Zabin Dental Care

Zabin Dental Care A Sparkling Smile can change the Whole World – we are here to provide you the perfect smile. Earl

Complete dentures offer several significant benefits for individuals who have lost all of their natural teeth. Here's a ...
27/03/2025

Complete dentures offer several significant benefits for individuals who have lost all of their natural teeth. Here's a breakdown of the key advantages:
* Improved Chewing and Eating:
* Dentures restore the ability to chew food effectively, allowing for a more varied and nutritious diet. This can significantly improve overall health and well-being.
* Enhanced Speech:
* Missing teeth can affect pronunciation and speech clarity. Dentures provide support for the lips and tongue, enabling clearer articulation and improved communication.
* Increased Self-Confidence:
* A complete set of teeth can dramatically improve a person's appearance and self-esteem. Dentures create a natural-looking smile, boosting confidence in social situations.
* Facial Support and Structure:
* Tooth loss can lead to facial sagging and a sunken appearance, making a person look older. Dentures provide support for facial muscles, maintaining or restoring a more youthful facial structure.
* Relatively Affordable:
* Compared to other tooth replacement options like dental implants, complete dentures are often a more cost-effective solution.
* Relatively quick treatment:
* The process of getting dentures is usually faster than getting dental implants.
In essence, complete dentures can significantly improve quality of life by restoring essential oral functions and enhancing appearance.

10/01/2023
07/04/2020

আমরা Covid-19 এর এ প্রবেশ করে ফেলেছি। মানে community spread হতে যাচ্ছে এবার। এই ক্ষেত্রে কি হবে আর কি করতে হবে??

3rd Stage মানে কার কিভাবে কোত্থেকে কার থেকে Corona virus সংক্রমণ হচ্ছে তা আর খোজ পাত্তা পাওয়া সম্ভব না।

এখন কি কি করতে হবে??? Check list

1) #বয়স্কদের ভুলেও ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা।

2) যেকোনো বয়সের শারীরিক ভাবে দুর্বল, #ডায়াবেটিস এর রোগী, প্রেসার এর রোগী, কিডনি সমস্যা, লিভার সমস্যা, ফুসফুসের সমস্যা ইত্যাদি রোগী ভুলেও ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা, কারন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।

3) এক্কেবারে বিশেষ দরকারে সুস্থ সবল যুবক/যুবতী যদি বের হতেই হয় তবে কম করে average 3 মিটার #দুরত্ব ( range 1.5 থেকে 5 মিটার) বজায় রাখতেই হবে যেকোনো বাইরের জানা/অজানা লোকের সাথে। ভীর / লোক জমায়েতে যাওয়ার তো প্রশ্নই উঠেনা।

4) ব্যাবহার করতে হবে যদি বাজার করার সময় 3 মিটার (কম করে 1.5 মিটার) এর কম দুরত্বে কারো সাথে কথা বলার প্রয়োজন পরে আর N-95 / N-99 / P-95 mask ব্যাবহার করতে হবে যদি হাস্পাতালে কোনো কাজ থাকে অথবা বাড়িতে সন্দেহজনক কেউ থাকে। বাইরে রাস্তা ঘাটে কোনো লোকজন না থাকলে / 3 মিটার দুরত্বের মধ্যে কোনো লোকজন না থাকলে mask না ব্যবহার করলেও চলবে।

5) #বাজারে থাকা কালীন / বাজার থেকে এসে নিজের নাক, মুখ, চোখ এমন কি কানেও হাত দেয়া যাবেনা যতক্ষণ না Dettol, Savlon ইত্যাদি hand-wash / সাবান দিয়ে 1 মিনিট ভালোভাবে ঘষে #হাত_ধোয়া না হচ্ছে।

6) হাতধোয়া শেষ হলে বাজারে ব্যবহৃত #জামা-কাপড় detergent গোলা পানিতে কম করে 1/2 ঘন্টা ভিজিয়ে তারপর ধুতে হবে + #গোসল করতে হবে।

7) ঘরের মধ্যে কোনো Covid-19 রোগী / #সন্দেহজনক কেউ না থাকলে mask ব্যবহার এর প্রয়োজন নেই।

😎 া, গরম কফি, ানি 1/2 ঘন্টা অন্তর খেতে পারলে ভাল। গলার মধ্যে কিছু জমে আছে এমন মনেহলে গরম পানি+ লবন অথবা Betadine জাতীয় ব্যবহার করা দরকার।

9) ভাল ভাবে ধুয়ে #ভিটামিন - C যুক্ত ফল বেশী খেলে ভাল।ফলগুলো আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর খাবেন। #বাইরে থেকে আনা বিস্কুট, কেক ইত্যাদির যেকোনো প্যাকেট ব্যবহার এর আগে ধুয়ে নিতে হবে।

10) ঘরের ভিতরে #ঝাড়ু_দেয়া_যাবেনা। বরং সরাসরি lizol জাতীয় floor cleaner দিয়ে মুছে ফেলতে হবে। কোনোভাবেই #ধুলো উড়তে দেয়া যাবে না।

