Family Dental Care

Family Dental Care Care for family's oral & Dental health

প্রাচীন মায়া সভ্যতার অন্তর্গত টেওটিহুয়াকান নামক জায়গায় একটি আর্কিওলজিক্যাল সাইটে খুঁজে পাওয়া গেল একজন নারীর কংঙ্কাল। অব...
05/01/2025

প্রাচীন মায়া সভ্যতার অন্তর্গত টেওটিহুয়াকান নামক জায়গায় একটি আর্কিওলজিক্যাল সাইটে খুঁজে পাওয়া গেল একজন নারীর কংঙ্কাল। অবশ্য এমন প্রাচীন কংঙ্কাল তো এই প্রাচীন সাইটগুলিতে কতই খুঁজে পাওয়া গেছে। তবে এর বৈশিষ্ট কী?

আজ থেকে প্রায় এক হাজার সাতশো বছর আগের মাটির নিচে চাপা পড়ে থাকা এই কংঙ্কালটির একটি বিশেষ বৈশিষ্ট খুঁজে পাওয়া গেছে। কংঙ্কালের বেশ কয়েকটি দাঁত এখনও ইন্টাক্ট অবস্থায় রয়েছে। আশ্চর্যের বিষয় হল সেই দাঁতগুলোর মধ্যে একটি আবার বাঁধানো। সেই বাঁধানো দাঁতটি তৈরি হয়েছিল সেই সময়ে মায়া সভ্যতায় পাওয়া যেত এমন একটি মূল্যবান পাথর দিয়ে। মায়ানরা জেড পাথর দিয়ে নানান মূল্যবান সামগ্রী তৈরি করতো। এই নারীর বাঁধানো দাঁতটিও সেই জেড পাথরের তৈরি। সম্ভবত বাঁধানো দাঁতের এই কনসেপ্ট মায়ানদের ক্ষেত্রে প্রাচীনতম।

দাঁতটি তার ম্যান্ডিবলের সাথে আশ্চর্য পন্থায় সিমেন্ট বা ফাইবার জাতীয় কোনো এঢিসিভ দিয়ে সংযুক্ত ছিল। কার্বন ডেটিং পরীক্ষার ফল বলছে, এটি ৩৫০ খ্রিস্টাব্দ থেকে ৪৫০ খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে তৈরি। বর্তমানে মিউজিয়াম অফ আর্টিফেক্টস'এ কংঙ্কালটি সংরক্ষণ করে রাখা আছে।

পবিত্র মাহে রমজানেও ফ্যামিলি ডেন্টাল কেয়ার আপনার পরিবারের মুখ ও দন্তস্বাস্থ্য সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ। সিয়াম সাধনার মধ্...
11/03/2024

পবিত্র মাহে রমজানেও ফ্যামিলি ডেন্টাল কেয়ার আপনার পরিবারের মুখ ও দন্তস্বাস্থ্য সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ। সিয়াম সাধনার মধ্য দিয়ে সুস্থতার সাথে মাহে রমজান শেষ হোক এ প্রত্যাশায় সকলকে রমযানুল মুবারক।

দাঁত তুললে চোখের ক্ষতি !?আমরা দন্ত চিকিৎসকরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হই যে, দাঁত তুললে চোখের ক্ষতি হবে কিনা। এটি...
20/03/2022

দাঁত তুললে চোখের ক্ষতি !?

