Khan Dental

Khan Dental It's a dental clinic, where patients can get better service for her/his dental problems. Call for appointment. Please call ahead, holiday hours may vary :)

এই ভদ্রমহিলার ৩দিন পর বিয়ে...বিয়েতে সাজলে যেনো সুন্দর লাগে এবং ছবি সুন্দর আসে সেজন্য তিনি টুথ হোয়াইটেনিং (দাঁত সাদা) করত...
24/01/2025

এই ভদ্রমহিলার ৩দিন পর বিয়ে...
বিয়েতে সাজলে যেনো সুন্দর লাগে এবং ছবি সুন্দর আসে সেজন্য তিনি টুথ হোয়াইটেনিং (দাঁত সাদা) করতে চাচ্ছেন
মাত্র ১ ঘন্টায় টুথ হোয়াইটেনিং চিকিৎসার মাধ্যমে উনার দাঁত আগের চেয়ে উজ্জ্বল এবং হাসি হয়েছে প্রানবন্ত
সুন্দর হাসিতে নিজেকে দেখতে চাইলে আপনিও এই আধুনিক চিকিৎসা নিতে পারেন

এপয়েন্টমেন্ট- 01842-103700 / 01676103700

https://maps.app.goo.gl/WRNHGY91DvPbCQnc8

🦷 দাঁতের চিকিৎসার খরচ বিষয়ে সর্বাধিক শোনা প্রশ্ন দুটি হলো-➡️ দাঁতের চিকিৎসায় খরচ এতো বেশী কেনো? 💳 💷 💶 💵 💴➡️ বিভিন্ন প্রা...
22/09/2023

🦷 দাঁতের চিকিৎসার খরচ বিষয়ে সর্বাধিক শোনা প্রশ্ন দুটি হলো-

➡️ দাঁতের চিকিৎসায় খরচ এতো বেশী কেনো? 💳 💷 💶 💵 💴
➡️ বিভিন্ন প্রাইভেট ডেন্টাল চেম্বারে খরচের ভিন্নতা কেনো ❓❓

সাধারন মানুষকে সংক্ষেপে খুব সহজে বোঝানোর জন্যে আজ প্রশ্ন দুটির উত্তর দিচ্ছি, ধৈর্য্য ধরে পুরো লেখাটা পড়বার অনুরোধ রইলো।

🦷 🥼 🩺 চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাঃ
পূর্বে চার বছর এবং বর্তমানে পাঁচ বছর পড়াশোনা করে বিডিএস ডিগ্রী অর্জনের পর ইন্টার্ন শেষ করে একজন ডাক্তার প্র‍্যাকটিস শুরু করেন। নিজে ব্যাক্তিগত চেম্বার দিতে যাবার আগে অতিরিক্ত অভিজ্ঞতা অর্জনের জন্যে শিক্ষক অথবা সিনিয়রদের চেম্বারে বিনা পারিশ্রমিকে অথবা নামমাত্র পারিশ্রমিকে একটা লম্বা সময় কাজ শিখতে হয়। পাশাপাশি বিভিন্ন ডেন্টাল কলেজে অতিরিক্ত প্রশিক্ষণ,বিভিন্ন সভা-সেমিনারে অংশগ্রহণ,দেশে-বিদেশে হ্যান্ডস অন কোর্স করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হয়। এটা হলো নূন্যতম; অনেকে নিজেকে স্পেসিফিক কোনো বিষয়ে আরো দক্ষ করতে কয়েক বছর অক্লান্ত পড়াশোনা+ট্রেনিং করে সে বিষয়ে এফসিপিএস,এমএস,ডিডিএস,পিএইচডি ইত্যাদি পোস্ট-গ্রাজুয়েশন করে থাকেন।
অধিকাংশ রোগীর নিকট দাঁতের চিকিৎসকের পরামর্শ ফি অষ্টম আশ্চর্যের মতো বিষয়। MBBS ডাক্তার পাঁচ মিনিট সময় দিয়ে পাঁচশ-হাজার টাকা পরামর্শ ফি নিলে সমস্যা নেই, BDS ডাক্তার ডেন্টাল চেয়ারে নিয়ে রোগীকে পরীক্ষা করে তারপরে সে অনুযায়ী চিকিৎসা পদ্ধতি বুঝিয়ে পরামর্শ ফি তিনশ-পাঁচশ টাকা চাইলে অনেক রোগীই অবাক হন।

