Oral and Tooth Care

Oral and Tooth Care "Keep your smile shining bright with Oral and Tooth Care by dental tips, treatment update.

04/06/2025
আক্কেল দাত wisdom teeth অনেক সময় হয়ে উঠে মারাত্মক যন্ত্রনাদায়ক।মাড়ি ফুলে উঠে, পুজ জমে ব্যাথা হয়জটিল পর্যায়ে মুখ ও খুলতে ...
05/04/2024

আক্কেল দাত
wisdom teeth
অনেক সময় হয়ে উঠে মারাত্মক যন্ত্রনাদায়ক।
মাড়ি ফুলে উঠে, পুজ জমে ব্যাথা হয়
জটিল পর্যায়ে মুখ ও খুলতে পারা যায়না।
ইনফেকশন নিচে ছড়িয়ে পড়লে cellutitis,space infection হয়ে রোগী মুমূর্ষু পর্যায়ে চলে যায়।
অনেকে দাতের গোড়া ফেলে রেখে দিলেও হয়ে পারে এমন অবস্থা।
আক্কেল ব্যাথা কখনোও অবহেলা করা উচিত নয়।অনেক সময় দাত উৎপাটন না করে দাতের পজিশন ঠিক থাকলে মাড়ি কেটে দিলেও দাত সুন্দর ভাবে ঊঠে যায়।

দাতের ব্যাথা কখনোই উপেক্ষনীয় নয়।উনি দাতের ব্যাথার ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিয়ে খাচ্ছিল।তীব্র ব্যাথার জন্য Tory 120mg এবং...
03/04/2024

দাতের ব্যাথা কখনোই উপেক্ষনীয় নয়।
উনি দাতের ব্যাথার ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিয়ে খাচ্ছিল।তীব্র ব্যাথার জন্য Tory 120mg এবং এন্টিবায়োটিক ও শুরু করেছিলেন।
ফলস্বরূপ উপরের দাতের গোড়ার ইনফেকশন গালের মাংসস্তরের ফাকা জায়গায় ছড়িয়ে পড়ে চোখের চারপাশ পুজ আটকে যায়।উনি চোখ খুলতে পারছিলেন না। এমনকি অনেক ক্ষেত্রে গাল বা কপালের মাংস ছিড়ে পুজ বের হয়ে যায়। উপযুক্ত চিকিৎসায় এর নিয়াময় সম্ভব।
নিচের দাতের ক্ষেত্রে গাল,গলা,এমনকি শ্বাসনালী চারপাশ পুজ জমে আটকে মরনাপন্ন অবস্থা হয়ে যায়।

তাই দাত ব্যাথা হলে অবশ্যই রেজিস্ট্রারকৃত বিডিএস ডাক্তারের শরনাপন্ন হওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
স্বাস্থ্যই সকল সুখের মূল.. দাত থাকতে দাতের মর্যাদা দেই....

১.দাত ফেললে, স্বাভাবিক রক্তপাতে রোজা ভাংগে না।যদি না অনেক রক্তপাত ঘটে এবং রোগী ক্লান্ত হয়ে পড়ে।২.এনেস্থিসিয়া, অবশ করার ই...
03/04/2024

১.দাত ফেললে, স্বাভাবিক রক্তপাতে রোজা ভাংগে না।যদি না অনেক রক্তপাত ঘটে এবং রোগী ক্লান্ত হয়ে পড়ে।
২.এনেস্থিসিয়া, অবশ করার ইঞ্জেকশনে,ব্যাথা নাশক ইঞ্জেকশনে,এন্টিবায়োটিক ইঞ্জেকশনে রোজা ভাঙে না কেননা এতে পুষ্টিকর বা ক্ষুধা নিবারনের কিছু নেই।
৩.রক্ত পরীক্ষা করলে রাওজা ভাঙে না।যদি না রোগী ক্লন্ত হয়ে যায় তবে রোজা ভাঙতে পারবে।
৪.টুথপেষ্ট দিয়ে দাত মাজলে রোজা ভাংগে না তবে না করা ভালো।
৫.অনিচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙ্গে না।

আল্লাহ সবাইকে এই পবিত্র রমজানে ইবাদাত করার সুযোগ দান করুক।

স্বামীর নসিমনে চড়তে যেয়ে উল্টে পড়ে দাত ভেঙে যায়।দীর্ঘ আট বছর ধরে টাকা জমানোর চেষ্টা করে অবশেষে দাতের চিকিৎসা করতে পেরে স...
03/04/2024

স্বামীর নসিমনে চড়তে যেয়ে উল্টে পড়ে দাত ভেঙে যায়।দীর্ঘ আট বছর ধরে টাকা জমানোর চেষ্টা করে অবশেষে দাতের চিকিৎসা করতে পেরে সে অনেক খুশি আলহামদুলিল্লাহ...
যার দাত নেই সেই বোঝে এর কি মর্ম....