আমরা দন্ত চিকিৎসকরা প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হই যে, দাঁত তুললে চোখের ক্ষতি হবে কিনা। এটি একেবারেই অমূলক এবং ভ্রান্ত একটি ধারণা। দাঁত প্রদাহ হলে ব্যথাটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে চোখে। পালপাইটিস (Pulpitis) নামক দাঁতের এই রোগটিই মূলত ভীতির কারণ হয়ে দাঁড়ায় রোগীদের নিকট। কেননা ব্যথাটি তখন অতি দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের দাঁতে ব্যথা সে পাশে চোখের দিকে এ ছাড়াও আক্রান্ত দাঁত যে পাশে অবস্থিত সে পাশের মাথা, ঘার ও কানও ব্যাথা করতে পারে । আর এতেই অধিকাংশ ভুক্তভোগী রোগীগণ মনে করেন দাঁতের সাথে চোখের সম্পর্ক আছে। এছাড়াও উপরের দাঁতের শিকড়গুলো (Roots) চোখের কাছাকাছি অবস্থান-তাই এটিও রোগীদের দুর্ভাবনার অন্যতম একটি কারণ।

এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। কেননা দাঁত এবং চোখ দুটি আলাদা আলাদা স্নায়ুতন্ত্রের সাথে জড়িত। এদের স্নায়ুপ্রবাহ এবং রক্তপ্রবাহ দুটিই স্বতন্ত্র।

চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। রক্ত প্রবাহিত হয় অপথালমিক এবং ল্যাক্রিমাল আর্টারি দ্বারা। অন্যদিকে উপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ দেয়া হলো, অ্যান্টিরিয়র পোস্টিরিয়র, মিডল সুপিরিয়র নার্ভ। নিচের পাটিতে দেয় ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ।

সুতরাং দেখা যাচ্ছে যে, দাঁত এবং চোখ দুটি ভিন্ন ভিন্ন গঠনে সজ্জিত-যার একটির সাথে অপরটির কোন সম্পর্ক নেই। অতএব আপানার ডাক্তার যদি প্রয়োজন মনে করেন তাহলে একেবারে ভাঙ্গা, বেশি ইনফেকশন, অথবা আক্কেল দাঁত ফেলে দিতে বলেন তাহলে ভয় পাবেন না। কারন এ সকল দাঁত আপনার স্বাস্থ্য ঝুকি বাড়াতে পারে।

তবে এখন চিকিৎসা পদ্ধতি অনেক আধুনিক তাই অনেক ভাঙ্গা দাঁতও আমারা রেখে সেটিকে ক্যাপ করে দিই। আবার অনেক হাতুড়ে ডাক্তার না বুঝে অনেক দাঁত ফেলে দেয় সেক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না।

অপরপক্ষে আমরা ডেন্টিস্টরা অনেক সময় ভাঙ্গা দাঁত, আঁকা- বাঁকা দাঁতের চিকিৎসার প্রয়োজনে কিংবা আক্কেল মাড়ির সমস্যাযুক্ত দাঁত সমূহ তুলে ফেলতে বলি রোগী তখন না বুঝেই অনেক টেনশনে পড়ে যায়।

অতএব বাঁচতে হলে, জানতে হবে....

27/08/2021

🦷🦷🦷 দাঁতের চিকিৎসায় গ্যারান্টি ওয়ারেন্টি
প্রথমেই বলি দাঁতের চিকিৎসায় গ্যারান্টি ওয়ারেন্টি কখনই ডেন্টিস্ট এর কাছে চাইবেন না।

কারণ,আপনি একজন জীবিত মানুষ যার শরিরের একটি অংশ অসুস্ত হয়ে গেছে।
যা,সারিয়ে ফেলার চেস্টা করবে একজন ডেন্টিস্ট।

আপনি কোন গাড়ি বা মোটরসাইকেল না যে আপনার পার্টস টিক করে দিয়ে বা রিপ্লেস করে দিয়ে এর গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যাবে!আপনি জীবিত একজন মানুষ, যার প্রতি ডাক্তারের একটি দায়িত্ব বোধ রয়েছে,আপনার যখন জ্বর, সর্দি, কাশি হয় তখন কিন্তু আপনি ডাক্তারের কাছে গিয়ে বলতে পারবেন না যে ঔষধ খেয়ে ভালো হবার পর কোন গ্যারান্টি বা ওয়ারেন্টি আছে নাকি যে,আমি আবার অসুস্ত হবো না।অনেক কারণেই আপনি আবার অসুস্ত হতে পারেন।

