25/07/2021
সৌন্দর্যের জন্য মানুষ কি না করে!দাঁতই যদি ঠিক না থাকে শুধুমাত্র ফেয়ার এন্ড লাভলী দিয়ে কি আর চেহারার সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব?সাথে যে কিছু চিকিতসারও প্রয়োজন হয়।
এই বাচ্চা মেয়েটিও সেটা অলপ বয়সে অনুধাবন করেছে,ফুটফুটে চেহারার মেয়েটি তার উঁচু দাঁতগুলোকে নিয়ে ভীষণ বিব্রত ছিল।হয়তো টিনএজ বয়স পার করছিলো,নিজের সমপর্কে মাত্রই কিছুটা বুঝতে শিখেছে,কি করা উচিত বা না করা উচিত সেটারও কিছুটা ধারনা নিজের মধ্যে পোষন করতে শিখছে, তাই হয়তো তার মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছে,সাথে বাবা- মায়ের সচেতনতা তো আছেই।
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, তার উঁচু দাঁতের সমস্যা অর্থোডনটিক চিকিৎসার মাধ্যমে কারেকশন করার পর তার মুখের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
তাই অল্প বয়সে আকা বাঁকা, উঁচু নিচু দাঁতের চিকিৎসা করালে দ্রুত সমস্যা সমাধানের পাশাপাশি এটার স্থায়ীত্ত্বও ভালো হয়।