Doctor’s Dental Care, Islampur, Jamalpur

Doctor’s Dental Care, Islampur, Jamalpur "Doctor's Dental care" is introducing the highest quality of oral and dental treatments through the use of modern technology.

21/12/2022

Doctor’s Dental Care, Islampur, Jamalpur

মাড়ি দিয়ে রক্ত পড়ছে! মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণসুস্থ জীবন বলতে রোগমুক্ত জীবনকে বুঝে থাকি। অর্থাৎ, শরীরের প্রতিটি অঙ্গপ্রত্...
06/12/2022

মাড়ি দিয়ে রক্ত পড়ছে!
মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণ

সুস্থ জীবন বলতে রোগমুক্ত জীবনকে বুঝে থাকি। অর্থাৎ, শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের স্বাভাবিক কার্যকলাপ যখন চলতে থাকে, তখনই আমরা দেহের সুস্থতা সম্পর্কে নিশ্চিত হই। শরীরের প্রয়োজনীয় অঙ্গের মধ্যে মুখ অন্যতম। মুখেও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের মতো নানাবিধ রোগ হতে পারে। তার মধ্যে মাড়ি দিয়ে রক্ত পড়া একটি সাধারণ মুখের অসুখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষই এ রোগে ভুগে থাকে। মুখের এই অসুস্থতার সঙ্গে অপরিচ্ছন্নতার বিশেষ যোগসূত্র রয়েছে। নিয়মিত সঠিক পদ্ধতিতে দাঁত পরিষ্কার না করাই এ রোগের প্রধান কারণ। কেননা, অপরিচ্ছন্নতার কারণে দাঁতের গায়ে জীবাণুর প্রলেপ পড়ে ও আস্তে আস্তে এই জীবাণুর প্রলেপ খাদ্যকণা ও লালার সঙ্গে মিশে দন্ত পাথরিতে পরিণত হয়। আঁকাবাঁকা ও উঁচু-নিচু দাঁতের জন্যও অতি সহজে ময়লা জমে এ ধরনের অসুবিধা হতে পারে। প্রাথমিক অবস্থায় এই জীবাণুর প্রলেপ দূর না করলে আস্তে আস্তে মাড়ির প্রদাহ শুরু হতে থাকে। মাড়ি ফুলে লাল হয়ে যায়, সামান্য আঘাতেই মাড়ি দিয়ে রক্ত পড়ে। মাড়ির এই অবস্থায় তেমন ব্যথা না হলেও দৈনন্দিন জীবনে খাওয়াদাওয়া, কথা বলা বা দাঁত ব্রাশ করা, এমনকি কলাজাতীয় নরম খাবার খাওয়ার সময়ও মাড়ি থেকে রক্ত পড়তে দেখা যায়।

মাড়ি দিয়ে রক্ত পড়াই এ রোগের প্রধান লক্ষণ। অবশ্য কোনো কোনো সময় মাড়ি বিশেষ জীবাণু দ্বারা আক্রান্ত হলে রোগী তীব্র ব্যথা অনুভব করে। এ সময় চিকিৎসার অভাবে ব্যথা ক্রমেই বাড়তে থাকে। স্থানীয় কারণ ছাড়াও দেহগত কারণেও মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। উদাহরণস্বরূপ—রক্তশূন্যতা, হেমোফেলিয়া পারপিউরা, এমনকি কিছু কিছু রক্ত ক্যানসারেও মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। তা ছাড়া অপুষ্টিজনিত কারণে যেমন, ভিটামিন ‘সি’র অভাবে এবং গ্রন্থিরসের (হরমোন) বিশৃঙ্খলার কারণেও গর্ভাবস্থার সময় মাড়ি দিয়ে রক্তক্ষরণ হতে পারে। এ ক্ষেত্রে অবশ্য তেমন চিকিৎসার প্রয়োজন হয় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই এরূপ লক্ষণ দূর হয়ে যায়।

উপরিউক্ত কারণ ছাড়াও কোনো কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও রক্ত পড়তে দেখা যায়। এ ক্ষেত্রে মৃগী রোগীর চিকিৎসায় ইপানিউটিন নামের ওষুধ উল্লেখ্য। তবে ইপানিউটিন ব্যবহারে রক্ত পড়ার চেয়ে মাড়ি ফুলে বড় হয়ে লাল রং ধারণ করে এবং প্রায় পুরু দাঁতটাই মাড়ি দিয়ে ঢেকে যায়।

