Dental Aid Jashore

Dental Aid Jashore Dental Aid Jashore is a dental clinic in Jashore, Bangladesh offering comprehensive dental care.

18/01/2026

✅দাঁতের স্কেলিং কেন জরুরিঃ

♻️স্কেলিং কিঃ

⭕স্বাভাবিক নিয়মেই খাওয়ার পর কিছু খাবার দাঁত ও মাড়ির মাঝের খাঁজ, সেখানে আটকে যায়। নিয়মিত ব্রাশ করলে সেটা চলেও যায়। কিন্তু যদি এই সামান্য খাবারের অংশ লেগে থাকা অবস্থায় ব্রাশ না করা হয়, তাহলে সেটা কিছুটা শক্ত হয়ে যায়। একে বলে প্লাক। এই কিছুটা শক্ত হয়ে যাওয়া প্লাকের কিছু অংশ পরে ব্রাশের সঙ্গে উঠতে চায় না। আর প্রত্যেকবার এ রকম একটু একটু প্লাক জমে শক্ত হয়ে তৈরি হয় ক্যালকুলাস। সহজ বাংলায় পাথর।

♻️ক্যালকুলাসে দাঁতের ক্ষতি

⭕ক্যালকুলাস দাঁত থেকে মাড়িকে আলাদা করে দেয় এবং দাঁতের সংবেদনশীল অংশ ডেন্টিন উন্মুক্ত করে দেয়। ফলে ঠাণ্ডা, মিষ্টি ইত্যাদি খাবারে দাঁত শিরশির করে। ক্যালকুলাসে থাকা ব্যাকটেরিয়া মাড়িতে প্রদাহ তৈরি করে। ফলে মাড়ি লালচে হয়ে যায় এবং ব্রাশ করার সময় বা শক্ত কিছুতে কামড় দিলে মাড়ি থেকে রক্ত পড়ে। মাড়ির প্রদাহ বেশি হলে কখনো কখনো এমনিতেও মুখে রক্ত আসতে পারে। মুখে দুর্গন্ধ হয়। ক্যালকুলাস মাড়ির নিচের হাড়কেও ক্ষয় করে ফেলে ধীরে ধীরে। একসময় দাঁত নড়তে থাকে এবং একটা পর্যায়ে স্কেলিংয়ে ভালো হয় না। দাঁত ফেলে দিতে হয়। এই ক্যালকুলাসকে পরিষ্কার করার প্রসেসের নামই হলো স্কেলিং। এটি সাধারণত আল্ট্রাসনিক মেশিনে করা হয়।

♻️স্কেলিং সম্পর্কে ভুল ধারণা

⭕বছরে একবার বা দুবার স্কেলিং করতে হয় : এটি ভুল ধারণা। স্কেলিং একমাত্র চিকিৎসকের পরামর্শ মোতাবেক করতে হবে। অনেক ভালো ওরাল হাইজিন মেনটেইন করেন এমন ব্যক্তির সাধারণত অনেক বছর পর স্কেলিং করা লাগে। আর যিনি ওরাল হাইজিনের প্রতি উদাসীন, তার স্কেলিংয়ের প্রয়োজন হবে বেশি। সহজ কথায়, চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন তবেই স্কেলিংয়ের জন্য বলেন। নিয়মিত ইন্টারভেলে স্কেলিং করানোর প্রয়োজন নেই।

⭕স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায় : এটিও ভুল ধারণা। আসলে যখন ক্যালকুলাস সরে যায়, তখন ক্যালকুলাসের দরুন দাঁত থেকে আলাদা হয়ে যাওয়া মাড়ি আবার স্বাভাবিক জাগায় আসতে কয়েক দিন সময় লাগে। এ সময় ওই জায়গাগুলো জিহ্বায় ফাঁকা ফাঁকা মনে হয় এবং ঠাণ্ডা পানিতে দাঁত শিরশির করে। কয়েক দিন পরই যখন মাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসে, তখন এই দাঁত ফাঁকা হয়ে যাওয়ার অনুভূতি ঠিক হয়ে যায়।

