10/03/2026
গতকাল একজন রোগী এলেন। ইমার্জেন্সি বলে আসবো আসতিছি করতে করতে রাত ৯.৩০ এ ঢুকলেন!
যেখানে আমি চেম্বারে ( perfect 32 Dental zone) সন্ধ্যার পরেই আর রোগী দেখিনা। শুধু সহায়ে সপ্তাহে তিন দিন ( রবি মংগল বৃহ: বারে) সন্ধার পর দেখি ( রমাদানে ৭.০০ টা থেকে রাত ৮.৩০/৯.০০)।
উনি আমাকে বল্লেন, next visit এ এশার নামাজের পর উনি তার ওয়াইফ কে নিয়ে আসবেন। আমি বললাম আমি রমাদানে অনেক কম রোগী দেখছি। অসুবিধার জন্য সরি। কিন্তু রাতে আমারও নামাজ, ইবাদত সহ আরো কাজ থাকে,, আমিতো এত রাতে রোগী দেখতে পারবোনা।
উনি বেশ অবাক হলেন মনে হলো। হয়তো ভাবলো ইবাদত আমলের জন রোগী দেখে না এ আবার কেমন ডাক্তার রে ভাই!!
তার ওয়াইফের আক্কেল দাঁতে সমস্যা এবং আরো কিছু দাঁতে সমস্যা নিয়ে এসেছেন।
আমি বললাম এক্স রে দেখে আমি আপনাদের ফাইনাল সিদ্ধান্ত দিতে পারবো আক্কেল দাঁতের সার্জারিটা আমি করবো নাকি রেফার করবো। কারন মাঝেমাঝে কিছু এক্সট্রিম ক্রিটিকাল কেস থাকে যেগুলো আমি বেটার যায়গায় রেফার করি।
এই কথা শুনেও রোগি মনেহয় অবাক হলো! আরে এ আবার কেমন ডাক্তার! রোগী আবার রেফার করে দেয়!! ( কারন সাধারণত রোগী কোন ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তার তাকে জন্মের মত বেঁধে ফেলতে চায়!!😄😄))।
সেদিন আমার এক পরিচিতর মেয়ে এলো দাঁতে প্রব্লেম নিয়ে। অন্য যায়গায় একই দাঁতে দু'বার রুটক্যানাল করেছে কিন্তু পেইন যায়নি। রুট ক্যানাল করা একমাস পার হয়ে গেছে।
আমি এক্স রে করে সমস্যা বুঝিয়ে আবার সেই ডাক্তারের কাছেই রেফার করে দিতে চাইলাম। কিন্তু রোগী আর তার কাছে কোনভাবেই যাবেনা। আমি বললাম, তাহলে প্রথমেই আমার কাছে আসতা!! তারা বাড়ির কাছে ডাক্তার চুজ করেছিলো।
অধিকাংশ রোগী যেটা ভুল সিদ্ধান্ত নেয়!!
আসলে আমাদের মাঝে রেফারেল সিস্টেম কে এত তুচ্ছ তাচ্ছিল্য ভাবার কারন রোগী এবং ডাক্তার সবাই মনে করে রোগী রেফার করলে তার সম্মান কমে যাবে। অথবা প্রমান হবে এই ডা: এর দক্ষতা কম।
কিন্তু প্রেশক্রিপশন এর প্রথম পয়েন্ট ই রেফার হওয়া উচিত।
যদি এই চিকিৎসা আমার আয়ত্বের মধ্য না থাকে আমি রোগীর সাথে এক্সপেরিমেন্ট করতে পারিনা। এই রাইট আমার নেই ডাক্তার হিসেবে।
আর সবাই একই সাথে সব বিষয়ে দক্ষ হবেনা এটাই বাস্তবতা। নয়তো এত এত স্পেশালিটি থাকতোনা ডাক্তারদের!
ডাঃ জেসমিন জাহান পলাশী
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
প্রতিষ্ঠাতা, পরিচালক :
১. Shohay / সহায় ডেন্টাল সেন্টার
২. Perfect 32 Dental Zone
Dinajpur
সদর, দিনাজপুর