06/05/2024
ব্রাশ করার সময় আপনার #মাড়ি_দিয়ে_কি_রক্ত_পড়ছে?
আপনি কি #মুখের_দুর্গন্ধ নিয়ে অস্বস্তি তে ভুগছেন?
ডেন্টাল চ্যাম্বারে রোগীরা অনেকেই #মুখ_দিয়ে_দুর্গন্ধ এবং #ব্রাশ_করার_সময়_মাড়ি_দিয়ে_রক্ত_আসে এরকম অভিযোগ নিয়ে প্রায়ই আসে।এই দূর্গন্ধের অনেক প্রতিকারের মধ্যে অন্যতম হচ্ছে Scalling treatment/স্কেলিং চিকিৎসা।
আজকের লেখা টা তাদের জন্য...
🛑স্কেলিং, পলিশিং কি এবং কেন করাবেন?
স্কেলিংঃ
#স্কেলিং কি?
কখন স্কেলিং করানো প্রয়োজন?
এবং স্কেলিং সম্পর্কিত কিছু ভুল ধারণা...
#স্কেলিং কি?
---স্বাভাবিক নিয়মেই কোন কিছু খাওয়ার পর কিছু খাবার দাঁত ও মাড়ির সংযোগস্থলের ফাঁকা স্থান অর্থাৎ মাঝের খাঁজ, যেটাকে gingival crevice বলে,সেখানে আটকে যায়। নিয়মিত ঠিকভাবে ব্রাশ করলে সেটা চলেও যায়। কিন্তু যদি এই সামান্য খাবার এর অংশ লেগে থাকা অবস্থায় ব্রাশ না করা হয় তাহলে সেটা কিছুটা শক্ত হয়ে যায়। একে বলে প্লাক (plaque)। এই কিছুটা শক্ত হয়ে যাওয়া প্লাক এর কিছু অংশ পরবর্তীতে ব্রাশের সাথে উঠতে চায়না। আর প্রত্যেকবার এরকম একটু একটু প্লাক জমে শক্ত হয়ে তৈরি হয় ক্যালকুলাস(calculus)। সহজ বাংলায় পাথর।
#এই Calculus/ ক্যালকুলাস যেভাবে আপনার ক্ষতি করে
---এটি দাঁত থেকে মাড়িকে আলাদা করে দেয়,দাঁতের বাইরের আবরণ- খালি চোখে যা আমরা দেখতে পাই যেটা কে আমরা enamel বলি সেটাকে ক্ষয় করে এবং দাঁতের সংবেদনশীল অংশ ডেন্টিন(dentine) উন্মুক্ত করে দেয়। ফলে ঠান্ডা, মিষ্টি ইত্যাদি খাবারে দাঁত শিরশির করে।
---ক্যালকুলাসে থাকা ব্যাকটেরিয়া মাড়িতে প্রদাহ (inflammation) তৈরি করে। ফলে মাড়ি লালচে হয়ে যায় এবং ব্রাশ করার সময় বা শক্ত কিছুতে কামড় দিলে মাড়ি থেকে রক্ত পড়ে। মাড়ির প্রদাহ বেশি হলে কখনো কখনো এমনিতেও রক্ত আসতে পারে মুখে।
#মুখে_দুর্গন্ধ হয় যেটাকে Halitosis বলা হয়।
---ক্যালকুলাস মাড়ির নীচের হাড়কেও ক্ষয় করে ফেলে ধীরে ধীরে। একসময় দাঁত নড়তে থাকে এবং একটা পর্যায়ে স্কেলিং এ আর তা ভালো হয় না। দাঁত ফেলে দিতে হয়।
---এই ক্যালকুলাসকে পরিষ্কার করার প্রসেসের নামই হল স্কেলিং। এটি সাধারনত আল্ট্রাসনিক মেশিনে করা হয়।
#স্কেলিং সম্পর্কে কিছু ভুল ধারনা
---বছরে কি একবার/দুইবার স্কেলিং করতে হয়???
এটি ভুল ধারনা। স্কেলিং একমাত্র চিকিৎসক এর পরামর্শ মোতাবেক করতে হবে। অনেক ভালো ওরাল হাইজিন মেইনটেইন করেন এমন ব্যক্তির সাধারনত অনেক বছর পর (যদি কোন সমস্যা থাকে তবে) স্কেলিং করা লাগে। আর যিনি ওরাল হাইজিন এর প্রতি কেয়ারলেস তার স্কেলিং এর প্রয়োজন হবে বেশী। সহজ কথায়, চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন তবেই স্কেলিং এর জন্য বলেন। নিয়মিত ইন্টারভেলে স্কেলিং করানোর প্রয়োজন নেই।
--- #স্কেলিং করলে কি দাঁত ফাকা হয়ে যায়????
