Popular Oral & Dental Care

Popular Oral & Dental Care Popular Oral and Dental Care is a boutique dental care that is dedicated to providing exceptional dental care to all our patients.

Welcome to Popular Oral and Dental Care

Popular Oral and Dental Care is a boutique dental clinic that is dedicated to providing exceptional dental care to all our patients. We always strive for the best results possible, and are always trying to deliver the type of service that makes our patients smile! We offer affordable, high quality Implant and Cosmetic Dentistry services in our state-of-the

-art facility. Our goal remains to fulfill our patients expectations and dreams of having a healthy, beautiful smile. And we deliver results by providing exceptional, personalized care.

রুট ক্যানাল চিকিৎসার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ:১. প্রাথমিক পরীক্ষা (Initial Examination) • দন্তচিকিৎসক প্রথমে দাঁতের ব্যথ...
03/12/2025

রুট ক্যানাল চিকিৎসার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ:

১. প্রাথমিক পরীক্ষা (Initial Examination)
• দন্তচিকিৎসক প্রথমে দাঁতের ব্যথা, ঠান্ডা–গরমে সংবেদনশীলতা, কামড় দিলে ব্যথা ইত্যাদি পরীক্ষা করেন।
• এক্স-রে করে দেখা হয় দাঁতের নার্ভ (পাল্প) মৃত হয়েছে কিনা বা সংক্রমণ আছে কিনা।



২. লোকাল অ্যানাস্থেসিয়া (Local Anaesthesia)
• দাঁত ও আশেপাশের অংশ অবশ করার জন্য ইনজেকশন দেওয়া হয়।
• এতে রোগী পুরো চিকিৎসায় ব্যথা অনুভব করেন না।



৩. রাবার ড্যাম লাগানো (Isolation with Rubber Dam)
• ছোট রাবারের একটি শীট দিয়ে দাঁতটিকে চারপাশ থেকে আলাদা করা হয়।
• এতে লালা বা জীবাণু দাঁতের ভেতরে ঢুকতে পারে না।



৪. অ্যাক্সেস ওপেনিং (Access Opening)
• দাঁতের উপরের অংশে ছোট গর্ত করা হয়।
• এই গর্ত দিয়ে দাঁতের ভেতরের পাল্প চেম্বারে প্রবেশ করা হয়।



৫. পাল্প অপসারণ (Removal of Infected Pulp)
• বিশেষ ছোট যন্ত্র (endodontic files) দিয়ে মৃত বা সংক্রমিত নার্ভ, রক্তনালী ও জীবাণু বের করা হয়।



৬. ওয়ার্কিং লেংথ নির্ধারণ (Determination of Working Length)
• এক্স-রে বা electronic apex locator দিয়ে প্রত্যেক রুট ক্যানালের আসল লম্বা মাপা হয়।
• যাতে ফাইল ও ওষুধ বেশি বা কম ভেতরে না যায়।



৭. ক্যানাল শেপিং (Shaping of Canals)
• প্রতিটি ক্যানালকে নির্দিষ্ট সাইজে তৈরি করা হয়।
• এতে ক্যানাল পরিষ্কার হয় এবং পরে ফিলিং ভালোভাবে বসে।



৮. ক্যানাল পরিষ্কার করা (Irrigation)
• Sodium hypochlorite, EDTA ইত্যাদি লিকুইড দিয়ে ক্যানাল বারবার ধোয়া হয় যাতে সব জীবাণু ধ্বংস হয়।
• এই ধাপটি রুট ক্যানালের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।



৯. শুকানো (Drying the Canals)
• পেপার পয়েন্ট দিয়ে ক্যানাল সম্পূর্ণ শুকানো হয়।



১০. ক্যানাল ফিলিং / অবটুরেশন (Obturation)
• Gutta-percha ও সিলার ব্যবহার করে ক্যানালটি সম্পূর্ণভাবে ভরা হয়।
• এতে জীবাণু ঢোকার পথ বন্ধ হয়ে যায়।




১১. কোর বিল্ড-আপ / টেম্পোরারি বা পার্মানেন্ট ফিলিং (Core Restoration)
• অ্যাক্সেস তৈরি করার জন্য যে গর্ত করা হয়েছিল, সেটি কম্পোজিট বা অন্য উপাদান দিয়ে বন্ধ করা হয়।
• কখনো টেম্পোরারি, কখনো সরাসরি পার্মানেন্ট।