🦷 চেম্বার লোকেশন,ভাড়া,ডেকোরেশনঃ
গুলশান/ধানমন্ডি/উত্তরার অভিজাত এলাকার চেয়ে অন্যান্য জায়গায় তুলনামূলক চিকিৎসা খরচ কম। যে চেম্বারের মাসিক ভাড়া বেশী,অধিকাংশ ক্ষেত্রে সেখানের চিকিৎসা খরচও বেশী। অনেকে চেম্বার ডেকোরেশনে প্রচুর অর্থ ব্যয় করেন,সাদামাটা চেম্বারের তুলনায় সেখানে চিকিৎসা খরচ একটু বেশী হওয়াটা স্বাভাবিক।

🦷 ডেন্টাল এসিসটেন্ট,রিসিপশনিস্ট,ক্লিনারের বেতনঃ
চেম্বারে প্রয়োজন অনুযায়ী জুনিয়র ডেন্টিস্ট, ডেন্টাল এসিসট্যান্ট,রিসিপশনিস্ট এবং ক্লিনার রাখলে মাস শেষে তাদের বেতন চেম্বার মালিক ডাক্তারকেই দিতে হবে।

🦷 বড় অংকের ব্যাক্তিগত ইনভেস্টমেন্টঃ
ডেন্টাল চেম্বারের জন্যে ডেন্টাল চেয়ার, কম্প্রেসর, এক্স-রে, আরভিজি, স্কেলার, অটোক্লেভ, আইপিএস, জেনারেটর, এসি থেকে শুরু করে প্রচুর ইন্সট্রুমেন্ট কিনতে হয়। এগুলো শুধু দামীই নয়,মেইন্টেইনেন্স খরচও আছে; এবং সবকিছুই নিদৃষ্ট মেয়াদ পার হলে নষ্ট হতে শুরু করে। তাছাড়া ডেন্টালে ব্যাবহৃত ইন্সট্রুমেন্ট,ম্যাটেরিয়ালস প্রায় সবই ইম্পোর্ট করে আনা; তাই এসব কিনতে খরচ অনেক বেশী পড়ে। কেউ আট-দশ লাখ টাকা দামের জাপানিজ-কোরিয়ান ব্র‍্যান্ডের চেয়ার ব্যাবহার করেন,কেউ দেড়-দুই লাখ টাকার চাইনিজ চেয়ার ব্যাবহার করেন। কেউ দশ-পনেরো হাজার টাকার এন্ডোমটর ব্যাবহার করেন রূট ক্যানেল ট্রিটমেন্ট করতে,কেউ চল্লিশ-পঞ্চাশ হাজার টাকার এন্ডোমটর ব্যাবহার করেন। কারো লাইট কিউর মেশিনের দাম পাঁচ হাজার টাকা,কেউ ত্রিশ-চল্লিশ হাজার টাকার লাইট কিউর মেশিন ব্যাবহার করেন। কোনো জিনিসই আজীবনের জন্যে না,কয়েক বছর পার হলে নতুন কিনতে হয়; তাছাড়া ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার দারুণ দিন দিন এসব ব্যয় বেড়েই চলেছে। চিকিৎসকের ইনভেস্টমেন্ট অনুযায়ী চিকিৎসা খরচ কম-বেশী হয়।

