Prudent Oral & Dental Care

Prudent Oral & Dental Care Provide Oral and Dental treatment in islampur upazila.

মুখ ও দাঁতের যত্ন নিন সুস্থ ও সুন্দর থাকুন।
03/05/2025

মুখ ও দাঁতের যত্ন নিন সুস্থ ও সুন্দর থাকুন।

দাঁতের ক্যাভিটিতে থাকা এক ধরনের ব্যাকটেরিয়া—Porphyromonas gingivalis, রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে গিয়ে ধীরে ধীরে স্নায়ুকোষ ধ্বংস করতে পারে। গবেষণায় দেখা গেছে, এই ব্যাকটেরিয়া আলঝেইমারের মতো মারাত্মক রোগের সঙ্গে জড়িত।

ইঁদুর নিয়ে করা এক পরীক্ষায় দেখা গেছে, দাঁতের ব্যাকটেরিয়া মস্তিষ্কে ছড়িয়ে পড়ে ও ক্ষতিকর প্রোটিন তৈরি করে, যা স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা ধ্বংস করে দেয়।

মানুষের ক্ষেত্রেও এই ব্যাকটেরিয়ার প্রভাব একইরকম কি না, তা নিয়ে গবেষণা চলছে। তবে দাঁতের যত্নে অবহেলা যে মোটেও হালকাভাবে নেওয়ার বিষয় নয়, সেটা পরিষ্কার।

এই বার্তাটি জনসচেতনতার জন্য শেয়ার করা হলো। আপনার সন্তান ও পরিবারের ভবিষ্যতের কথা ভেবে দাঁতের যত্নে অবহেলা করবেন না।

দাঁত শরীরের একটি অপরিহার্য অংশ। এর যেকোনো সমস্যায় মোটেও অবহেলা করা উচিৎ নয়। তাই দাঁতে যেসব সমস্যা অনুভব হলে সঙ্গে সঙ্গে ...
30/03/2024

দাঁত শরীরের একটি অপরিহার্য অংশ। এর যেকোনো সমস্যায় মোটেও অবহেলা করা উচিৎ নয়। তাই দাঁতে যেসব সমস্যা অনুভব হলে সঙ্গে সঙ্গে অনুমোদিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত-

দাঁতে গর্ত : দাঁতের ওপরে বা দু’দাঁতের ফাঁকে খাবার জমলে বা আয়নাতে দাঁতের ওপর কোনো কালো দাগ দেখলে দ্রুত ফিলিং করে নিতে হবে।

দাঁতে শিরশির অনুভূতি : ঠান্ডা পানি, আইসক্রিম বা মিষ্টিতে দাঁত শিরশির করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চিকিৎসা কী
দাঁতের গর্তের লক্ষণ দেখা দেওয়া মাত্র দেরি না করে শূন্য জায়গাটা ভর্তি বা ফিলিং করে নেওয়া উচিত। কারণ, ডেন্টাল ক্যারিজ যদি ধীরে ধীরে ডেন্টিন থেকে আরও গভীরে অর্থাৎ পাল্প চেম্বার পর্যন্ত চলে যায়, তবে ব্যথার তীব্রতা বেড়ে যায়। চিকিৎসাব্যবস্থাও জটিল হয়ে পড়ে। ভাঙা দাঁতকে আজকাল ফিলিং ম্যাটেরিয়াল বা লাইট কিউর দিয়ে সুন্দরভাবে পূরণ করা যায়, যা দেখতে অবিকল স্বাভাবিক রঙের হয়।

ডাঃ রুবাইয়াত ফারজানা রাখি
বিডিএস (ডি ইউ)
শের-ই-বাংলা মেডিকেল কলেজ
ওরাল এন্ড ডেন্টাল সার্জন।।

মুখ ও দাঁতের যেকোনো সমস্যায় যোগাযোগ করুন প্রুডেন্ট ওরাল এন্ড ডেন্টাল কেয়ারে।সরকারি ইসলামপুর কলেজ সম্মুখে।
যোগাযোগ : 01938988388

মুখগহব্বর ও দাঁতের পরিচর্যায় নিয়মিত দুইবেলা ব্রাশ করুন। রাতে ঘুমানোর পূর্বে ও সকালে নাস্তার পর।নিজেকে রাখুন পরিচ্ছন্ন ও ...
21/01/2023

মুখগহব্বর ও দাঁতের পরিচর্যায় নিয়মিত দুইবেলা ব্রাশ করুন। রাতে ঘুমানোর পূর্বে ও সকালে নাস্তার পর।

নিজেকে রাখুন পরিচ্ছন্ন ও সুন্দর।।

রুট ক্যানেল চিকিৎসা আসলে কী?রুট ক্যানেল হলো দাঁতের এমন একটা চিকিৎসা, যেখানে দাঁত না ফেলে কেবল দাঁতের ইনফেকটেড দন্তমজ্জা ...
31/08/2022

রুট ক্যানেল চিকিৎসা আসলে কী?

