Dental square

Dental square Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dental square, Dentist & Dental Office, C3, Shagufta, D' Laurel, Kamalapur Bazar Road, Dhaka.

আমাদের চিকিৎসা সেবা সমূহ।
19/11/2022

আমাদের চিকিৎসা সেবা সমূহ।

ফর্মটি পূরন করে কন্সাল্টেন্সি  ফি এর উপর ২০% ছাড়ের সুবিধা নিতে পারেন।
19/11/2022

ফর্মটি পূরন করে কন্সাল্টেন্সি ফি এর উপর ২০% ছাড়ের সুবিধা নিতে পারেন।

ডিস্কাউন্টে পেতে ফর্মটি পুরন করে এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 0153-1815-952 নাম্বারে। একই সমস্যার জন্য আগে ডাক্তার ....

17/01/2021

শীতকালীন বিশেষ ছাড়! পুরো জানুয়ারি মাস জুড়ে। সকল চিকিৎসার উপর ২০% ছাড়।

Dentist & Dental Office

শীতকালে দাঁতের যত্নঃগরমের সময় যেমন তেমন কিন্তু শীতকাল এলেই দাঁতের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ ঠান্ডা পানি পেলেই দা...
17/01/2021

শীতকালে দাঁতের যত্নঃ

গরমের সময় যেমন তেমন কিন্তু শীতকাল এলেই দাঁতের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ ঠান্ডা পানি পেলেই দাঁতে শিরশির করে। অনেকেই দাঁতব্যথায় ভুগে থাকেন।

নিম্ন তাপমাত্রা ও বাতাসে দাঁত সংবেদনশীল হতে পারে। তা ছাড়া দাঁতের বিভিন্ন সমস্যায় এতে সংবেদনশীলতা বাড়িয়ে তুলতে পারে। ফলে দাঁত শির শির করা ও ব্যথার কারণ হতে পারে। দাঁতের ব্যাথা দূর ও শিরশির কমাতে আপনাকে যা করতে হবে-

দাঁতে পুরনো ফিলিং থাকলে: দাঁতে কোনো পুরনো ফিলিং থাকলে সেটির কিছু অংশ ভেঙে গিয়ে কিংবা ফিলিংয়ের নিচ বা পাশ থেকে নতুন আরেকটি ক্যারিজ দেখা দিতে পারে, যা দাঁতব্যথা বা সংবেদনশীলতা ঘটাতে পারে। তাই এ শীতে ডেন্টিস্টকে দিয়ে দাঁতের পুরনো ফিলিংটি পরীক্ষা করিয়ে নিন।

দাঁতে কৃত্রিম মুকুট বা ক্যাপ পড়ানো থাকলে: যাদের দাঁতে কৃত্রিম মুকুট বা ক্রাউন (ক্যাপ) আছে, সময়ের সঙ্গে সঙ্গে সেটি আলগা হয়ে দাঁতের কিছু অংশ উন্মুক্ত হয়ে পড়তে পারে। দাঁতে ঘটাতে পারে শিরশিরে ব্যথা। দাঁতে ক্রাউন করার সময় দাঁতের কিছু অংশ চেঁছে ছোট করে নেওয়া হয়, যা সংবেদনশীল ডেন্টিন স্তর উন্মুক্ত করে দাঁত সংবেদনশীল করে তোলে। অবশ্য দাঁতে ক্রাউন করার আগে এটির সংবেদনশীলতা প্রতিরোধ করতে রুট ক্যানাল চিকিৎসা করা হয় । তবে রুট ক্যানাল চিকিৎসা না করে ক্রাউন করা হলে এবং ওই ক্রাউন আংশিক ভেঙে গেলে বা আলগা হয়ে গেলে দাঁতের সংবেদনশীল স্তর শির শির করার কারণ ঘটাতে পারে। এ শীতে আপনার দাঁতের ক্রাউন সংবেদনশীল মনে হলে ডেন্টাল ক্লিনিকে গিয়ে পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

যদি ভাঙা দাঁত থাকে : আপনার কোনো দাঁত আংশিক ভেঙে গেছে কিনা, তা দেখুন। যদি এমন হয়, তাহলে দাঁত শির শির অনুভূতি তৈরি করতে পারে। ডেন্টাল সার্জন দিয়ে তা পরীক্ষা করিয়ে নিন।