আপনার দাঁতের চিকিৎসা করার পর,আপনার আবারো কী কোন সমস্যা হবে কী না, বা আপনার দাঁতের কাজের গ্যারান্টি বা ওয়ারেন্টি কতোদিনের এসব ডাক্তার কে জিজ্ঞাসা করবেন না।
দাঁতের চিকিৎসা করে ভালো হবার পর অনেক কারনে আবারো সমস্যা হতে পারে,আপনি যদি ঠিক মতো দাঁতের যত্ন না নেন, আবার আপনার শরির যদি টিক মতো ইনফেকশন হিলিং করতে না পারে তাহলে,আবার ইনফেকশন হতে পারে,একজন শিক্ষিত মানুষ হিসেবে আপনি এগুলো বোঝার চেষ্টা করবেন।

আর কখনো দাঁতের ডাক্তার দেখাতে এসে অন্য কোন ডাক্তার এর সাথে তুলনা করবেন না।
ঐ ডাক্তার এতো নে,আপনি এতো নিচ্ছেন কেনো?আসলে,দাঁতের চিকিৎসায় ম্যাটেরিয়াল এর কোয়ালিটি অনেক, যদি কেউ ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল ব্যবহার করে তাহলে,সেতো বেশি টাকা নেবেই,আবার নিম্ন মানের চিকিৎসা সামগ্রি ব্যবহার এর ফলে দাঁতের চিকিৎসা খরচ অনেকটাই কম,এই বিষয়গুলো বুজার চেস্টা করবেন।

আর অনেক রুগি ই মনে করেন শুধু ঔষধ খেয়েই দাঁতের ব্যাথা কমে যাবে,আর দাঁতের ডাক্তার এর কাছে এসে বলেন আপনি ঔষধ লিখে দিন আমি ভালো হয়ে যাবো,দেখুন দাঁতের সমস্যা যদি শুধুমাত্র ঔষধ এ ভালো হয়ে যেতো তাহলে এতো টাকা পয়সা খরচ করে এতোগুলা যন্ত্রপাতি নিয়ে দাঁতের ডাক্তার চেম্বার না দিয়ে শুধুমাত্র চেয়ার টেবিল নিয়ে বসে ঔষধ লিখে দিতো,দাঁতকে সুস্থ করে তুলতে এর ভিতরে কাজ করার প্রয়োজন হয়,আমাদের সমাজে অনেক কথাই প্রচলিত আছে যে দাঁত তুললে চুখ নষ্ট হয়ে যায় অথবা দাঁত তুললে মস্তিষ্কের ক্ষতি হয় এসব প্রচলিত কথায় কান না দেওয়াই ভালো,কারণ বাংলাদেশের ডেন্টিস্টরা অনেক পড়াশোনা করে অনেক কিছু জেনে বুজে রোগি দেখেন শুধু বাংলাদেশ না পৃথিবির সকল ডাক্তার রাই অনেক পড়াশোনা করে রুগি দেখে।

আর চেম্বার এ চিকিৎসার ক্ষেত্রে ডিসকাউন্ট চাইবেন না কারণ,চিকিৎসা বাজারের কোন পণ্য না যে ডিসকাউন্ট এ কিনবেন।

Copy post

25/07/2021



 #দুধ_দাঁত১। দুধ দাঁতকে = মিল্ক টিথ/প্রাইমারি টিথ/টেম্পোরারি টিথ/নার্সিং বোতল টিথ/বেবী টিথ বলে।২৷ বাচ্চা/মানুষের দুধ দাঁ...
14/04/2021

#দুধ_দাঁত

১। দুধ দাঁতকে = মিল্ক টিথ/প্রাইমারি টিথ/টেম্পোরারি টিথ/নার্সিং বোতল টিথ/বেবী টিথ বলে।

২৷ বাচ্চা/মানুষের দুধ দাঁত উঠা শুরু হয়= ৬ মাস বয়সে। অনেক সময় ১২ মাসেও দাঁত উঠা শুরু হয়।