⭕স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয় : স্কেলার মেশিনের মূল মেকানিজম হলো আল্ট্রাসনিক ভাইব্রেশন এবং স্কেলিং করার কিছু স্পেসিফিক নিয়ম আছে। এসব নিয়ম না মেনে স্কেলিং করলে দাঁতের ক্ষতি হতে পারে।

⭕স্কেলিংয়ে ব্যথা পাওয়া যায় : এটা আরেকটি ভুল ধারণা। স্কেলারের ভাইব্রেশনের জন্য স্কেলিংয়ের সময় শিরশির অনুভূতি হয়। তবে হ্যাঁ, ক্যালকুলাসের পরিমাণ যদি খুব বেশি হয় তবে স্কেলিংয়ের সময় বেশি শিরশির করতে পারে। তাই সময়মতো স্কেলিং করানো উচিত। সমস্যা দেখা দিলেই বা অন্তত বছরে একবার ডেন্টিস্টের কাছে চেকআপ করানো উচিত।

চিকিৎসার জন্য যোগাযোগ করুন.......
🏥✨ডেন্টাল এইড✨

🔴ঘোপ সেন্ট্রাল রোড, রাজু দাদার মোড় (সিটি হাসপাতাল এর বিপরীত পার্শ্বে), আন নূর ডায়াগনস্টিক এর উপর তৃতীয় তলায়।

https://maps.app.goo.gl/325LLnmhPuto7Wix5

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
চেম্বারে নিয়মিত রোগী দেখছেন:

১) ডা: এহসানুল ইসলাম

বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ)

পিজিটি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স)

স্পেশালাইজড ট্রেনিং ইন এসথেটিক ডেন্টিস্ট্রি

বিএমডিসি রেজিঃ ৯৯৫৭

২) ডা: আঁখি তারা

বিডিএস (রাজ)

পিজিটি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)

স্পেশালাইজড ট্রেনিং ইন মাইনর ওরাল সার্জারি

বিএমডিসি রেজিঃ ৮৭২৫

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖⚕️ Dental Aid Jashore

🌠 Get your smile back! 😬

✅ For appointment: 01962008639,01923333630

🦷 শিশুদের দাঁতের যত্ন: আজ থেকেই শুরু হোক অভ্যাস👶 শিশুর হাসি শুধু মিষ্টি নয়, তাদের সুস্থ ভবিষ্যতের প্রতীকও। দাঁতের যত্ন ...
17/11/2025

🦷 শিশুদের দাঁতের যত্ন: আজ থেকেই শুরু হোক অভ্যাস
👶 শিশুর হাসি শুধু মিষ্টি নয়, তাদের সুস্থ ভবিষ্যতের প্রতীকও। দাঁতের যত্ন শুরু করতে হবে ছোটবেলা থেকেই।

✅ কেন প্রয়োজন?
- দাঁতের ক্ষয় ও ক্যাভিটি প্রতিরোধে
- সঠিকভাবে খাওয়া ও কথা বলার জন্য
- আত্মবিশ্বাসী হাসি গড়ে তুলতে

🪥 অভিভাবকদের জন্য টিপস
- শিশুর দাঁত ওঠার পর থেকেই নরম ব্রাশ ব্যবহার করুন
- চিনি ও মিষ্টি খাবার সীমিত করুন
- নিয়মিত ডেন্টাল চেকআপে নিয়ে আসুন

---

🌟 আমাদের চেম্বারে বিশেষ সুবিধা:
- শিশু-বান্ধব পরিবেশ
- অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ
- দাঁতের যত্ন নিয়ে সচেতনতা সেশন

✨ডেন্টাল এইড✨
🔴ঘোপ সেন্ট্রাল রোড, রাজু দাদার মোড় (সিটি হাসপাতাল এর বিপরীত পার্শ্বে), আন নূর ডায়াগনস্টিক এর উপর তৃতীয় তলায়।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
চেম্বারে নিয়মিত রোগী দেখছেন:
১) ডা: এহসানুল ইসলাম
বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ)
পিজিটি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স)
স্পেশালাইজড ট্রেনিং ইন এসথেটিক ডেন্টিস্ট্রি
বিএমডিসি রেজিঃ ৯৯৫৭