বিশেষ যন্ত্রের সাহায্যে দন্তচিকিৎসকদের পাথর তুলে দেওয়ার প্রক্রিয়াকে ‘স্কেলিং’ বলা হয়। এটা অতি সূক্ষ্ম ও সময়সাপেক্ষ কাজ এবং এ কাজে যথেষ্ট ধৈর্য ও দক্ষতার প্রয়োজন।

স্কেলিং বা দন্ত পাথরি পরিষ্কার শুরু হওয়ার পরপরই রক্ত পড়া ও প্রদাহ কমে যায়। কিন্তু দেহগত কোনো রোগের কারণে রক্ত পড়লে সে ক্ষেত্রে ওই রোগের প্রয়োজনীয় চিকিৎসাও একই সঙ্গে করাতে হয়। মাড়ি জীবাণু দ্বারা আক্রান্ত হলে ‘স্কেলিং’ করার আগেই জীবাণু প্রতিরোধক ব্যবহার করতে হয় এবং রোগীকে প্রচুর পানি খেতে বলা হয়। ভিটামিন ‘সি’র অভাবে রক্ত পড়লে সে ক্ষেত্রে ‘স্কেলিং’ করার পর ভিটামিন ‘সি’যুক্ত খাবার খেতে হবে।

তবে সাধারণত মাড়ি রোগের নিরাময় কিংবা রক্ত পড়া বন্ধ করার জন্য কেবল ভিটামিন ‘সি’ সম্পূর্ণ অযৌক্তিক। এ প্রসঙ্গে মনে রাখা দরকার, রোগী নিজে সঠিক পদ্ধতিতে দাঁত নিয়মিত পরিষ্কার না করলে কোনো ডাক্তারের পক্ষেই এ রোগের সাফল্যজনক চিকিৎসা করা সম্ভব নয়।

শিশুর প্রথম দাঁত ও তার যত্ন শিশুর প্রথম দাঁত উঠা, এটি যেনো বাবা-মায়ের জন্য অন্যতম একটি আনন্দঘন মুহূর্ত। কিন্তু এ আনন্দের...
11/10/2022

শিশুর প্রথম দাঁত ও তার যত্ন

শিশুর প্রথম দাঁত উঠা, এটি যেনো বাবা-মায়ের জন্য অন্যতম একটি আনন্দঘন মুহূর্ত। কিন্তু এ আনন্দের সাথে দুশ্চিন্তার ছাপও দেখা যায়-

• কিভাবে দাঁতের যত্ন নিতে হবে?
• কি করলে দাঁতের গঠন ভালো হবে?
• কিভাবে দাঁতের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যাবে?
• কিভাবে দাঁতের রক্ষনাবেক্ষন করলে দন্তক্ষয় থেকে রেহাই পাওয়া যাবে?

আর নয় দুশ্চিন্তা, শিশুর দাঁত ওঠার সাথে সাথেই শুরু হয়ে যাবে শিশুর দাঁতের যত্ন নেয়া:

• শিশুদের প্রথম দাঁত সাধারণত ৬-৮ মাস বয়সে উঠে থাকে
• অনেকের ক্ষেত্রে ১০ মাস বয়সেও দাঁত উঠে থাকে
• দাঁত উঠার সাথে সাথে দাঁতের যত্ন করা প্রয়োজন
• খাবার পরে নরম ভেজা কাপড় দিয়ে দাঁত পরিষ্কার করিয়ে দিতে হবে
• প্রতিদিন দিনে ২ বার ফিঙ্গার টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করিয়ে দিতে হবে
• ১ বৎসর বয়স পর্যন্ত কোনো টুথপেস্ট ব্যবহার করা লাগবে না
• ১ বছর বয়সের পর থেকে সঠিক পরিমান টুথপেস্ট ব্যবহার করতে হবে
• দাঁতে কোনো অবাঞ্চিত দাগ অথবা গর্ত দেখা দিলে শিশু দন্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন

ডা. নাফিসুর রহমান (তাশদীদ)
চীফ কনসালটেন্ট
ডক্টর'স ডেন্টাল
থানা রোড, ইসলামপুর, জামালপুর।।

প্রাথমিক অবস্থায় যখন দাঁতে কোনো গর্ত হয়,সেটাকে ডেন্টাল ক্যারিজ বলে(সাধারন মানুষ যেটাকে দাঁতের পোকা বলেন,আসলে দাঁতের পোকা...
17/06/2021