🦷 জটিল, সূক্ষ এবং সময়সাপেক্ষ চিকিৎসাঃ
ডেন্টালের অধিকাংশ চিকিৎসাই সূক্ষ,তাই নিখুঁতভাবে কাজ করতে হয়। ধৈর্য ধরে মনোযোগ সহকারে দীর্ঘসময় ধরে কাজ করতে হয়। উদাহরণ স্বরুপ এক রুট ক্যানেল চিকিৎসা শেষ করতে ক্ষেত্রবিশেষে তিন-চার দিন সময় লাগে,এবং প্রতি ভিজিটে নূন্যতম আধঘন্টা সময় লাগে। একই সময় ব্যয় করে একজন MBBS ডাক্তার বেশ কয়েকটি অপারেশন সম্পন্ন করতে পারেন এবং বিনিময়ে অনেক বেশী অর্থ উপার্জন করেন। কিন্তু এত দীর্ঘ সময় ব্যয় করে দামী ম্যাটেরিয়ালস খরচ করে,দামী ইন্সট্রুমেন্ট ব্যাবহার করে যদি রুট ক্যানেলের যৌক্তিক খরচ চাওয়া হয়; তাহলে অধিকাংশ রোগীই অবাক হন। লা-মেরিডিয়ানে গিয়ে কেউ মফস্বলের ভাতের দোকানের দামের সাথে তুলনা না করলেও গ্রামের হাতুড়ে ডাক্তারদের কথা বলে অনেকেই প্রাইভেট ডেন্টাল চেম্বারের চিকিৎসা খরচ কমাতে চান। কেএফসি-বিএফসিতে কেউ মুরগী বা আলুর কেজির কথা উল্লেখ করে চিকেন ফ্রাই,ফ্রেঞ্চ ফ্রাইয়ের খরচ কমাতে না চাইলেও ডেন্টাল চেম্বারে এসে ম্যাটেরিয়াল কস্টের কথা বলে খরচ কমাতে চান। বাজারে গেলে কেউ গত বছরে জিনিসপত্রের দামের কথা উল্লেখ করে এখন কম রাখতে অনুরোধ না করলেও ডেন্টাল চেম্বারে এসে পেশেন্টরা দশ বছর পূর্বের চিকিৎসা খরচ উল্লেখ করে বর্তমানে কম রাখতে অনুরোধ করেন; এসবের জন্যে ডেন্টিস্টদের প্রায়শই বিব্রত হতে হয়।

🦷 রোগীর দাঁতের যত্নের প্রতি অসচেতনতা এবং অবহেলাঃ
দাঁতের চিকিৎসার খরচ বেশী হবার পেছনে রোগীরাও অনেকাংশে দায়ী। অধিকাংশ রোগী সমস্যার শুরুতেই চিকিৎসা না করিয়ে প্রথমে ব্যাথার ঔষধ এবং পরবর্তীতে এর ওর পরামর্শে এন্টিবায়োটিক খেয়ে পরে সমস্যা জটিল রুপ ধারন করলে তখন চিকিৎসকের শরনাপন্ন হন। প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে খরচ কমে যায়। তাই ছয় মাস অন্তর অন্তর নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হবে।

🦷 দাঁতের চিকিৎসায় এককালীন ব্যাবহৃত জিনিসঃ
হ্যান্ড গ্লভস,সাকশন টিপস,রাবার ড্যাম এককালীন ব্যাবহার করা হয়। অন্যান্য যন্ত্রপাতি যেগুলো সরাসরি মুখগহ্বরের সংস্পর্শে আসে সেগুলো অটোক্লেভ,ক্যামিক্যাল স্টেরিলাইজেশন করা হয় যা সময়সাপেক্ষ এবং ব্যায়বহুল।

🦷 ল্যাবরেটরি বিলঃ
ডেন্টাল ক্রাউন,ব্রিজ,কমপ্লিট ডেনচার,পার্শিয়াল ডেনচার থেকে শুরু করে অনেক কিছুই ডেন্টাল ল্যাবে তৈরী করা হয়। এসব খরচের একটা বড় অংশ ল্যাবে দিতে হয়।

🦷 ইলেকট্রিসিটি বিলঃ
ডেন্টাল চেম্বার ইলেক্ট্রিসিটি বাদে প্রায় সম্পূর্ন অচল। তাই খরচের একটা ভালো অংশ এ খাতে ব্যায় হয়। চেম্বারের লাইট, ফ্যান, ডেন্টাল চেয়ার, কম্প্রেসর, এক্স-রে, এসি, সাইনবোর্ড, টিভি, ইন্ট্রা ওরাল ক্যামেরা, আইপিএস, সাকশন মেশিন, লাইট কিউর মেশিন, মাইক্রোমটর, এন্ডোমটর, এক্স-রে, আরভিজি, কম্পিউটার, অটোক্লেভ, আলট্রা ভায়োলেট স্টোরেজ সব কিছুতে ইলেক্ট্রিসিটি প্রয়োজন।

