17/08/2026
আসসালামু আলাইকুম সম্মানিত ডেন্টাল সার্জনবৃন্দ,
আপনারা সকলেই অবগত আছেন যে, বাংলাদেশে আমাদের পবিত্র ডেন্টিস্ট্রি পেশাটি বর্তমানে ভুয়া, অনুমোদনহীন ও হাতুড়ে চক্রের ভয়ানক থাবায় জর্জরিত। প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ সঠিক তথ্যের অভাবে এই প্রতারকদের কাছে গিয়ে শারীরিক ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
পেশার মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষকে বড় ধরণের স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচাতে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
সেই লক্ষ্যেই আমাদের এই সচেতনতামূলক পোস্টারটি তৈরি করা হয়েছে।
সম্মানিত ডেন্টাল সার্জনদের প্রতি উদাত্ত আহ্বান:
আমাদের অনুরোধ, দেশের সকল বিডিএস (BDS) ডিগ্রিধারী ডেন্টাল সার্জনগণ এই পোস্টারটির একটি কালার প্রিন্ট (A4 সাইজ) নিয়ে আপনাদের নিজ নিজ চেম্বার বা হাসপাতালের ওয়েটিং রুম (Waiting Room) অথবা নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিন।
রোগী ও তাদের স্বজনরা যখন চেম্বারে অপেক্ষা করবেন, তখন এই পোস্টারটি পড়ে তারা বিএমডিসি (BMDC) রেজিস্ট্রেশন ও প্রকৃত ডেন্টিস্ট চেনার উপায় সম্পর্কে সচেতন হতে পারবেন। আপনার একটি ছোট পদক্ষেপ বাঁচিয়ে দিতে পারে অসংখ্য মানুষের জীবন ও অর্থ।
আসুন, ভুয়া ডাক্তার ও কোয়াক মুক্ত বাংলাদেশ গঠনে আমরা সবাই একসাথে হাত বাড়াই।
"বিডিএস নয়, তো ডেন্টিস্ট নয়।"