১২. ক্রাউন / ক্যাপ লাগানো (Crown Placement) – প্রয়োজনে
• রুট ক্যানালের পর সাধারণত দাঁত দুর্বল হয়ে যায়।
• সেই কারণে দাঁতকে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করতে ক্রাউন লাগানো হয়।



ফলাফল (Outcome)
• ব্যথা সেরে যায়
• দাঁত সংক্রমণমুক্ত থাকে
• দাঁত দীর্ঘদিন ব্যবহারের উপযোগী হয়।

RCT on tooth number 37File-Rcs Rainbow from Dent Fiftytwo Activation-Betterway Activator from Umar Dental EmporiumGP-Sur...
27/11/2025

RCT on tooth number 37
File-Rcs Rainbow from Dent Fiftytwo
Activation-Betterway Activator from Umar Dental Emporium
GP-Sureendo GP from Mizan Dental Supply
Irrigation-Normal saline,5.25% Hypo,17% EDTA

Beautiful S shape canal, lateral Canal obturation & Apical Curvature.

এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবী লিখতে পারবেন না: হাইকোর্ট। আগামীকাল থেকে অন্যরা ডাক...
12/03/2025

এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা সনদধারীরা কেউ নামের আগে ডাক্তার পদবী লিখতে পারবেন না: হাইকোর্ট।
আগামীকাল থেকে অন্যরা ডাক্তার পদবী ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ।

ফাঁকা দাঁতের চিকিৎসায়,মুখের সৌন্দর্য স্বাভাবিক করতে পপুলার ওরাল এন্ড ডেন্টাল কেয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাই আপনার এ...
03/11/2024

ফাঁকা দাঁতের চিকিৎসায়,মুখের সৌন্দর্য স্বাভাবিক করতে পপুলার ওরাল এন্ড ডেন্টাল কেয়ার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাই আপনার এই ধরনের সমস্যার জন্য নিঃসংকোচে চলে আসুন আমাদের চেম্বারে।

ড:মো: শামীম হোসেন
বিডিএস(ডিইউ)
বিসিএস(স্বাস্হ্য)
এমএস(ফেইজ-এ)(কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স)

প্রয়োজনে:
০১৬৭৯১০৫৭৭৭

Regular RCT was done by Dr.Shamim Sir with Rotary instruments ☺️☺️One RCT completed  in Dhaka at renowned institute  & A...
30/05/2024

Regular RCT was done by Dr.Shamim Sir with Rotary instruments ☺️☺️One RCT completed in Dhaka at renowned institute & Another one was done by Shamim Sir🙂🙂Compare them.

দাঁতের রোগী যখন ২১ দিনের বাচ্চা হয় তখন তাকে কোলে নিয়ে স্মৃতিতে না রাখলে কি হয়!!২১ দিন বয়সের বাচ্চার ন্যাটাল টুথ সাকসেসফু...
22/05/2024

দাঁতের রোগী যখন ২১ দিনের বাচ্চা হয় তখন তাকে কোলে নিয়ে স্মৃতিতে না রাখলে কি হয়!!২১ দিন বয়সের বাচ্চার ন্যাটাল টুথ সাকসেসফুলি তোলার পর।ভরসা রাখুন পপুলার ওরাল এন্ড ডেন্টাল কেয়ারে।

ডা: মো: শামীম হোসেন
বিডিএস(ডিইউ)
বিসিএস(স্বাস্থ্য)
এমএস(রেসিডেন্ট)(বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)

একজন ১৩ বছরের ছেলে টিউবওয়েলের হেন্ডেলে আঘাত পেয়ে নিচের সামনের একটি দাঁত পরে যায়। পপুলার ওরাল এন্ড ডেন্টাল কেয়ারের সত্ত্ব...
03/05/2024

একজন ১৩ বছরের ছেলে টিউবওয়েলের হেন্ডেলে আঘাত পেয়ে নিচের সামনের একটি দাঁত পরে যায়। পপুলার ওরাল এন্ড ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী ডা: মো: শামীম স্যার তাঁর দক্ষ হাতের ছোঁয়ায় ঔ দাঁতকে প্রতিস্থাপন করেন।আলহামদুলিল্লাহ রোগী ও রোগীর আত্নীয়স্বজন খুব খুশি।দাঁত ও মুখের যে কোনো জটিল চিকিৎসায় চলে আসুন আমাদের চেম্বারে।আপনাদের সেবায় আমরা সদা প্রস্তুত।

