Jaman Dental

Jaman Dental আধুনিক সব ডেন্টাল সরঞ্জাম আর আধুনিক চিকিৎসা-পদ্ধতি পেতে চলে আসুন জামান ডেন্টালে।

19/02/2026

🟢 রোজা রেখে দাঁতের চিকিৎসা — করা যাবে কি?
সংক্ষিপ্ত উত্তর: যাবে।
চেকআপ, স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, ক্রাউন বা ডেনচারের কাজ—
এসব চিকিৎসা নিজে থেকে রোজা ভঙ্গ করে না।

√ ইসলামী ফিকহ অনুযায়ী রোজা ভঙ্গ হয় তখনই—
👉 যখন কোনো খাবার বা পুষ্টিদায়ক বস্তু ইচ্ছাকৃতভাবে শরীরে প্রবেশ করে।
ডেন্টাল চিকিৎসা এই ক্যাটাগরিতে পড়ে না।

🩸 দাঁত তুললে বা রক্ত বের হলে কি রোজা ভেঙে যাবে?
না, ভাঙবে না।
হাদিসে বর্ণিত আছে—
রোজা অবস্থায়ও নবী ﷺ হিজামা (রক্ত বের করা চিকিৎসা) করিয়েছেন।
(রেফারেন্স: )
ফিকহি সিদ্ধান্ত অনুযায়ী—
শরীর থেকে রক্ত বের হওয়া রোজা ভঙ্গের কারণ নয়।
অতএব:
★দাঁত তোলা
★স্কেলিং
★মাড়ির অপারেশন
★রুট ক্যানেল
এসব করলে রক্ত বের হলেও রোজা ঠিক থাকবে।
⚠ গুরুত্বপূর্ণ বিষয়: রক্ত বা পানি গিলে ফেলা
এখানেই আসল সতর্কতা।
যদি— ✔ মুখের রক্ত বা পানি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন
✔ এবং তা স্পষ্টভাবে অনুভূত হয়
তাহলে রোজা নষ্ট হতে পারে।
কিন্তু— ✔ অনিচ্ছাকৃতভাবে সামান্য গিলে গেলে
✔ লালা ও রক্ত মিশে গেলে
✔ দ্রুত কুলি করে ফেলে দিলে
👉 রোজা নষ্ট হবে না।
💉 লোকাল অ্যানেসথেশিয়া কি রোজা ভাঙে?
না।
দাঁতের চিকিৎসায় যে ইনজেকশন দেওয়া হয় (Local anesthesia):
পুষ্টি দেয় না
খাবারের বিকল্প নয়
খাদ্যনালী দিয়ে যায় না
তাই রোজা ভঙ্গ হয় না।
🦷 কোন কোন চিকিৎসা করা যাবে?
✔ চেকআপ
✔ এক্স-রে (RVG/OPG)
✔ স্কেলিং
✔ ফিলিং
✔ রুট ক্যানেল
✔ দাঁত তোলা
✔ ক্রাউন ও ব্রিজ
✔ ডেনচার (কৃত্রিম দাঁত)
❌ তবে যেগুলো রোজা ভঙ্গ করবে:
ওরাল মেডিসিন/সিরাপ গিলে ফেলা
সেডেটিভ ড্রিংক
👨‍⚕ রোগীদের জন্য পরামর্শ
✔ চিকিৎসার সময় রক্ত বা পানি গিলে ফেলবেন না
✔ প্রয়োজনে বারবার কুলি করুন
✔ জটিল সার্জারি ইফতারের পরে রাখলে স্বস্তি বেশি
✔ চিকিৎসার আগে ডেন্টিস্টকে বলুন আপনি রোজায় আছেন
🎯 শেষ কথা
রোজা রেখে দাঁতের চিকিৎসা নেওয়া সম্পূর্ণ বৈধ।
প্রয়োজনে দাঁত তোলা, রুট ক্যানেল, ফিলিং—সবই করা যাবে।
রোজা ভাঙার বিষয়টি চিকিৎসার উপর নয়,
বরং কিছু গিলে ফেলা হয়েছে কিনা তার উপর নির্ভর করে।
স্বাস্থ্য ও ইবাদত—দুটিই গুরুত্বপূর্ণ।
সঠিক তথ্য জানুন, নিশ্চিন্ত থাকুন।
✍️ লেখক:
ডা. কার্জন নাজমুল