রুট ক্যানেল হলো দাঁতের এমন একটা চিকিৎসা, যেখানে দাঁত না ফেলে কেবল দাঁতের ইনফেকটেড দন্তমজ্জা বের করে দাঁতকে দাঁতের জায়গায় সচল ও কর্মক্ষম রাখা।

২. কখন রুট ক্যানেল করার প্রয়োজন হয়?

প্রাথমিকভাবে দাঁতে সামান্য ক্যারিজ বা ক্ষয় হলে তা চিকিৎসা করিয়ে নিলে রুট ক্যানেল পর্যন্ত যেতে হয় না। যদি অবহেলা করে ক্যারিজ দীর্ঘদিন রেখে দেওয়া হয় তবে তা দাঁতের দন্তমজ্জা বা নার্ভ পর্যন্ত চলে গিয়ে রুট ক্যানেলের পরিস্থিতি তৈরি করে।

৩. সব দাঁতেই কি রুট ক্যানেল করা হয়?

সাধারণভাবে আক্কেল দাঁত ছাড়া অন্য সব দাঁতে রুট ক্যানেল করা হয়ে থাকে। তবে কোনো কারণে যদি মাড়ির প্রথম অথবা দ্বিতীয় দাঁত না থাকে কেবল সেক্ষেত্রেই আক্কেল দাঁতের রুট ক্যানেল করা হয় ব্রিজ নামক চিকিৎসা করার জন্য।

৪. ছোটদের দাঁতেও কি রুট ক্যানেল করা যায়?

ছোটদের দাঁতের রুট ক্যানেলকে বলা হয়, পালপেকটোমি। সহায়ী দাঁত যাতে ঠিকভাবে ও সঠিক জায়গায় আসতে পারে তার জন্য দুধদাঁতকে অনেক সময় পালপেকটোমি করে রেখে দেওয়া হয়।

৫. রুট ক্যানেল-পরবর্তী চিকিৎসা কি?

রুট ক্যানেল করার সময় সাধারণভাবে দাঁতের মাঝে গর্ত করে ইনফেকটেড নার্ভ বা দন্তমজ্জা বের করে আনা হয়। তাতে দাঁতের শক্তি কিছুটা কমে যায়। অনেক ক্ষেত্রে রোগী অর্ধেক বা তারও বেশি দাঁত ভেঙে নিয়ে আসেন। তাই দাঁতটিকে রুট ক্যানেল করার পর শারীরিকভাবে কর্মক্ষম ও সচল রাখার জন্য রুট ক্যানেলের পর ক্রাউন বা ক্যাপ করে নিতে বলা হয়। এতে দাঁত আগের মতো শতভাগ শক্তিশালী না হলেও ৮০ থেকে ৯০ ভাগ শক্তিশালী ও কর্মক্ষম থাকে।

৬. রুট ক্যানেল করা দাঁতের যত্ন কী?

রুট ক্যানেল করা দাঁত স্বাভাবিক দাঁতের তুলনায় একটু বেশি যত্ন নিতে হয়। নিয়মিতভাবে ব্রাশ, ডেন্টাল ফ্লস ও ইন্টার ডেন্টাল ব্রাশ ব্যবহার করে দাঁত পরিস্কার রাখা; শক্ত ও মচমচে ধরনের খাবার পরিহার করা; মাড়ি নিয়মিতভাবে ম্যাসাজ করা ও বছরে অন্তত একবার ডেন্টাল চেকআপে যাওয়া।

৭. রুট ক্যানেল পরিহারের উপায়?

একটু সচেতনতাই পারে আমাদের দাঁতের এ ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাতে। ছয় মাসে না হোক অন্তত বছরে একবার ডেন্টাল চেকআপে যাওয়া; নিয়মিত সকালে নাশতা খাবার পর ও রাতে শোবার আগে দাঁত ব্রাশ করা; দিনে অন্তত একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করা; মিষ্টি ও বেকারি আইটেম, সফট ড্রিংকস খাবার পর ভালোভাবে কুলি করা। সামান্য একটু সচেতনতাই আমাদের দিতে পারে সুন্দর ব্যথামুক্ত হাসিমাখা মুখ।

X-ray is available now in Prudent Oral & Dental Care.প্রুডেন্ট ওরাল এন্ড ডেন্টাল কেয়ারে এখন থেকে দাঁতের এক্স -রে করা হয়।...
11/03/2022

X-ray is available now in Prudent Oral & Dental Care.