ডা: মো: শামীম হোসেন
বিডিএস(ডিইউ)
বিসিএস(স্বাস্থ্য)
এমএস(রেসিডেন্ট)(কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স) (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়)

প্রয়োজনে:
তন্ময়-০১৯২৪৮২০৪৭৯

হাতুড়ে/কোয়াক/ভূয়া ডেন্টিস্ট বলতে সাধারণত এমন কারও কথা মনে হবে যিনি রাস্তার পাশে ফুটপাতে বসে দাঁতের সকল চিকিৎসা গ্যারান্ট...
26/04/2024

হাতুড়ে/কোয়াক/ভূয়া ডেন্টিস্ট বলতে সাধারণত এমন কারও কথা মনে হবে যিনি রাস্তার পাশে ফুটপাতে বসে দাঁতের সকল চিকিৎসা গ্যারান্টি সহকারে করে থাকেন! কিন্তু না, দিনবদলের হাওয়ায় তারা আজ নিজেদের প্রতারণার কৌশল বদলিয়েছে। এখন আর শুধু নিরীহ সহজ-সরল মানুষদের বোকা বানিয়ে দাঁতের পোকা বের করার কথা বলে টাকা হাতিয়ে নেয় না; বরঞ্চ এখন তাদের অভিনব প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন শিক্ষিত মানুষজনরাও!
এসব ভূয়া ডেন্টিস্টরা যেভাবে ডেন্টাল চেয়ার, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ সুসজ্জিত দোকান খুলে বসেছে, হঠাৎ করে সন্দেহ করার বিষয় মাথায়ই আসবে না। এদের সাইনবোর্ড,প্রেসক্রিপশন প্যাড আর ভিজিটিং কার্ডে থাকে বাহারি কাল্পনিক ডিগ্রীর সমাহার। আর যেভাবে গায়ে এপ্রোন আর গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে পুরোদস্তুর ডাক্তার সেজে বসে থাকে, সচেতন মানুষ জনও বুঝতে না পেরে প্রতারিত হচ্ছেন হরহামেশাই। চোর পালালে যেমন বুদ্ধি বাড়ে, ঠিক তেমনি অপচিকিৎসার স্বীকার হলে তখন খোঁজ নিয়ে জানা যায়- ইনি আসলে ডেন্টিস্টই নন!
বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল (BM&DC) এক্ট ২০১০ এর ধারা ২২(১,২) অনুযায়ী শুধুমাত্র MBBS এবং BDS ডিগ্রীধারীরা "ডাক্তার" হিসেবে মানুষের চিকিৎসা সেবা দিতে পারবে। তারমধ্যে দাঁত এবং মুখগহ্বরের যেকোনো রোগের চিকিৎসা করতে পারবেন শুধুমাত্র BDS ডিগ্রীধারী ডেন্টাল সার্জন গণ। এক কথায় বলতে গেলে BDS ডিগ্রীধারী ব্যাতীত কেউ দাঁতের চিকিৎসক নন।
MBBS এবং BDS ডিগ্রীধারী ব্যাতীত কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবেন না,নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবেন না, ডাক্তার সেজে কোনো চিকিৎসা প্রদান করতে পারবেন না; এসব আইনত দণ্ডনীয়। তাই এসব ভূয়া স্বঘোষিত ডেন্টিস্টরা নামের পূর্বে "ডেন্টিস্ট", " দন্ত প্রযুক্তিবিদ", "ডেন্টাল টেকনোলজিস্ট", " দন্ত বিশেষজ্ঞ" - ইত্যাদি উপাধি জুড়ে দেন। শুধু তাই নয়, BM&DC যেমন চিকিৎসকদের রেজিষ্ট্রেশন নম্বর দেয়; সেটার অনুকরণে অনেকে অস্তিত্বহীন লাইসেন্স নম্বরও ব্যাবহার করেন! যারা বিএসসি ইন ডেন্টাল টেকনলোজি কিংবা ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনলোজি নিয়ে পড়াশোনা করেন, তারা চতুরতার সাথে নিজেদের ডিগ্রী থেকে "ডেন্টাল টেকনলোজি" অংশ টুকু মুছে ফেলে "ডেন্টিস্ট্রি" লাগিয়ে দেন। তাদের কার্যপরিধি ডেন্টাল ল্যাবে ক্রাউন-ব্রীজ-ডেনচার তৈরী, ডেন্টাল চেয়ার এবং অন্যান্য ইন্সট্রুমেন্টস সেটআপ-রক্ষণাবেক্ষণ, ডেন্টাল সার্জনের সহযোগী হিসেবে সীমাবদ্ধ থাকলেও তারা তাদের কাজ বাদ দিয়ে ডেন্টিস্ট সেজে রোগী দেখা শুরু করে!!
যে কেউ উদ্যোক্তা হিসেবে ডেন্টাল চেম্বার দিতে পারে, তবে চিকিৎসা করার জন্যে অবশ্যই বিডিএস ডিগ্রীধারী ডেন্টাল সার্জন প্রয়োজন। এতদিন যার কাছে চিকিৎসা করেছেন কিংবা নতুন কোনো ডেন্টাল চেম্বারে গেলে ডেন্টিস্ট বিডিএস ডিগ্রীধারী কিনা, সেটা অবশ্যই যাচাই করে নিবেন। চেম্বারের সাইনবোর্ডে বিডিএস ডিগ্রীধারী ডেন্টিস্টের কথা উল্লেখ থাকলেও যাচাই করতে হবে যে আসলেই উনি চিকিৎসা দিচ্ছেন, নাকি উনার পরিচয় ব্যাবহার করে কোনো হাতুড়ে ডেন্টিস্ট প্রতারণা করছে!