ডেন্টাল ক্যারিজ বা দন্তয় হলে : দাঁতে কোনো ক্যারিজ দেখা দিয়েছে কিনা, তা পরীক্ষা করিয়ে নিন। ক্যারিজের আকার ছোট হলে তা সংবেদনশীলতা ঘটাতে পারে। অবশ্য ক্যারিজের আকৃতি বড় হলে তা দাঁতের মজ্জা বা পাল্প আক্রান্ত করে তীব্র ব্যথা ঘটাতে পারে। ব্যথার এ তীব্রতা শীতে বেড়ে যেতে পারে। তাই শীতের সময় আগেভাগেই ক্যারিজের চিকিৎসা নিন।

এছাড়াও খাবারে অম্ল ও চিনির মাত্রা কমিয়ে দিন। টকজাতীয় খাবারে রয়েছে অম্ল। মিষ্টিজাতীয় খাবারে রয়েছে চিনি। অম্ল দাঁতের অ্যানামেল নামক আবরণ তিগ্রস্ত করে দাঁতের প্রতিরোধী মতা কমিয়ে দেয়। চিনি দাঁতে তৈরি করে ডেন্টাল প্ল্যাক। সেখানে ব্যাকটেরিয়া বংশবিস্তার করে, দেখা দেয় ডেন্টাল ক্যারিজ।

মাড়িতে সমস্যা হলে : অতিরিক্ত দাঁত ব্রাশ করার কারণে দাঁত থেকে মাড়ি নেমে গিয়ে ‘জিঞ্জিভাল রিসেশন’ ঘটাতে পারে। তখন দাঁত হয়ে পড়ে সংবেদনশীল। অতিরিক্ত দাঁত মাজার কারণে দাঁতের অ্যানামেল য় হয়ে সংবেদনশীল হয়ে পড়তে পারে। মাড়িরোগের কারণে মাড়ির ভেতরে ফাঁকা স্থান বা পকেট তৈরি হয়ে দাঁতের সংবেদনশীলতা দেখা দিতে পারে। মাড়ি অসুস্থ হলে দাঁতের শেকড়ের চারপাশের হাড়ও তিগ্রস্ত হয়। ফলে দাঁতের শেকড় আলগা হয়ে গিয়ে দাঁত সংবেদনশীল হয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে মাড়িরোগ বিশেষজ্ঞ বা পেরিওডেন্টিস্টের পরামর্শ নিন।

দিনে দুইবার দাঁত মাজাই যথেষ্ট। তবে প্রতিবার ২ থেকে ৩ মিনিটের বেশি নয়। শীতে যথেষ্ট মাত্রায় ফোরাইড আছে এমন টুথপেস্ট ব্যবহার করুন। ফোরাইডযুক্ত মাউথওয়াশ দিয়ে কুলি করলেও বেশ উপকার পাওয়া যায়। দাঁতের শির শির অনুভূতি দূর করতে বিশেষভাবে তৈরি টুথপেস্টও বাজারে পাওয়া যায়।

দাঁতে দাঁত ঘষার বদ অভ্যাস থাকলে : অনেকেরই রাতে ঘুমের ঘোরে দাঁতে দাঁত ঘষার অভ্যাস আছে, যা ব্রাক্সিজম নামে পরিচিত। এ অভ্যাসের কারণে পেছনের দাঁতের ওপরিভাগ য় হয়ে দাঁত সংবেদনশীল হয়ে পড়তে পারে। এ সমস্যা দূর করতে মাউথ গার্ড বা নাইট গার্ড মুখে পরার পরামর্শ দেওয়া হয়। যারা তীব্র শীতে দীর্ঘ সময় ধরে বাইরে কাজ করেন, তাদের শরীরে কনকনে শীতে কাঁপুনি ধরে। তখন উপর ও নিচের দাঁতের ঠোকাঠুকিতে দাঁতের তি হতে পারে। এ তি পরিহার করতে মাউথ গার্ড ব্যবহার করা যায়।