🦷 লাইসেন্স বিলঃ
প্রতি বছরে ট্রেড লাইসেন্স নবায়ন, চেম্বারে এক্স-রে মেশিন থাকলে আণবিক শক্তি কমিশনের লাইসেন্স, এসিস্ট্যান্ট রাখতে চাইলে শ্রম ও কলকারখানা অধিদপ্তরের লাইসেন্স, ময়লা-আবর্জনার জন্যে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যাবস্থাপনার লাইসেন্স, চেম্বার পরিচালনার জন্যে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ইত্যাদির জন্যে যেমন অর্থ খরচ করতে হয়,তেমনি ভোগান্তিও পোহাতে হয়।

🦷 প্রচারণা খরচঃ
খালি সাজিয়ে গুছিয়ে ডেন্টাল চেম্বার দিলেই হবে? পেশেন্টকে চেম্বার সম্পর্কে জানাতে হবে না? চিকিৎসকের যোগ্যতা, চেম্বারের অত্যাধুনিক যন্ত্রপাতি, চেম্বারের অভ্যন্তরীণ সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে হবে না? শহরে তো ডেন্টাল চেম্বারের অভাব নেই, একজন পেশেন্ট কেনো একজন নতুন চেম্বার দেয়া ডেন্টিস্টের নিকট যাবেন? পেশেন্টদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার দেয়া হয়, যেটাকে এক ধরনের ইনভেস্টমেন্ট বললেও ভূল হবে না। পেরিফেরিতে মাইকিং করে, লিফলেট বিলি করে প্রচারণা চালানো হয়। আর শহরে যেহেতু মোবাইলে বুদ হওয়া জনগোষ্ঠীই বেশী, তাই অফলাইনের তূলনায় অনলাইন প্রচারণায় বেশী ব্যয় করা হয়। ফেসবুকে বুষ্টিং, গুগল ম্যাপে SEO, ওয়েবসাইট তৈরী-রক্ষণাবেক্ষণ-আপডেট এসবে ব্যয় হওয়া টাকা অংকের হিসেবে খুব একটা কম নয়।

এত কিছুর পরেও উন্নত বিশ্বের 🌍 তুলনায় বাংলাদেশের 🇧🇩 দাঁতের চিকিৎসার খরচ ক্ষেত্র বিশেষে দশ-বিশ ভাগের এক ভাগেরও কম। যাদের আত্মীয়স্বজন বাইরের দেশে থাকেন,তারা অবশ্যই জানেন; আর ইন্টারনেটের কল্যাণে গুগল-ইউটিউব ঘাঁটলেই বিষয়টির সত্যতা যাচাই করতে পারবেন। অনেক প্রবাসী শুধুমাত্র দাঁতের চিকিৎসা করাতে এদেশে আসেন।

সর্বশেষে বলি প্রত্যেক চিকিৎসকই তার পরিবার-পরিজন,আত্মীয়স্বজন, পরিচিত মানুষজন,কাছের মানুষজন থেকে শুরু করে গরীব-অসহায় মানুষদের নামেমাত্র মূল্যে চিকিৎসা করে থাকেন এবং সে সংখ্যা খুব একটা কম না। তাই বলে সবাই যদি নামেমাত্র মূল্যে চিকিৎসা করাকে নিজের অধিকার ভাবেন,তাহলে এ পেশায় টিকে থাকাটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।
© Dr. Rifat E ওয়ালিউল্লা

বাচ্চা মেয়েটির বয়স ৮বছর। বোনের সাথে খেলতে যেতে খাট থেকে পড়ে সামনের দাঁত ভেংগে যায়😥মেয়ে বলে বাবা মা খুব চিন্তিত ছিলো। আমর...
01/08/2023

বাচ্চা মেয়েটির বয়স ৮বছর। বোনের সাথে খেলতে যেতে খাট থেকে পড়ে সামনের দাঁত ভেংগে যায়😥
মেয়ে বলে বাবা মা খুব চিন্তিত ছিলো।
আমরা চিকিৎসা করে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি।
কাজ শেষে বাবা মা র মুখে আনন্দের হাসি 💚
বাকীটা ছবিতে...

"খান ডেন্টাল"বাঁশতলা কেম্ব্রিয়ান কলেজের সাথের গলিতে একটু আগালেই নূরের চালা ভূমি অফিসের সামনে।ভাটারা, গুলশান, ঢাকাসিরিয়াল...
31/07/2023

"খান ডেন্টাল"
বাঁশতলা কেম্ব্রিয়ান কলেজের সাথের গলিতে একটু আগালেই নূরের চালা ভূমি অফিসের সামনে।
ভাটারা, গুলশান, ঢাকা
সিরিয়াল- 01676 103 700
অবশ্যই সিরিয়াল নিয়ে আসবেন।

স্কেলিং কী?