প্রাথমিক অবস্থায় যখন দাঁতে কোনো গর্ত হয়,সেটাকে ডেন্টাল ক্যারিজ বলে(সাধারন মানুষ যেটাকে দাঁতের পোকা বলেন,আসলে দাঁতের পোকা বলে কিছু নাই)
এই ডেন্টাল ক্যারিজ প্রথমে দাঁতের উপরিভাগে শুরু হয় যেটাকে এ্যনামেল বলে,এই স্তর টি সম্পূর্ন অনুভুতিহীন,সেজন্য ম্যাক্সিমাম মানুষ সেটিকে অবহেলা করে কাটিয়ে দেন।
এই এ্যনামেলের পরেই থাকে ডেন্টিন,যেটি কিছুটা সেনসিটিভ,ডেন্টাল ক্যারিজ যখন ডেন্টিন স্পর্শ করে তখন হালকা শিরশিরানি,কিংবা হালকা পেইন হয়।মনে রাখবেন ডেন্টাল ক্যারিজ এই এনামেল বা ডেন্টিন স্তরে থাকা অবস্থা আপনি যদি দাঁতে ফিলিং করে নেন তাহলে আপনার দাঁতটি খুব সহজে অল্প সময়ে এবং অল্প খরচেই সারিয়ে তোলা যায়।
কিন্তু যারা এই পর্যায়েও অবহেলা করেন,এবং ডেন্টাল ক্যারিজ আস্তে আস্তে ডেন্টাল পাল্প এ চলে যায়,তখন শুরু হয় তীব্র ব্যথা।এতো ব্যথা যেটা বর্ননাতীত,এই ব্যথা যার হয় একমাত্র সেই ই বোঝে।এই ক্ষেত্রে আর ফিলিং করে ব্যথা কমানো যায় না,তখন রুটক্যানেল ট্রিটমেন্ট একমাত্র চিকিৎসা,যেটা অনেক সময় সাপেক্ষ এবং ব্যায়বহুল।
কাজেই আপনার দাঁতে কোনো ছোট ছোট গর্ত থাকলেই, অবহেলা না করে নিকটস্থ BDS ডিগ্রীধারি চিকিৎসকের কাছে গিয়ে দাঁতটা ফিলিং করে নিনন।........

☆☆☆রমজানে দাঁত ও মুখের যত্ন☆☆☆---------------------------------------পবিত্র রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়।...
15/04/2021

☆☆☆রমজানে দাঁত ও মুখের যত্ন☆☆☆
---------------------------------------
পবিত্র রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়। দাঁত ব্রাশের সময়টাও পরিবর্তন হয়। সাহ্‌রির পর অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। তেমনি ইফতারের পরও একবার দাঁত ব্রাশ করে নেওয়া ভালো। ইফতার বা সাহ্‌রির সময় যখনই মিষ্টি খাবার যেমন জিলাপি, রসগোল্লা বা রসমালাই খাবেন, তখন অবশ্যই দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। শর্করাজাতীয় উপাদান দাঁতের এনামেলকে ক্ষয় করতে পারে।

অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের জন্য মুখে দুর্গন্ধ হতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে পারেন। ইফতারের ভাজাপোড়া খাবারের সঙ্গে অনেকেই পেঁয়াজ, রসুন ইত্যাদি খান। তাঁদের খাবারের অভ্যাস পরিবর্তন করতে হবে এবং টাটকা ফলমূল, সালাদ জাতীয় খাবারের অভ্যাস করতে হবে। পেঁয়াজ, রসুন খেলেও সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করলে ভালো হয়।

সাহ্‌রির পর কুলিকুচি করে নিয়ে ডেন্টাল ফ্লসের সাহায্যে প্রতিটি দাঁতের মধ্যবর্তী অংশ থেকে সূক্ষ্ম খাদ্যকণা বের করে আনুন।

ক্লোরহেক্সিডিন জাতীয় মাউথওয়াশ ব্যবহার করে কুলিকুচি করতে পারেন।

ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ২-৩ মিনিট ধরে সব পাটির দাঁতকে পরিষ্কার করে ধুয়ে ফেলুন।

এই সময় দাঁত ব্রাশের নিয়ম ঠিকমতো না মানার ফলে খাবার জমে মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়।

ভিটামিন-স্বল্পতার কারণেও (বিশেষত ভিটামিন সি) মাড়ি থেকে রক্তপাত হয়। ইফতারিতে প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবুর শরবত, জাম্বুরা, কমলালেবু, কামরাঙা, আমড়া, মাল্টা, আমলকী, আনারস, সেই সঙ্গে সালাদ যেমন গাজর, শসা, টমেটো, লেটুস পাতা ইত্যাদির সঙ্গে লেবুর রস মিশিয়ে খাওয়া ভালো।
Collected ..