৩। দুধ দাঁত উঠা শেষ হয়= আড়াই বছর বয়সে।

৪৷ মোট দুধ দাঁত = ২০টি (উপরের চোয়ালে ১০টি+নীচের চোয়ালে ১০টি)।

৫। দুধ দাঁত পড়া শুরু হয়= ৫-৬ বছর বয়সে।

৬। দুধ দাঁত পড়া শেষ হয়= ১১-১৪ বছর বয়সে।

৭। ৫ বছর বয়স থেকে ১৪ বছর বয়সে মানুষের মুখে দুধ দাঁত ও স্হায়ী দাঁত উভয় ধরনের দাঁত থাকে।

৮৷ দুধ দাঁত উঠা শুরু হলেই দাঁত ব্রাশ ও দাঁতের যত্ন শুরু করতে হবে।

৯৷ বাচ্চাকে ২ বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন এবং ২ বছরের পর থেকে গরুর দুধ পান করাবেন= এতে দাঁত, চোয়াল, হাড় ও শরীরের অন্যান্য অংশ সুস্হ ও শক্তিশালী ভাবে গড়ে উঠতে সহায়তা করবে।

১০৷ বাচ্চাদের কে ফিডার এ করে দুধ ও মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন না। ফিডারে করে খাওয়ার জন্য বাচ্চাদের 'নার্সিং বোতল সিনড্রোম' নামে একটি রোগ হয় যাতে সব দাঁত এ ক্যারিজ হবে।

১১৷ বাচ্চা স্টিকি চকলেট (ক্যাডবেরী জাতীয়) বা স্টিকি মিষ্টি জাতীয় খাবার (কেক, মিষ্টি বিস্কুট, চিপস) খাওয়ার পর পরেই পানি পান করাবেন, এতে দাঁতে ক্ষয়রোগ হবার সম্ভাবনা কমবে।

১২। ক্ষয় রোগে আক্রান্ত দুধ দাঁতের অবশ্যই চিকিৎসা করাতে হবে, দুধ দাঁত পড়ে গিয়ে উঠবে জন্য চিকিৎসায় অবহেলা করা যাবেনা।

১৩৷ বাচ্চাদের দাঁতের চিকিৎসা করা অনেক কঠিন ও কষ্ট সাধ্য, তাই পিতামাতার সচেতনতাই একমাত্র উপায় দাঁতের ক্ষয় রোধ করতে ও দাঁতের চিকিৎসককে দূরে রাখতে।

১৪৷ অবশ্যই! অবশ্যই!! বাচ্চাকে দুইবার দাঁত ব্রাশ করার অভ্যাস করাতে হবে একদম ছোট বেলা থেকেই-
সকালে নাস্তার পর এবং
রাতে খাবার পর অবশ্যই।

১৫। বাচ্চাদেরকে খুশি করতে চকলেট/চিপস জাতীয় খাবার না দেয়াই উত্তম।

বি:দ্রঃ- দাঁত ব্রাশের এই নিয়ম ছোট, বড় ও বৃদ্ধ সকলের জন্যই প্রযোজ্য।

11/04/2020

দাঁত তুললে চোখের ক্ষতি!!??

দন্ত চিকিৎসায় প্রায়ই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, দাঁত তুললে চোখের ক্ষতি হবে কিনা। এটি একেবারেই অমূলক এবং ভ্রান্ত একটি ধারণা। দাঁত প্রদাহ হলে ব্যথাটি অতি দ্রুত ছড়িয়ে পড়ে চোখে। পালপাইটিস (Pulpitis) নামক দাঁতের এই রোগটিই মূলত ভীতির কারণ হয়ে দাঁড়ায় রোগীদের নিকট। কেননা ব্যথাটি তখন অতি দ্রুত ছড়িয়ে পড়ে যে পাশের দাঁতে ব্যথা সে পাশে চোখের দিকে। আর এতেই অধিকাংশ ভুক্তভোগী রোগীগণ মনে করেন দাঁতের সাথে চোখের সম্পর্ক আছে। এছাড়াও উপরের দাঁতের শিকড়গুলো (Roots) চোখের কাছাকাছি অবস্থান-তাই এটিও রোগীদের দুর্ভাবনার অন্যতম একটি কারণ।

এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। কেননা দাঁত এবং চোখ দুটি আলাদা আলাদা স্নায়ুতন্ত্রের সাথে জড়িত। এদের স্নায়ুপ্রবাহ এবং রক্তপ্রবাহ দুটিই স্বতন্ত্র।
চোখের স্নায়ুপ্রবাহ হচ্ছে অপথালমিক ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ এবং নিচের দিকে হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অব ট্রাইজেমিনাল নার্ভ। রক্ত প্রবাহিত হয় অপথালমিক এবং ল্যাক্রিমাল আর্টারি দ্বারা। অন্যদিকে উপরের পাটির দাঁতে স্নায়ুপ্রবাহ দেয়া হলো, অ্যান্টিরিয়র পোস্টিরিয়র, মিডল সুপিরিয়র নার্ভ। নিচের পাটিতে দেয় ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ ব্রাঞ্চ অব ম্যান্ডিবুলার নার্ভ।
সুতরাং দেখা যাচ্ছে যে, দাঁত এবং চোখ দুটি ভিন্ন ভিন্ন গঠনে সজ্জিত-যার একটির সাথে অপরটির কোন সম্পর্ক নেই।

Happy Dentist Day 2019
06/03/2019

Happy Dentist Day 2019

05/03/2019

মুখের ভিতরে বারবার ঘা হওয়ার কারণ ও প্রতিকার।

বারবার মুখে ঘা এর সমস্যায় কম-বেশি অনেকেই ভুগে থাকেন। প্রায় দুইশ রোগের প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় মুখগহ্বরে ঘা এর মাধ্যমে। বর্তমান কালের মরণঘাতী রোগ এইডস থেকে শুরু করে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, এমনকি গর্ভাবস্থায়ও অনেক রোগের লক্ষণ মুখের ভেতরে প্রকাশ পায়। মুখের ভেতরের মাংসে বা জিহ্বায় ঘা হয়, ব্যথা করতে থাকে, কিছু খেতে গেলে জ্বলে-এগুলোই মুখে ঘা এর প্রাথমিক লক্ষণ। অনেকের এসবের সাথে সাথে মুখ ফুলে যেতে পারে, পুঁজও বের হয়।

আর এর কারণ হচ্ছে শরীরে হরমোনের ভারসাম্যহীনতা, ভিটামিন 'সি' বা 'ডি'র অভাব কিংবা পেট পরিষ্কার না থাকার কারণে হতে পারে মুখে ঘা। এতে বেশ জ্বালা পড়া যেমন হতে থাকে তেমনি তীব্র ব্যথা বা যন্ত্রণা অনুভূত হয়। মুখে ঘা হওয়ার কারন ও ঘা হলে কি করা উচিত এসব বিষয় পাঠকদের জন্য আজকের লেখায় থাকছে।

মুখে ঘা হওয়ার কারণসমূহ :

# ভিটামিন ও আয়রনের স্বল্পতার কারণে। যেমন ভিটামিন বি৬, ভিটামিন বি১২ অথবা অন্য কোন ভিটামিন। ঠাণ্ডা লাগলে মুখে ঘা হতে পারে। মুখের মাড়ি আঘাতগ্রস্ত হয়েও অনেক সময় এই ঘা হয়। জোরে জোরে দাঁত ব্রাশ করলেও এ ঘা হয়।