৬-৯ মাসের মাঝেই সোনামনিদের মুখের ভেতর মানিক রতনদের দেখা মেলে।আস্তে আস্তে শুরু হয় খাবার থেকে শুরু করে নানা ধরনের জিনিস মু...
03/04/2024

৬-৯ মাসের মাঝেই সোনামনিদের মুখের ভেতর মানিক রতনদের দেখা মেলে।আস্তে আস্তে শুরু হয় খাবার থেকে শুরু করে নানা ধরনের জিনিস মুখে নেয়া।
তাই তখন থেকেই উচিত বাচ্চার খাবারের পর অর্থাৎ ৬ মাস বয়স থেকেই দাত ঊঠার সাথে সাথেই পরিস্কার করার অভ্যাস করা।
১.সুতি কাপড় দিয়ে দাত এর পরদ মুছে ফেললে বাচ্চাটা ভবিষ্যতের রাত জাগা তীব্র ব্যাথা থেকে মুক্তি পেতে পারে।
২.নতুবা আকর্ষনীয় বাচ্চাদের ব্রাশ নিয়ম করে টুথপেষ্ট ছাড়া বাচ্চার হাতে দিয়ে রাখলে নিজের মুখে নিয়ে খেলতে খেলতেই পরিষ্কার করার অভ্যাস গড়ে উঠবে।এতে করে দাত ক্ষয়,ব্যাথা,গাল ফুলা ছাড়াও বাচ্চার মানসিক ভীতিকর পরিস্থির শিকার হওয়া থেকে প্রতিকার সম্ভব।
অন্যদিকে দাতের ক্ষয় দেখা দিলে,কালো দাগ পড়লে, গর্ত হয়ে গেলে, খাবার আটকালে যাকে আমরা বলি ক্যারিস অব্যশই যত দ্রুত সম্ভব চিকিৎসা গ্রহন করলে সময়,অর্থ, ব্যাথা,গাল ফুলে যাওয়া এবং সময়ের আগে দাত পড়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব।
ধন্যবাদ

দীর্ঘ জীবনের সুস্বাদু খাদ্য গ্রহন এবং নিয়মিত পরিস্কারের পরেও জমতে পারে দাতের উপর পরদের স্তর যা কিনা মাড়ি ফুলে যাওয়া এবং ...
03/04/2024

দীর্ঘ জীবনের সুস্বাদু খাদ্য গ্রহন এবং নিয়মিত পরিস্কারের পরেও জমতে পারে দাতের উপর পরদের স্তর যা কিনা মাড়ি ফুলে যাওয়া এবং মাড়ি থেকে রক্ত পড়া,শিরশির অনুভূত হওয়ার মূখ্য কারন।একে জিনজিভাইটিস বলা হয়ে থাকে।
আল্ট্রাসনিক মেশিনের সাহায্যে স্কেলিং এবং ডেন্টিস্টের নির্দেশিত নিয়ম অনুসারন করলে জিনজিভাইটিস নিরাময় সম্ভব। পরিচ্ছন্ন দাতের সুন্দর হাসির নিশ্চয়তার সাথে অনেক রোগের প্রতিরোধ ও সম্ভব। যেমন-
১.মুখের দুর্গন্ধ এবং অবাঞ্চিত দাগ অপসারিত হয়
২.দাতের ফাকে খাবার জমা প্রতিরোধ করে
৩.পরদ থেকে পাথর বা ক্যালকুলাসে পরিনত হওয়া প্রতিরোধ করে যা মাড়ি ক্ষয়ের প্রধান কারন
৪.মুখের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

তাই মুখের যত্ন নিন, উপরের কোনো উপসর্গ দেখা দিলে বিডিএস এবং বিএমডিসি রেজিস্ট্রার ডেন্টাল ডক্টরের শরনাপন্ন হন।কেননা কেবলমাত্র দক্ষ হাতে স্কেলিং ই আপনার রোগ নিরাময় এবং মানসিক প্রশান্তি নির্ভর করে।

Address

63/4 S R Monjil, Ground Floor, Kuwati Mosque Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oral and Tooth Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share