☆☆☆এছাড়া,যেকোন প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই লকডাউনেও নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

ডা: নাফিসুর রহমান (তাশদীদ)
দন্তরোগ বিশেষজ্ঞ & সার্জন
ডক্টর'স ডেন্টাল কেয়ার, ভাওয়াল মার্কেট
(ঝর্না স্টুডিওর সম্মুখে),থানা রোড,
ইসলামপুর, জামালপুর
মোবাইল - ০১৭১২-৮৬৮৩৮৪

প্রসঙ্গঃ রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা নেয়াপ্রশ্ন: রোজাদারের জন্য কি দন্ত-চিকিৎসকের শরণাপন্ন হওয়া জায়েয আছে? আমার দাঁতের চ...
14/04/2021

প্রসঙ্গঃ রোজা অবস্থায় দাঁতের চিকিৎসা নেয়া

প্রশ্ন: রোজাদারের জন্য কি দন্ত-চিকিৎসকের শরণাপন্ন হওয়া জায়েয আছে? আমার দাঁতের চিকিৎসা করা একান্ত জরুরী। আমি যদি রমজানের দিনের বেলায় রোজা রেখে দন্ত চিকিৎসকের কাছে যাই- এর হুকুম কি? যদি কোন কিছু গলার ভিতরে চলে যায় এবং আমি গিলে ফেলি?

উত্তর: আলহামদু লিল্লাহ।.

শাইখ আব্দুল আযিয বিন বাযকে জিজ্ঞেস করা হয়েছিল যদি কোন ব্যক্তি দাঁতে ব্যথা নিয়ে দন্ত চিকিৎসকের শরণাপন্ন হয় এবং ডাক্তার তার দাঁতে স্কিলিং করে, অথবা ফিলিং করে অথবা কোন একটি দাঁত ফেলে দেয়- এতে করে কি তার রোজার ক্ষতি হবে? যদি ডাক্তার তার দাঁত অবশ করার জন্য ইনজেকশন দেয় সেক্ষেত্রে রোজার উপর এর কোন প্রভাব আছে কি?

উত্তরে তিনি বলেন: প্রশ্নে যা উল্লেখ করা হয়েছে তাতে রোজার উপর এর কোন প্রভাব নেই। বরং এটি করা যেতে পারে। তবে এ রোগীকে ঔষধ বা কোন কিছু গিলে ফেলা থেকে সাবধান থাকতে হবে। অনুরূপভাবে যে ইনজেকশনের কথা উল্লেখ করা হয়েছে রোজার শুদ্ধতার ক্ষেত্রে সেটারও কোন প্রভাব নেই। যেহেতু এ ইনজেকশন পানাহারের পর্যায়ে পড়ে না এবং যেহেতু রোজাভঙ্গকারী কিছু সাব্যস্ত না হলে রোজা শুদ্ধ হওয়াটাই মূল বিধান।( সমাপ্ত)

[আজওয়িবা মুহিম্মা তাতাআল্লাকু বি আরকানিল ইসলাম]

আর যদি রাতের বেলায় ডাক্তার দেখানো সম্ভব হয় তাহলে সেটাই ভাল।

আল্লাহই ভাল জানেন।

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব
https://islamqa.info/bn/answers/13767

__________

রোযা অবস্থায় অবশকরণ ইনজেকশন দেয়া ও দাঁত স্কেলিং করা কিংবা দাঁত ফিলিং করা বা তুলে ফেলার হুকুম কি?

প্রশ্ন: যদি কারো দাঁতে ব্যথা হয়ে ডাক্তারের শরণাপন্ন হয় এবং ডাক্তার তার দাঁত স্কেলিং করে কিংবা ফিলিং করে কিংবা কোন একটি দাঁত তুলে ফেলে— এগুলো কি তার রোযার ওপর কোন প্রভাব ফেলবে? যদি ডাক্তার তার দাঁতকে অবশ করার জন্য কোন ইনজেকশন দেয় সেটা কি তার রোযার ওপর কোন প্রভাব ফেলবে?