# ধূমপান, নেশা জাতীয় জিনিস, পান, মদ খেলেও মুখে ঘা হয়। যাদের এইডস, ডায়াবেটিস, ক্যান্সার এমন রোগ আছে তাদের এ ঘা হয়।

# রাতে ঘুম না হলে অথবা দেরি করে ঘুমালে, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে অনেক বেশি দুশ্চিন্তা করলেও মুখে ঘা হতে পারে। বংশগত কারণেও মুখের ভিতর আলসার হয়। মুখে অ্যালার্জি থাকলেও এই ঘা হতে পারে।

# মুখের ভেতরের ঝিল্লি আবরণ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে মুখে ছোট ছোট দানার মতো ঘা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে এমনিতে সেরে যায়। কিন্তু বারবার মুখে ঘা হলে এবং তা না সারলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

# বিশেষ কোনো ভিটামিনের স্বল্পতা, কোনো দুশ্চিন্তা, মুখের অস্বাস্থ্যকর অবস্থা, মানসিক অস্থিরতা ইত্যাদি কারণে হয়ে থাকে।

# এছাড়াও অজান্তে মুখ বা জিবে কামড় পড়লে, শক্ত টুথব্রাশ বা সুচালো বাঁকা দাঁতের আঘাতে, দাঁত ক্ষয়রোগ এবং মুখের পরিচ্ছন্নতা বজায় না থাকলেই ঘন ঘন মুখে ঘা হয়ে থাকে।

মুখে ঘা হলে যা করনীয় :
# মুখ লবণ বা বেকিং সোডা দিয়ে কুলকচি করতে হবে। সব ধরনের পানীয় যেমন চা বা কফি পরিহার করতে হবে। কাঁচা পেয়াজ খেতে পারলে বেশ উপকারে আসবে যা ঘা প্রতিরোধে সাহায্য করে।

# ভিটামিন সি যুক্ত ফলমূল খেতে হবে যেমন কমলা, লেবু কিংবা মরিচ। চুন কিংবা গুল মিশ্রিত পান খাওয়া পরিহার করতে হবে। পানি বেশি করে পান করতে হবে প্রতিদিন নিয়মিত আট গ্লাস করে যা পেটের যেকোনো সমস্যা থেকে দূরে রাখবে এবং মুখে ঘা হওয়া থেকে প্রতিরোধ করবে।

# মাড়িতে প্লাক জমলে তা অবশ্যই স্কেলিং করিয়ে পরিষ্কার করতে হবে।

# ডায়াবেটিসসহ অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের সঠিক চিকিৎসা বা নিয়ন্ত্রণ করতে হবে। ভিটামিন ‘বি’-র স্বল্পতা, দুশ্চিন্তা, অনিদ্রা, মুখ অপরিষ্কার, মানসিক অস্থিরতা ইত্যাদি এড়িয়ে চলতে হবে

# ঘরে বসে গরম পানিতে লবন অথবা বেকিং সোডা দিয়ে কুলি করলে আরাম পাবেন। তাছাড়া ১ চিমটি বেকিং সোডা আর একটু পানি নিয়ে মিশিয়ে ঘা এর উপর লাগিয়ে রাখতে পারেন। ঘা এর উপর পিয়াজ দিলে খুব তাড়াতাড়ি উপকার পাবেন, কিন্তু অনেক ব্যথা বাড়বে। ভিটামিন ই ক্যাপসুল ঘা এর উপর ভেঙ্গে দিন। অথবা টি ব্যাগ ঘা এর উপর রেখে দিন। এতেও দ্রুত নিরাময় হয় ঘা।

# সাধারণত ৭ দিনের মধ্যে এই ঘা ভালো হয়ে যায়। আর যদি তা না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া। মাউথ ওয়াশ মুখের ব্যথা দূর করতে সাহায্য করে।

উপরোক্ত কাজগুলো ছাড়াও আপনি এন্টি ব্যক্টেরিয়াল জাতীয় মাউথ ওয়াশ ব্যবহার করুন প্রতি রাতে ব্রাশ করার পর। সুষম খাদ্য খাওয়ার পাশাপাশি ভিটামিন সি জাতীয় ফলমূল বেশি বেশি খেতে হবে।

#

28/11/2018

Free Dental camp and Medicine Distribution 2018

Little initiative....
27/11/2018

Little initiative....