প্রতিবার খাবার পর আমাদের দাঁতের গায়ে বিভিন্ন ধরনের খাদ্যকণা জমে থাকে, একে বলা হয় ডেন্টাল প্লাক। এই ডেন্টাল প্লাক যখন পরিষ্কার করা হয় না, তখন মুখের ভেতর অবস্থিত লালা এবং অন্যান্য জৈবিক রসের সমন্বয়ে তা জমে কঠিন আকার ধারণ করে পাথরে পরিণত হয়। দাঁতের এই পাথর দাঁত এবং মাড়ির মাঝে জমতে শুরু করে। দাঁতের এই পাথর যে পদ্ধতিতে অপসারণ করা হয় তাকে স্কেলিং বলা হয়।

প্রাথমিক অবস্থায় দাঁতের পাথর হাল্কা হলুদ বর্ণের হয়ে থাকে, পরবর্তীতে এই পাথর কালচে বর্ণের হতে পারে। দাঁতের পাথর যেহেতু দাঁত ও মাড়ির মাঝে জমতে শুরু করে, তাই ধীরে ধীরে দাঁত এবং মাড়ির মধ্যকার দূরত্ব বাড়তে থাকে। স্বাভাবিক অবস্থায় দাঁত আমাদের চোয়ালের মধ্যস্থিত হাড়ের মাঝে পেরিওডন্টাল লিগামেন্ট নামক বিশেষ ধরনের যোজক কলার মাধ্যমে ধারণ করা থাকে। কিন্তু যখন দাঁতের পাথর জমা আরো বেড়ে যায় এবং এর কোনো চিকিৎসা নেয়া হয় না, তখন দাঁত ধীরে ধীরে তার যোজককলাকে হারাতে থাকে এবং একটা সময় আসে যখন দাঁত নড়তে শুরু করে। এর পর দাঁতটি পড়ে যায়।

স্কেলিং হলো সেই পদ্ধতি, যার মাধ্যমে দাঁতের অবাঞ্ছিত পাথর দূর করা হয়। স্কেলিংয়ের মাধ্যমে দাঁতের কিছু অবাঞ্ছিত দাগও দূর করা সম্ভব। স্কেলিং করার জন্য বিশেষ রকমের আধুনিক স্কোলার মেশিন ব্যবহার করা হয়। এতে রোগী ব্যথা পান না এবং রক্তপাত খুব সামান্য হতে পারে। স্কেলিং করার পর পলিশিং করা হয়। কারণ স্কেলিং করার ফলে দাঁতের বাইরের আবরণ অমসৃণ হয়ে যায়। তাই পলিশিং করলে তা মসৃণ হয়ে যায় এবং সেখানে দ্রুত পাথর জমা থেকে রেহাই পাওয়া যায়। পলিশিং করা হয় বিশেষ রকমের পলিশিং পেস্ট এবং অত্যাধুনিক ব্রাশের মাধ্যমে।

04/01/2023
ঈদ মোবারক 🌙🌙🌙
10/07/2022

ঈদ মোবারক 🌙🌙🌙

Eid Mubarak to all❤️ from   🎉Stay safe
20/07/2021

Eid Mubarak to all❤️
from 🎉
Stay safe

অমর একুশের প্রহরে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও একইসাথে সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ।🖤🇧🇩❤️
20/02/2021

অমর একুশের প্রহরে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও একইসাথে সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ।
🖤🇧🇩❤️

🎉🎊Ramadan Mubarak  everyone 🎉🎊Stay  at home & pray for everyone 🤲
24/04/2020

🎉🎊Ramadan Mubarak everyone 🎉🎊
Stay at home & pray for everyone 🤲

এই শীতে দাঁতের যত্ন :শীতকাল আসন্ন। শীতের সময় শরীরের অন্য অঙ্গের সঙ্গে দাঁতের যত্নও অপরিহার্য। শীতের সময় দাঁতের পুরনো রোগ...
23/12/2019

এই শীতে দাঁতের যত্ন :