https://verify.bmdc.org.bd/ওয়েবসাইটে গিয়ে বিএমডিসি রেজিষ্ট্রেশন নম্বর দিলে ডেন্টাল সার্জনের নাম, ছবি, পিতার নাম, মাতার নাম চলে আসবে।

ভূয়া ডেন্টিস্টদের নিকট "কম টাকায় চিকিৎসা" করাতে যাবেন না, তাহলে যে ক্ষতি হবে পরবর্তীতে অনেক বেশী টাকা খরচ করেও হয়তো তার সমাধান করাতে পারবেন না। ভূয়া হাতুড়ে ডেন্টিস্ট দ্বারা যেভাবে প্রতারিত হতে পারেন-
🦷 নিম্নমানের পুডিং/ফিলিং/ঢালাই করে দিবে; কিন্তু সঠিকভাবে রেস্টোরেশন করতে পারবে না। ফলশ্রুতিতে অতিদ্রুত দাঁতে পাল্পাইটিস হতে পারে।
🦷 রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে গেলে অধিকাংশ ক্ষেত্রে এরা ক্যানেলই খুঁজে পায় না। যে দাঁত সঠিকভাবে চিকিৎসা করে সংরক্ষণ করা সম্ভব ছিলো, সে দাঁতে ড্রিল করে কৃত্রিম ফুটা করে নষ্ট করে দিতে পারে। আবার ক্যানেল খুঁজে পেলেও সঠিকভাবে সীল করতে পারে না। পরবর্তীতে বিডিএস ডিগ্রীধারী ডেন্টিস্টের নিকট গিয়ে বেশী টাকা খরচ করে পুনরায় রূট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে, কিংবা সংরক্ষণের অযোগ্য হলে ফেলে দিতে হতে পারে।
🦷 যে দাঁতে ক্রাউন করার বিন্দুমাত্র প্রয়োজন নেই, আপনাকে উল্টোপাল্টা বুঝিয়ে ক্রাউন-ব্রীজ করতে পারে। বিশেষ করে যেখানে অর্থোডন্টিক চিকিৎসা প্রয়োজন, রেফার না করে ভালো দাঁত কেটেকুটে ক্রাউন পড়িয়ে দেয়! পরবর্তীতে পেশেন্ট যখন ভূল বুঝতে পারে, তখন ভোগান্তির সীমা থাকে না।
🦷 সঠিকভাবে দাঁত তুলতে পারে না; বিশেষ করে আক্কেল দাঁত তুলতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীর বারোটা বাজিয়ে দেয়। কখনও অর্ধেক তুলে বাকি অর্ধেক রেখে দেয়, আবার কখনও নার্ভ ক্ষতিগ্রস্থ করে ফেলে।
🦷 অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক ওষুধ দেয়া, সঠিক ডোজে না দেয়া- এসবের ফলে দেহে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরী হচ্ছে। ফলশ্রুতিতে পরবর্তীতে এন্টিবায়োটিক আর শরীরে ঠিকমতো কাজ করতে পারছে না।
🦷 কোয়াকরা স্টেরিলাইজেশনের ধার ধরেনা। ফলে এইডস, হেপাটাইটিস থেকে শুরু করে বিভিন্ন সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে যাচ্ছে।
তাই সামর্থবান হলে দাঁত ও মুখগহ্বর এর যেকোনো সমস্যায় নিকটস্থ বিডিএস ডিগ্রীধারী ডেন্টিস্টের শরনাপন্ন হউন; আর সামর্থ না থাকলে সরকারি ডেন্টাল কলেজ কিংবা সরকারি মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে যেতে পারেন। খরচ কমাতে গিয়ে আপনার মূল্যবান টাকা প্রতারকের হাতে তুলে দিয়ে অপচিকিৎসার স্বীকার হবেন না।