11) বাজারে / বাইরে ব্যবহৃত #জুতা ঘরের বাইরেই রাখতে হবে।

12) বাইরের যেকোনো ব্যাক্তি কেই covid-19 +ve রোগী ভাবুন এবং সেই মতো নিজেকে #সচেতন রাখুন।(যেহেতু Stage-3 তে প্রবেশ করেছি।)

13) খবরের কাগজ, parcel, কাজের লোক, বাইরের যেকোনো লোক ঘরে আসতে চাইলে #সরাসরি_না_বলুন। কোনো খরব জানতে online এ জানুন।

14) #শুধুমাত্র ঘরে রান্না করা খাবার খান।

15)দয়া করে কোনো #খাবার_অপচয় বা নষ্ট করবেন নাহ।বাসায় বাজার/তরিতরকারি যা আছে সেগুলো প্রোপার ইউটিলাইজ করার চেষ্টা করুন।

15) #ঠান্ডা খাবার / পানীয় সম্পূর্ণ ভাবে বর্জন করুন।

16) #ঘর থেকে #একদম না বের হওয়া হল best way.

বিঃদ্রঃ এই সময়ে ঠান্ডা,কাশি,জ্বর,গলা ব্যথা,নাক দিয়ে পানি পড়া ইত্যাদি জাতীয় সমস্যা হলে রাস্তার পাশের ফার্মেসিওয়ালা/কোয়াকদের কাছ থেকে দেয়া কোনো ঔষধ সেবন করবেন না(কারন তাদের ম্যাক্সিমাম প্রেসক্রিপশনেই এন্টিবায়োটিক /ব্যথার ঔষধ থাকে যা কিনা খেলে এখন হিতে বিপরীত হতে পারে)।
উপরে উল্লেখিত সমস্যাগুলো হলে নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
সৃষ্টিকর্তা আমাদের সকলকে রক্ষা করুন।


(Copied)

27/05/2017
দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট কখন?? কেন???অনেক সময় আমাদের দাঁতে ক্যারিজ বা আঘাত জনিত কারনে দাঁতের স্তর ক্ষয় হয় কিংবা ...
27/03/2017

দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্ট কখন?? কেন???