যে কোন ধরণের আঘতের কারনে ( যেমন- টিউবওয়েলের হাতল থেকে হাত পিছলে গিয়ে, মাটিতে পরে গিয়ে, ব্যাট বা বলের আঘাত অথবা অন্য য...
09/05/2018

যে কোন ধরণের আঘতের কারনে ( যেমন- টিউবওয়েলের হাতল থেকে হাত পিছলে গিয়ে, মাটিতে পরে গিয়ে, ব্যাট বা বলের আঘাত অথবা অন্য যে কোন ধরেনের আঘাতে) কারো সামনের দাঁত (উপরের অথবা নিচের চোয়ালের) পরে গেলে করনীয়ঃ

--টেনশন করবেন না, শান্ত থাকুন।

--পরে যাওয়া দাঁতটি বা দাঁতগুলো খুজে বের করুন, খুজে পাবার পর দাঁতের শিকড়ের গায়ে হাত দিবেন না, শুধুমাত্র উপরের ক্রাউন এর অংশ টা ধরুন।

--দাঁতটিতে ময়লা লেগে গেলে তা ধৌত করার জন্য একটি বাটিতে নরমাল স্যালাইন ( খাবার স্যালাইন নয়, খাবার স্যালাইনে চিনি থাকে, নরমাল স্যালাইনে থাকে শুধু লবন আর পানি, কাছে নরমাল স্যালাইন না থাকলে বানানোর চেষ্টা করার প্রয়োজন নেই ) অথবা দুধ নিয়ে তারপর এর মধ্যে দাঁতটি রেখে পরিস্কার করার চেস্টা করুন।

-- কখনোই কোন কিছু দিয়ে দাঁতের গায়ে লেগে থাকা ময়লা মুছে ফেলা যাবেনা বা সাধারণ পানি দিয়ে ধৌত করা যাবেনা।

-- এর পর দাঁতটির ক্রাউন টি ধরে মুখের মধ্যে চোয়ালের জায়গামত বসিয়ে দিন। (অর্থা ৎ পূর্বে যেখানে ছিল সেখানে) এবং কামড় দিয়ে আলতো চাপে তা ধরে রাখুন।

--আর আপনি যদি নিজে তা করতে না পারেন, তবে দাঁতটিকে রোগীর মুখের লালা/স্যালাইন বা দুধের মধ্যে রেখেই ডেন্টিস্ট এর শরণাপন্ন হোন।
এ ক্ষেত্রে মনে রাখতে হবে যে, দাঁতটি যত বেশী সময় মুখের বাহিরে থাকবে, ততই তার বেঁচে থাকার সম্ভবনা কমতে থাকবে। ১ ঘন্টার মধ্যেই দাঁতটিকে তার পূর্বের যায়গায় বসিয়ে দিতে পারলে ভাল। তবে দেরি হলেও দাঁতটিকে বসানো যাবে।

--আর রক্ত বন্ধ করার জন্য কখনই শুকনো তুলো ব্যাবহার করবেন না, পরিস্কার তুলো নরমাল স্যালাইনে (না পাওয়া গেলে জীবানুমুক্ত বা পরিস্কার পানিতে বা মুখের লালা দিয়ে) ভিজিয়ে চিপে নেবেন এবং তারপর ক্ষতস্থানে বসিয়ে কামড় দিয়ে ধরে রাখবেন। তারপর যথাসম্ভব দ্রুত দাঁতের ডাক্তার এর কাছে যাবেন।

( পরামর্শটা সবারই যে কোন সময় কাজে আসবে বলে মনে করলে শেয়ার করুন )
Collected

Address

Buddhijibi Road, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 16:00 - 22:00
Thursday 16:00 - 22:00
Saturday 16:00 - 22:00
Sunday 16:00 - 22:00

Telephone

+8801515264670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Family Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share