২) ডা: আঁখি তারা
বিডিএস (রাজ)
পিজিটি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)
স্পেশালাইজড ট্রেনিং ইন মাইনর ওরাল সার্জারি
বিএমডিসি রেজিঃ ৮৭২৫
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⚕️ Dental Aid Jashore
🌠 Get your smile back! 😬
✅ For appointment: 01962008639, 01923333630

✅রোগীদের আরো বড় পরিসরে এবং উন্নত সেবা প্রদানের লক্ষ্যে "ডেন্টাল এইড" এর ঠিকানা পরিবর্তন করা হয়েছে। আমাদের নতুন ঠিকানা:...
03/12/2024

✅রোগীদের আরো বড় পরিসরে এবং উন্নত সেবা প্রদানের লক্ষ্যে "ডেন্টাল এইড" এর ঠিকানা পরিবর্তন করা হয়েছে। আমাদের নতুন ঠিকানা:

✨ডেন্টাল এইড✨
🔴ঘোপ সেন্ট্রাল রোড, রাজু দাদার মোড় (সিটি হাসপাতাল এর বিপরীত পার্শ্বে), আন নূর ডায়াগনস্টিক এর উপর তৃতীয় তলায়।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
চেম্বারে নিয়মিত রোগী দেখছেন:
১) ডা: এহসানুল ইসলাম
বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ)
পিজিটি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স)
স্পেশালাইজড ট্রেনিং ইন এসথেটিক ডেন্টিস্ট্রি
বিএমডিসি রেজিঃ ৯৯৫৭

২) ডা: আঁখি তারা
বিডিএস (রাজ)
পিজিটি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)
স্পেশালাইজড ট্রেনিং ইন মাইনর ওরাল সার্জারি
বিএমডিসি রেজিঃ ৮৭২৫
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⚕️ Dental Aid Jashore
🌠 Get your smile back! 😬
✅ For appointment: 01962008639, 01923333630

✨ শিশুদের দাঁতের যত্ন ✨প্রিয় অভিভাবকগণ,আমাদের ছোট্ট সোনামণিদের দাঁতের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা সাধারণত মিষ্টি ...
17/10/2024

✨ শিশুদের দাঁতের যত্ন ✨

প্রিয় অভিভাবকগণ,

আমাদের ছোট্ট সোনামণিদের দাঁতের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা সাধারণত মিষ্টি ও চকলেট খেতে খুব পছন্দ করে, যা দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে। তাই তাদের দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে কিছু সহজ কিন্তু কার্যকর পদ্ধতি মেনে চলা প্রয়োজন।

🪥 প্রথমেই, শিশুকে প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করানো উচিত—একবার সকালে এবং একবার রাতে। ব্রাশ করার সময় নিশ্চিত করুন যে তারা সঠিকভাবে এবং পর্যাপ্ত সময় ধরে দাঁত ব্রাশ করছে। আকর্ষণীয় ডিজাইনের টুথব্রাশ এবং বিভিন্ন ফ্লেভারের টুথপেস্ট ব্যবহার করে তাদের ব্রাশ করার অভ্যাস গড়ে তুলুন। এতে তারা আনন্দের সাথে দাঁত ব্রাশ করবে এবং এটি একটি ভালো অভ্যাস হয়ে উঠবে।

🍎 স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার জন্য শিশুদের পুষ্টিকর খাবার দিন। সবজি, ফলমূল, দুধ ও দুধজাত পণ্য তাদের দাঁতের জন্য খুবই উপকারী। চকলেট, মিষ্টি জাতীয় খাবার এবং সফট ড্রিঙ্কস থেকে বিরত রাখুন। বেশি মিষ্টি খেলে দাঁতের ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে, যা পরবর্তীতে অনেক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। তাই, স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য শিশুদের উৎসাহিত করুন।

💧 শিশুরা যাতে পর্যাপ্ত পানি পান করে, তা নিশ্চিত করুন। পানি দাঁতের জন্য খুবই উপকারী। খাবার পর মুখ ও দাঁত ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। এটি দাঁতের মধ্যে খাবারের টুকরো জমতে বাধা দেয় এবং দাঁতের স্বাস্থ্যের জন্য উপকারী।