আলহামদুলিল্লাহ
04/02/2026

আলহামদুলিল্লাহ

এখন হচ্ছে কসমেটিক ফিলিং এর যুগ। আপনার দাঁতের যেকোনো ক্ষয় রোগ বা কালো দাগ কসমেটিক ফিলিং এর দ্বারা সম্পূর্ণ নিরাময় সম্ভব। ...
09/08/2025

এখন হচ্ছে কসমেটিক ফিলিং এর যুগ। আপনার দাঁতের যেকোনো ক্ষয় রোগ বা কালো দাগ কসমেটিক ফিলিং এর দ্বারা সম্পূর্ণ নিরাময় সম্ভব। অনেকের দুই দাঁতের মধ্যখানে ফাঁকা দেখা যায়, তা মাত্র ঘণ্টা খানেকের চিকিৎসায় সম্পূর্ণ বন্ধ করা সম্ভব। দাঁতের কালারের সাথে ম্যাচ করায় তা আলাদা করে বোঝা যায়না।এ চিকিৎসায় হ্যালোজেন রশ্মি বা ইউ-ভি রশ্মি ব্যবহার করা হয়।

28/01/2025
দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে?বয়স বাড়লে দাঁত ক্ষয় হতে শুরু করে। এটি সাধারণ বিষয়। তবে অনিয়মিত জীবনযাপন, দাঁতের বিভিন্ন রোগ, জিহ্বা...
16/09/2024

দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে?
বয়স বাড়লে দাঁত ক্ষয় হতে শুরু করে। এটি সাধারণ বিষয়। তবে অনিয়মিত জীবনযাপন, দাঁতের বিভিন্ন রোগ, জিহ্বার অযত্ন এসব কারণে বয়স বাড়ার আগেই দাঁত ক্ষয় হতে শুরু করে। শুধু বড়দেরই নয় শিশুদেরও দাঁত ক্ষয় হয় কিংবা দাঁতে ছিদ্র দেখা দেয়।

যদি খুব দ্রুত দাঁত ক্ষয় হতে শুরু করে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি এ সমস্যার জন্য এই উপায় অনুসরণ করতে পারেন।
জেনে নিন করণীয়-
#দাঁতের_ক্ষয় রোধে এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে গার্গল করুন। এ সময় মুখে লবণ পানি এক মিনিট রেখে দিন। তারপর কুলকুচি করে ফেলে দিন। এতেও দাঁতের ক্ষয় কমবে।

জামান ডেন্টাল
ঠিকানা : থানা রোড ,থানা মসজিদ এর সামনে ,
কৃষি ব্যাংক এর নিচে, সেতাবগঞ্জ বাজার ।
ফোন : 01723099940📞

 #দাঁত তুললে কি সত্যিই চোখের সমস্যা হয়?👇দাঁত তুলতে চোখের সমস্যা হতে পারে এমন ধারণা কমবেশি সবার মধ্যেই আছে। তবে নানা কারণ...
15/06/2024

#দাঁত তুললে কি সত্যিই চোখের সমস্যা হয়?
👇
দাঁত তুলতে চোখের সমস্যা হতে পারে এমন ধারণা কমবেশি সবার মধ্যেই আছে। তবে নানা কারণে একজন রোগীর দাঁত তুলে ফেলে দিতে হয়। তাই রোগীরা উদ্বিগ্ন থাকেন ও সঙ্গত কারণেই এ ধরনের প্রশ্ন করে বসেন দন্তবিদকে। বিশেষ করে এই দাঁত যদি হয় উপরের মাড়ির তাহলে তো রোগীর দুশ্চিন্তা আরও বেড়ে যায়।