এটিও ভুল ধারনা। আসলে যখন ক্যালকুলাস সরে যায়, তখন ক্যালকুলাস এর দরুন দাঁত এর থেকে আলাদা হয়ে যাওয়া মাড়ি পুনরায় স্বাভাবিক জাগায় আসতে কয়েকদিন সময় লাগে। এই সময় ঐ জায়গাগুলো জিহ্বায় ফাকা ফাকা মনে হয় এবং ঠান্ডা পানিতে দাঁত শিরশির করে। কয়েকদিন পরই যখন মাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসে তখন এই দাঁত ফাকা হয়ে যাবার অনুভূতি ঠিক হয়ে যায়।
--- #স্কেলিং করলে কি দাঁতের ক্ষতি হয়???
স্কেলার মেশিন এর মূল মেকানিজম হল আল্ট্রাসনিক ভাইব্রেশন। এবং স্কেলিং করার কিছু স্পেসিফিক নিয়ম আছে। হ্যাঁ, এসব নিয়ম না মেনে স্কেলিং করলে দাঁতের ক্ষতি হতে পারে। তাই সবসময় দাঁত ও মুখের চিকিৎসায় বিডিএস ডিগ্রী সম্পন্ন ডাক্তার এর শরণাপন্ন হওয়া উচিত।
--- #স্কেলিং এ অনেক ব্যাথা পাওয়া যায়???
এটা আরেকটি ভুল ধারনা। স্কেলার এর ভাইব্রেশনের জন্য স্কেলিং এর সময় শিরশির অনুভূতি হয়। তবে হ্যাঁ, ক্যালকুলাসের পরিমান যদি খুব বেশি হয় তবে স্কেলিং এর সময় বেশি শিরশির করতে পারে। তাই সময় মত স্কেলিং করানো উচিত। সমস্যা দেখা দিলেই, বা অন্তত বছরে একবার ডেন্টিস্ট এর কাছে চেক আপ করানো উচিত।
দাঁতের কোন ক্ষতি না করে প্লাক এবং ক্যালকুলাস আলতো করে ভেঙ্গে ফেলার জন্য বিশেষ ধরণের আল্ট্রাসোনিক স্কেলার ব্যবহার করা হয়। এই শক্ত ক্যালকুলাস বা পাথরগুলো আল্ট্রাসোনিক স্কেলারের উচ্চমাত্রার কম্পন ও পানির স্প্রের মাধ্যমে আলাদা হয়ে যায়। দাঁত পরিষ্কার হয়ে উঠে। স্কেলিং প্রক্রিয়ার সময় স্কেলার থেকে কিছুটা শব্দ হতে পারে। এতে ভয়ের কোন কারণ নেই।
🛑এখন আসা যাক পলিশিং কি সেটা নিয়ে....
#পলিশিংঃ
সাধারণত ক্যালকুলাস বা পাথর অপসারণের পর দাঁত অমসৃণ হয়ে পড়ে, সেই সাথে স্টেইন বা দাগ প্রকট ভাবে দেখা যায়। এসময় পলিশিং এর মাধ্যমে দাঁতের মসৃণ এবং চকচকে ভাব ফিরিয়ে আনা হয়। একধরনের বিশেষ রাবার কাপ ও প্রফিল্যাক্সিস/Prophylaxis পেস্ট এর সাহায্যে দাঁতগুলো মসৃণ করা হয়।
🛑 সুস্থ দাঁত এবং সুন্দর হাসির জন্য প্রতি ৬ মাস বা ১ বছর পর পর স্কেলিং এবং পলিশিং কেন করবেন???
⭕ মাড়ি থেকে রক্ত পড়া দূর হবে।
⭕ মুখের দূর্গন্ধ দূর হবে।
⭕ দাঁতের শিরশির ভাব কমে যাবে।
⭕ দাঁত ও মাড়ি মজবুত এবং সুস্থ থাকবে।
⭕ দাঁতের কালো এবং ময়লা দাগ দূর হবে।
⭕ দাঁত ঝকঝকে এবং পরিস্কার দেখাবে।
⭕ সর্বোপরি দাঁত সুন্দর তো হাসি সুন্দর ।
একটি সুন্দর হাসি আমাদের সবার মন ভালো করে দেয়। আমরা অনেকেই বলতে শুনি হাসিতে তার মুক্তা ঝরে। এরকম মুক্তা ঝরানো হাসির জন্য সুন্দর, পরিষ্কার, দুর্গন্ধমুক্ত ও ঝকঝকে দাঁতের প্রয়োজন হয়।