Shahana's Dental

Shahana's Dental Dr. Shahana Afroge
BDS (DU), MPH(BSMMU)

No.1 Shukrabad, Mirpur road(Opposite to Metro Shopping Mall)

19/11/2024
26/07/2024

For those who wants to bargain. .....

Back to Work......
22/06/2024

Back to Work......

I wish every one of you the most blessed and spiritually uplifting month. May the Almighty keep us steadfast, compassion...
11/03/2024

I wish every one of you the most blessed and spiritually uplifting month. May the Almighty keep us steadfast, compassionate and kind to one and all. Pray for those undergoing pain, hardship and oppression.

Dental Experts
Shahana's Dental
Shahana Shanu

পবিত্র রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়। দাঁত ব্রাশের সময়টাও পরিবর্তন হয়। সাহ্‌রির পর অবশ্যই দাঁত ব্রাশ করতে ...
10/03/2024

পবিত্র রমজান মাসে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়। দাঁত ব্রাশের সময়টাও পরিবর্তন হয়। সাহ্‌রির পর অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। তেমনি ইফতারের পরও একবার দাঁত ব্রাশ করে নেওয়া ভালো। ইফতার বা সাহ্‌রির সময় যখনই মিষ্টি খাবার যেমন জিলাপি, রসগোল্লা বা রসমালাই খাবেন, তখন অবশ্যই দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। শর্করাজাতীয় উপাদান দাঁতের এনামেলকে ক্ষয় করতে পারে।



অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের জন্য মুখে দুর্গন্ধ হতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে পারেন। ইফতারের ভাজাপোড়া খাবারের সঙ্গে অনেকেই পেঁয়াজ, রসুন ইত্যাদি খান। তাঁদের খাবারের অভ্যাস পরিবর্তন করতে হবে এবং টাটকা ফলমূল, সালাদ জাতীয় খাবারের অভ্যাস করতে হবে। পেঁয়াজ, রসুন খেলেও সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করলে ভালো হয়।



সাহ্‌রির পর কুলিকুচি করে নিয়ে ডেন্টাল ফ্লসের সাহায্যে প্রতিটি দাঁতের মধ্যবর্তী অংশ থেকে সূক্ষ্ম খাদ্যকণা বের করে আনুন।

ক্লোরহেক্সিডিন জাতীয় মাউথওয়াশ ব্যবহার করে (২ চামচ ৩০ সেকেন্ড সময় মুখের ভেতর রেখে ফেলে দেওয়া) কুলিকুচি করতে পারেন। টাং স্ক্রাবার ব্যবহার করুন।

ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ৩-৪ মিনিট ধরে সব পাটির দাঁতকে পরিষ্কার করে ধুয়ে ফেলুন।



এই সময় দাঁত ব্রাশের নিয়ম ঠিকমতো না মানার ফলে খাবার জমে মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়।

ভিটামিন-স্বল্পতার কারণেও (বিশেষত ভিটামিন সি) মাড়ি থেকে রক্তপাত হয়। ইফতারিতে প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবুর শরবত, জাম্বুরা, কমলালেবু, কামরাঙা, আমড়া, মাল্টা, আমলকী, আনারস, সেই সঙ্গে সালাদ যেমন গাজর, শসা, টমেটো, লেটুস পাতা ইত্যাদির সঙ্গে লেবুর রস মিশিয়ে খাওয়া ভালো।

Alternative কি বলা যায়??
04/03/2024

Alternative কি বলা যায়??

Insertion of Zero Aligner........
23/02/2024

Insertion of Zero Aligner........

কেনো যেনো আজকাল আর কিছু লিখতে পড়তে ইচ্ছে করেনা ।  তবু কিছু কারণে জরুরী মনে হলো আজ লেখাটা..। ব্যাক্তিগত তিক্ত অভিজ্ঞতার ...
09/01/2024

কেনো যেনো আজকাল আর কিছু লিখতে পড়তে ইচ্ছে করেনা । তবু কিছু কারণে জরুরী মনে হলো আজ লেখাটা..। ব্যাক্তিগত তিক্ত অভিজ্ঞতার কারণে মনে হলো সবার প্রচলিত কিছু ভুল ভাঙার জন্য এ বিষয়ে কিছু লেখা উচিৎ। লেখাটা বিশেষ করে তাদের উদ্দেশ্যে যারা নিজেদের সবজান্তা ভাবেন এবং নিজের এখতিয়ারের বাইরে গিয়ে ভুল পরামর্শ দিয়ে অন্যের ক্ষতি করেন।

মুখের অনেক রকম সমস্যায় আমরা অনেকই কিছু প্রচলিত ভুল বিশ্বাস করি এখনও.. বিষয়টা কষ্টকর যখন শিক্ষিত লোকজন ও ( এমনকি অনেকে পেশায় ডাক্তার হয়েও 😥) এই ভুলগুলো থেকে বের হতে চাইনা..