সব সম্ভবের দেশে রাজনৈতিক ছত্রছায়ায়, প্রশাসনকে "ম্যানেজ" করে এরা অপকর্ম চালিয়ে যাচ্ছে; কিন্তু সবাই সচেতন হলে তখন ঠিকই তারা এই পথ ছেড়ে উপার্জনের জন্য অন্য পথ খুঁজে নিবে। তাই, আসুন সবাই সচেতন হই।

মনে রাখবেন- "বিডিএস নয় তো - ডেন্টিস্ট নয়"

দাঁতের যে কোনো সৌন্দর্যের জন্য পপুলার ওরাল এন্ড ডেন্টাল কেয়ার বদ্ধ পরিকর। তাই সুন্দর এবং পরিপূর্ণ চিকিৎসার জন্য এখনই চলে...
24/04/2024

দাঁতের যে কোনো সৌন্দর্যের জন্য পপুলার ওরাল এন্ড ডেন্টাল কেয়ার বদ্ধ পরিকর। তাই সুন্দর এবং পরিপূর্ণ চিকিৎসার জন্য এখনই চলে আসুন আমাদের চেম্বারে।

একজন ৬০ বছর বয়স্ক মহিলা  অসহ্য দাঁতের যন্ত্রণা নিয়ে আমাদের চেম্বারে এসেছিলেন।রুট ক্যানেল চিকিৎসার সময় দুর্ঘটনাক্রমে একটা...
21/04/2024

একজন ৬০ বছর বয়স্ক মহিলা অসহ্য দাঁতের যন্ত্রণা নিয়ে আমাদের চেম্বারে এসেছিলেন।রুট ক্যানেল চিকিৎসার সময় দুর্ঘটনাক্রমে একটা ক্যানেলে একটা ইনস্ট্রুমেন্ট ভেঙ্গে যায়।আমাদের ডা. শামীম স্যার অত্যন্ত ধৈর্য এবং দক্ষতার সহিত সেটা বাইপাস করে রুটক্যানেল চিকিৎসা সম্পন্ন করেন।রোগীর মুখে হাসি ফুটে উঠে।দাঁতের যে কোনো জটিল সমস্যার জন্য আমাদের উপর আস্হা রাখতে পারেন।আমরা আছি প্রতি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

প্রয়োজনে:

তন্ময়-০১৯২৪৮২০৪৭৯


জনসচেতনতায় পপুলার ওরাল এন্ড ডেন্টাল কেয়ার।
17/04/2024

জনসচেতনতায় পপুলার ওরাল এন্ড ডেন্টাল কেয়ার।

Address

Joypara, Dohar
Dhaka
1330

Opening Hours

Monday 14:30 - 20:00
Tuesday 14:30 - 20:00
Wednesday 14:30 - 20:00
Thursday 14:30 - 20:00
Saturday 14:30 - 20:00
Sunday 14:30 - 20:00

Telephone

+8801911139771

Website

Alerts

Be the first to know and let us send you an email when Popular Oral & Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Popular Oral & Dental Care:

Share