🦷 এছাড়া, নিয়মিত ডেন্টিস্টের কাছে শিশুদের নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেন্টিস্ট শিশুর দাঁতের স্বাস্থ্যের পরীক্ষা করতে পারবে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবে। প্রথম দাঁত ওঠার পর থেকে নিয়মিতভাবে ডেন্টিস্টের কাছে গেলে দাঁতের সমস্যা আগেই শনাক্ত করা সম্ভব হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

📖 কিছু সময় শিশুর দাঁতের যত্ন নিয়ে একটি গল্প বলুন। এটি তাদের দাঁতের যত্ন নিতে উদ্বুদ্ধ করতে পারে। শিশুদের সাথে ব্রাশ করা এবং ডেন্টিস্টের কাছে যাওয়ার সময় তাদের সাথে সময় কাটান। এভাবে তারা দাঁতের যত্নকে মজার ও আনন্দের একটি অংশ হিসেবে গ্রহণ করবে।

আমাদের সোনামণিদের সুস্থ দাঁতের জন্য এই সহজ কিছু টিপস মেনে চলুন এবং তাদের এক সুন্দর হাসি উপহার দিন! 😊🦷

#শিশুদের_দাঁতের_যত্ন #দাঁতস্বাস্থ্য #স্বাস্থ্যকরঅভ্যাস

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✨ডেন্টাল এইড✨

🔴ঘোপ সেন্ট্রাল রোড, রাজু দাদার মোড় (সিটি হাসপাতাল এর বিপরীত পার্শ্বে), আন নূর ডায়াগনস্টিক এর উপর তৃতীয় তলায়।
https://maps.app.goo.gl/325LLnmhPuto7Wix5
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
চেম্বারে নিয়মিত রোগী দেখছেন:

১) ডা: এহসানুল ইসলাম
বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ)
পিজিটি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স)
স্পেশালাইজড ট্রেনিং ইন এসথেটিক ডেন্টিস্ট্রি
বিএমডিসি রেজিঃ ৯৯৫৭

২) ডা: আঁখি তারা
বিডিএস (রাজ)
পিজিটি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)
স্পেশালাইজড ট্রেনিং ইন মাইনর ওরাল সার্জারি
বিএমডিসি রেজিঃ ৮৭২৫
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⚕️ Dental Aid Jashore
🌠 Get your smile back! 😬
✅ For appointment: 01962008639,01923333630

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
#দাঁত #ব্যথা #ডেন্টাল #ডাক্তার #ডেন্টিস্ট #যশোর #দাঁত_তোলা #রুট _ক্যানেল

🔴দাঁত হারানোর আগেই দাঁতের যত্ন নেওয়া উচিত। অন্তত ছয়মাস পর পর "বিডিএস" ডিগ্রিধারী 🦷 ডেন্টিস্ট দ্বারা আপনার দাঁত পরীক্ষা...
03/08/2024

🔴দাঁত হারানোর আগেই দাঁতের যত্ন নেওয়া উচিত। অন্তত ছয়মাস পর পর "বিডিএস" ডিগ্রিধারী 🦷 ডেন্টিস্ট দ্বারা আপনার দাঁত পরীক্ষা করিয়ে নিন।

🔴ব্যথামুক্ত ভাবে দাঁত তোলার জন্য যোগাযোগ করুন ----

✨ডেন্টাল এইড✨

🔴ঘোপ সেন্ট্রাল রোড, রাজু দাদার মোড় (সিটি হাসপাতাল এর বিপরীত পার্শ্বে), আন নূর ডায়াগনস্টিক এর উপর তৃতীয় তলায়।
https://maps.app.goo.gl/325LLnmhPuto7Wix5
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
চেম্বারে নিয়মিত রোগী দেখছেন:

১) ডা: এহসানুল ইসলাম
বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ)
পিজিটি (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স)
স্পেশালাইজড ট্রেনিং ইন এসথেটিক ডেন্টিস্ট্রি
বিএমডিসি রেজিঃ ৯৯৫৭