তবে দাঁত তুললে চোখের কোনো সমস্যা হয় না। বিভিন্ন কারণেই দাঁত ফেলে দিতে হয়, তার মধ্যে দাঁত-মাড়ির প্রদাহ অন্যতম। উপরের মাড়ির দাঁতে যদি এই প্রদাহ হয়, তাহলে ব্যথাটি অতি দ্রুত চোখের দিকে ছড়িয়ে পড়ে।
শুধু যে চোখে পড়ে এমনটিও না, এর ব্যথা অনুভব হতে পারে মাথা ও কানেও। যাকে আমরা রেফার পেইন বলি। অনেক সময় রেফার পেইন হলে এই ব্যথা অনুভব হতেই পারে।

#রেফার_পেইন কী? দাঁতের ব্যথা যদি কানে, মাথায় বা চোখে অনুভব করেন তাহলে তা হতে পারে রেফার পেইন। এক্ষেত্রে দাঁতের নার্ভের সঙ্গে চোখের নার্ভ বা কানের নার্ভের কোনো যোগাযোগ নেই।

তাই দাঁত তুলে ফেললে চোখের বা কানের কোনো ক্ষতি হয় না এমনকি চোখের পাওয়ারও কমে যাওয়ার কোনো ঝুঁকি নেই। যেহেতু দাঁত ও চোখ দুটির আলাদা স্নায়ুতন্ত্র বা নার্ভ বিদ্যমান। সেহেতু এদের স্নায়ুপ্রবাহ ও রক্তপ্রবাহ দুটিই আলাদা।

তবে মনে রাখা জরুরি, আপনার যদি ব্লাড প্রেশার, ডায়াবেটিস, প্রেগনেন্সি, কিডনিজনিত সমস্যা কিংবা শ্বাসকষ্টসহ জটিল কোনো সমস্যা থাকে, তাহলে ডেন্টিস্টকে অবহিত করুন। না হলে বিপদে পড়তে পারেন।

জামান ডেন্টাল
ঠিকানা : থানা রোড ,থানা মসজিদ এর সামনে ,
কৃষি ব্যাংক এর নিচে, সেতাবগঞ্জ বাজার ।
ফোন : 01723099940📞

 #ডেন্টাল_ফিলিং:সাধারণ অর্থে ফিলিং হচ্ছে ভরাট বা প্রতিস্থাপন করা। একজন দাঁতের চিকিৎসক তার কার্যকারিতা, ছিদ্র স্থান ভরাট,...
12/06/2024

#ডেন্টাল_ফিলিং:
সাধারণ অর্থে ফিলিং হচ্ছে ভরাট বা প্রতিস্থাপন করা। একজন দাঁতের চিকিৎসক তার কার্যকারিতা, ছিদ্র স্থান ভরাট, চেহারা পুনরুদ্ধার করতে এবং বড় কোনো ক্ষতি রোধ করতে একটি উপযুক্ত উপাদান দিয়ে আপনার দাঁত আগের অবস্থায় ফিরিয়ে আনেন। ভরাটের মাধ্যমে যে পদ্ধতিতে দাঁত পুনরায় ফিরিয়ে আনেন, সেটাই হচ্ছে ফিলিং করা।

ফিলিংয়ের_ধরন:
প্রথমত ফিলিং দুই ধরনের। যথা- অস্থায়ী এবং স্থায়ী।

#লাইট_কিউর_ফিলিং:
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কম্পোজিট বা লাইট কিউর ফিলিং। যা আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে দাঁতের কালার অনুযায়ী করা হয়ে থাকে। এরপরে আছে গ্লাস আয়নোমার সিমেন্ট (জিআইসি) ফিলিং। যাদের দাঁতে সামান্য শিরশির আছে, তাদের জন্য এ ফিলিং উপযোগী।