এছাড়াও শীতে অনেকেরই সাইনাসের সমস্যা দেখা দেয়। সাইনাসের প্রদাহ কারো কারো ওপর চোয়ালে দাঁতব্যথার ভুল অনুভূতি ঘটাতে পারে। এ ক্ষেত্রে নাক, কান ও গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

সূত্র-ইন্টারনেট।

13/12/2020

দাঁতের ব্যথায় যারা ভোগেন, তারাই জানেন কতটা কষ্টদায়ক এই ব্যথা। আর শুধু ব্যথাই নয়, দাঁত তোলা বা দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্টের কথা ভাবলেই যেন অনেকের গা শিউরে করে ওঠে। কিন্তু দাঁত বা মাড়ির যে কোনও সমস্যা থেকে দূরে রাখতে পারে আমাদের অতি পরিচিত কিছু খাবার।

১। আপেল-

আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এছাড়াও ম্যালিক অ্যাসিড থাকে, যা লালায় থাকা উপকারী ব্যাকটেরিয়াকে শক্তিশালী করতে পারে আর ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে।

২। লেবু-

লেবুর মধ্যে থাকা ভিটামিন সি মাড়িকে ইনফেকশন থেকে বাঁচায়।

৩। দুধ-

দুধে ক্যালশিয়াম থাকে। যা দাঁতকে মজবুত করে। এছাড়াও দাঁতের অ্যাসিড লেভেল কমায়।

৪। ক্র্যানবেরি-

এর মধ্যেও কিছু উপাদান রয়েছে, যা মাড়িকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে বাঁচায়।

22/09/2020

দাঁতের সেনসিটিভিটি বা দাঁতে শিরশির অনুভূতি হওয়া একটি প্রচলিত রোগ। এটি অনেক সময় সহনীয় হলেও বেশির ভাগ ক্ষেত্রে তীব্র হয়। যা আমাদের জীবনযাপনে ব্যাঘাত ঘটায়। আমরা খালি চোখে দাঁতের যে অংশ দেখতে পাই তার নাম এনামেল। এটিকে দাঁতের আবরণ বলা যেতে পারে। এটি দেহের সবচেয়ে শক্ত আবরণ। বিভিন্ন কারণে এই এনামেল ক্ষয়ে গিয়ে দাঁতে শিরশির অনুভূতি বা সেনসিটিভিটি তৈরি হয়। এ সময় গরম, ঠাণ্ডা, মিষ্টি, টক জাতীয় খাবার খেলে দাঁতে শিরশির অনুভব হয়।
কারণ

ভুলভাবে দাঁত ব্রাশ করলে বা শক্ত টুথ ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের এনামেল ক্ষয়ে যায়। তখন এনামেলের পরের স্তর ডেনটিন বেরিয়ে আসে। এর ফলে দাঁতে সেনসিটিভিটি হয়।

অনেক সময় একটি দাঁতের সঙ্গে আরেকটি দাঁত শক্তভাবে লেগে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয়।

মাড়ির ক্ষয়ের কারণে এটি হতে পারে। এ ছাড়া মাড়ির বিভিন্ন ধরনের অসুখের কারণেও সেনসিটিভিটি হয়।

যেসব খাবারের মধ্যে ক্যামিকেল থাকে এসব খাবার খেলে এই সমস্যা হয়। যেমন : কোল্ড ড্রিংস, ঠাণ্ডা খাবার, এলকোহল ইত্যাদি।

বয়সের কারণেও অনেক সময় দাঁতের শিরশির অনুভব হতে পারে। এ ক্ষেত্রে ২৫ থেকে ৩০ বছরকে সেনসিটিভ বয়স হিসেবে ধরা হয়।

যেকোনো দুর্ঘটনায় দাঁত যদি ভেঙে যায়।

অনেক সময় শক্ত খাবার খাওয়ার সময় এ রকম হতে পারে।

দীর্ঘ সময় ধরে মাউথ ওয়াশ ব্যবহার করলে এই সমস্যা হয়।

যেসব খাবারে এসিড থাকে সেসব খাবার খেলে এই সমস্যা হয়। যেমন : বিভিন্ন ধরনের ফল, টমেটো, চা ইত্যাদি।