২) ডা: আঁখি তারা
বিডিএস (রাজ)
পিজিটি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)
স্পেশালাইজড ট্রেনিং ইন মাইনর ওরাল সার্জারি
বিএমডিসি রেজিঃ ৮৭২৫
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
⚕️ Dental Aid Jashore
🌠 Get your smile back! 😬
✅ For appointment: 01962008639,01923333630

🦷"ডেন্টাল এইড যশোর" পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। "ঈদ মোবারক" 🌙 😊⚕️ Dental Aid Jashore🌠 Get you...
16/06/2024

🦷"ডেন্টাল এইড যশোর" পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। "ঈদ মোবারক" 🌙 😊

⚕️ Dental Aid Jashore
🌠 Get your smile back! 😬
✅ For appointment: 01962008639, 01923333630
♻️ 513,Jesmin Palace Ghope Central Road Jashore

🦷Happy World Dentist Day 2024 🎉🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹⚕️ Dental Aid Jashore🌠 Get your smile back! 😬✅ For appointment: 0196200863...
06/03/2024

🦷Happy World Dentist Day 2024 🎉

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
⚕️ Dental Aid Jashore
🌠 Get your smile back! 😬
✅ For appointment: 01962008639, 01923333630
♻️ 513,Jesmin Palace Ghope Central Road Jashore

🦷ছোট্ট বেবি "আইজা"। তার জীবনের প্রথম দাঁত তোলার ক্ষেত্রে সে ভরসা রেখেছে "ডেন্টাল এইড" এর উপর। 😍আলহামদুলিল্লাহ, ব্যথামুক্...
04/03/2024

🦷ছোট্ট বেবি "আইজা"। তার জীবনের প্রথম দাঁত তোলার ক্ষেত্রে সে ভরসা রেখেছে "ডেন্টাল এইড" এর উপর। 😍
আলহামদুলিল্লাহ, ব্যথামুক্ত দাঁত উৎপাটনে সে এখন মহাখুশি। 😎
----------------------------------------
⚕️ Dental Aid Jashore
🌠 Get your smile back! 😬
✅ For appointment: 01962008639, 01923333630
♻️ 513,Jesmin Palace Ghope Central Road Jashore
------------------------------------------------
#দাঁত #ব্যথা #ডেন্টাল #ডাক্তার #ডেন্টিস্ট #যশোর #দাঁত_তোলা #রুট _ক্যানেল

02/03/2024

✅✅✅রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা গ্রহণ✅✅✅

🟥রোজা রাখা অবস্থায় কারো কারো ক্ষেত্রে দাঁতের চিকিৎসা করানো জরুরি হয়ে পড়তে পারে। রোজা রাখা অবস্থায় দাঁতের চিকিৎসা করাতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান। এ দ্বিধার কারণ-রক্তপাতের হবে না তো! দাঁত তোলার কথাই ধরা যাক। দাঁত তোলার পর কিছুটা রক্তপাত হতে পারে। মুখের ভেতরের শল্যচিকিৎসার ক্ষেত্রে কিছু রক্তপাত স্বাভাবিক।

🟥দাঁতের মজ্জা চিকিৎসার সময় সামান্য রক্তপাত হতে পারে মজ্জা থেকে। দাঁতে, দাঁত ও মাড়ির সংযোগস্থলে জমে থাকা পাথর বা ক্যালকুলাস পরিষ্কারের জন্য যখন স্কেলিং করা হয়, তখন রক্তপাতের আশঙ্কা রয়েছে। মাড়ি প্রদাহের ক্ষেত্রে মাড়ির ভেতরের অংশ পরিষ্কার করার (কিউরেটেজ) সময়ও রক্ত বের হতে পারে। কিন্তু রোজা রাখা অবস্থায় যদি দাঁতের চিকিৎসা করতে গিয়ে রক্ত বের হয়, তা হলে কি রোজা ভেঙে যাবে? ইসলামি চিন্তাবিদদের মতে, দাঁত ও মুখগহ্বরের চিকিৎসার সময় রক্তপাত হলে রোজা ভেঙে যায় না।