উত্তর: আলহামদু লিল্লাহ।.

প্রশ্নে যে বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে রোযার শুদ্ধতার ওপর এসব কর্মের কোন (নেতিবাচক) প্রভাব নেই। বরং এগুলো ক্ষমার্হ। তবে তাকে সাবধান থাকতে হবে যাতে করে কোন ঔষধ বা রক্ত যেন গিলে না ফেলে। অনুরূপভাবে উল্লেখিত ইনজেকশনেরও রোযার শুদ্ধতার ওপর (নেতিবাচক) কোন প্রভাব নেই। যেহেতু এ ধরণের ইনজেকশন পানাহারের আওতায় পড়ে না। মূলবিধান হলো—রোযার শুদ্ধতা।[উদ্ধৃতি সমাপ্ত]

মাননীয় শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ)

মাজমুউ ফাতাওয়া ও মাকালাত মুতানাওয়িআ (১৫/২৫৯)

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব
https://islamqa.info/bn/106495

______________

ডা: নাফিসুর রহমান
ডক্টর'স ডেন্টাল কেয়ার
ইসলামপুর, জামালপুর

প্রশ্ন: রোজাদারের জন্য কি দন্ত-চিকিৎসকের শরণাপন্ন হওয়া জায়েয আছে? আমার দাঁতের চিকিৎসা করা একান্ত জরুরী। আমি যদি র....

প্রশ্ন:  লোকাল এ্যানেসথেসিয়ার কারণে কি রোযা ভাঙ্গবে?প্রশ্ন:  অ্যানেসথেসিয়া ইনজেকশনের কারণে কি রোযা ভাঙ্গবে?উত্তর:আলহামদু...
14/04/2021

প্রশ্ন: লোকাল এ্যানেসথেসিয়ার কারণে কি রোযা ভাঙ্গবে?

প্রশ্ন: অ্যানেসথেসিয়া ইনজেকশনের কারণে কি রোযা ভাঙ্গবে?

উত্তর:

আলহামদুলিল্লাহ।
লোকাল এ্যানেসথেসিয়া (শরীরের অংশবিশেষ অবশকরণ) ইনজেকশন দিলে রোযা ভাঙ্গবে না। যেহেতু এটি পানাহার নয় কিংবা পানাহারের স্থলাভিষিক্তও নয়।

শাইখ ইবনে উছাইমীন (রহঃ) কে জিজ্ঞেস করা হয়েছিল: রমযানের দিনের বেলায় দাঁত অবশ করার জন্য যে এ্যানেসথেসিয়া দেয়া হয় সে সম্পর্কে? জিজ্ঞেস করা হয়েছিল, এ্যানেসথেসিয়া গ্রহণ করলে সে দিনের রোযা কি কাযা পালন করতে হবে?

জবাবে তিনি বলেন: না; কেননা এ্যানেসথেসিয়া রোযা ভঙ্গ করে না। লোকাল এ্যানেসথেসিয়া যে স্থানে দেয়া হয় শুধু সে স্থানটিকে অবশ করে; এটি পাকস্থলিতে পৌঁছে না। সুতরাং কেউ নফল রোযাদার হন কিংবা ফরয রোযাদার হন তিনি যদি এ্যানেসথেসিয়া গ্রহণ করেন তার রোযা শুদ্ধ।[ফাতাওয়া নুরুন আলাদ-দারব থেকে সংকলিত]

দেখুন: ফাতাওয়াস শাইখ বিন বায (১৫/২৫৯)

কিন্তু, জেনারেল এ্যানেসথেসিয়া (পুরোপুরি অজ্ঞান করা) প্রয়োগ করা হলে এবং এতে রোগী গোটা দিন সম্পূর্ণ অজ্ঞান থাকলে তার উপর সে দিনের রোযা কাযা পালন করা আবশ্যক হবে।

ইবনে কুদামা (রহঃ) বলেন: “যদি কেউ সম্পূর্ণ দিন অজ্ঞান অবস্থায় থাকে; কিছু সময়ও সজ্ঞান অবস্থায় না কাটায় তাহলে আমাদের ইমাম ও শাফেয়ির অভিমত অনুযায়ী তার রোযা শুদ্ধ হবে না।” এরপর বলেন: “অজ্ঞান ব্যক্তি যদি দিনের অংশ বিশেষে জ্ঞান ফিরে পান, দিনের প্রথমাংশে হোক কিংবা শেষাংশে হোক তাহলে তার রোযা শুদ্ধ হবে।”[আল-মুগনি (৩/১২)]