প্রুডেন্ট ওরাল এন্ড ডেন্টাল কেয়ারে এখন থেকে দাঁতের এক্স -রে করা হয়।
প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০-২ টা এবং বিকাল ৪-৮ টা পর্যন্ত রোগী দেখবেন ডাঃ রুবাইয়াত ফারজানা রাখি।
যোগাযোগঃ - 01938988388

মুখের সুস্থতা অনেকাংশেই মুখ পরিষ্কার রাখা সংক্রান্ত নিয়মিত চর্চার উপর নির্ভর করে। দাঁত পরিষ্কার রাখার উদ্দেশ্যই হচ্ছে দ...
27/07/2021

মুখের সুস্থতা অনেকাংশেই মুখ পরিষ্কার রাখা সংক্রান্ত নিয়মিত চর্চার উপর নির্ভর করে।

দাঁত পরিষ্কার রাখার উদ্দেশ্যই হচ্ছে দাঁতের আবরণে ও ফাঁকা জায়গায় অবস্থানরত ক্ষতিকর ব্যাকটেরিয়াকে দূরে রাখা।

প্রতিদিন খাদ্য গ্রহণের পর সকালে কিংবা রাতে দু'বার নিয়মিতভাবে দাঁত ব্রাশ করতে হবে। এর ফলে দাঁতের গঠন সুন্দর এবং মজবুত হবে ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

প্রতি তিন মাস অন্তর টুথব্রাশ পরিবর্তন করতে হবে। সম্ভব হলে এর আগেই টুথব্রাশ পরিবর্তন করা যেতে পারে।

প্রতি ছয় মাস পরপর দন্তচিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।মনে রাখবেন দাঁতের সৌন্দর্য মানুষের সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়।

তাই নিয়মিত দাঁতের যত্ন নিন।সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন।হাসুন প্রাণ খুলে।।

Choice is yours...
09/07/2021

Choice is yours...

দাঁত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য গুলো জেনে নিন। দাঁত থাকতেই দাঁতের মর্যাদা বুঝতে শিখুন।
09/06/2021

দাঁত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য গুলো জেনে নিন। দাঁত থাকতেই দাঁতের মর্যাদা বুঝতে শিখুন।

াঁত থাকতে দাঁতের মর্ম বোঝা– এক কথাতেই বোঝা যায় যে দাঁতের গুরুত্ব কতোটা। কিন্তু আপনি জানেন কি দুধ দাঁতের যত্ন ...

27/04/2021
মাড়ি দিয়ে রক্ত পড়ছে! মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণসুস্থ জীবন বলতে রোগমুক্ত জীবনকে বুঝে থাকি। অর্থাৎ, শরীরের প্রতিটি অঙ্গপ্রত্...
30/03/2021

মাড়ি দিয়ে রক্ত পড়ছে!
মাড়ি দিয়ে রক্ত পড়ার কারণ

সুস্থ জীবন বলতে রোগমুক্ত জীবনকে বুঝে থাকি। অর্থাৎ, শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের স্বাভাবিক কার্যকলাপ যখন চলতে থাকে, তখনই আমরা দেহের সুস্থতা সম্পর্কে নিশ্চিত হই। শরীরের প্রয়োজনীয় অঙ্গের মধ্যে মুখ অন্যতম। মুখেও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের মতো নানাবিধ রোগ হতে পারে। তার মধ্যে মাড়ি দিয়ে রক্ত পড়া একটি সাধারণ মুখের অসুখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষই এ রোগে ভুগে থাকে। মুখের এই অসুস্থতার সঙ্গে অপরিচ্ছন্নতার বিশেষ যোগসূত্র রয়েছে। নিয়মিত সঠিক পদ্ধতিতে দাঁত পরিষ্কার না করাই এ রোগের প্রধান কারণ। কেননা, অপরিচ্ছন্নতার কারণে দাঁতের গায়ে জীবাণুর প্রলেপ পড়ে ও আস্তে আস্তে এই জীবাণুর প্রলেপ খাদ্যকণা ও লালার সঙ্গে মিশে দন্ত পাথরিতে পরিণত হয়। আঁকাবাঁকা ও উঁচু-নিচু দাঁতের জন্যও অতি সহজে ময়লা জমে এ ধরনের অসুবিধা হতে পারে। প্রাথমিক অবস্থায় এই জীবাণুর প্রলেপ দূর না করলে আস্তে আস্তে মাড়ির প্রদাহ শুরু হতে থাকে। মাড়ি ফুলে লাল হয়ে যায়, সামান্য আঘাতেই মাড়ি দিয়ে রক্ত পড়ে। মাড়ির এই অবস্থায় তেমন ব্যথা না হলেও দৈনন্দিন জীবনে খাওয়াদাওয়া, কথা বলা বা দাঁত ব্রাশ করা, এমনকি কলাজাতীয় নরম খাবার খাওয়ার সময়ও মাড়ি থেকে রক্ত পড়তে দেখা যায়।

