হয় না। ব্যথাযুক্ত এ সব দাঁতে রুট ক্যানেল করে তার উপর কৃত্রিম ক্রাউন বা ক্যাপ পরিয়ে দেয়া হয় যা দাঁতকে চিরস্থায়ী রূপ দেয়।
❤️🦷🦷🦷❤️

Dr. Md. Asif Iqbal
BDS ( Dhaka Dental college)
PGT ( Oral Surgery) PGT ( Endodontics)
Consultant ( Gono Unnoyon Somobay Hospital ; Shibchar ; Madaripur)
চেম্বার: Dr Asif's Dental & Implant Center ; সাবু মার্কেট ; কলারোয়া ; সাতক্ষীরা।
যোগাযোগ: 01817-277743

21/03/2023

পবিত্র রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়, তাই এই সময় আমাদের মুখ এবং দাঁতের বিশেষ যত্ন নেওয়া উচিত।

কিছু টিপস যা আপনার মুখ এবং দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করবে......

১.রাতে ঘুমাতে যাবার আগে ও সেহরির পর অবশ্যই দাঁত ব্রাশ করুন।

২.দাঁতের ফাঁকে ফাঁকে খাদ্যকণা জমে থাকলে নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।

৩.ইফতারের পর এবং সেহরির পূর্বে পরিমিত পরিমাণে পানি পান করুন।

৪.সেহরি এবং ইফতারে বেশি বেশি শাক-সবজি ও ভিটামিন সি যুক্ত দেশি ফলমূল খান।

#আসিফ_ডেন্টাল_কেয়ার_এন্ড_ইমপ্লান্ট_সেন্টার

06/03/2023
 #কম্পোজিট_ফিলিং দুই দাতের মাঝখানে ক্যাভিটি (গর্ত) থাকলে সেটি ফিলিং করা সবসময়ই চ্যালেঞ্জিং।  অধিকাংশ রোগী এক্ষেত্রে কম্প...
03/03/2023

#কম্পোজিট_ফিলিং

দুই দাতের মাঝখানে ক্যাভিটি (গর্ত) থাকলে সেটি ফিলিং করা সবসময়ই চ্যালেঞ্জিং। অধিকাংশ রোগী এক্ষেত্রে কম্পলেইন করে থাকেন যে ফিলিং করার পরেও দাতে ব্যথা হচ্ছে। এর কারণ যেখান থেকে ফিলিং করেছেন ওই ডাক্তার দুই দাতের মাঝখানে যে সূক্ষ ফাকা থাকে সেটি রাখেন নাই। এমনভাবে সেটি ফিলিং করতে হয় যেন ফিলিংটি পাশের দাতে লেগে না যায়। আমাদের চেম্বারে ম্যাট্রিক্স ব্যান্ড+ ওয়েজেস ব্যবহার করে এই চ্যালেঞ্জিং কাজটা সম্পন্ন করা হয়।

#আসিফ_ডেন্টাল_কেয়ার_এন্ড_ইমপ্লান্ট_সেন্টার
এম;আর সুপার মার্কেটের ২য় তলা (স্বপ্নচূড়া রেষ্টুরেন্টের পাশে)
কলারোয়া; সাতক্ষীরা।

কম্পোজিট ফিলিংয়ের যাদু। দাতের কালার ও এনাটমি পূর্বের ন্যায় ফিরিয়ে আনা। চেম্বারঃ  আসিফ ডেন্টাল কেয়ার এন্ড ইমপ্লান্ট সেন্ট...
02/02/2023

কম্পোজিট ফিলিংয়ের যাদু। দাতের কালার ও এনাটমি
পূর্বের ন্যায় ফিরিয়ে আনা।

চেম্বারঃ আসিফ ডেন্টাল কেয়ার এন্ড ইমপ্লান্ট সেন্টার

এম; আর সুপার মার্কেটের ২য় তলা ( স্বপ্নচূড়া রেষ্টুরেন্টের পাশে)
কলারোয়া ; সাতক্ষীরা ।

Lingually placed Rotated lower lateral Incisor extraction
07/01/2023

Lingually placed Rotated lower lateral Incisor extraction

Happy new year 🇦🇷🇦🇷বছরের প্রথম দিনে হাসুন প্রাণখুলে।
01/01/2023

Happy new year 🇦🇷🇦🇷
বছরের প্রথম দিনে হাসুন প্রাণখুলে।

সামনের দাঁত ভাংগা থাকার কারণে মেয়েটি স্কুলে যেতে লজ্জা পেত। মাত্র ১ ঘন্টায় মেয়েটির মুখের হাসি ফিরিয়ে দিতে পেরেছি আল্লাহর...
16/12/2022

সামনের দাঁত ভাংগা থাকার কারণে মেয়েটি স্কুলে যেতে লজ্জা পেত। মাত্র ১ ঘন্টায় মেয়েটির মুখের হাসি ফিরিয়ে দিতে পেরেছি আল্লাহর ইচ্ছায়। সে এখন স্কুলের বন্ধুদের সামনে প্রাণখুলে হাসতে পারছে বলে জানিয়েছে ; দিনশেষে এটাই অনেক বড় প্রাপ্তি। লাইট কিওর কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়ালস দিয়ে রেস্টোরেশন করা হয়েছে।

#বিজয়ের_দিনে_বিজয়ের_হাসি

চেম্বারঃ আসিফ ডেন্টাল কেয়ার এন্ড ইমপ্লান্ট সেন্টার

এম; আর সুপার মার্কেটের ২য় তলা ( স্বপ্নচূড়া রেষ্টুরেন্টের পাশে)
কলারোয়া ; সাতক্ষীরা ।

Address

1st Floor (Beside Shopnochura Restaurant) MR Super Market ; Kalaroa ; Satkhira
Kalaroa
9410

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801817277743

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Asif's Dental & Implant Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Asif's Dental & Implant Center:

Share