🟥দাঁতের কোনো কোনো চিকিৎসা, যেমন-দাঁত তোলা, মুখের ভেতরের শল্যচিকিৎসা, দাঁতের মজ্জা প্রদাহে রুট ক্যানাল চিকিৎসার সময় অবশকারক ইঞ্জেকশন (লোকাল অ্যানাস্থেসিয়া) দিতে হয়। এতেও কি রোজা ভেঙে যাবে না। ইসলামী চিন্তাবিদদের মতে, অবশকারক ইঞ্জেকশন নিলে রোজা ভাঙে না। কারণ এ ইঞ্জেকশনের মাধ্যমে রোগী তার শরীরে কোনো পুষ্টি উপাদান গ্রহণ করছেন না। স্কেলিং বা পলিশিং করার সময়, ফিলিং করার জন্য দাঁতে গর্ত তৈরি করা বা দাঁত কাটার সময় যে মেশিন ব্যবহার করা হয়, তা থেকে পানি বেরিয়ে এসে দাঁত শীতল রাখতে সাহায্য করে।

🟥রোজা থাকা অবস্থায় চিকিৎসার সময় এ পানি বেরিয়ে এসে যদি রোজদারের গলায় ঢুকে যায়, তা হলে রোজা ভেঙে যাওয়ার কথা ভেবে অনেকেই শঙ্কিত থাকেন। বাস্তবিক অর্থে, এ জাতীয় চিকিৎসার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন সাকশান মেশিন ব্যবহার করা হয়, যা মুখের ভেতরের পানি এবং পানি মেশানো থুতু নিমেষেই শোষণ করে নেয়। ফলে গলায় পানি ঢোকার আশঙ্কা নেই বললেই চলে।

🟥রোজা রেখে দাঁত মাজলে, সুতা ব্যবহার করে দাঁতের ফাঁকা স্থান পরিষ্কার করলে (ফ্লোস করা) রোজা হালকা হয়ে যেতে পারে বলে কেউ কেউ ভাবেন। কিন্তু এটিও ভুল ভাবনা। ইসলামী চিন্তাবিদদের মতে, রোজা রাখা অবস্থায় দাঁত মাজলে রোজার কোনো ক্ষতি হয় না। তবে খেয়াল রাখতে হবে, দাঁত মাজার সময় টুথপেস্ট যেন পাকস্থলীতে ঢুকে না যায়। যদি অনিচ্ছাবশত টুথপেস্ট পাকস্থলীতে ঢুকে যায়, রোজা ভঙ্গ হবে না। কারণ এটি একটি অনিচ্ছাকৃত ভুল। লেখক : ডেন্টাল স্পেশালিস্ট তায়েফ ডেন্টাল হাসপাতাল সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়, সৌদি আরব

--------------------------------------------------------------------------------
চিকিৎসা নিতে আজ ই যোগাযোগ করুন:

⚕️ Dental Aid Jashore
🌠 Get your smile back! 😬
✅ For appointment: 01962008639, 01923333630
♻️ 513,Jesmin Palace Ghope Central Road Jashore

#দাঁত #ব্যথা #ডেন্টাল #ডাক্তার #ডেন্টিস্ট #যশোর #দাঁত_তোলা #রুট_ক্যানেল

04/02/2024

♻️দাঁতে পোকা বা ক্ষয়রোধে পরামর্শঃ

⭕শহরে বা গ্রামে, দেশে বা বিদেশে ছোট বড় সব মানুষের দাঁতের প্রধান সমস্যা ডেন্টাল ক্যারিজ। পল্লী এলাকা ও মফস্বলের মানুষের কাছে যা দাঁতের পোকা নামে পরিচিত। আসলে পোকা বলে কিছুই নেই, ডেন্টাল ক্যারিজ হল দাঁতের এক ধরনের ক্ষয়।