এ আলোচনার ভিত্তিতে বলা যায় যে, রোযাদার যদি দিনের বেলায় এ্যানেসথেসিয়া ইনজেকশন গ্রহণ করে তবুও তার রোযা শুদ্ধ হবে। এ ইনজেকশন নেয়ার কারণে তার রোযা বাতিল হবে না। আর যদি এ ইনজেকশন ফজরের আগে গ্রহণ করে এবং ইনজেকশনের প্রভাবে সূর্যাস্ত পর্যন্ত ঘুমিয়ে কাটায় তাহলে তার ঐ দিনের রোযা শুদ্ধ হবে না।

আল্লাহ্‌ই ভাল জানেন।

সূত্রঃ ইসলাম জিজ্ঞাসা ও জবাব
https://islamqa.info/bn/95062

__________
ডা: নাফিসুর রহমান
ডক্টর'স ডেন্টাল কেয়ার
ইসলামপুর, জামালপুর

মাথার উপরের সামনের দিকের চামড়ার সমস্যা নিয়ে ছবির রোগীটা একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গেলেন।ডক্টর তাকে সন্দেহজনক ফাংগাল ই...
04/09/2020

মাথার উপরের সামনের দিকের চামড়ার সমস্যা নিয়ে ছবির রোগীটা একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গেলেন।
ডক্টর তাকে সন্দেহজনক ফাংগাল ইনফেকশনের চিকিৎসা দিলেন।
রোগী ৩ মাস ঔষধ সেবনের পরও অবস্থার উন্নতি হচ্ছেনা দেখে ডার্মাটোলজিস্টের কাছে আবারও গেলেন।
ডক্টর কোন উন্নতি হচ্ছেনা দেখে তাকে একজন ডেন্টিস্টের (ডিপ্লোমা/টেকনোলজিস্ট/কোয়াক না আবার!!😂😂😂) কাছে পাঠালেন।
ডেন্টিস্ট রোগীর মুখগহ্বর পরীক্ষা নিরীক্ষা করার পর একটা এক্সরে করে দেখেন, রোগীর উপরের চোয়ালের সামনের ৩ টা রুট ক্যানাল করা দাঁতে ইনফেকশন পেলেন।
ডেন্টাল সার্জন ৩ টা দাঁতে করা ভুল/অসম্পূর্ণ Root canal চিকিৎসার কারনে ফোকালোসিস হওয়া সন্দেহ করলেন।
এবং ঐ ৩ টা দাঁতে Re-RCT (পুনরায় রুট ক্যনাল চিকিৎসা) করলেন।
রোগীর সমস্যা সমাধান হয়ে গেলো।
ডেন্টিস্ট্রি মানেই শুধু দাঁত ফেলা আর দাঁত লাগানো নয়,অনেক গভীর একটা বিষয়।
সচেতনতাঃঃ

সময় এখন সচেতন হওয়ার।

িগ্রি_নয়_তো_ডেন্টিস্ট_দাঁতের_ডাক্তার_নয়।




#সংগৃহীত এবং বাংলায় অনুবাদকৃত।

ডাক্তারদের জন্য রেফারেন্স --
Cawson's 9th edition chapter 5, page 81...fig:5.19
Courtesy : প্লাটফর্ম

দন্ত চিকিৎসায় বিডিএস ডিগ্রী ব্যতিত কেউ ডাক্তার নয়। প্রতারনার শিকার হবেন না। প্রয়োজনে বিএমডিসি রেজিস্টেশন নাম্বার দিয়ে যা...
21/08/2018

দন্ত চিকিৎসায় বিডিএস ডিগ্রী ব্যতিত কেউ ডাক্তার নয়। প্রতারনার শিকার হবেন না। প্রয়োজনে বিএমডিসি রেজিস্টেশন নাম্বার দিয়ে যাচাই করুন উক্ত ব্যক্তি ডাক্তার কি না।
একমাত্র বিডিএস ডাক্তার দিতে পারেন আপনার দাঁত ও মুখের সঠিক চিকিৎসা.....

Address

Near Dutch Bangla Bank ATM, Thana Road, Islampur
Jamalpur
2020

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801712868384

Alerts

Be the first to know and let us send you an email when Doctor’s Dental Care, Islampur, Jamalpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor’s Dental Care, Islampur, Jamalpur:

Share