SH Advanced Dental Care

SH Advanced Dental Care in KERANIGANJ we are one of the best Dental clinic, And we use highly modern technology and Equipment
You can get best Dental treatment in reasonable cost

28/03/2024
15/01/2024

Funny post


Permanent Teeth
14/01/2024

Permanent Teeth

23/08/2023

Now a days Dentistry is very updated
Few years back we took 3/4 visit for taking a root canal treatment in multi rooted tooth, 2/3 visit for single rooted tooth.
Now a days we dentists use many kinds of new and innovative instrument in our Daily practice.
In this list 1stly come the name is the Endo motor, which is use widely across the world for making root canal treatment easier and more convenient. It helps us various ways, which are listed below
1.chair time reduction: it makes easier to clean and shaping the canal by rotary motor.
2. increase patient comfort: Thus, it takes less time, so that patient feel more comfortable.
3. Its clean canal more properly than hand files, so that the success rate of root canal treatment increase.
4 Decrease the chance breakage of files, due to some Endo-motor have reverse techniques.
Hence we Use Endo-motor over Hand files and make you a Painless Root canal treatment experience.

🔺অ্যাপথাস আলসার এবং এর প্রতিকার 🔺------------------------------------------------------------------------প্রায়শই মুখের ভ...
14/04/2022

🔺অ্যাপথাস আলসার এবং এর প্রতিকার 🔺
------------------------------------------------------------------------

প্রায়শই মুখের ভিতরে গালে অথবা ঠোঁটের ভিতরের দিকে ঘা এর মত হতে দেখা যায় যা ৩/৪ দিন খুব কষ্ট দেয়। মাঝখানে হলুদ রং এর গোল অংশ দিয়ে ঘেরা ছোট ছোট এমন ঘা। এইসব ঘা কে, ডাক্তারি ভাষায় অ্যাপথাস আলসার ( Apthous Ulcer) বলা হয়।

এটি খুবই পরিচিত একটি সমস্যা। আকারে ছোট হলেও এই সমস্যায় বেশ ভুগতে হয়।

মুখের আলসার হওয়ার কারনঃ
---------------------------------------------

কিছু কারন, যার ফলে এই আলসার হতে পারে-

১ 🔸 ভিটামিন, আয়রন স্বল্পতা। যেমন ভিটামিন বি৬, ভিটামিন বি১২, সি, অথবা অন্য কোন ভিটামিন।

২ 🔸 মুখের মাড়ি আঘাতগ্রস্ত হলে। জোরে জোরে দাঁত ব্রাশ করলে ব্রাশের খোঁচা লেগে।

৩ 🔸 ধূমপান, নেশা জাতীয় জিনিস,পান,মদ অতিরিক্ত খেলে মুখে ঘা হয়।

৪ 🔸 যাদের ডায়াবেটিস , ক্যানসার আছে তাদের হয়।

৫ 🔸 রাতে ঘুম না হলে, অনেক বেশি দুশ্চিন্তা করলে মুখে ঘা হতে পারে।

৬ 🔸 বংশগত কারনেও মুখের ভিতর আলসার হয়।

৭ 🔸 হরমোনাল কারনে হতে পারে।

প্রতিকার ও প্রতিরোধঃ
--------------------------------

১ 🔸 রাতে কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানো, দুশ্চিন্তা কম করুন।

২ 🔸 নরম ব্রাশ ব্যবহার করা, মুখে কোন চাপ না দেওয়া।

৩ 🔸 মাউথ ওয়াশ মুখের ব্যথা দূর করতে সাহায্য করে, ব্রাশ করার পর কুলি করুন মাউথওয়াশ দিয়ে।

৪ 🔸 সাধারনত ৪ টি গ্রুপের ক্রিম/ জেল পাওয়া যায়, এর যেকোন একটি ক্ষতস্থানে দিনে ৩/৪ বার লাগালে দ্রুত নিরাময় পেতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

৫ 🔸 ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া।

৬ 🔸 ঘরে বসে হালকা গরম পানিতে লবন দিয়ে কুলি করলে আরাম পাবেন।

৭ 🔸 সর্বোপরি নিয়মিত ব্রাশ ও স্কেলিং এর মাধ্যমে Oral hyegiene maintainance করা।

👉👉 বারবার মুখে ঘা হওয়া মুখের ক্যান্সারের একটি লক্ষণ।

বিভিন্ন দুর্ঘটনায় দাঁত ভেঙে যেতে পারে। যেমন টিউবওয়েলের হাতলের আঘাতে, খেলাধুলার সময় আঘাত পেয়ে অথবা সংঘর্ষ অর্থাৎ মারামারি...
21/03/2022