⭕দাঁতের পোকা : দাঁতে দৃশ্যমান কোনো পোকা থাকে না। এক ধরনের ব্যাকটেরিয়া ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয় রোগের জন্য দায়ী। সাধারণত যে কোনো ধরনের মিষ্টি খাবার, চিনিযুক্ত খাবার, চকলেট, চুইংগাম, ক্যান্ডি ইত্যাদি খাওয়ার পর মুখে এক ধরনের অ্যাসিড তৈরি হয়, যা ধীরে ধীরে দাঁতের ওপরের শক্ত আবরণ ‘এনামেল’ ক্ষয় করে থাকে। যারা এসব খাবার বেশি খায় তাদের ক্ষেত্রে এনামেল ক্ষয় হয়ে দাঁতে ছিদ্র বা গর্ত তৈরি হয়। দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা ও খাদ্য কণা জমে, ফলে সংক্রমণ হয়। শিশুদের এ গর্ত বা ক্যাভিটি হলে তারা ব্যথায় কষ্ট পায় ও কিছু খেতে গেলেই দাঁত শিরশির করে ওঠে। ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় খুবই ছোট কালো গর্তের মতো দেখায়। এ অবস্থায় কোনো ব্যথা বা অসুবিধা না থাকায় রোগীরা, বিশেষ করে শিশুরা বুঝে উঠতে পারে না যে গর্ত তৈরি হচ্ছে। জটিলতা হওয়ার পরই কেবল ধরা পড়ে।

⭕প্রতিরোধ ও প্রতিকার : দাঁতে গর্ত দেখা দেয়া মাত্র দেরি না করে শূন্য জায়গাটা ভর্তি বা ফিলিং করে নেয়া উচিত। ডেন্টাল ক্যারিজ যদি ধীরে ধীরে ডেন্টিন থেকে আরও গভীরে অর্থাৎ পাল্প চেম্বার পর্যন্ত চলে যায়, তবে ব্যথার তীব্রতা বেড়ে যায়। চিকিৎসা ব্যবস্থাও জটিল হয়ে পড়ে। ভাঙা দাঁতকে আজকাল ফিলিং ম্যাটেরিয়াল বা লাইটকিউর দিয়ে সুন্দরভাবে পূরণ করা যায়, যা দেখতে অবিকল স্বাভাবিক রঙের হয়। রুট ক্যানেল চিকিৎসা করা দাঁতে ক্রাউন বা মুকুট বসাতে দেরি করা উচিত নয়।

⭕ডেন্টাল ক্যারিজ প্রতিরোধে ব্যালেন্সড ফ্লোরাইড টুথপেস্ট দিয়ে প্রতিদিন দুই বেলা দাঁত ব্রাশ করতে হবে। তাছাড়া এমন টুথপেস্ট ব্যবহার করতে হবে যা এনামেল রিপেয়ার করে। চিনিযুক্ত পানীয় বা আঠালো খাবার, অুযুক্ত খাবার, কফি ইত্যাদি এড়িয়ে চলতে হবে বা খাওয়ার পর কুলি করে মুখ ধুয়ে ফেলতে হবে। শুধু ব্রাশ করলেই হবে না, সুতা বা ফ্লস দিয়ে দাঁতের ফাঁক পরিষ্কার করতে হবে। পাশাপাশি নিয়মিত (বছরে অন্তত দুইবার) নিবন্ধিত ডেন্টাল সার্জন দ্বারা দাঁত পরীক্ষা করাতে হবে।

চিকিৎসার জন্য যোগাযোগ করুন.......
🏥 ডেন্টাল এইড যশোর
৫১৩,জেসমিন প্যালেস,ঘোপ সেন্ট্রাল রোড যশোর
01962008639,01843008283

#দাঁত #ব্যথা #ডেন্টাল #ডাক্তার #ডেন্টিস্ট #যশোর #দাঁত_তোলা #রুট _ক্যানেল

Address

Jessore

Opening Hours

Monday 10:00 - 13:00
16:00 - 21:00
Tuesday 10:00 - 13:00
16:00 - 21:00
Wednesday 10:00 - 13:00
16:00 - 21:00
Thursday 10:00 - 13:00
16:00 - 21:00
Saturday 10:00 - 13:00
16:00 - 21:00
Sunday 10:00 - 13:00
16:00 - 21:00

Telephone

+8801962008639

Alerts

Be the first to know and let us send you an email when Dental Aid Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dental Aid Jashore:

Share