#দাঁত

06/06/2024

🩺💉আধুনিক সব ডেন্টাল সরঞ্জাম আর আধুনিক চিকিৎসা-পদ্ধতি পেতে চলে আসুন জামান ডেন্টালে।
👇
* এখানে পোরসেলিন এবং মেটাল ক্রাউন ও ব্রিজ ( Crown & Bridge ) করা হয়।
* সর্বাধুনিক লাইট কিওর ফিলিং ও সিরামিক ফিলিং করা হয়, যা সাধারণ দাঁতের মতো রং বহন করে।
* দাঁতের ভিতর গর্ত হয়ে মজ্জা স্পর্শ করলে ও দাঁত না ফেলে রুট ক্যানেল ( Root Canal ) চিকিৎসার মাধ্যমে দাঁত রাখার সু - ব্যবস্থা আছে।
* অটোক্লেভ মেশিনে স্টোরি লাইজ ও আল্ট্রাভায়োলেট কেবিনেট এর মাধ্যমে জীবাণু মুক্ত করে চিকিৎসা দেওয়া হয়।
* Flexible এবং Metalic Denture করা হয়।

এই সেবা পেতে আজই যোগাযোগ করুন

জামান ডেন্টাল
ঠিকানা : থানা রোড ,থানা মসজিদ এর সামনে ,
কৃষি ব্যাংক এর নিচে, সেতাবগঞ্জ বাজার ।
ফোন : 01723099940📞

#দাঁত

 #কসমেটিকফিলিংএকটি হাসি যা কাউকে মুগ্ধ করে। যারা মনে করেন তাদের হাসি তাদের দাঁতের অসম্পূর্ণতা প্রকাশ করে, তাদের জন্য এখন...
05/06/2024

#কসমেটিকফিলিং
একটি হাসি যা কাউকে মুগ্ধ করে। যারা মনে করেন তাদের হাসি তাদের দাঁতের অসম্পূর্ণতা প্রকাশ করে, তাদের জন্য এখন হাসিকে সংশোধন করার এবং এমনকি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণের উপায় রয়েছে।

সাধারণ কসমেটিক সার্জারিতে আগে নাক, বা ঠোঁট বা গালের হাড়, ভ্রু, কানের লতি পরিবর্তন করা হতো। ডেন্টাল কসমেটিক সার্জারির প্রধান ফোকাস হ'ল আকৃতি, আকার, রঙ, অবস্থান, দাঁতের সারিবদ্ধতা এবং হাসির চেহারার মতো দাঁতের নান্দনিকতা উন্নত করা। এখন, ডেন্টাল কসমেটিক সার্জারি খুব জনপ্রিয় হয়ে উঠেছে কারণ আপনি নিখুঁত দাঁত এবং হাসি পেতে আপনার মুখের আকৃতি পরিবর্তন করতে পারেন।

আপনার দাঁতের যেকোনো ক্ষয় রোগ বা কালো দাগ কসমেটিক ফিলিং এর দ্বারা সম্পূর্ণ নিরাময় সম্ভব। অনেকের দুই দাঁতের মধ্যখানে ফাঁক দেখা যায়, তা মাত্র ঘণ্টা খানেকের চিকিৎসায় সম্পূর্ণ বন্ধ করা সম্ভব। দাঁতের কালারের সাথে ম্যাচ করায় তা আলাদা করে বোঝা যায়না।

জামান ডেন্টাল ☑️
ঠিকানা : থানা রোড ,থানা মসজিদ এর সামনে ,
কৃষি ব্যাংক এর নিচে, সেতাবগঞ্জ বাজার ।
ফোন : 📞01723099940, 01710521461.

#আলহামদুলিল্লাহ #দাঁত

10/04/2024

❤️‍🩹 ঈদ মুবারক ❤️‍🩹

আলহামদুলিল্লাহ
05/04/2024

আলহামদুলিল্লাহ

Address

Setabgonj
Dinajpur
5216

Alerts

Be the first to know and let us send you an email when Jaman Dental posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jaman Dental:

Share