শীতকাল আসন্ন। শীতের সময় শরীরের অন্য অঙ্গের সঙ্গে দাঁতের যত্নও অপরিহার্য। শীতের সময় দাঁতের পুরনো রোগগুলোই জেগে ওঠে। ঠান্ডা পানির প্রভাবে দাঁতে ব্যথা, শিরশির করা, মাড়ি ফুলে যাওয়ার প্রবণতা বাড়ে। এক্ষেত্রে গরম কিংবা ঠান্ডা পানি, এমনকি বাতাসের সংস্পর্শেও দাঁতের ব্যথা বেড়ে যায়। কারণ সেলুলোজ জাতীয় আঁশযুক্ত খাবার খুব সহজে দাঁতের ফাঁকে ও মাড়িতে আটকে যায়। দীর্ঘ সময় খাবার আটকে থাকার ফলে মাড়ি ও দাঁত দুটোই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। এতে দাঁতে তীব্র ব্যথা হয়ে থাকে। স্বাভাবিকভাবে শীতের সময় এটা বেশি দেখা যায়। আর তাই শীতের সময় দাঁতের যত্ন কিভাবে নেবেন তার জন্য রইলো পরামর্শ :

নিয়মিত করতে হবে-

* দু’বেলা দাঁত ব্রাশ করতে হবে। রাতে শোয়ার আগে ও সকালে নাস্তা খাওয়ার পর।
* সঠিক নিয়মে দাঁত মাজতে হবে। ব্রাশ সামনে-পেছনে করে দাঁত মাজা ঠিক নয়। এতে দাঁতের ক্ষয় হয়। দাঁত মাজতে হবে আস্তে আস্তে ওপরে-নিচে করে। নিচের পাটির দাঁতের জন্য ব্রাশ দাঁতের গোড়ার দিক থেকে ওপরের দিকে নিতে হবে। ঠিক তেমনি ওপরের পাটির জন্য দাঁতের গোড়ার দিক থেকে নিচের দিকে নিতে হবে।
* দেড় থেকে দুই মিনিট দাঁত মাজলেই যথেষ্ট। এর বেশি আসলে দরকার পড়ে না।
* দুপুরে খাওয়ার পর কুলিকুচি করা।
* ভালো পেস্ট ব্যবহার করতে হবে।

সমস্যা দেখা দিলে করণীয়-

* দাঁতের ব্যথা সাময়িকভাবে কমানো কোনো চিকিৎসা নয়। সব সময় দাঁতের যত্নের প্রতি গুরুত্ব দিতে হবে।
* মাড়ি থেকে যদি ব্রাশ করার সময় বা অন্য সময়ও রক্ত পড়ে তাহলে দাঁতের স্কেলিং দরকার।
* মাঝে মাঝে খাবার পর যদি দাঁত ব্যথা করে তাহলে দেরি না করে ডেন্টিস্টের সঙ্গে দেখা করুন।
* দাঁত যদি উঁচু থাকে তাহলে ডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন। বয়স বাড়লে এর চিকিৎসা খরচ ও কষ্ট বাড়ে, দীর্ঘ সময় ধরে চিকিৎসা চালাতে হয়।
* সেনসিটিভিটি কমানোর জন্য ভালো পেস্ট ব্যবহার করতে হবে।
* অনেক সময় ব্রাশ ব্যবহারে অবহেলা ও অতিরিক্ত ব্রাশের কারণে দাঁত ক্ষয়ে যায়। এ ক্ষেত্রে দাঁতের ক্ষয়ে যাওয়া রোধে ফিলিং ও কোটিং করতে হয়। এতে ক্ষয় পূরণ হয়।
* বছরে অন্তত দু’বার ডেন্টিস্টের কাছে দাঁত দেখানো উচিত।

পরিহার করতে হবে-

* কোনো অবস্থাতেই হাঁতুড়ে ডাক্তারের কাছে যাওয়া উচিত নয়।
* দাঁত ব্যথা করলে গরম ছ্যাঁকা দেয়া উচিত নয়। বরফ দিতে হবে।
* দাঁতের পোকা বলে কিছু নেই।
* দাঁত দিয়ে নখ খুটা উচিত নয়। এতে দাঁতের ক্ষয় হয়।
* দাঁত দিয়ে পেপসি বা এ জাতীয় বোতলের মুখ খোলা উচিত নয়।

# Khan Dental

Address

Besides Nurerchala Tofsil Office, Vatara, Gulshan
Dhaka
1212

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Friday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

+8801842103700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan Dental posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Khan Dental:

Share