অনেক সময় আমাদের দাঁতে ক্যারিজ বা আঘাত জনিত কারনে দাঁতের স্তর ক্ষয় হয় কিংবা দন্ত মজ্জায় ইনফেকশন হয়ে থাকে তাতে অনেকসময় দাঁতের রুট ক্যানেল চিকিৎসার দরকার হয়ে পড়ে।
রুট ক্যানেল চিকিৎসা কখন প্রয়োজন??
যখন আমাদের দন্ত মজ্জায় ইনফেকশন হয় তখন দাঁতে ব্যথা অনুভব, দাঁতের রঙ পরিবর্তন, দাঁতে বড় গর্ত, এমনকি দাঁত ভেঙ্গে যাবার সম্ভাবনা থাকে। যদি অল্প অবস্থায় চিকিৎসা না করানো হয় তাহলে দাঁতের গোঁড়ায় ও মাড়িতে পুঁজ জমে যা পরবর্তীতে দাঁতটিকে স্থায়ী ভাবে নষ্ট করে ভেঙ্গে ফেলতে পারে এমনকি ওখান থেকে আপনার মুখে ক্যান্সার হয়ে তা ছড়িয়ে পড়ে মৃত্যুও হতে পারে।
সব ক্ষেত্রেই কি রুট ক্যানেল চিকিৎসা প্রয়োজন??
সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার দাঁতের condition কেমন তার উপর। অনেক সময় দেখা যায় ক্যারিজ শুধু মাত্র আপনার দাঁতের এনামেল বা ডেন্টিনের সামান্য অংশে ছড়িয়েছে সেক্ষেত্রে ওই অংশটুকু পরিষ্কার করে শুধু ফিলিং করে দিলেই চলে। কিন্তু যদি দেখা যায় ইনফেকশন আপনার দাঁতের পাল্প বা দন্তমজ্জা পযন্ত ছড়িয়েছে এবং আপনি তীব্র ব্যাথা অনুভব করছেন অথবা এমনও হয় কোন আঘাতে আপনার দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হয়।
রুট ক্যানেল চিকিৎসা কি??
মুলত এই চিকিৎসায় দন্তমজ্জা ফেলে দিয়ে দাঁতের মধ্যকার সমস্ত ইনফেকশন উপযুক্ত পদ্ধতিতে পরিষ্কার করে বিশেষ ধরনের ওষুধ দিয়ে ড্রেসিং দিয়ে দাঁতটিকে পুরাপুরি সিল করে বিশেষ ধরনের ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ফিলিং করে দেওয়া হয়।
কি ধরনের পার্মানেন্ট ফিলিং সবচেয়ে ভালো?
যেহেতু আমাদের সামনের দাঁতগুলো আমাদের সৌন্দর্য সহায়ক।এক্ষেত্রে বেশিরভাগই লাইট কিউর কম্পজিট ফিলিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। বর্তমানে অনেক আধুনিক কম্পজিট ফিলিং ম্যাটেরিয়াল রয়েছে যা আপনার দাঁতের রঙের সাথে মিলিয়ে ফিলিং করে দেওয়া হয়। পিছনের দাঁতে সাধারনত অ্যামালগাম ফিলিং করা হয়। তবে আজকাল পিছনের দাঁতেও কম্পজিট ফিলিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে যা অনেক ক্ষেত্রে গতানুগতিক অ্যামালগাম ফিলিং হতে অনেক উন্নত।
রুট ক্যানেল ট্রিটমেন্টে কি ব্যাথা পাওয়া যায়???
আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে বেশীরভাগ মানুষ রুট ক্যানেল ট্রিটমেন্ট অপেক্ষা দাঁত ফেলে দেওয়াকে বেশী পছন্দ করেন। তার বেশীরভাগ কারনই হল ব্যাথার আতংক। অথচ মজার ব্যাপার হল রুট ক্যানেল ট্রিটমেন্টে ব্যাথা পাবার প্রশ্নই আসে না। আপনার ডেন্টিস্ট যদি কাজ শুরুর আগে আপনাকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সঠিক ভাবে অবশ করে নেয় তাহলে আপনার কোন প্রকার ব্যাথা অনুভবই করার কথা না। বরং কারন ব্যাতিত দাঁত ফেলে দিলে পরবর্তীতে ওই জায়গার আশে পাশের দাঁত ফাঁকা হয়ে যাওয়া, কথা বলতে ও খাওয়া দাওয়া করতে সমস্যা সহ নানা রকম জটিলতার সৃষ্টি করতে পারে।
রুট ক্যানেল পরবর্তী চিকিৎসা??
অনেকেই মনে করেন রুট ক্যানেল চিকিৎসায় পার্মানেন্ট ফিলিং দেওয়া হয়ে গেলেই সম্পূর্ণ ট্রিটমেন্ট শেষ। আসলে অনেকক্ষেত্রেই তা না। কেননা রুট ক্যানেল ট্রিটমেন্টে আমরা দাঁতের ভিতরের সম্পূর্ণ দন্ত মজ্জাটুকু বের করে ফেলে দাঁতটিকে মৃত করে দেই।ফলে দাঁতটি তার স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় এবং দাঁতটি খুব সহজেই ভেঙে যেতে পারে। তাই আমরা দাঁতের উপর এক ধরনের কৃত্তিম মুকুট পরাই যেটাকে ক্রাউন বা ক্যাপ বলে। যা আপনার মৃত দাঁতের স্থায়িত্ব বহু বছর বাড়িয়ে দেয়।
দাঁতে ক্রাউন কিভাবে করা হয়??
বর্তমানে ক্রাউন ম্যাটেরিয়াল হিসেবে সবচেয়ে বহুল ব্যবহৃত হয় পোরসেলিন ফিউসড মেটাল বা সিরামিক। রুট ক্যানেলের পর আপনার দাঁতটিকে সঠিক আকৃতিতে কেটে নির্দিষ্ট আকার দেওয়া হয়। তারপর আপনার দাঁতের রঙের সাথে রঙ নির্ধারণ করে দাঁতটির সঠিক ছাপ নিয়ে সেটা ডেন্টাল ল্যাব থেকে ওই আকৃতির ও নির্ধারিত রঙের ক্যাপ তৈরি করা হয়।যা ওই দাঁতের উপর বসিয়ে বিশেষ ধরনের ডেন্টাল সিমেন্ট দিয়ে আটকিয়ে দেওয়া হয়।যদি আপনার ডেন্টিস্ট মনে করে আপনার দাঁতের উপরের অংশ অনেক বেশী ভাঙ্গা বা দাঁত অনেক দুর্বল সেক্ষেত্রে অনেক সময় দাঁতের গোঁড়ায় একটি মেটালের খুঁটি বসিয়েও ক্রাউন করা হয়। একে পোস্ট ক্রাউন বলে। এতে দাঁতটি আরও মজবুত ও দীর্ঘস্থায়ী হয়।
চিকিৎসা পরবর্তী দাঁতের যত্নঃ
কোন বাড়তি যত্নের দরকার হয় না। নিয়মিত দুইবার সঠিক নিয়মে দাঁত ব্রাশ,মাড়ির যত্ন,আর নিয়মিত ডেন্টাল চেকআপ।

Collected

12/09/2016

Address

Grace Naimul Complex(1 Street Floor), 222/1-B South Pirerbag, Amtola Bazar(60 Feet Road), Mirpur 1
Dhaka
1216

Opening Hours

Monday 16:00 - 21:00
Tuesday 16:00 - 21:00
Wednesday 16:00 - 21:00
Thursday 16:00 - 21:00
Saturday 16:00 - 21:00
Sunday 16:00 - 21:00

Telephone

+8801674878999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zabin Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Zabin Dental Care:

Share