বিভিন্ন দুর্ঘটনায় দাঁত ভেঙে যেতে পারে। যেমন টিউবওয়েলের হাতলের আঘাতে, খেলাধুলার সময় আঘাত পেয়ে অথবা সংঘর্ষ অর্থাৎ মারামারি, ঘুষাঘুষি করলে। আবার অনেক সময় দেখা যায় যে শক্ত কিছু দাঁত দিয়ে চিবোলেও দাঁত ভেঙে যেতে পারে। আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁতের বাহ্যিক ও মধ্য স্তরের ভঙ্গুরতা বাড়ে, তাই দাঁত ভাঙার আশঙ্কা বেড়ে যায়। দাঁতে বড় আকারে ফিলিং থাকলে, দাঁতের ক্ষয়রোগ থাকলে, দাঁত কিরমির করলে, দীর্ঘদিন সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করলে, কোনো কিছু দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরলেও দাঁত ভেঙে যেতে পারে।

দাঁত ভেঙে যাওয়ার কারণ ভিন্ন ভিন্ন এবং ভেঙে যাওয়ার ধরনও থাকে ভিন্ন। যেমন আংশিক ভাঙতে পারে, আবার সম্পূর্ণ ভেঙে পড়ে যেতে পারে।

দাঁতে সূক্ষ্ম ভাঙা থাকতে পারে, যা খালি চোখে সহজে বোঝা যায় না। সে ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তা নির্ণয় করতে হয়। ভাঙার পরিমাণটা কতখানি অথবা বাইরে যে অংশটুকু ভেঙে আছে, মাড়ির ভেতরে শিকড়ে কোনো ভাঙা বা ফাটল আছে কি না। যদি শিকড়ে ফাটল বা ভাঙা দেখা যায়, তবে হয়তোবা দাঁতটিকে শেষ রক্ষা করা যায় না।

লক্ষণ

কোনো কিছুতে কামড় দিলে ব্যথা লাগলে, ঠান্ডা বা গরমের দীর্ঘনুভূতি হলে
দাঁতে ক্যারিজ বা ক্ষয় না থাকা সত্ত্বেও উক্ত লক্ষণ দেখা দিলে বুঝতে হবে যে দাঁতে ভাঙা আছে
ভাঙা দাঁতের মুখে কী কী সমস্যার সৃষ্টি করতে পারে?

ভাঙা দাঁতের ভেতরে অবস্থিত দন্তমজ্জায় পচন ধরে ধীরে ধীরে সংক্রমণ হতে পারে। ফলে পাশের দাঁতেরও সমস্যা হতে পারে। ভাঙা দাঁতের গর্তে বা ফাঁকা স্থানে ঢুকে থাকা খাদ্যকণা মুখে দুর্গন্ধ সৃষ্টি করে। ভাঙা দাঁতের ধারালো অংশের ঘর্ষণে জিহ্বার বা গালের নরম অংশে ঘা হতে পারে। এই ঘা কিছুদিন পর ভালো হয়, আবার আঘাতের ফলে সেই ঘা আবার জেগে ওঠে। সেখান থেকে এমনকি ক্যানসারও হতে পারে।

চিকিৎসা

দাঁত ভেঙে যাওয়া ধরন অনুযায়ী চিকিৎসাও ভিন্ন ভিন্ন। আবার দাঁত ভেঙে গেলেই যে তুলে ফেলতে হবে, ব্যাপারটি এমন নয়। কারণ, আধুনিক দন্তচিকিৎসা এখন খুবই উন্নত। এক একটি ভাঙা দাঁতকে রাখার জন্য রুট ক্যানেল করে গোরসেলিন বা মেটালিক ক্যাপ করে সংরক্ষণ করা সম্ভব। তাই দুশ্চিন্তার কিছু নেই। সময়মতো বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের সুচিকিৎসা নিশ্চিত করতে পারে আপনার সুন্দর হাসি। আর অন্যথা হলে ভালোর চেয়ে ক্ষতিই হতে পারে।

প্রতিরোধ

দাঁতে ছোট ক্যারিজ থাকতেই তার চিকিৎসা করানো উচিত
সঠিক নিয়মে দাঁত ব্রাশের অভ্যাস গড়ে তুলতে হবে
মাংসের বড় হাড় বা শক্ত কিছু দাঁত দিয়ে চিবোনো বা খোলা পরিহার করুন
মানসিক চাপ পরিহার করা, সময়মতো দাঁত ফিলিং করা, সঠিক জায়গায় অর্থাৎ হাতুড়ে চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া পরিহার করা উচিত।

Address

Purbo Bando Dakpara, Zinzira, Keraniganj (আহম্মদের কাপড়ের মিলের সামনে, আদর্শ স্কুলের পাঁশে)
Dhaka
1310

Opening Hours

Monday 19:30 - 23:45
Tuesday 19:30 - 23:45
Wednesday 19:30 - 23:45
Thursday 19:30 - 23:45
Saturday 19:30 - 23:45
Sunday 19:30 - 23:45

Telephone

+8801757754740

Alerts

Be the first to know and let us send you an email when SH Advanced Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SH Advanced Dental Care:

Share