দাঁতের বিভিন্ন কাজের সময় এ রকম হতে পারে। যেমন : রুট ক্যানেল, ক্রাউন প্লেসমেন্ট এবং দাঁতের রেসটোরেশন ইত্যাদি।

লক্ষণ

ঠাণ্ডা পানি বা গরম পানি খেলে শিরশির অনুভূত হবে।

দাঁতে ব্যথা হতে পারে।

দাঁতে এক ধরনের অস্বস্তিকর অনুভূতি হতে পারে।

প্রতিরোধ

দাঁত ব্রাশ করার ক্ষেত্রে সর্তক হতে হবে। ব্রাশ করার সময় হবে এক থেকে দুই মিনিট। উপরের দাঁত ব্রাশ করার সময় ব্রাশটি নিচের দিকে টানতে হবে। নিচের পাটির দাঁত ব্রাশ করার সময় ব্রাশটি উপরের দিকে টানতে হবে।

ক্যামিকেলযুক্ত খাবার এড়ানোর চেষ্টা করতে হবে।

ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করতে হবে।

সামান্য শিরশিরানি থাকলে ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট দাঁতের ফাঁকে আঙ্গুল দিয়ে লাগিয়ে ৩০ সেকেন্ড থেকে এক মিনিট রাখতে হবে। এরপর ধুয়ে ফেলতে হবে।

নরম ব্রাশ ব্যবহার করতে হবে।

সকালে এবং রাতে দুই বেলা দাঁত ব্রাশ করলে ভালো হয়।

অন্তত ছয় মাস পরপর ডেন্টিস্টের কাছে যেতে হবে দাঁত পরীক্ষা করাতে।

প্রতিকার
দাঁতের শিরশির বা সেনসিভিটির সমস্যা যদি বেশি হয় তখন চিকিৎসকরা ফিলিং করার পরমর্শ দিয়ে থাকেন। এ ক্ষেত্রে জি আই রেসটোরেশন ভালো কাজ করে।

03/03/2020
snack জাতীয় খাবার এড়িয়ে চলুন। কারন এগুলো আপনার দাঁতে প্লাক তৈরি করতে পারে, যা ধীরে ধীরে cavities বা ছোট ছোট ছিদ্র হওয...
18/08/2019

snack জাতীয় খাবার এড়িয়ে চলুন। কারন এগুলো আপনার দাঁতে প্লাক তৈরি করতে পারে, যা ধীরে ধীরে cavities বা ছোট ছোট ছিদ্র হওয়ার ঝুঁকি বাড়ায়। চিনিযুক্ত এবং স্টিকি খাবার এড়িয়ে চলুন। চিনি, আমাদের মুখের ভেতর ব্যাকটেরিয়া জমায়, যা দাঁতের ভাঙ্গন সৃষ্টি করে। তাই এ জাতীয় খাবার খাওয়ার পর সাথে সাথে প্রচুর পানি বা পানীয় পান করবেন। মনে রাখবেন যে, ফলের রসে প্রচুর এসিড ও প্রাকৃতিক চিনি থাকে। তাই ন্যূনতম ফলের রস পান করুন। শুধুমাত্র খাবার-সময়ে অথবা যখন প্রচুর খাবার খাওয়া হয় তখন ফলের রস পান করতে পারেন। বীজ জাতীয় খাবার এবং শক্ত হাড় কম চিবোনোর চেষ্টা করুন। কারণ এটি আপনার দাঁতের molars এর মধ্যে ফাঁটল তৈরি করতে পারে।

Dental Square দিচ্ছে ৩১ আগস্ট, ২০১৯ পর্যন্ত সকল কনসালটেন্সি এবং দাঁতের স্কেলিং এর উপর ৩০% ছাড়।এপয়েন্টমেন্টের জন্য যোগাযো...
17/08/2019

Dental Square দিচ্ছে ৩১ আগস্ট, ২০১৯ পর্যন্ত সকল কনসালটেন্সি এবং দাঁতের স্কেলিং এর উপর ৩০% ছাড়।
এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুনঃ 0153-18-15-952.

Address

C3, Shagufta, D' Laurel, Kamalapur Bazar Road
Dhaka
1217

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

+8801531815952

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dental square posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dental square:

Share