মাড়ি দিয়ে রক্ত পড়াই এ রোগের প্রধান লক্ষণ। অবশ্য কোনো কোনো সময় মাড়ি বিশেষ জীবাণু দ্বারা আক্রান্ত হলে রোগী তীব্র ব্যথা অনুভব করে। এ সময় চিকিৎসার অভাবে ব্যথা ক্রমেই বাড়তে থাকে। স্থানীয় কারণ ছাড়াও দেহগত কারণেও মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। উদাহরণস্বরূপ—রক্তশূন্যতা, হেমোফেলিয়া পারপিউরা, এমনকি কিছু কিছু রক্ত ক্যানসারেও মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। তা ছাড়া অপুষ্টিজনিত কারণে যেমন, ভিটামিন ‘সি’র অভাবে এবং গ্রন্থিরসের (হরমোন) বিশৃঙ্খলার কারণেও গর্ভাবস্থার সময় মাড়ি দিয়ে রক্তক্ষরণ হতে পারে। এ ক্ষেত্রে অবশ্য তেমন চিকিৎসার প্রয়োজন হয় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই এরূপ লক্ষণ দূর হয়ে যায়।

উপরিউক্ত কারণ ছাড়াও কোনো কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও রক্ত পড়তে দেখা যায়। এ ক্ষেত্রে মৃগী রোগীর চিকিৎসায় ইপানিউটিন নামের ওষুধ উল্লেখ্য। তবে ইপানিউটিন ব্যবহারে রক্ত পড়ার চেয়ে মাড়ি ফুলে বড় হয়ে লাল রং ধারণ করে এবং প্রায় পুরু দাঁতটাই মাড়ি দিয়ে ঢেকে যায়।

বিশেষ যন্ত্রের সাহায্যে দন্তচিকিৎসকদের পাথর তুলে দেওয়ার প্রক্রিয়াকে ‘স্কেলিং’ বলা হয়। এটা অতি সূক্ষ্ম ও সময়সাপেক্ষ কাজ এবং এ কাজে যথেষ্ট ধৈর্য ও দক্ষতার প্রয়োজন।

স্কেলিং বা দন্ত পাথরি পরিষ্কার শুরু হওয়ার পরপরই রক্ত পড়া ও প্রদাহ কমে যায়। কিন্তু দেহগত কোনো রোগের কারণে রক্ত পড়লে সে ক্ষেত্রে ওই রোগের প্রয়োজনীয় চিকিৎসাও একই সঙ্গে করাতে হয়। মাড়ি জীবাণু দ্বারা আক্রান্ত হলে ‘স্কেলিং’ করার আগেই জীবাণু প্রতিরোধক ব্যবহার করতে হয় এবং রোগীকে প্রচুর পানি খেতে বলা হয়। ভিটামিন ‘সি’র অভাবে রক্ত পড়লে সে ক্ষেত্রে ‘স্কেলিং’ করার পর ভিটামিন ‘সি’যুক্ত খাবার খেতে হবে।

তবে সাধারণত মাড়ি রোগের নিরাময় কিংবা রক্ত পড়া বন্ধ করার জন্য কেবল ভিটামিন ‘সি’ সম্পূর্ণ অযৌক্তিক। এ প্রসঙ্গে মনে রাখা দরকার, রোগী নিজে সঠিক পদ্ধতিতে দাঁত নিয়মিত পরিষ্কার না করলে কোনো ডাক্তারের পক্ষেই এ রোগের সাফল্যজনক চিকিৎসা করা সম্ভব নয়।

Happy dentist day 😍
06/03/2021

Happy dentist day 😍

Address

Jamalpur Sadar Upazila
2020

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Thursday 16:00 - 21:00
Saturday 16:00 - 21:00
Sunday 16:00 - 21:00

Telephone

+8801938988388

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prudent Oral & Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Prudent Oral & Dental Care:

Share