# ভুল ধারণা _১

- দাঁতের পাথর হলে তা পরিস্কার করলে দাঁতের ক্ষতি হয় তাই কখনও তা পরিষ্কার করতে হয়না "

# সঠিক -

মুখে পাথর কেনো জমে ? ঠিকমতো মুখ পরিষ্কার না করলে প্রথমে প্লাক জমবে তারপর তা ধীরে ধীরে শক্ত হয়ে ক্যালকুলাস বা পাথরে রূপ নেবে।

# কি হয় পাথর জমলে দাঁতে?

- প্রথমতঃ মুখে দুর্গন্ধ হবে
- মাড়ী ফুলবে (Gingivitis)
- মাড়ীথেকে রক্ত পড়বে
- দাঁতের গোড়া থেকে মাড়ী সরে যাবে তাই দাঁত শিরশির করবে
- periodontist হবে মানে দাঁতের গোড়া নরম হয়ে দাঁত নড়ে যাবে
- তারপর নড়া দাঁত পড়ে যাবে

এবার বলেন আপনি কি করবেন? সমস্যার মুল থেকে সমাধান করবেন ? মুখে পাথর রেখে দিবেন? নাকি টোটকা চিকিৎসা বুদ্ধি নিবেন?

# ভুল ধারণা -২

"স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায়/ দাঁত পড়ে যায়"

# সঠিক -

- সাধারণত স্কেলিং করলে পরবর্তী কয়দিন কারো কারো হালকা শিরশির অনুভূতি হতে পারে
# কেন?
কারণ পাথরের কারণে দাঁতের যে অংশ ঢেকে ছিল পরিষ্কার করার পর তা সাময়িক ভাবে উন্মুক্ত হয়ে যাওয়ায় পানি বা বাতাসের সংস্পর্শে এলে সে জায়গায় সেনসিটিভিটি দেখা যায় অর্থাৎ শিরশির করে। তবে আপনার ডাক্তার তার সমাধান ও বলে দিবেন।
- দাঁতের বিশাল পাথরের স্তূপ পরিষ্কার করার পর স্বাভাবিক ভাবেই কয়দিন হালকা অনুভব হবে আর ময়লা সরে গেলে ফাঁকা তো লাগবেই। তবে কোনোভাবেই এটা মনে করার কোনো যুক্তি নেই যে স্কেলিং করার কারণে দাঁত দূর্বল হয়ে গেছে.. নড়ে গেছে অথবা ফাঁকা হয়ে গেছে। ময়লা দিয়ে স্তূপ করে রেখে যদি দাঁত মাড়ী ভরাট করে রাখতে চান সেটা নিতান্তই আপনার ইচ্ছা।

# ভুল ধারণা - ৩

" লবন আর সরিষার তেলের মিশ্রণ মুখে রেখে দিলে ব্যাথা ভালো হয়ে যায় "

# সঠিক -

- মুখের যেকোন সমস্যায় লবণ আর কুসুম গরম পানির মিশ্রণ ভালো ঘরোয়া মাউথ ওয়াশ। তাই এটা নিত্য অভ্যাসে পরিণত করলেই ভালো। কিন্তু কখনও কখনও মাউথ ওয়াশের উষ্ণতা আপনার সমস্যা বাড়াবে। যেমন কোন কারনে যদি আপনার দাঁতের প্রদাহের কারনে মাড়ী বা গাল ফুলে যায়। তাই এসব ক্ষেত্রে আশেপাশের পরামর্শ না নিয়ে দয়া করে হাসপাতালে যান নয়তো রেজিস্টার্ড দাঁতের ডাক্তারের কাছে যান এবং তার কথা বিশ্বাস করেন ।

- কোনোমতেই লবণ সরিষার তেলের মিশ্রণ গালে বা মাড়িতে রেখে দিবেন না দীর্ঘ ক্ষণের জন্য। এতে আপনার মাড়িতে ক্ষত তৈরি হবে.. সমস্যা বাড়বে।

সবশেষে সবার প্রতি অনুরোধ - যোগ্য লোক কে বিশ্বাস করুন। উপযুক্ত এবং যৌক্তিক মানুষের পরামর্শে ভরসা রাখুন । একজন কে ভালো না লাগলে অন্য কাউকে দেখান কিন্তু দাঁতের সমস্যায় দাঁতের ডাক্তারের পরামর্শ ই নেয়া উচিত এই চর্চা অব্যাহত রাখুন।
সবার জন্য শুভকামনা । Dental Experts

Address

No 1 Shukrabad, Mirpur Road
Dhaka
1207

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

+8801745222000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahana's Dental posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shahana's Dental:

Share